Study on Telegram! (SOT) - Admission News Platform
34.1K subscribers
4.24K photos
34 videos
3.87K files
6.71K links
🔰 সঠিক সময়ে, সঠিক সংবাদ


❝হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়,
জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়।❞


👥 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲 𝐆𝐫𝐨𝐮𝐩: @HSCAdmissionHelpline

📲 𝐒𝐞𝐧𝐝 𝐔𝐬 𝐅𝐞𝐞𝐝𝐁𝐚𝐜𝐤: @SOTfbBot


©️ SOT
Download Telegram
Facebook trend follow করলাম🌚
34
সময় চলে গেলে কাদতে হবে সময় কে কাজে লাগাতে শিখতে হবে

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় স্পেশাল মডেল টেস্ট

বিস্তারিত: https://t.me/Study_on_Telegram/16971
🔥7
📌 HSC-25: NU Update

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে!

✦ ওয়েবসাইট - http://app5.nu.edu.bd/nu-web/admissionTestResultQueryForm

🎓 Study on Telegram!
11
📌 HSC-25: NU Update

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি সংক্রান্ত তথ্য!


🎓 Study on Telegram!
14🤩3
📌HSC-25: DU Tech Update

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের প্রাথমিক নিশ্চায়ন ফি ও ট্রান্সক্রিপ্ট জমাদান বিজ্ঞপ্তি।

🎓 Study on Telegram!
6
Subject Review : History (ইতিহাস)

🔷 ইতিহাস আসলে কী? ইতিহাস কেবল সাল-তারিখের হিসাব বা কোনো গল্প নয়; বরং এটি হলো মানব সভ্যতার বিবর্তনের এক জীবন্ত দলিল। অতীতের ভুল আর সাফল্যকে বিশ্লেষণ করে বর্তমানকে বোঝার এবং ভবিষ্যৎ নির্মাণের এক শক্তিশালী বিজ্ঞান হলো ইতিহাস। রাষ্ট্র, সমাজ, ধর্ম আর সংস্কৃতির শিকড় কোথায়—সেটি খুঁজে বের করাই এই বিষয়ের মূল কাজ। সহজ কথায়, আপনি যখন ইতিহাস পড়ছেন, তখন আপনি আসলে সময়ের সুতোয় গেঁথে থাকা পৃথিবীর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের পেছনের আসল রহস্যগুলো উন্মোচন করার দক্ষতা অর্জন করছেন

📚 কী কী পড়ানো হয়: ইতিহাসের সিলেবাস অত্যন্ত প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় । এখানে পড়ানো হয় : বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধ , প্রাচীন , মধ্যযুগ ও আধুনিক ভারতের ইতিহাস,  প্রাচীন সভ্যতার ইতিহাস, রেনেসাঁ ও শিল্প বিপ্লব। এছাড়া আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসও এর অন্তর্ভুক্ত। পাশাপাশি প্রত্নতত্ত্ব (Archaeology), দর্শন, অর্থনৈতিক চিন্তাধারা এবং ভূগোলের মতো বিষয়গুলোও সিলেবাসে থাকে

💼 চাকরির বাজার ও ক্যারিয়ার

বিসিএস ও সরকারি চাকরি : সত্যি বলতে যারা ইতিহাসে ভর্তি হয় তাদের ৯০% এরই প্রধান টার্গেট থাকে বিসিএস কারণ বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর বিশাল একটি অংশ (প্রায় ৪০-৫০%) ইতিহাসের সিলেবাসের সাথে সরাসরি মিলে যায়

শিক্ষকতা : ইতিহাস পড়ুয়াদের অন্যতম আরেকটি প্রধান জব ফিল্ড হলো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা

এছাড়াও সরকারি-বেসরকারি জাদুঘর বা আর্কাইভে কিউরেটর, গবেষক বা তথ্য কর্মকর্তা হিসেবে ক্যারিয়ার গড়ার বিশেষ সুযোগ রয়েছে । এশিয়াটিক সোসাইটি, বাংলাপিডিয়া বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ঐতিহাসিক গবেষক হিসেবে কাজ করা যায়

🌍 বিদেশে উচ্চশিক্ষা : USA, Canada, UK এবং ইউরোপের দেশগুলোতে ইতিহাস নিয়ে উচ্চতর গবেষণা ও ফান্ডেড স্কলারশিপের সুযোগ রয়েছে। আর্কিওলজি, হেরিটেজ ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস বা হিউম্যান রাইটসের মতো স্পেশালাইজড ফিল্ডে মাস্টার্স বা PhD করা সম্ভব

💡বিশেষ পরামর্শ : একাডেমিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার স্কিল এবং ইংরেজি ভাষায় ভালো দখল থাকলে তীব্র প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ইতিহাসের স্টুডেন্টরা অনেক এগিয়ে থাকবে

✍🏽 Main Credit : Mahmudul Hasan Sakib (DU) | Prof. Shahidul Hassan (DU)


🎓 Study on Telegram
13
.

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের পরে অতি উৎসাহিত হয়ে একদল পরীক্ষার্থী ডিসকাশন পাবলিক গ্রুপে নিজেদের পিন রোল শেয়ার করতেছেন যা নিজেদের তথ্য ঝুঁকিতে পড়ে।

এভাবে পাবলিকভাবে নিজেদের পিন রোল শেয়ার করবেন না

~ ধন্যবাদ
💯34🆒32
📌 HSC-25: SUST Update

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি..


🎓 Study on Telegram!
😱91🔥1
🔰 ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম
──────────────────────

[বাংলা, ইংরেজি, সা. জ্ঞান স্পেশাল]


কোর্সের ফিচার সমূহঃ
  DCU প্রশ্ন ভিত্তিক এক্সাম
  নিজস্ব ওয়েবসাইটে এক্সাম   
  নেগেটিভ মার্কিং
  বিগত সালের প্রশ্নের পিডিএফ নোট
  পেপার + সাবজেক্ট ফাইনাল পরীক্ষা
 
💰 মডেল টেস্ট ফিঃ ৬০*

 
💸 কোর্স ফি পাঠানোর মাধ্যমঃ (সেন্ড মানি)

01328571768 (বিকাশ/নগদ)

📨 কোর্স ফি পাঠানোর পর @SOT_AC আইডির ইনবক্সে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার শেষ চার ডিজিট জানাবে।

বিঃদ্রঃ কোর্স ফি এককালীন ও অফেরতযোগ্য।
6
📌 HSC-25: SEC Update

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি নোটিশ


🎓 Study on Telegram!
8
সঠিক প্রস্তুতি সেরা পারফরম্যান্স সফলতার প্রস্তুতি

DCU Model Test Batch

পরীক্ষা শুরু: ৮ তারিখ হতে

বিজ্ঞান বিভাগ | মানবিক বিভাগ
8
Subject Review : Accounting ( হিসাববিজ্ঞান )

🔷 একাউন্টিং আসলে কী ? সহজ ভাষায়, একটি প্রতিষ্ঠান বা ব্যবসার সব Financial Transaction হিসাব রাখা, বিশ্লেষণ করা এবং ভবিষ্যতের Financial Planning তৈরি করাই হলো Accounting এর মূল কাজ। কোনো কোম্পানির লাভ-ক্ষতি, আয়-ব্যয়, Tax, Audit কিংবা Financial Decision—সবকিছুর পেছনেই থাকে একজন Accountant এর ভূমিকা। এজন্য Accounting কে অনেকেই Business World এর Backbone বলে থাকে

📚 কী কী পড়ানো হয় : একাউন্টিং মূলত একটি গণিত নির্ভর সাবজেক্ট। এর পাঠ্যতালিকায় (Syllabus) তাত্ত্বিক বিষয়ের চেয়ে গাণিতিক কোর্সের আধিক্য বেশি থাকে। যেমন: Financial Accounting , Cost Accounting, Management Accounting, Auditing  এবং Taxation । এছাড়া উচ্চতর পর্যায়ে Intermediate Accounting, Advanced Accounting, Corporate Reporting এবং Financial Management-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ানো হয়

🧩 কাদের জন্য এই সাবজেক্ট ?  যাদের গণিত এবং যুক্তিতে ভালো দখল আছে এবং যারা ধৈর্য ধরে সূক্ষ্ম হিসাব মেলাতে পছন্দ করে, তাদের জন্য একাউন্টিং আদর্শ । যারা ভবিষ্যতে ব্যাংকার, অডিটর বা বড় কোনো কোম্পানির ফিন্যান্সিয়াল অফিসার হতে চান, তারা এই বিষয়টি বেছে নিতে পারেন

💼 চাকরির বাজার ও ক্যারিয়ার

চ্যাটার্ড অ্যাকাউন্টেড : একাউন্টিংয়ের শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য থাকে Chartered Accountancy (CA) বা ACCA করা। এটি বিশ্বের অন্যতম সম্মানজনক এবং উচ্চ বেতনের পেশা। অনার্সে অনেক বিষয় কাভার হয়ে যায় বলে একাউন্টিংয়ের ছাত্রদের জন্য এই কোর্সগুলো সম্পন্ন করা সুবিধাজনক হয়

বিসিএস অডিট ও ট্যাক্স: বিসিএস পরীক্ষায় অডিট এবং ট্যাক্স ক্যাডারে একাউন্টিংয়ের শিক্ষার্থীদের বিশেষ অগ্রাধিকার ও ভালো করার সুযোগ থাকে

মাল্টিন্যাশনাল কোম্পানি (MNC): বড় বড় দেশি-বিদেশি কোম্পানিতে Account Officer, Audit Officer বা Financial Analyst হিসেবে আকর্ষণীয় বেতনে ক্যারিয়ার গড়া যায়

ব্যাংকিং সেক্টর : সরকারি ও বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টস বিভাগে একাউন্টিংয়ের শিক্ষার্থীদের চাহিদা সবচেয়ে বেশি থাকে

একাডেমিয়া : কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেকচারার হিসেবে যোগ দেওয়ার সুযোগ তো থাকছেই

🌍 বিদেশে উচ্চশিক্ষা : ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে একাউন্টিং শিক্ষার্থীদের জন্য প্রচুর ফান্ডেড স্কলারশিপ থাকে। বিশেষ করে Professional Accounting বা Forensic Accounting-এর মতো স্পেশালাইজড ফিল্ডে উচ্চশিক্ষার অনেক সুযোগ রয়েছে। এর জন্য ভালো CGPA-এর পাশাপাশি IELTS/TOEFL-এ দক্ষতা প্রয়োজন


🎓 Study on Telegram!
15
📌 HSC-25: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ৫ম মেধা তালিকা প্রকাশিত।

1.  A Unit-Fifth Merit List  
2.  B Unit-Male & Female-Fifth Merit List 

3.  C Unit-Male & Female-Fifth Merit List 

4.  D Unit-Male & Female-Fifth Merit List 

🎓 Study on Telegram!
7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
😨53🔥2
📌 HSC-25: BUTEX Update

বুটেক্স পঞ্চম কলের ভর্তির নোটিশ প্রকাশিত হয়েছে.!


🎓 Study on Telegram!
9
Subject Review : Marketing (মার্কেটিং)

🔷 মার্কেটিং আসলে কী ? Marketing মানে শুধু পণ্য বিক্রি না । সহজ ভাষায়, একটা Product বা Service কীভাবে মানুষের কাছে আকর্ষণীয়ভাবে পৌঁছানো যায়, Customer এর Mindset বুঝে কীভাবে Business Grow করানো যায়, এসব নিয়েই Marketing এর কাজ। একটা কোম্পানির Product যত ভালোই হোক, Proper Marketing ছাড়া সেটা Market এ টিকে থাকা কঠিন । হাসপাতালের চিকিৎসা সেবা থেকে শুরু করে বিমানের যাত্রী সেবা—সবকিছুর পেছনেই রয়েছে মার্কেটিং । এজন্যই বলা হয় —Marketing is the heart of any organization.

📚 কী কী পড়ানো হয় : মার্কেটিংকে অনেকেই শুধু থিওরি মনে করলেও এতে বেশ ভালো গাণিতিক ও বিশ্লেষণাত্মক বিষয় পড়তে হয়। এর সিলেবাসে রয়েছে: Principles of Marketing, Consumer Behavior , Brand Management, Marketing Research এবং Sales Management। এছাড়াও Business Math, Statistics, Financial Accounting, Fundamentals of Finance, Micro & Macro Economics এবং E-Business-এর মতো গুরুত্বপূর্ণ কোর্সগুলো এখানে পড়ানো হয়

💼 চাকরির বাজার ও ক্যারিয়ার

Corporate, Brand & Media Sector : বর্তমানে PRAN , RFL, Unilever, BAT, Square, Grameenphone, Robi সহ প্রায় সব বড় কোম্পানিতেই Marketing graduates দের ব্যাপক demand রয়েছে। Brand Manager, Marketing Executive, Sales Manager, Product Development Manager, Advertising Manager, Marketing Analyst, Media Buyer, Media Director কিংবা Digital Marketing Strategist হিসেবে Corporate, Branding, Sales, Research ও Media Sector এ দারুণ Career build করা যায়

🏦 Banking, Government Job & Academia : Finance, Accounting আর Economics related course থাকার কারণে Bank Job preparation এ বাড়তি সুবিধা পাওয়া যায়। এছাড়াও অন্যান্য সাবজেক্টের মতোই বিসিএস, সরকারি চাকরি, শিক্ষা ক্যাডারসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ রয়েছে

🌍 বিদেশে উচ্চশিক্ষা : USA, Canada, UK, Australia, Europe এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে Marketing, Consumer Psychology, Digital Marketing, Brand Strategy বা International Business এর মতো ফিল্ডে Masters ও PhD করার সুযোগ রয়েছে। ভালো Communication Skill আর Strong Profile থাকলে funded scholarship পাওয়ার সম্ভাবনাও ভালো

⚠️ Reality Check : বর্তমান অনলাইন যুগের প্রচন্ড প্রতিযোগিতামূলক চাকরির বাজারে Marketing এ শুধু ভালো রেজাল্ট  হলেই হবে না । এখানে Communication Skill,Creativity, Presentation Skill, AI , ইংরেজিতে দক্ষতা এবং মানুষের Psychology বোঝার ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ । এছাড়া Business Math, Statistics, Finance আর Research related course এ নিয়মিত সময় না দিলে ভালো Result করা কঠিন হতে পারে

শেষ কথা , যারা Business Idea নিয়ে ভাবতে ভালোবাসে, মানুষের সাথে Communication করতে পছন্দ করে, Branding & Corporate World এ নিজেকে দেখতে চায়—তাদের জন্য Marketing সত্যিই Highly Dynamic এবং Exciting Subject


🎓 Study on Telegram!
12
সঠিক প্রস্তুতি সেরা পারফরম্যান্স সফলতার প্রস্তুতি

DCU Model Test Batch

পরীক্ষা শুরু: ৮ তারিখ হতে

বিজ্ঞান বিভাগ | মানবিক বিভাগ

কোর্সদুটোতে ৫০+ স্টুডেন্ট ভর্তি হযে গেছে। যারা এখনো হওনি দ্রুত হয়ে যাও
৮ তারিখ হতে পরীক্ষা পোল শুরু হতে যাচ্ছে
8
SOT - GST_Application_Guideline_for_Admission_2025-26.pdf
786 KB
📌HSC-25: GST Update

গুচ্ছের সাবজেক্ট চয়েস ও ভর্তি সংক্রান্ত নির্দেশনা


সময়সীমা: ০৬ মে দুপুর ১২ টা হতে ১৩ মে রাত ১১:৫৯টা

🎓 Study on Telegram!
14🎉2