Online Arabic Course Centre - OACC
13 subscribers
আরবি ভাষা শিক্ষার বিশ্বস্ত মারকায এটি
Download Telegram
السلام عليكم ورحمة الله
কিছু কিছু ফেলের সাথে مع অব্যয় যুক্ত হয় না বাংলাতে "সাথে" ব্যবহার করা সত্ত্বেও।

١– الصدق (ن)
٢– الكذب (ض)
المثال:
٭ صدق الولد الطيب معلمَه الكريم
• مع معلمه الكريم
٭ الولد السيء يكذب أباه وأمه
• مع أبيه وأمه

কিছু কিছু ফেলের সাথে في অব্যয় যুক্ত হয় না বাংলাতে "মধ্যে" অনুবাদ হওয়া সত্ত্বেও।

١– الحضور (ن)
٢– الدخول (ن)
٣– الركوب (س)
٤– السكن (ن)
المثال الصغير:
٭ حضر التلميذُ الفصلَ [في الفصل: استخدام قليل]
٭ دخل الرجلُ المسجدَ
٭ ركبت السيارةَ الجديدة
٭ أسكن هذا البيتَ الواسع [في البيت أيضاً مستخدم ولكن قليل]
1🥰1
গুনবাচক শব্দগুলো
তারকিবে দুই ধরনের হয় অনুবাদেও পার্থক্য হয়:


1- গুনবাচক শব্দগুলো তারকিবে ‹সিফাত› হবে , তখন সিফাত -বিশেষ করে- মারেফা নাকেরার ক্ষেত্রে তার মাউসুফের অনুগামী হবে অনুবাদে সিফাত মাউসুফের পূর্বে চলে আসবে , যেমন: هذا بيت صغير ইহা একটি ছোট ঘর

2- গুনবাচক শব্দগুলো তারকিবে ‹খবর› হবে , তখন আরবিতে খবরটি সর্বদা নাকেরা হবে এবং অনুবাদে বাক্যের শেষে চলে আসবে যেমন: البيت كبير ঘরটি বড়
3🥰1
হরফুন নিদা কাকে বলে:



যে হরফ দিয়ে নিকটবর্তী অথবা দূরবর্তী ব্যাক্তি বা বস্তুকে আহ্বান করা হয় তাকে حرف النداء অথবা أداة النداء বলে। যেমন: يا ، أيها/أيتها

মুনাদা কাকে বলে:


যাকে আহ্বান করা হয় তাকে منادى বলে। যেমন: يا ولدُ ، يا بنت ، أيها الولد ، أيتها البنت

মুনাদা সাধারণত মারেফা হয় , আর মুনাদায় তানবীন হয় না। যেমন: بنتٌ থেকে يا بنتُ , এবং ولدٌ থেকে يا ولدُ
1
আমি সবাইকে বারবার সুক্ষ্ম ভুলগুলো থেকে সতর্ক করেছি এবং করে যাচ্ছি।

হামযায় আমরা অনেক ভুল করে থাকি।
হামযা ( ا ) মূলত দুই প্রকার:
১- স্থায়ী হামযা , যাকে আরবিতে বলে همزةُ القَطْعِ বা همزةُ الأصْلِ , এমন হামযায় সবসময় আলিফের উপর ছোট্ট হামযা দেয়া আবশ্যক , যেমন: أ-إ , এই হামযা সবসময় পড়ায় এবং লেখায় বহাল থাকবে , কখনো পড়ে যাবে না।
২- অস্থায়ী হামযা , যাকে আরবিতে বলে همزةُ الوَصْلِ , হামযাতুল ওয়াসলে লেখায় কখনো ( ا ) আলিফের উপরে বা নিচে ছোট হামযা হবে না । আর همزة الوصل সবসময় সাকিনের পূর্বে আসবে এবং অস্থায়ীভাবে সাকিনকে নির্ভরতা দিবে , যেমন: اِمرأة , কিন্তু যখনই তার পূর্বে অন্য কোনো হরকত চলে আসবে তখনই এই ( ا ) উচ্চারণে পড়ে যাবে লেখায় নয়। যেমন: هذهٖ امْرأة

আরেকটা ভুল হয় যে , আমরা কখন ي এর নিচে নকতা দিবো কখন দিবো না ভুলে যাই , এককথায় বলি , ي যদি মুখে উচ্চারণে পড়েন তাহলে ي এর নিচে নকতা হবে , যদি উচ্চারণে না পড়া হয় তাহলে নকতা হবে না।
2🥰1
গত সেপ্টেম্বরে ফার্স্ট ব্যাচের পড়া এটা..
হরফুন নিদা কাকে বলে:


যে হরফ দিয়ে নিকটবর্তী অথবা দূরবর্তী ব্যাক্তি বা বস্তুকে আহ্বান করা হয় তাকে حرف النداء অথবা أداة النداء বলে। যেমন: يا ، أيها/أيتها

মুনাদা কাকে বলে:


যাকে আহ্বান করা হয় তাকে منادى বলে। যেমন: يا ولدُ ، يا بنت ، أيها الولد ، أيتها البنت

মুনাদা সাধারণত মারেফা হয় , আর মুনাদায় তানবীন হয় না। যেমন: بنتٌ থেকে يا بنتُ , এবং ولدٌ থেকে يا ولدُ
🔥1🥰1
• مِنْ أينَ. কোথা থেকে , কোত্থেকে
• إلى متىٰ কতক্ষণ
• بِماذا কী দ্বারা , কী দিয়ে
আরবি ভাষায় প্রচলিত ভুল:


পার্ট – 1

ফে'লে মুযারের متكلم (যেমন : أَجْلِسُ)এবং أمر مذكر (যেমন : اِجْلِسْ) দুটো দেখতে একরকম মনে হলেও বাস্তবে কিন্তু একরকম নাহ! বরং সুক্ষ্ম পার্থক্য আছে যা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি।

ফে'লে মুযারের সিগায় যেই আলিফটা হয় সেটার উপরে ছোট্ট হামযা আনা বাধ্যতামূলক হয়... যেমন: أجلِسُ - أقرأُ - أشرب - أذهَبُ - أنزِلُ

পক্ষান্তরে أمر مذكر এ আলিফের উপরে বা নিচে কোনো হামযা হয় না, শুধু আলিফ হয়... যেটাকে আমরা همزة الوصل বা অস্থায়ী হামযা বলে থাকি। যেমন: اِجلسْ - اقرأ - افعل - اشرب - انزل - انصر - اضرب
🥰21