বাংলায় টাইপিং করার জন্য এদেশে সাধারনত প্রায় অধিকাংশ মানুষই রিদ্মিক কীবোর্ডই ব্যবহার করেন।
এরপরে হয়তো জিবোর্ড।
অনেক আগে থেকে যারা মোবাইল ব্যবহার করেন তারা অভ্রয়েড ব্যবহার করেছেন কেউ কেউ।
কিন্তু ❝বর্ন❞ কীবোর্ড খুব কম মানুষই ব্যবহার করেন।
২০২০ এ যাত্রা শুরু হয়। বলা যায়, সেই সময় থেকেই তথা গত পাঁচ বছর যাবত নিয়মিত ভাবে এই কীবোর্ড ব্যবহার করে আসছি। এমনকি আমাদের মুসলিম টেকনিশিয়ান এর এডমিন প্যানেলের প্রায় সকলেই এই কীবোর্ড ব্যবহার করে থাকেন।
শুরুর দিকে ❝বর্ন❞ এর ডেভলপ টিম ❝কোডপত্র❞ এর সাথে মুসলিম টেকনিশিয়ান এর কোলাবোরেশন হয়েছিল। সেসময় আমরা তাদেরকে প্রমোট করেছিলাম।
এটা সত্য, বর্ন কীবোর্ডের ডেভলপ ধীর গতিতে হচ্ছে। মাঝে প্রায় বছর খানেক যাবত ডেভলপিং অফ ছিল। কিন্তু এখন আবার পুরোদমে শুরু হয়েছে।
এমনকি বর্নের উত্থানের পর বর্নের অনেক ফিচার এরপর রিদ্মিকেও এসেছে। কিন্তু যারা সত্যিকার অর্থে ❝বর্ন❞ কীবোর্ড কে ভালোবেসেছে, তারা সব সময়ই ❝বর্ন❞ কীবোর্ড ব্যবহার করে গেছে।
যাইহোক, সামনে বর্ন কীবোর্ডে আরো আপডেট আসতে চলেছে। সে হিসেবেই আবার ❝বর্ন❞-কে উপস্থাপন করা।
বর্ন এর ফেসবুক কমিউনিটি তেমন এক্টিভ নয়। তবে টেলিগ্রাম কমিউনিটি সব সময়ই এক্টিভ।
অহ ভুলেই গেছিলাম, পিসি ইউজারদের জন্য ❝বর্ন❞ এর উইন্ডোজও ভার্সন রয়েছে।
গুছিয়ে লিখতে না পারার জন্য আফওয়ান।
Download 🔗:
Android: https://play.google.com/store/apps/details?id=com.codepotro.borno.keyboard
Windows: https://codepotro.com/borno/

❤🔥13❤5👍4😢1
জিবলী (Ghibli) আর্ট ব্যবহারকারীদের জন্য একটা নিউজ দিই। যদিও এটি ব্যবহার হালাল কিন্তু ChatGPT ব্যবহারকারীর আপলোড করা প্রত্যেকটি ছবির মালিক হয়ে যায়। তারা সেগুলো নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, এটা তাদের terms and condition এ লেখা আছে। ব্যবহারকারী নিজ consent এর সাথে upload করা প্রত্যেকটি ছবি তারা তাদের AI data model train করার জন্য ব্যবহার করবে, আপনি চাইলেও এর বিপরীত কিছু করতে পারবেন না। অর্থাৎ কোন legal action নিতে পারবেন না।
আরো একটি মজার তথ্য দিই, ইলন মাস্ক এর Grok 3 AI model এর মধ্যে কোনো ফিল্টার নেই, এটি সবথেকে ভয়ংকর বিষয় এবং তার থেকে ভয়ঙ্কর হচ্ছে এটি ChatGPT এর AI Training Data চুরি করে নিজের AI model train করে, মানে আপনার আপলোড করা সেই ছবিগুলো, এবং তারা এটিকে কোনো প্রকার filter ছারাই অন্যান্য ব্যবহারকারীদের responsive generate করার জন্য ব্যবহার করবে।
আমি শুধু একটা মডেলের কথা বললাম, এমন হাজার, লক্ষ AI model train হচ্ছে ChatGPT এর data দিয়ে যার মধ্যে কতই না জঘন্য সফটওয়্যার রয়েছে! যেমন, DeepFake (etc.) যা একটি ছবি দ্বারা একজন ব্যক্তির নগ্ন ছবি অথবা ভিডিও তৈরি করা যায়। আর আপনি তো আপনার ছবি দিয়ে রেখেছেন।
দেখুন যা ভালো মনে হয়।
— [ ChatGPT T&C দেখুন কমেন্ট এ ]
✍️ Md. Nur Habib

Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢18🤯5👍4
MT App Store
❗️ Tubular এর এল্টারনেটিভ হিসেবে LastPipeBender কে পরিচয় করিয়ে দিয়েছিলাম গত বছর, যাতে নিয়মিত আপডেট আসতো। কিন্তু সম্প্রতি LastpipeBender এর প্রজেক্টটি আর্কাইভ করে রাখা হয়েছে ডেভলপারের ব্যস্ততা থাকার কারণে(আগামী জুলাই ২০২৫ এর আগ পর্যন্ত) । এক্ষেত্রে BravePipe…
LastPipeBender এর আপডেট সংক্রান্ত তথ্য ও নতুন ক্লায়েন্ট হিসেবে BravePipe এর ব্যাসিক ইন্ট্রোডাকশন। যারা LastPipeBender বা Tubular ব্যবহারকারী ছিলেন তারা চাইলে এই ক্লায়েন্ট ব্যবহার করতে পারেন।
🔥4👍1😁1
আপনি কোন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন?
Anonymous Poll
9%
Bitwarden
1%
Vaultwarden
3%
Proton Pass
42%
Google Password Manager
5%
Others(comment)
39%
কোনোটাই না(মুখস্থ রাখি সব)
⚡8😁3❤2
ReVanced এর মাধ্যমে অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপনমুক্ত YouTube ব্যবহার
YouTube-এ মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের ঝামেলা থেকে বাঁচার জন্য একসময় Vanced ব্যবহার করা হতো। এটি YouTube-এরই একটি মডিফাইড ভার্সন ছিল। বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখাসহ আরও কিছু প্রিমিয়াম ফিচার এটি থেকে ব্যবহার করা যেত। তবে অনেক দিন আগেই এই প্রজেক্টটি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে আসে ReVanced। এটি Vanced এর মতো YouTube এর মডিফাইড ভার্সন না, বরং এটি একটি পরিপূর্ণ প্যাচ ম্যানেজার। এর মাধ্যমে অ্যান্ড্রয়েডের অনেকগুলো অ্যাপে বিভিন্ন প্যাচ অ্যাপ্লাই করা যায়। সাধারণত, YouTube ReVanced-এর যে রিলিজগুলো বিভিন্ন জন পাবলিশ করেন, তারা এর মাধ্যমেই প্যাচ অ্যাপ্লাই করে রিলিজ দেন। তাদের কাস্টম প্যাচের জন্য তাদের রিলিজে কিছু এক্সট্রা ফিচার থাকে, তবে অনেক সময় তাদের রিলিজগুলো পুরোনো ভার্সন হওয়ায় নানা সমস্যাও পাওয়া যায়। তাই অফিসিয়াল ReVanced ম্যানেজার থেকে নিজে প্যাচ করে নেওয়াটাই ভালো, এতে এক্সট্রা ফিচারগুলো না পাওয়া গেলেও বিজ্ঞাপনমুক্ত ও বেসিক YouTube প্রিমিয়াম ফিচারগুলো পাওয়া যায়।
ReVanced ব্যবহার করা খুবই সহজ। নিচে ধাপে ধাপে এর প্রক্রিয়া বর্ণনা করা হলো:
১. প্রথমে revanced.app ওয়েবসাইট থেকে ReVanced Manager অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে নিন।
২. অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে অথবা প্যাচ প্রয়োগের পর ইনস্টল করার সময় যদি ইনস্টলার পারমিশন (Installer Permission) চায়, তবে পারমিশন দিয়ে দিন।
৩. অ্যাপটি ওপেন করলে নিচের নেভিগেশন মেনুতে তিনটি পেজ দেখতে পাবেন:
- Dashboard: এখানে আপনি কোন কোন অ্যাপ প্যাচ করেছেন, তার লিস্ট দেখতে পাবেন।
- Patcher: এখানেই অ্যাপগুলোতে প্যাচ অ্যাপ্লাই করার কাজটা করতে হবে।
- Settings: এটা রিভ্যান্সড ম্যানেজারের সেটিংস কাস্টমাইজ করার জন্য।
৪. YouTube প্যাচ করার জন্য Patcher পেজে গিয়ে "Select an App"-এ ক্লিক করলে যদি আপনার ফোনে Youtube ইনস্টল করা থাকে তাহলে সেখানে দেখতে পারবেন। তবে প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপগুলো সাধারণত স্প্লিট APK হওয়ায় রুট পারমিশন ছাড়া ReVanced ম্যানেজারে ব্যবহার করা যায় না। তাই অ্যাপের নামের নিচে "Suggested App Version" দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে ব্রাউজারে ওপেন করার অপশন আসলে ওপেন করে নিলে সেটা আপনার সার্চ ইঞ্জিনে উপযুক্ত এপিকে ফাইল সার্চ করবে। সার্চ রেজাল্ট থেকে "APKMIRROR" এর সাইটে গিয়ে এপিকে ফাইল ডাউনলোড করে নিবেন।
আর যদি ফোনে YouTube ইনস্টল করা না থাকে, তাহলে রিভ্যান্সড ম্যানেজার এর প্যাচার পেজের সার্চ অপশনে
com.google.android.youtube লিখে সার্চ করে সেখান থেকে একইভাবে এপিকে ফাইল ডাউনলোড করে নিবেন। ৫. ডাউনলোড শেষে রিভ্যান্সড ম্যানেজার এর Patcher থেকে "Select an App"-এ গিয়ে নিচের ফ্লোটিং "Storage" বাটন-এ ক্লিক করে ডাউনলোড করা APK ফাইলটি সিলেক্ট করে দিলে ReVanced কোন কোন প্যাচ অ্যাপ্লাই করবে তার লিস্ট দেখতে পাবেন। লিস্টে ক্লিক করলে প্রয়োজন মতো কোনো প্যাচ অফও করে নিতে পারবেন, তবে সাধারণত ডিফল্ট সেটিংস রাখাটাই ভালো।
এবার নিচে থাকা ফ্লোটিং "Patch" বাটনে ক্লিক করলে প্যাচ শুরু হয়ে যাবে এবং আপনি প্রগ্রেস দেখতে পারবেন।
৬. প্যাচ অ্যাপ্লাই কমপ্লিট হলে নিচে "Install" বাটন পাবেন, সেটিতে ক্লিক করে প্যাচ করা YouTube অ্যাপটি ইনস্টল করতে পারবেন। ইনস্টল বাটনের আশপাশেই একটি "Save" বাটনও পাবেন, সেটায় ক্লিক করে প্রয়োজনে প্যাচ করা APK ফাইলটি সেভ করে রাখতে পারবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।
৭. রিভ্যান্সড ম্যানেজার দিয়ে প্যাচ করা YouTube-এর জন্য MicroG ইনস্টল থাকতে হয়। তাই MicroG ইনস্টল করে নিবেন। আমাদের সাজেস্টেড MicroG ভার্সনটি এখানে পাবেন।
❤29🔥3😢1
মুসলিম টেকনিশিয়ান
ReVanced এর মাধ্যমে অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপনমুক্ত YouTube ব্যবহার YouTube-এ মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের ঝামেলা থেকে বাঁচার জন্য একসময় Vanced ব্যবহার করা হতো। এটি YouTube-এরই একটি মডিফাইড ভার্সন ছিল। বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখাসহ আরও কিছু প্রিমিয়াম ফিচার এটি থেকে…
এভাবে যাদের কাছে সরাসরি ইউটুব রিভ্যান্সড বিল্ড করা ঝামেলার মনে হয়, তাঁরা চাইলে এই গিটহাব রিপোজিটোরির রিলিজ পেজ থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। নতুন কোনো প্যাচ আসলেই সেটি এখানে অটো পাবলিশ হয়ে যায়, এখানে ইউটিউবের পাশাপাশি গুগল ফটোজ, ইউটিউব মিউজিকও পাবলিশ হয়।
এছাড়াও, সাধারণ ইউজারদের জন্য এপিকে রিলিজের পাশাপাশি রুট ইউজারদের জন্য রুট মডিউলও রিলিজ হয়।

❤15
🚨 একটা ঘটনা বলি, সবাই একটু সাবধান হবেন...
আমাদের অনেক সময় মোবাইলে ছোটখাটো সমস্যা হলে আমরা সার্ভিসিংয়ের জন্য দোকানে দিয়ে আসি। কিন্তু ফোন ফেরত নেওয়ার পর খুব কম মানুষই ভালোভাবে চেক করে দেখে নেয়, কোনো অচেনা অ্যাপ ইনস্টল হয়েছে কিনা।
আজকের ঘটনাটা আমি সত্যিই শিউরে উঠেছি। আমার এক ফ্রেন্ডের ফোনে কিছু সমস্যা হওয়ায় সে আমার সাথে স্ক্রিন শেয়ার করে (যেহেতু মোবাইল রিলেটেড ব্যাপারে আমি একটু অভিজ্ঞ)। সেই সময়েই আমার চোখে পড়ে তার ফোনে AirDroid নামে একটি অ্যাপ ইনস্টল করা। প্রথমে সে নিজেও কিছু বুঝতে পারেনি।
এই অ্যাপটা দেখেই আমি থমকে গেলাম! কারণ আমি জানি এই অ্যাপ দিয়ে আপনার মোবাইল লক থাকলেও চুপিচুপি ফ্রন্ট/ব্যাক ক্যামেরায় এক্সেস নেওয়া যায়, আপনার অবস্থান ট্র্যাক করা যায়, এমনকি আপনার ফোনে কী করছেন তাও দেখা যায়! আপনি টেরই পাবেন না!
সে আমাকে জানায় দুদিন আগে মোবাইল সার্ভিসিংয়ের জন্য দোকানে দিয়েছিল। মানে পুরো ব্যাপারটাই খুব পরিষ্কার! প্রাইভেসি পুরোপুরি ঝুঁকিতে চলে গেছে। আমি তাকে সাথে সাথে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।
তাই আপনাদেরও বলে দিচ্ছি,ফোন সার্ভিসিং থেকে ফেরত নেওয়ার পর এবং যে কারো হাতে মোবাইল দেওয়ার পরে ফেরত পেয়ে অবশ্যই সেটিংসে গিয়ে Installed Apps চেক করবেন, অচেনা কোনো অ্যাপ থাকলে সাথে সাথে আনইনস্টল করবেন, প্রয়োজনে ফোনকে ফ্যাক্টরি রিসেট করে নেবেন।
বিশেষ করে মেয়েরা আরো বেশি সাবধান থাকবেন। কারণ এই ধরনের অ্যাপের মাধ্যমে আপনার একান্ত মুহূর্তগুলোও রেকর্ড হয়ে যেতে পারে।
প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু অসতর্ক হলে একই প্রযুক্তি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নিজের প্রাইভেসির ব্যাপারে কখনোই অবহেলা করবেন না।
✍️ রাহিম চৌধুরী।

❤31👍6😢5
দেশে বর্তমানে আন-অফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করার ব্যাপারে ব্যাপক তোড়জোড় চলছে। বাহ্যিকভাবে এই পদক্ষেপকে কেবল ট্যাক্স আদায় বৃদ্ধি এবং দেশীয় মোবাইল ম্যানুফ্যাকচারিং শিল্পকে উৎসাহিত করার জন্য প্রচার করা হলেও, এর আড়ালে আরও সুদূরপ্রসারী সরকারি পরিকল্পনা রয়েছে বলে অনেকে মনে করছেন।
সম্প্রতি, সরকারের একজন উপদেষ্টা সরাসরি সাংবাদিকদের কাছে বলেছেন যে সরকার অনুমোদিত সংস্থা ফোনে আড়ি পাততে পারবে। এই আড়ি পাতার প্রক্রিয়াটি কার্যকর করার জন্য একটি সম্ভাব্য পদ্ধতি হলো: নির্দিষ্ট সরকারি সফটওয়্যার ফোনগুলোতে ইনস্টল করা। আর এই পদক্ষেপ কার্যকর করার জন্য ফোনগুলোকে অবশ্যই অফিসিয়াল বা অনুমোদিত হতে হবে, কারণ সরকার যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই ফোন কোম্পানিগুলো অনুমোদিত ডিভাইসে সফটওয়্যার দিতে বাধ্য থাকবে।
এই পদ্ধতি গ্রহণের পক্ষে দুইটা উদাহরণ দেখা যেতে পারে, বিজয় কীবোর্ড চুক্তি: পূর্ববর্তী দেশদ্রোহী সরকারের সময়ে ফোন কোম্পানিগুলোর সাথে সকল অফিসিয়াল ফোনে বিজয় কীবোর্ড ইনস্টল করে দেওয়ার চুক্তি হয়েছিল। দেশে ফোন আনুষ্ঠানিকভাবে রিলিজ করার ক্ষেত্রে বিজয় কীবোর্ড ইনস্টল করা বাধ্যতামূলক ছিল।
সঞ্চার সাথী অ্যাপ: আরেকটি উদাহরণ হলো ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) সম্প্রতি ফোন কোম্পানিগুলোর সাথে আলোচনা করেছে যে, এখন থেকে সকল নতুন ফোনে 'সঞ্চার সাথী' অ্যাপটিকে সিস্টেম অ্যাপ হিসেবে বাধ্যতামূলকভাবে ইনস্টল করে দিতে হবে, যা ব্যবহারকারী যেন কোনোভাবেই আনইনস্টল করতে না পারে। যদিও DoT এই উদ্যোগের কারণ হিসেবে মূলত ফোন চুরি হওয়া রোধ বা সহজে উদ্ধারের ব্যবস্থার কথা জানিয়েছে, তবে দেখা গেছে এই অ্যাপটি ব্যবহারকারীর প্রায় সকল ধরনের বিষয়াদি অ্যাক্সেস ও মডিফাই করার মতো অনুমতি নিয়ে রাখে। এর মধ্যে রয়েছে সকল ফোন কল এবং এসএমএস মনিটরিং, সর্বদা ক্যামেরা অ্যাক্সেস (মানে ছোটো খাটো একটা সিসি ক্যামেরা।) ফাইল, ছবি, এবং ভিডিও অ্যাক্সেস ও মডিফাই করার ক্ষমতা। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না।
ভারতে এই পদক্ষেপ কার্যকর হলেও, অনেকে ভাবতে পারেন দেশে তো সরাসরি এখনই এই পদক্ষেপ নেয়নি। কিন্তু এখনই এমন কিছু শুরু হয়নি বলে ভবিষ্যতেও হবে না, এমনটা ভাবার সুযোগ নেই। বরং এর উল্টোটিই আশঙ্কা করা হচ্ছে, কারণ ভারতের এই পদক্ষেপগুলোর বর্তমান পর্যন্ত চালু হওয়ার সাথে বাংলাদেশের কার্যকারিতার একটা মিল পাওয়া যায়। যেমন, সিম লিমিট করে দেয়া, আন-অফিসিয়াল ফোন বন্ধ করে দেয়া। এবং সর্বশেষ ভারতের অ্যাপ চুক্তি যেটা ভিন্ন অ্যাপের ক্ষেত্রে বাংলাদেশ আরো আগেই করে ফেলেছে। এবং তখন ইসরায়েল থেকে নজরদারী প্রযুক্তি কিনেছে বলে নিউজও হয়েছিল। তবে সম্ভবত সেই সফটওয়্যার চুক্তি এখন নেই তবে সার্বিক অবস্থা বিবেচনা করলে নতুন নজরদারি প্রযুক্তির মাধ্যমে নতুন চুক্তি হতে বেশি সময় লাগবে না বলেই অনুমেয়।
সরকার অবশ্যই দেশের রাজস্ব বাড়াতে (ট্যাক্স) এবং জনগণের ফোনের নিরাপত্তা দিতে চাইতে পারে। তবে নাগরিকের সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা কোনোভাবেই একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে না। প্রতিটি নাগরিকের জন্য নিজের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার এবং তা সুরক্ষিত রাখার অধিকার থাকা উচিত। এবং সরকারের এমন কোনো সুযোগ থাকা উচিত নয় যে নিরাপত্তা বা অন্যান্য অজুহাত দেখিয়ে সবার ঘরে ঘরে চার-পাঁচটা করে সিসি ক্যামেরা ইনস্টল করবে।
পরিশেষে দেশের সুনাগরিক হিসাবে আমরা বিশ্বাস করি নিজের গোপনীয়তার বিষয়ে সচেতন থাকা প্রত্যেক নাগরিকের অধিকার। উত্তর কোরিয়ার (যেখানে নাগরিকের কোনো ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু নেই বলে প্রসিদ্ধ) মতো আমাদেরও ব্যক্তিগত গোপনীয়তা যেন ক্ষুণ্ন না হয় তার জন্য অধিকার হিসাবে আগে থেকেই বুঝতে ও অনুধাবন করতে হবে।
উল্লেখ্য : এখানে সরকার বা দেশ বিরোধী কোনো থিউরি প্রচার করা হচ্ছে না। সার্বিক অবস্থার ভিত্তিতে নিজের উদ্বিগ্নতা ও সকল নাগরিক নিজের ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে মাত্র। আমরা আশা রাখি আমাদের দেশে উত্তর কোরিয়া বা ভারতের মতো ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে টানাপোড়েন সৃষ্টি হবে না।

❤11🤬4
মুসলিম টেকনিশিয়ান
ReVanced এর মাধ্যমে অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপনমুক্ত YouTube ব্যবহার YouTube-এ মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের ঝামেলা থেকে বাঁচার জন্য একসময় Vanced ব্যবহার করা হতো। এটি YouTube-এরই একটি মডিফাইড ভার্সন ছিল। বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখাসহ আরও কিছু প্রিমিয়াম ফিচার এটি থেকে…
Morphe-এর মাধ্যমে সহজে প্যাচ করে বিজ্ঞাপনমুক্ত ইউটিউব ব্যবহার
ইউটিউবের মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের জ্বালায় এখন ইউটিউব ব্যবহার করাটাই একটা যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান অবস্থায় ইউটিউবকে কনটেন্ট প্ল্যাটফর্ম না বলে ‘বিজ্ঞাপন প্ল্যাটফর্ম’ বলাই বেশি মানানসই। বিজ্ঞাপনমুক্ত ইউটিউব ব্যবহারের বেশ কিছু উপায় থাকলেও, এই পোস্টে ReVanced-এর মতোই নতুন একটি প্যাচ ম্যানেজার নিয়ে লিখছি, এটি হলো Morphe। এটি ReVanced থেকে কিছুটা সহজও বলা যায়।
এর মাধ্যমে ইউটিউব প্যাচ করে কোনো বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যায় এবং প্রিমিয়াম কিছু ফিচার ব্যবহার করা যায়। পাশাপাশি ‘শর্টস হাইড’ করাসহ আরো কিছু বাড়তি সুবিধাও এতে রয়েছে।
নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেই অ্যাপটি প্যাচ করে নিতে পারেন:
১: প্রথমে কমেন্টে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক থেকে Morphe Manager ডাউনলোড করে ফোনে ইনস্টল করুন। অ্যাপটি ওপেন করলে এটি কিছু সময়ের মধ্যে প্রয়োজনীয় প্যাচগুলো লোড করে নেবে।
২: প্যাচ লোড হয়ে গেলে হোম পেজ থেকে YouTube সিলেক্ট করলে ইউটিউবের এপিকে ফাইল সম্পর্কে দুটি অপশন পাবেন:
- যদি এপিকে আগে থেকেই ডাউনলোড করা থাকে, তবে ডাউনলোড আছে-তে ক্লিক করে সেটি সিলেক্ট করে দিন।
- যদি ডাউনলোড করা না থাকে, তবে ডাউনলোড নেই-তে ক্লিক করে ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব এপিকে ফাইলটি ডাউনলোড করে সেটি সিলেক্ট করে দিন।
৩: ফাইলটি সিলেক্ট করার পর Morphe অটোমেটিক ইউটিউব প্যাচ করা শুরু করবে। প্যাচ শেষ হলে Install বাটনে ক্লিক করে ইনস্টল করে নিন। চাইলে Save বাটনে ক্লিক করে প্যাচ করা এপিকে ফাইলটি সংরক্ষণ করতে পারেন, যাতে পরবর্তীতে অন্যদের সাথে শেয়ার করা বা আবার প্রয়োজনে নতুন করে প্যাচ না করেই ইনস্টল করা সহজ হয়।
বি. দ্র. : প্যাচ করা ইউটিউব অ্যাপে লগইন করতে এবং ব্যবহার করতে ফোনে MicroG ইনস্টল থাকা প্রয়োজন। যেকোনো MicroG ভার্সন ইনস্টল থাকলেই চলবে, তবে Morphe-এর সাথে কোলাবোরেশনে থাকা MicroG RE ভার্সনটি ব্যবহার করা সবচেয়ে ভালো। এর লিঙ্কও কমেন্টে দেওয়া থাকবে।
পোস্টটি আপনার কাজে লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বিজ্ঞাপনমুক্ত ইউটিউব ব্যবহারের জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করছেন কমেন্টে জানাতে পারেন। এছাড়াও আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। কাজে লাগতে পারে এমন বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন!
❤19👍5⚡3🤝1
MT App Store
Muajjin মুআযযিন হলো ‘মুসলিম টেকনিশিয়ান’ থেকে প্রকাশিত একটি লাইটওয়েট, ওপেনসোর্স ও প্রাইভেসি-ফ্রেন্ডলি অ্যাপ—যা সালাত ও সওমের সময়সূচি জানতে সাহায্য করবে। অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। অ্যাপটিতে কোনো বাড়তি জটিলতা বা অপ্রয়োজনীয়…
السلام عليكم ورحمة الله وبركاته
আশাকরি সকলেই আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন।
আলহামদুলিল্লাহ, মুসলিম টেকনিশিয়ান এর পক্ষ থেকে নামাজ ও রোজার সময়সূচি দেখার জন্য ওপেন সোর্স, অ্যাড ফ্রি, প্রাইভেসি-ফ্রেন্ডলি একটি মোবাইল এপ্লিকেশন ❝Muajjin❞ রিলিজ করা হলো। যারা একদম সিম্পল হালকা একটি অ্যাপ চান তাদের হয়তো উপকার হতে পারে। ইনশাআল্লাহ।
আমরা খুবই প্রফেশনাল লেভেলের কোনো ডেভেলপার নই, নিজেদের অবসর সময়ে, নিজেদের জন্যই একটা নামাজ ও রোজার সময় দেখার তাগিদ থেকে বানানো। তাই ফিচারের কমতি ও ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। তাই আশাকরি সাজেশন ও ফিডব্যাক দিয়ে আমাদের সাহায্য করবেন।
গুছিয়ে লিখতে না পারার জন্য আফওয়ান।
جزاكم الله خيرا
🔗 Github project: https://github.com/muslimtechnician/Muajjin
🔗 Download: https://github.com/MuslimTechnician/muajjin/releases/download/v2.0.0/muajjin-v2.0.0.apk

1❤14🔥2
মুসলিম টেকনিশিয়ান
السلام عليكم ورحمة الله وبركاته আশাকরি সকলেই আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মুসলিম টেকনিশিয়ান এর পক্ষ থেকে নামাজ ও রোজার সময়সূচি দেখার জন্য ওপেন সোর্স, অ্যাড ফ্রি, প্রাইভেসি-ফ্রেন্ডলি একটি মোবাইল এপ্লিকেশন ❝Muajjin❞ রিলিজ করা হলো।…
নতুন ভার্সন রিলিজ হয়েছে:
- বাংলা ভাষা যুক্ত করা হয়েছে।
- এখন থেকে ভার্সন আপডেট চেক করা যাবে(ডাটা অন থাকলে)
https://github.com/MuslimTechnician/muajjin/releases/download/v2.1.0/muajjin-v2.1.0.apk

⚡8❤1
মুসলিম টেকনিশিয়ান
السلام عليكم ورحمة الله وبركاته আশাকরি সকলেই আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মুসলিম টেকনিশিয়ান এর পক্ষ থেকে নামাজ ও রোজার সময়সূচি দেখার জন্য ওপেন সোর্স, অ্যাড ফ্রি, প্রাইভেসি-ফ্রেন্ডলি একটি মোবাইল এপ্লিকেশন ❝Muajjin❞ রিলিজ করা হলো।…
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে, মুসলিম টেকনিশিয়ান থেকে প্রকাশিত 'মুআযযিন' অ্যাপটি অফলাইন ফার্স্ট এবং যথাসম্ভব সিম্পল ও ক্লিন রাখার চেষ্টা করা হয়েছে। এই প্রেক্ষিতেই হিজরি তারিখের জন্য নিয়মিত চাঁদ উঠার ভিত্তিতে ইন্টারনেটের মাধ্যমে তারিখ আপডেট করার সিস্টেম ব্যবহার করা হয়নি। এবং যেহেতু আমরা আশা রাখি সকল অঞ্চলের মুসলিমরা অ্যাপটি থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ, আর সব দেশের চাঁদ উঠার ভিত্তিতে আলাদাভাবে তারিখ আপডেট করাটা অনেক জটিল হয়ে যেত। তাই এর পরিবর্তে এতে উম্মুল কুরা নামক সৌদির অফিশিয়াল ক্যালেন্ডার ব্যবহার করা হয়েছে।
তবে উম্মুল কুরা সরাসরি চাঁদ দেখার উপর নির্ভর করে না, বরং এটি জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী ক্যালকুলেটেড একটি ক্যালেন্ডার। তাই এটি ১০০% অ্যাকুরেট নয় এবং চাঁদ উঠার স্থানের ভিন্নতার কারণে এক দুইদিনের পার্থক্যও দেখা যেতে পারে। সে কারণে প্রত্যেককে নিজ অঞ্চলের চাঁদ উঠার ভিত্তিতে মাসের ৩০ বা ১ তারিখে প্রয়োজনমতো হিজরি তারিখ অ্যাডজাস্ট করে নিতে হবে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ও ইতিহাস থেকে দেখা গিয়েছে, সাধারণত সৌদি আরব থেকে একদিন পরেই এখানে চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে অবস্থানকারীরা হিজরি তারিখ অ্যাডজাস্টমেন্ট সেটিংস থেকে একদিন কমিয়ে নিলে ইনশাআল্লাহ সব সময় সঠিক তারিখ পাওয়া যাবে। এ ছাড়াও যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট তো করা যাচ্ছেই।
জাযাকুমুল্লাহু খাইরান।

1❤11
মুসলিম টেকনিশিয়ান
السلام عليكم ورحمة الله وبركاته আশাকরি সকলেই আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মুসলিম টেকনিশিয়ান এর পক্ষ থেকে নামাজ ও রোজার সময়সূচি দেখার জন্য ওপেন সোর্স, অ্যাড ফ্রি, প্রাইভেসি-ফ্রেন্ডলি একটি মোবাইল এপ্লিকেশন ❝Muajjin❞ রিলিজ করা হলো।…
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকল মুআযযিন ইউজারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুআযযিন অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবলিশ করা হয়েছে। এখন থেকে অ্যাপটি সরাসরি প্লে স্টোর থেকেই ইনস্টল ও আপডেট করা যাবে।
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
যারা আগে গিটহাব থেকে অ্যাপটি ব্যবহার করতেন, তারা প্লে-স্টোর থেকে আপডেট পেতে চাইলে আগের ভার্সনটি আনইনস্টল করে নতুন করে প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন।
প্লে-স্টোরে অ্যাপ রিভিউ হতে কিছুটা সময় লাগে। তাই যারা দ্রুততম সময়ে আপডেট পেতে চান, তারা গিটহাব ভার্সনটি ব্যবহার করতে পারেন। গিটহাব ভার্সনের ভেতরে থাকা 'অটো আপডেট চেকার' দিয়ে সরাসরি আপডেট করে নেওয়া যাবে।
অ্যাপটি এফ-ড্রয়েডেও সাবমিট করা হয়েছে। ইনশাআল্লাহ রিভিউ শেষ হলেই সেখানে পাওয়া যাবে।
বিশেষ কৃতজ্ঞতা:
Abdullah Almahmud ভাই এবং রুকইয়াহ সাপোর্ট গ্রুপ - Ruqyah Support BD টিমের প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, Ruqyah Support BD প্লে কনসোল অ্যাকাউন্ট থেকে প্লে স্টোরে অ্যাপটি পাবলিশ করার জন্য।
কমেন্টে প্লে-স্টোরের লিংক দেওয়া হলো।

❤16⚡2
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় 'মুআযযিন' অ্যাপটির নতুন একটি ভার্সন (v2.7.0) রিলিজ করা হয়েছে। এবারের আপডেটে আমরা অ্যাপটির নেভিগেশন সিস্টেমে বড় ধরনের পরিবর্তন এনেছি এবং আপনাদের বহুল প্রতিক্ষিত কিছু নতুন ফিচার যুক্ত করেছি।
নতুন আপডেটে যা থাকছে:
* কিবলা কম্পাস যুক্ত করা হয়েছে, এখন মুআযযিন অ্যাপ থেকেই প্রয়োজনের সময় কিবলার দিক নির্ণয় করা যাবে।
* কাযা নামাজ ট্র্যাকার যুক্ত করা হয়েছে, এর মাধ্যমে কাযা হয়ে যাওয়া নামাজগুলো এবং আদায় করে ফেললে আপডেট করে হিসাব রাখার ক্ষেত্রে কাজে আসবে ইনশাআল্লাহ।
* সহজে সেটিংস ও অন্যান্য ফিচার অ্যাক্সেস করার জন্য উপরের অ্যাপ টাইটেলবারকে নিচে নিয়ে আসা হয়েছে।
* লোকেশন ডিটেকশন সিস্টেম ইম্প্রুভ করা হয়েছে।
🔗 লিংক: Github Release | Play Store
---
মুআযযিন একটি সম্পূর্ণ ওপেন সোর্স ও বিজ্ঞাপনমুক্ত প্রজেক্ট; এর প্রচার, প্রসার ও উন্নয়নে আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা পরবর্তীতে এই অ্যাপে নোটিফিকেশন ও উইজেট নিয়ে কাজ করার পরিকল্পনা করছি ইনশাআল্লাহ, তাই হোম স্ক্রিন উইজেটে আপনারা কোন কোন তথ্য দেখতে চান, তা আমাদের জানাতে পারেন। আপনাদের প্রতিটি ফিডব্যাক অ্যাপটিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। এ ছাড়াও অ্যাপটি প্রচারের লক্ষ্যে আমরা একটি পোস্টার তৈরি করেছি, যা আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে এবং পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন; আশা করি যারা একদম সিম্পল ও লাইটওয়েট নামাজের সময়সূচীর অ্যাপ খুঁজছেন তাদের এটি উপকারে আসবে।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।

❤16
কিভাবে আপনার উইন্ডোজ পিসিকে কয়েকগুন ফাস্ট করবেন?
১. যেসব অ্যাপ দরকার নাই আনইন্সটল করে দেন।
২. যেগুলা অ্যাপ রেয়ারলি দরকার হয়, সম্ভব হলে পোর্টেবল ভার্সন ব্যবহার করেন।
৩. startup ফোল্ডার এবং startup সেটিং চেক করেন, যেসব অ্যাপ পিসি চালুর সময় চালু হওয়া জরুরি না। সেগুলার autostart বন্ধ করেন।
৪. সব services ম্যানুয়াল করে দেন। এটা অনেক র্যাম বাঁচাবে।
(এটার কমান্ড আছে একটা, christitus-tool/winaero থেকেও করা যায়।)
৫. উইন্ডোজের ডিফলট অ্যাপ/ফাংশন যেসব লাগে না সব বন্ধ/রিমুভ করেন। অর্থাৎ পিসিকে ভালোভাবে ডিব্লট করেন।
যেমন- স্টার্টমেনুতে বিং সার্চ কোনো দরকার নাই। (এটা ক্লিন করা জরুরি, তবে সাবধানে করবেন।)
৬. আপনার ডেস্কটপ এবং টাস্কবার থেকে অপ্রয়োজনীয় শর্টকাটগুলো ডিলিট করে দেন।
৭. সি ড্রাইভে সবসময় পর্যাপ্ত ফাঁকা যায়গা রাখবেন।
——
এই কাজগুলো করলে আপনার পিসি অনেক ফাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো পয়েন্ট না বুঝলে চ্যাটজিপিটিকে বলবেন।
[ব্লগপোস্ট]

❤8