The Missing Pitch
157 subscribers
46 photos
3 videos
74 links
A discursive platform amplifying marginalised voices, fostering an intellectual base for social change.
Download Telegram
“লিবারেলিজম বা উদারতাবাদ আমাদের রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের নিপিড়ন থেকে মুক্তি দিয়েছে”—এত কাল আমাদের এই কথাই শুনিয়ে আসা হয়েছে।

কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এক ভিন্ন চিত্র। পশ্চিমে লিবারেলিজম যখন জনপ্রিয় হতে শুরু করেছে, সে সময়েই বিশ্বজুড়ে দাসপ্রথা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে।

আমেরিকার ফাউন্ডিং ফাদারদের প্রায় সবাইই ছিল দাসের মালিক। এমনকি লিবারেলিজমের জনক খ্যাত জন লক তার লেখালেখিতে ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের কথা বললেও দাস কেনাবেচা করা কোম্পানির বিনিয়োগকারী ছিল।

ডোমেনিকো লোসার্দো তার ‘Liberalism: A Counter-History’ বইয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। লিবারেলিজম যে কোনো বিশ্বজনীন স্বাধীনতার গল্প না, বরং পশ্চিমা শেতাঙ্গ এলিট শ্রেণীর স্বাধীনতার গল্প, যা তারা গড়ে তুলেছিল জুলুম, দাসত্ব, ঔপনিবেশিক শাসন ও বৈষম্যের মাধ্যমে—তাই ফুটনোটের এই এপিসোডে জানার চেষ্টা করব।

#liberalism #slavery #footnote

https://youtu.be/48W66sieWl8

আমাদেরকে সাহায্য করুন: Supportkori
রোহিঙ্গাদের সংকট ও করণীয় নিয়ে রোহিঙ্গা ভাষাতেই একটি কবিতা লিখেছেন সুজাউদ্দিন করিমুদ্দিন। সেটাই তিনি আমাদেরকে শুনিয়েছেন পডকাস্টে।

আপনাদের সুবিধার্থে সাবটাইটেল যুক্ত করে দেওয়া হলো।

পুরো পডকাস্ট শীঘ্রই আসছে। সাথে থাকুন।

#rohingya #poem #firesidechat

https://youtu.be/rmDZEQMgtxs

আমাদেরকে সাহায্য করুন: Supportkori
রোহিঙ্গাদের সংকট ও করণীয় নিয়ে রোহিঙ্গা ভাষাতেই একটি কবিতা লিখেছেন সুজাউদ্দিন করিমুদ্দিন। সেটাই তিনি আমাদেরকে শুনিয়েছেন পডকাস্টে।

আপনাদের সুবিধার্থে সাবটাইটেল যুক্ত করে দেওয়া হলো।

পুরো পডকাস্ট শীঘ্রই আসছে। সাথে থাকুন।

#rohingya #poem #firesidechat

https://youtu.be/_tx5GtJR4M8
সম্প্রতি সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল অনুমোদন করেছে সরকার।

এ ব্যাপারটা সামগ্রিকভাবে কেমন প্রভাব পড়ছে? এভাবে কেন নতুন নতুন সুযোগ-সুবিধা যুক্ত হয় সরকারি চাকরিজীবিদের জন্য?

এর ঐতিহাসিক কারণই বা কী?

তাই নিয়েই আলোচনা করা হয়েছে The Debrief-এর আজকের এপিসোডে।

#payscale #bureaucracy #thedebrief

https://youtu.be/fMi49nOp5oY
1
পোস্ট-কলোনিয়াল স্টেইট বা উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্র—শব্দটি এখন জনপরিসরে আলোচনায় হরহামেশাই শোনা যায়। কিন্তু কি এই উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্র?

১৯৪৭ সালে দেশ ভাগ ও ১৯৭১ সাথে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে ঠিকই, তবে ফিরিঙ্গি ব্রিটিশদের রেখে যাওয়া রাষ্ট্রকাঠামো কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশেও কি উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রের বৈশিষ্ট্য বিদ্যমান?

এইসব প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে আজকের ভিডিওতে।

#postcolonialstate #bangladesh #colonialism

https://youtu.be/iBT1paHPfKs
“জন /গি” — একটা তকমা। কিন্তু এই একটা তকমা কীভাবে একজন মানুষকে সমাজের চোখে “না-মানুষে” পরিণত করতে পারে?

বাংলাদেশে দীর্ঘদিন ধরে “জন /গিবাদ দমন”-এর নামে যে বয়ান তৈরি হয়েছে, তার পেছনে রাষ্ট্র, মিডিয়া, নিরাপত্তা কাঠামো ও বিচারব্যবস্থার ভূমিকা কী ছিল?

কীভাবে দাড়ি-টুপি, হিজাব-বোরকা কিংবা ইসলামের প্রকাশ্য চর্চাও সন্দেহের কারণ হয়ে উঠেছিল? কীভাবে “জন /গি” পরিচয় একজন মানুষের জীবন, সম্মান ও আইনি অধিকারের ওপর প্রভাব ফেলেছিল?

বাংলাদেশে জন /গিবাদ দমনের বয়ান, তার রাজনৈতিক ব্যবহার এবং কাঠামোগত ইসলামবিদ্বেষ নিয়ে আজকের আলোচনা।

#Islamophobia #WarOnTerror #Bangladesh

https://youtu.be/eznc5-AkMEs
৯/১১ শুধু ২০০১ এ না, হয়ে ছিলো এর আগেও।

সালটা ১৯৭৩। সেদিন শুধু হামলা করেই ক্ষান্ত হয় নি, সরকারও বদলে দেওয়া হয়েছিল। মাথাপিছু হতাহতের সংখ্যা ছিল ২০০১ এর ৯/১১ থেকে ২৫ গুণ বেশি।

এটা হয়েছিল চিলিতে। আমেরিকার প্রত্যক্ষ সহায়তায়।

সেটাকে কি স[ন]ত্রাসবাদ বলা হবে? যদি না হয়, তাহলে সন[ত]রাসবাদের সংজ্ঞা কী? কার থেকে এটা প্রয়োগ হবে? সবার ক্ষেত্রে কি একই মানদন্ড অনুসরণ করা হয়?

এগুলো নিয়েই 9-11: Was There An Alternative বইয়ে আলোচনা করেছেন নোম চমস্কি। এর অংশবিশেষই উঠে এসেছে নিচের আর্টিকেলে।

সাবস্ট্যাকে পড়ুন: https://themissingpitch.substack.com/p/8b5
১৫ বছরের গুম, খুন ও বিচারহীনতার পর বাংলাদেশ কি সত্যিই বদলেছে?

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল—নতুন বাংলাদেশে আর কোনো মানুষ রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিখোঁজ হবে না, বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না।

কিন্তু ২০২৬ সালের ১০ এপ্রিল বাগেরহাটের মোংলায় মৎস্যজীবী মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ঘটনা সেই প্রশ্ন আবার সামনে নিয়ে এসেছে। পরিবারের অভিযোগ, সাদা পোশাকে কোস্টগার্ডের পরিচয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। কোস্টগার্ড অভিযোগ অস্বীকার করেছে; হাইকোর্ট তার সন্ধান ও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।

এরপর সামনে এসেছে আরও বড় প্রশ্ন—গুম বন্ধের জন্য প্রস্তাবিত আইনটি কি সত্যিই ভুক্তভোগীদের সুরক্ষা দেবে?

যদি কোনো বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ ওঠে, তাহলে তদন্ত কতটা স্বাধীন হবে?

দীর্ঘ ১৫ বছরের গুম, নতুন গুমের অভিযোগ এবং প্রস্তাবিত গুম আইন—সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে যে প্রশ্নগুলো দাঁড়িয়েছে, সেগুলো নিয়েই এই আলোচনা।

#enforceddisappearance #humanrights #thedebrief

https://youtu.be/mLenEgglzgI
In 2017, people came to us from a neighbouring country.

We heard horrifying stories: people being brutally killed, women being raped, villages being burned to the ground, and entire communities being driven from their homes.
We sympathised with them. We welcomed them.

But most of us never felt the need to know who they were, where they came from, or what had happened to them. Even today, we know very little about their history.
And perhaps that ignorance is part of the reason why so little meaningful action has been taken to ensure their safe and dignified return. Instead, millions continue to live in severely unhealthy and degrading conditions, while global powers seek to use their plight for their own interests—and decisions about their future are made by others.

These are our Rohingya brothers and sisters. We need to know their story.

In the fourth episode of Fireside Chat, Sujauddin Karimuddin briefly traces the history of the Rohingya people—from their roots to the catastrophe that forced so many of them across the border.

Listen to their history. Understand their struggle.

#rohingya #arakan #history

https://youtu.be/hWT_qveOKJ8
প্রায় দেড়শ বছরের নির্মম শোষণ আর লুটপাটের পর ব্রিটিশ ফিরিঙ্গিরা ১৯১৯ সালে ভারতবর্ষে ‘ডায়ারকি’ বা দ্বৈত শাসন চালু করে।

এর মাধ্যমে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয় নামমাত্র কিছু প্রশাসনিক ক্ষমতা। এরপর ‘৪৭-এ দেশভাগ হওয়ার পর থেকে চলছে ব্রিটিশদের ছাঁচে গড়া ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি।

কাগজেকলমে স্বাধীনতা এলেও আমাদের শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা, আইন সবই ঔপনিবেশিক খাঁচায় বন্দি। শাসনের সকল সিদ্ধান্ত আসে পশ্চিমা প্রভুদের কাছ থেকে, অর্থনীতি নিয়ন্ত্রিত হয় আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের মতো নব্য উপনিবেশিক সংস্থাগুলোর মাধ্যমে। প্রাচ্যের সকল উপনিবেশগুলোর ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায়। একে কি স্বাধীনতা বলা যায়?

আজকের ভিডিওতে আমরা প্রাচ্যের গণতন্ত্রের বাস্তবতা বিশ্লেষণ করার চেষ্টা করব।

#democracy #orient #colonialism

https://youtu.be/JzX1esv4bMw