PureFacebook App
371 subscribers
10 photos
1 file
4 links
A distraction-free Facebook client for Android. Features Reels blocking, media blurring, session timers, and spiritual reminders to boost productivity and digital wellbeing.

• github.com/3elegant/purefacebook
• app.deenelife.com/purefacebook
Download Telegram
Channel created
PureFacebook-v1.3.apk
2.6 MB
Version: 1.3
Updated on: 27/03/2026
❤5👍3😍1
🌐 ফেসবুক আসক্তি ও অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট থেকে বাঁচতে চান?

ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা কি ভালোর চেয়ে খারাপ কন্টেন্টই বেশি দেখছি? অপ্রয়োজনীয় রিলস আর মিডিয়া এর ভিড়ে কি মূল্যবান সময় ও ঈমান নষ্ট হচ্ছে? আপনার সময় এবং দৃষ্টির সুরক্ষায় আমাদের নতুন প্রচেষ্টা PureFacebook অ্যাপ।

✨ প্রধান ফিচারসমূহ:
👁 মিডিয়া হাইড: সকল ছবি ও ভিডিও ডিফল্টভাবে হাইড থাকবে। 'View Content' বাটনে ক্লিক করলেই কেবল সেটি দেখা যাবে।
🚫 রিলস ও বিজ্ঞাপন মুক্ত: ফেসবুকের রিলস অপশন এবং স্পনসরড পোস্টগুলো পুরোপুরি ব্লক করা হয়েছে।
⏱ সময় সচেতনতা: ৫, ১০ বা ১৫ মিনিটের সেশন সিলেক্ট করে ফেসবুক ব্যবহারের নিয়ন্ত্রণ রাখুন নিজের হাতে। সময় শেষ হলে অ্যাপ আপনাকে সচেতন করবে।
📖 রিমাইন্ডার: সময়ের গুরুত্ব বোঝাতে কুরআন ও সুন্নাহর অর্থবহ বাণী মাঝেমধ্যেই আপনাকে সতর্ক করবে।

🔒 নিরাপত্তা ও গোপনীয়তা:
এটি একটি WebView টাইপ অ্যাপ, যেখানে আপনি সরাসরি Official Facebook Website ব্যবহার করছেন। আপনার লগইন তথ্য সরাসরি ফেসবুক সার্ভারে যায়, যা ১০০% সুরক্ষিত। গিটহাবে এপটির সোর্স কোড উন্মুক্ত!

📥 ডাউনলোড লিংক:
টেলিগ্রাম লিংক: t.me/purefacebook/3
অথবা, ওয়েব লিংক: app.deenelife.com/purefacebook
অথবা, গিটহাব লিংক: github.com/3elegant/PureFacebook/releases/latest

🚀 কীভাবে শুরু করবেন?
১. অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।
২. 'I Understand' বাটনে ক্লিক করে সেশন টাইম সিলেক্ট করুন।
৩. লগইন করে ব্যবহার শুরু করুন।

বিস্তারিত আপডেট পেতে যুক্ত থাকুন: t.me/purefacebook
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤11
🌐 PureFacebook ইন্সটলের পর...

ফেসবুকের Menu > Settings এ গিয়ে:

➡️ Preferences এ Media তে ঢুকে Never autoplay videos এটা সিলেক্ট করে দিবেন।

➡️ এবং, Preferences এ Font Size: Large/Medium দিয়ে দিবেন। এতে কন্টেন্ট দেখতে ভালো লাগবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤5
🌐 ফেসবুক আসক্তি: ঈমান ও মানসিক প্রশান্তির অন্তরায়! ⚠️

ফেসবুক আসক্তি আমাদের অজান্তেই ইবাদত ও আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা বারবার একই চক্রে আটকে যাচ্ছি, কিন্তু নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছি না। এটি এমন এক ফাঁদ, যেখানে সামান্য ভালোর আড়ালে প্রতিনয়ত অগণিত ফিতনা আমাদের সামনে চলে আসে। 😤

ফলস্বরূপ, চোখের জেনাসহ আমরা লিপ্ত হচ্ছি নানা ভয়াবহ গুনাহে। বর্তমানে AI-এর অপব্যবহারের ফলে ভুয়া ছবি ও ভিডিওর সয়লাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 😮

🧠 আপনার মস্তিষ্ক কি ক্লান্ত?
প্রতিনিয়ত মিডিয়ার এই জোয়ার এবং অপ্রয়োজনীয় ভাইরাল ইস্যু আমাদের মস্তিষ্ককে চরমভাবে বিভ্রান্ত (Confused) করে ফেলে। সত্যি বলতে, প্রতিটি ভাইরাল মিডিয়া বা ট্রেন্ড আপনার দেখার কোনো প্রয়োজন নেই। তথ্যের এই অতিরিক্ত চাপ আপনার মানসিক প্রশান্তি কেড়ে নেয়। 😳

🔐 আমাদের নতুন অ্যাপে আমরা যুক্ত করেছি এমন এক প্রযুক্তি, যেখানে কোনো কন্টেন্ট আপনার সামনে নিজে থেকে আসবে না। আপনার প্রয়োজনীয় নিউজ বা ভিডিওটি কেবল 'View Content' এ ক্লিক করেই দেখতে পারবেন। অপ্রয়োজনীয় মিডিয়া (রিলস, ছবি, বিজ্ঞাপন) সামনে না থাকার কারণে আপনার ব্রেইন থাকবে একদম রিলাক্সড। 😊

🟡 আপনার ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতাকে 'পিউরিফাই' করতে ব্যবহার করুন PureFacebook App!

📥 ডাউনলোড লিংক:
🔵 টেলিগ্রাম লিংক: t.me/purefacebook/3
🖥 ওয়েব লিংক: app.deenelife.com/purefacebook
🖥 গিটহাব লিংক: github.com/3elegant/PureFacebook/releases/latest

🛡 100% Secured and Open Source
✅ VirusTotal Result | 4️⃣ Source Code
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤13👍3🥰1
PureFacebook এর নতুন ভার্সন নিয়ে কাজ করছি। কেউ কোনো সমস্যা ফেস করলে, এখানে কমেন্ট করে রাখুন।
❤4
🌐 PureFacebook অ্যাপের নতুন আপডেট রিলিজ করা হয়েছে! ⭐️
🔍 Version: 1.3 (27/03/2026)

⌛ আপডেট/ডাউনলোড লিংক: t.me/purefacebook/3
অথবা, app.deenelife.com/purefacebook
অথবা, github.com/3elegant/PureFacebook/releases/latest

যা যা পরিবর্তন হয়েছে...
কপি সুবিধা: এখন থেকে যেকোনো পোস্ট, স্ট্যাটাস কপি করা যাবে (প্রেস করে ধরে রাখলে টেক্সট কপি হবে)।
ফোনের আসল নাম: ফেসবুক লগইন হিস্ট্রিতে এখন আপনার নিজের ফোনের সঠিক নাম দেখাবে।
স্মুথ ব্রাউজিং: ব্রাউজার ভার্সন আপডেট করা হয়েছে, ফলে ফেসবুক চালানো হবে আরও সহজ ও দ্রুত।


(আপডেট করার পর অ্যাপে কোনো ইস্যু হলে, অ্যাপ ডাটা ক্লেয়ার করে নিবেন। প্রয়োজনে আনইন্সটল করে আবার ইন্সটল করবেন।)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤5
🌐 PureFacebook App: কি এবং কেন আপনি এটি ব্যবহার করবেন?

PureFacebook
অ্যাপটি রিলিজ হওয়ার পর থেকেই আপনাদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করছি। অনেকে এটি ব্যবহার করছেন, আবার অনেকে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাচ্ছেন। মূলত কেন এই অ্যাপটি তৈরি হলো এবং এটি আপনার ডিজিটাল জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা।

🚀 শুরুর কথা: অনুপ্রেরণা যখন 'PureVision'
আমরা প্রথমে PureVision (t.me/purevisionapp) নামক একটি অ্যাপ নিয়ে কাজ করেছিলাম, যা ইতিমধ্যে আপনাদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আলহামদুলিল্লাহ, যারা এটি ব্যবহার করছেন তারা জানেন—বর্তমান এই ফিতনাময় সময়ে নিজের নফস ও আমল রক্ষায় এটি কতটা সহায়ক। সেই অনুপ্রেরণা থেকেই চিন্তা আসে—আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় প্ল্যাটফর্ম 'ফেসবুক'কেও কি একইভাবে পিউরিফাই (Purify) বা পরিচ্ছন্ন করা সম্ভব? সেই ভাবনা থেকেই 'PureFacebook' অ্যাপের যাত্রা শুরু।

🕸 ফেসবুক: একটি অদৃশ্য আসক্তি ও মানসিক জাল
ফেসবুক বর্তমানে একটি মিক্সড প্ল্যাটফর্ম। এখানে গুনাহের হাতছানি পদে পদে।
⚠️ অপ্রয়োজনীয় ভাইরাল নিউজ, হাস্যরস, ট্রল, অন্যকে নিয়ে মজা নেওয়া।
⚠️ মানুষের ব্যক্তিগত ছবি বা নিউজ নিয়ে অনর্থক সময় নষ্ট করা।
⚠️ সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন বা নিরর্থক গীবত।
এই সবকিছু আমাদের ব্রেইনের অনেকটা জায়গা দখল করে নেয়। ফেসবুকের অ্যালগরিদম এমনভাবে তৈরি যেন আপনাকে সবসময় এনগেজ রাখা যায়। তাদের মূল উদ্দেশ্য আপনাকে দিয়ে ব্যবসা করা। আর এর পেছনে শয়তানি চক্রান্ত তো আছেই, যা আমাদের ইবাদত ও গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফেল করে রাখে। বর্তমান সিস্টেমে আপনার টাইমলাইন আপনার নিয়ন্ত্রণে নেই; 'Suggested for You' এর মাধ্যমে আপনাকে অচেনা মানুষের কন্টেন্ট দেখতে বাধ্য করা হয়।

🛑 রিজিকের পথে বাধা ও আত্মিক অবক্ষয়

অনেকেই পর্নোগ্রাফি বা মাস্টারবেশনের মতো গর্হিত কাজ ছেড়ে দিতে চান, কিন্তু সোশ্যাল মিডিয়া তাদের বারবার সেই অন্ধকার পথে ফিরিয়ে নেয়। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ সামনে চলে আসা কোনো অশালীন ছবি বা ভিডিও আপনার দীর্ঘদিনের তওবা ভেঙে দিতে পারে। মূলত এই ভিজ্যুয়াল মিডিয়াগুলো আমাদের মস্তিষ্কে গভীর ছাপ ফেলে, যার ফলে আমরা বিভিন্ন মানসিক সমস্যায় ভুগি।

✨ সমাধান যখন PureFacebook
সবচেয়ে ভালো সমাধান হলো ফেসবুক পুরোপুরি ত্যাগ করা। কিন্তু বর্তমান সময়ে ব্যক্তিগত, শিক্ষা বা অফিসের প্রয়োজনে আমাদের অনেককেই বাধ্য হয়ে ফেসবুক ব্যবহার করতে হয়। তাই আমাদের এই অ্যাপের কনসেপ্ট হলো— ফেসবুক ব্যবহার করব, কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখে।

🛠 অ্যাপটির প্রধান বৈশিষ্ট্যসমূহ:
🖼 মিডিয়া কন্ট্রোল: ফেসবুকের সকল ছবি ও ভিডিও ডিফল্টভাবে হাইড বা লুকানো থাকবে। আপনি কেবল যা দেখতে চাইবেন, তার ওপর ক্লিক করলেই সেটি দৃশ্যমান হবে।
🚫 রিলস (Reels) মুক্ত: রিলস বর্তমানে একটি ডিজিটাল ডাস্টবিন। তাই এই অ্যাপে রিলস অপশনটি পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে।
🔒 গোপনীয়তা রক্ষা: PureFacebook আপনার কোনো লোকেশন ডাটা সংগ্রহ করে না এবং সকল অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ব্লক করে দেয়। আপনার ভয়েস ডাটা বা প্রাইভেসি থাকবে সুরক্ষিত।
⏳ সময় সচেতনতা: অনর্থক স্ক্রলিং কমিয়ে আপনার সময়কে ফলপ্রসূ করতে সাহায্য করবে।

🤲 আমাদের উদ্দেশ্য
সত্যি বলতে, এই অ্যাপটি প্রথমে নিজের ব্যবহারের জন্যই তৈরি করেছিলাম। কিন্তু পরে ভাবলাম, যদি এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে উম্মাহর সামান্যতম উপকার হয়, তবে সেটিই বড় প্রাপ্তি। তাই এর গিটহাব (GitHub) কোড এবং অ্যাপ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি।

📢 বিশেষ দ্রষ্টব্য: ফেসবুক কর্তৃপক্ষ সবসময় চাইবে না আমরা তাদের অ্যাপটি এভাবে নিয়ন্ত্রণ করে ব্যবহার করি। তাই তারা মাঝেমধ্যে সিস্টেমে পরিবর্তন আনতে পারে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত আপডেটের মাধ্যমে ফিচারগুলো সচল রাখতে। আল্লাহ তৌফিক দান করুন।

🔗 ডাউনলোড লিংকসমূহ:
নিচের যেকোনো একটি উৎস থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন:
🔹 টেলিগ্রাম: t.me/purefacebook/3
🔹 ওয়েবসাইট: app.deenelife.com/purefacebook
🔹 গিটহাব: github.com/3elegant/PureFacebook/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
❤9👍2
PureFacebook অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে?

কমেন্টে জানাতে পারেন!
❤4