পলিটেকনিক নোটিশ বোর্ড🌍
5.62K subscribers
844 photos
27 videos
74 files
316 links
পলিটেকনিক নোটিশ বোর্ড (All Polytechnic Institute) গ্রুপের Telegram চ্যানেলে স্বাগতম।কারিগরি শিক্ষা রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য সকলের কাছে সবার আগে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য Telegram চ্যানেল ক্রিয়েট করা হয়েছে।
ধন্যবাদ। ❤️
Download Telegram
📛 নিউজ 📛

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের গেটে যুক্ত হলো ‘সরকারি’ শব্দ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘সরকারি’ শব্দ যুক্ত করা হয়েছে। বর্তমানে গেটে ‘সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট’ লেখা রয়েছে।

আপনার পলিটেকনিক ইনস্টিটিউটের গেটেও কি ‘সরকারি’ শব্দ যুক্ত করা হয়েছে? কমেন্টে আপনার প্রতিষ্ঠানের নামসহ জানান।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
📛নিউজ📛

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে

© পলিটেকনিক নোটিশ বোর্ড(PNB)
📛 এডমিশন নিউজ 📛

ডিপ্লোমা পর্যায়ে ৩য় মাইগ্রেশনের ভর্তির নোটিশ প্রকাশিত হয়েছে।

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের ১ম পর্বে ভর্তির জন্য ৩য় পর্যায়ের মাইগ্রেশনে ‘Yes’ অপশন নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
❤1
📛 এডমিশন নিউজ 📛

ডিপ্লোমা পর্যায়ের ভর্তি কার্যক্রমে পছন্দক্রম পরিবর্তনকারীদের ৪র্থ পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে।
৪র্থ পর্যায়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নিশ্চায়ন ও স্বশরীরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি সময় প্রয়োজনীয় কাগজপত্র:
🔹 এসএসসি মূল মার্কশিট
🔹 এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
🔹 প্রশংসাপত্র
🔹 পাসপোর্ট সাইজের রঙিন ছবি — ৩ কপি
🔹 ভর্তি ফরম ( ইনস্টিটিউট থেকে দিবে)
🔹 উপবৃত্তি ফরম ( ইনস্টিটিউট থেকে দিবে)
🔹Admission Confirmation কপি
🔹জন্ম নিবন্ধন/NID-এর ফটোকপি
🔹পিতা-মাতার NID-এর ফটোকপি
🔹কোটা প্রমাণপত্র — প্রযোজ্য ক্ষেত্রে
🔹নির্ধারিত ভর্তি ফি

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
📛 নিউজ 📛

রাজশাহী পলিটেকনিকে গঠিত হলো বিজ্ঞান ও আইসিটি ক্লাব

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘বিজ্ঞান ও আইসিটি ক্লাব’ গঠন করা হয়েছে।
২৮ অক্টোবর ২০২৬ তারিখে ক্লাবের কমিটি ঘোষণা করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান।

শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানে বিজ্ঞান ও আইসিটিবিষয়ক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
⚫শোক সংবাদ⚫

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১১–১২ সেশনের ইলেকট্রনিক্স টেকনোলজির সাবেক শিক্ষার্থী তামান্না ইয়াসমিন ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
😢2
📛 এডমিশন নিউজ 📛

ডিপ্লোমা পর্যায়ে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪র্থ পর্যায়ে ভর্তির জন্য চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৬ বিকাল ৪ টার মধ্যে নিশ্চায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
❤3
📛 ব্রেকিং নিউজ 📛

ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশারিজ ও লাইভস্টক শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB

রেজাল্ট পিডিএফ 👇

https://drive.google.com/drive/folders/1U4dnRFGHCvVdFsSFv-cd2W6hlADajUA9
❤1
📛ব্রেকিং নিউজ📛

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়,৩য়,৫ম এবং ৭ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)

Textile Result PDF 👇

https://drive.google.com/drive/folders/1OZiSMYtE96qgEkE7yvmEyhEYs30jE8Gm
❤2
📛 ব্রেকিং নিউজ 📛

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

🔹 এইচএসসি পাসের হার: ৫২.১২%
🔹 জিপিএ-৫ পেয়েছে: ৪০,০৮৪ জন

© পলিটেকনিক নোটিশ বোর্ড ( PNB)
❤3
📛 ব্রেকিং নিউজ 📛

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সব বোর্ডের পাসের হার দেখে নিন।

🔹 ১. ঢাকা বোর্ড: ৬১.৮০%
🔹 ২. মাদ্রাসা বোর্ড: ৬১.০৭%
🔹 ৩. চট্টগ্রাম বোর্ড: ৫২.০৭%
🔹 ৪. ময়মনসিংহ বোর্ড: ৫১.৪৪%
🔹 ৫. সিলেট বোর্ড: ৫০.৯০%
🔹 ৬.কারিগরি বোর্ড: ৪৯.৪৩%
🔹 ৭. কুমিল্লা বোর্ড: ৪৮.০৪%
🔹 ৮. দিনাজপুর বোর্ড: ৪৫.৯৫%
🔹 ৯. রাজশাহী বোর্ড: ৪৫.০৬%
🔹 ১০. যশোর বোর্ড: ৪৪.৯২%
🔹 ১১. বরিশাল বোর্ড: ৪৪.৮৪%

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
🤯3
📛 ব্রেকিং নিউজ 📛
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬
🔹 পাসের হার: ৫২.১২%
🔹 মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন
🔹 মোট উত্তীর্ণ: ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন
🔹 জিপিএ-৫ পেয়েছে: ৪০ হাজার ৮৪ জন।
১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা :
🔹 ১. ঢাকা বোর্ড: ১৬,৭১৪ জন
🔹 ২. রাজশাহী বোর্ড: ৪,৫২০ জন
🔹 ৩. মাদ্রাসা বোর্ড: ৩,২৫০ জন
🔹 ৪. যশোর বোর্ড: ৩,২২৮ জন
🔹 ৫. দিনাজপুর বোর্ড: ২,৯৫৩ জন
🔹 ৬. চট্টগ্রাম বোর্ড: ২,৯২৯ জন
🔹 ৭. ময়মনসিংহ বোর্ড: ২,১৩৭ জন
🔹 ৮. কুমিল্লা বোর্ড: ১,৩১৩ জন
🔹 ৯. সিলেট বোর্ড: ১,২০৪ জন
🔹 ১০. বরিশাল বোর্ড: ৯৫০ জন
🔹 ১১. কারিগরি বোর্ড: ৮৮৬ জন
© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
📛 নোটিশ 📛

ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে।

🔹 পুনঃনিরীক্ষণের আবেদন: ০১–১০ নভেম্বর ২০২৬।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
📛 নিউজ 📛

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল নভেম্বর মাসের ৩য় সপ্তাহে প্রকাশিত হবে।

© পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
❤3