Earning Lab BD
1.15K subscribers
26 photos
6 links
Online Income
Download Telegram
🔥 𝐌𝐀𝐓𝐂𝐇𝐃𝐀𝐘! 🔥...🇧🇷 Brazil 🆚 Egypt 🇪🇬

🏆 International Friendly........
সময় আজ রাত ভোর ৪:টা (বাংলাদেশ সময়)
❤️💛 আবারও মাঠে নামছে সেলেসাও! 🇧🇷
মিশরের বিপক্ষে জয়ের প্রত্যাশায় কোটি ব্রাজিল ভক্ত।
ভোর ৬ টায় আর্জেন্টিনাও হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে!!! রেডি তো আর্জেন্টাইন ফ্যানরা? 👍😄
Fifa World Cup 2026 👉
Free Spin Kore Dakhen USDT পাইলে Instant Withdrawal

Bot Link:
https://t.me/bynai_bot?startapp=ref_325156421734

Task Complete করে XP দিয়া স্পিন করবেন
Try করেন যদি লাইগা যায়Minimum Withdraw $5
Channel name was changed to «Earning Lab BD»
1-1 Curacao.

GOOOOOOOOAAAAAAAAL COMENENCIA !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! THIS IS HISTORICAL !!!!!!!!!!!!!!!!!!!!!!! THEIR FIRST EVER WORLD CUP GOAL IN THE NATIONS HISTORY !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! THIS IS THE WORLD CUP !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Jermany 6 goal Diche
আপকামিং ৫ ম্যাচ!! 🔥 মাঠে নামছে ফুটবল বিশ্বের কয়েকটি বড় দল! আপনি কোন ম্যাচটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন? 🏆 #football
#fifaworldcup
সব ফাস করছে ট্রাম্প?? 😶
এখন পর্যন্ত বিশ্বকাপে কোন কোন দলের খেলা দেখে মনে হয়েছে তারা সবচেয়ে এগিয়ে??
এই একটা স্কিলের মাত্র এক বছরে চাহিদা বেড়েছে ৩২৯%, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি ফ্রিল্যান্সার এখনো এটা ধরেইনি!

কাজটার নাম AI Video Editing।

Upwork এর নিজস্ব ডেটা বলছে, AI সম্পর্কিত কাজ বছরে ১০৯% বেড়েছে, আর তার মধ্যে AI ভিডিও কাজ একাই ৩২৯% বেড়ে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ক্যাটাগরি হয়েছে।

বাস্তবতা হলো, এখন ক্লায়েন্ট পুরো প্রোডাকশন টিম খোঁজে না। তারা এমন একজনকে খোঁজে যে AI টুল দিয়ে দ্রুত আর সস্তায় ভিডিও বানিয়ে দিতে পারে। ছোট একটা প্রজেক্টে $৫০ থেকে $৩০০, মানে প্রায় ৬ হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত।

এখন স্টেপ বাই স্টেপ দেখি কীভাবে শুরু করবেন 👇

ধাপ ১। একটা টুল ভালো করে শিখুন, দশটা না। Veo 3.1 বা Kling বা Seedance 2 or Octo, যেকোনো একটা ধরে এক্সপার্ট হন। ছড়িয়ে-ছিটিয়ে শিখলে কিছুই শেখা হবে না।

ধাপ ২। নিজের জন্য ২০ টা স্যাম্পল ভিডিও বানান। ক্লায়েন্ট আপনার সার্টিফিকেট দেখবে না, কাজ দেখবে।

ধাপ ৩। একটা niche বেছে নিন - যেমন রেস্টুরেন্টের প্রোমো রিল, বা রিয়েল এস্টেটের ভিডিও। নির্দিষ্ট কাজে এক্সপার্ট হলে দাম বেশি পাওয়া যায়।

ধাপ ৪। নিজের ফেইসবুক বা ইন্সটা বা লিঙ্কডইনে আপলোড করুন সব। শেয়ার করে বলুন যে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন এবং এখন রেডি আছেন অর্ডার নেয়ার জন্যে। ফ্রিতে সার্ভিস দিন প্রথম কয়েক মাস। কিছু রিভিউ আসুক। তারপর; Fiverr আর Upwork এ gig খুলুন, প্রথমে কম দামে ২-৩টা রিভিউ জোগাড় করুন।

ধাপ ৫। প্রতিটা ডেলিভারির সাথে ক্লায়েন্টকে একটা ছোট টিপস দিন, যেন সে বারবার ফিরে আসে।
বাস্তব income timeline বলি।

প্রথম কয়েক মাস প্রায় ০, কারণ পোর্টফোলিও বানাতেই যাবে।

৫ম মাস প্রথম ক্লায়েন্ট, $৫০ থেকে $১৫০।

ষষ্ঠ মাস ২-৩ জন ক্লায়েন্ট, $৩০০ থেকে $৫০০।

৯ম মাস consistent থাকলে $৮০০ থেকে $১,২০০।

এক বছরে নিজের একটা নাম হলে $১৫০০+ realistic।

সবচেয়ে বড় কথা। এটা শুধু বাটন চাপার কাজ না।

আসল স্কিল হলো গল্প বলা - কোন শটের পর কোন শট আসবে, কোথায় মিউজিক বাড়বে। টুল সবাই শিখবে, এই sense টা যার আছে সে টিকে থাকবে।

কিন্তু এটা automatic না, প্রতিদিন কাজ করতে হবে। এক রাতে বড়লোক হওয়ার রাস্তা এটা না।

#Freelancing
নতুন করে শুরু করতে ভয় পাচ্ছেন? মনে হচ্ছে আগের সব চেষ্টা বিফলে গেল? একটা কথা মনে রাখবেন: You are not starting from scratch; you are starting from experience.

জীবন যখন কোনো একটা জায়গায় এসে আটকে যায়, কিংবা কোনো বড় ধাক্কায় আমাদের চেনা ছকটা ওলোটপালট হয়ে যায়—তখন সবচেয়ে বড় ভয়টা কাজ করে: "আবার একদম শূন্য থেকে শুরু করতে হবে?"
মনে হয়, এতদিন যে সময় আর শ্রম দিলাম, সব বুঝি পানিতে গেল।

কিন্তু সত্যি বলতে, শূন্য থেকে শুরু করাটা কোনো ব্যর্থতা না। It’s a clean slate. তবে এবার যেন আগের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়, সে জন্য আমাদের খেলার নিয়মটা একটু পাল্টাতে হবে।
কীভাবে?

চলুন ৩টি জায়গায় ফোকাস করি:

১. এবার আবেগ দিয়ে না, Planning দিয়ে:
শুরুর দিকে আমাদের অনেক আবেগ থাকে। মনে হয়, "আজকেই সব বদলে ফেলবো!" কিন্তু বাস্তবতা হলো, emotion বেশিদিন স্থায়ী হয় না। তাই এবার আবেগের ওপর ভরসা না করে একটা solid realistic plan তৈরি করুন। আপনার daily workflow কেমন হবে, কোথায় কোথায় ভুল হতে পারে—তার একটা blueprint আগে থেকেই মাথায় রাখুন।

২. ইচ্ছা দিয়ে না, Discipline দিয়ে:
"আজকে কাজটা করতে ইচ্ছা করছে না"—এই এক অজুহাতে আমাদের কত শত দারুণ উদ্যোগ মাঝপথে থমকে গেছে। Motivation হয়তো আপনাকে কাজ শুরু করতে সাহায্য করবে, কিন্তু শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে discipline। মুড ভালো থাকুক বা না থাকুক, মন খারাপ থাকুক বা ভালো—প্রতিদিনের জরুরি কাজটা প্রতিদিন শেষ করার অভ্যাসটাই আসলে দীর্ঘমেয়াদে পার্থক্য গড়ে দেয়।

৩. দুই দিনের পরিশ্রম দিয়ে না, Consistency দিয়ে:
আমরা অনেকেই শুরুর দিকে দিনে ১২-১৪ ঘণ্টা খেটে একবারে ‘বিপ্লব’ ঘটিয়ে ফেলতে চাই। তারপর এক সপ্তাহ আর কোনো খোঁজ থাকে না। This is a major trap. দিনে ১৪ ঘণ্টা খাটুন বা না খাটুন, প্রতিদিন নিয়ম করে ২-৩ ঘণ্টা মন দিয়ে কাজ করাটা অনেক বেশি কার্যকর। Intensity-র চেয়ে consistency-র শক্তি অনেক বেশি।

নতুন করে শুরু করতে পারাটা কোনো লজ্জার বিষয় নয়। বরং এটি প্রমাণ করে আপনি আপনার ভুলের কাছে আত্মসমর্পণ করেননি। এবার আপনি আগের চেয়ে অনেক বেশি mature, অনেক বেশি অভিজ্ঞ।

পেছনে যা ফেলে এসেছেন তা নিয়ে আফসোস করে সময় নষ্ট না করে, সামনে তাকান। দরকার হলে আবার শূন্য থেকেই শুরু হোক। কিন্তু এবার শুরুটা হোক আরও গোছানো, আরও শক্তিশালী।

আপনার নতুন যাত্রার জন্য শুভকামনা।

😊
২০২৬ বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে মাঠে গড়িয়েছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ফলে বদলে গেছে নকআউট পর্বে যাওয়ার সমীকরণও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ।
নতুন ফরম্যাট অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি জায়গা করে নেবে শেষ ৩২-এর পর্বে। কিন্তু ১২ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান পর্যন্ত হিসাব করলে দল হয় ২৪টি। বাকি আটটি জায়গা পূরণ হবে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকে।

১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোকে নিয়ে আলাদা একটি র্যাঙ্কিং তৈরি করা হবে। সেখান থেকে সেরা আটটি দল যাবে শেষ ৩২-এর পর্বে। অর্থাৎ কোনো দল গ্রুপে তৃতীয় হলেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকবে।

তৃতীয় দলগুলোর র্যাঙ্কিং হবে যেভাবে

তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি বেছে নিতে ফিফার নির্ধারিত নিয়ম অনুসরণ করা হবে। প্রথমে দেখা হবে গ্রুপ পর্বে অর্জিত পয়েন্ট, গোল ব্যবধান ও নিজেদের করা গোলের সংখ্যা। এরপরও যদি দুই বা একাধিক দলের হিসাব সমান থাকে, তাহলে বিবেচনায় আসবে—ফেয়ার প্লে রেকর্ড (হলুদ ও লাল কার্ডের হিসাব)

এই নিয়মের ভিত্তিতেই নির্ধারিত হবে কোন আটটি তৃতীয় স্থানধারী দল শেষ ৩২-এ জায়গা পাবে।

২০২৬ বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষ হবে ২৮ জুন। এরপর ২৮ জুন থেকে শুরু হবে শেষ ৩২-এর লড়াই, যা চলবে ৪ জুলাই পর্যন্ত। এরপর শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আগে কি তৃতীয় হয়ে বিশ্বকাপের নকআউটে উঠেছে দল?

হ্যাঁ, বিশ্বকাপে এর আগেও তৃতীয় স্থান থেকে নকআউটে যাওয়ার নিয়ম ছিল। ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে ২৪ দলের ফরম্যাটে সেরা তৃতীয় হওয়া ৪টি দল শেষ ষোলোতে উঠেছিল।

তবে ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের ফরম্যাট চালু হলে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলই নকআউটে যাওয়ার নিয়ম চালু হয়। এবার ৪৮ দলের বিশ্বকাপে আবারও ফিরে এসেছে তৃতীয় স্থানধারীদের সুযোগ।

তবে ইতিহাস বলছে, গ্রুপে তৃতীয় হয়ে বিশ্বকাপ জেতার নজির নেই। সবচেয়ে কাছাকাছি গিয়েছিল আর্জেন্টিনা ও ইতালি; দুই দলই ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে গ্রুপে তৃতীয় হওয়ার পরও ফাইনালে উঠেছিল।

২০২৬ বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে মাঠে গড়িয়েছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ফলে বদলে গেছে নকআউট পর্বে যাওয়ার সমীকরণও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ।
আর মাত্র কয়েক ঘন্টা পর মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও হাইতি, কে জিতবে কত গোলে??
আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে শূন্য থেকে শিখবেন LinkedIn ghostwriting, ২০২৬ এর চুপচাপ একটা আয়ের কাজ।

প্রথম পার্টে বুঝব কাজটা আসলে কী, কারা টাকা দেয়, আর আয়টা সত্যিকারে কেমন।

এটা "শূন্য থেকে LinkedIn Ghostwriting" সিরিজের প্রথম পার্ট। কাজে হাত দেওয়ার আগে আজ পুরো জিনিসটা চিনে নিব।

ghostwriting শব্দটা ভাঙলেই মানেটা বেরিয়ে আসে। ghost মানে যে আড়ালে থাকে, writer মানে লেখক, মানে আড়ালের লেখক।

আপনি একজনের হয়ে লিখবেন, কিন্তু লেখাটা প্রকাশ হবে তার নামে, আপনার নামে না। বিনিময়ে সে আপনাকে টাকা দিবে।

মানুষ নিজে না লিখে অন্যকে দিয়ে কেন লেখায়, এই প্রশ্নটাই স্বাভাবিক। আর এখানেই পুরো ব্যবসার আসল কারণ।

LinkedIn হলো পেশাদারদের সোশ্যাল মিডিয়া। এখানে একজন CEO বা founder এর সক্রিয় থাকা মানে নতুন client, নতুন সুযোগ, নতুন সম্মান।

কিন্তু এই ব্যস্ত মানুষগুলোর লেখার সময় নেই। দিনে দশটা মিটিং সামলে পোস্ট লিখতে বসা তাদের পক্ষে কঠিন।

তাই তারা একজন ghostwriter কে দায়িত্বটা দিয়ে দেয়। মাসে কয়েকটা পোস্ট লিখে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাকা দেয়, যাকে বলে retainer।

বাজারটা আসলে কত বড়, একটা তথ্য দিলেই বুঝবেন। LinkedIn এর নিজের data বলছে, এই platform এর প্রতি ৫ জনের ৪ জনই ব্যবসায়িক সিদ্ধান্ত নেন।

মানে এখানে গিজগিজ করছে founder, consultant, executive, যাদের হাতে টাকা আছে। তাদের প্রত্যেকেই আপনার সম্ভাব্য একজন client।

এই কারণেই ghostwriting কে আমি বলি ২০২৬ এর চুপচাপ একটা সোনার খনি। বেশিরভাগ মানুষ এই কাজের নামই জানে না, তাই প্রতিযোগিতাও কম।

আয় নিয়ে এবার একদম সলিড কথা বলি, কারণ এই জায়গায় অনেকে বাড়িয়ে বলে আপনাকে ভুল স্বপ্ন দেখায়।

একজন ভালো ghostwriter প্রথম client এর কাছ থেকে মাসে $৫০০ থেকে $১,৫০০ retainer আশা করতে পারেন, ৪ থেকে ৮টা পোস্টের জন্য।

শুনতে কম মনে হতে পারে, কিন্তু হিসাবটা করেন। মাত্র একজন client থেকেই বাংলাদেশি টাকায় এটা মাসে ৬০ হাজার থেকে ১ লাখের বেশি।

আর আসল মজাটা এখানে। একজন ghostwriter একা হাতে সাধারণত ২ থেকে ৫ জন client সামলাতে পারেন, মান ঠিক রেখে।

কয়েকজন client হয়ে গেলে এটা আর ছোট আয় থাকে না, একটা পূর্ণকালীন পেশা হয়ে ওঠে। ধীরে ধীরে এভাবেই বড় হয়।

একটা বাস্তবতাও বলে রাখি, যাতে ভুল আশা না করেন। আমি সব সময় বলি, প্রথম মাসটা সম্ভবত শূন্য আয় দিয়ে শুরু হতে পারে, আর এই সময়টাই শেখা আর নিজেকে তৈরি করার সেরা সময়।

প্রথম client সাধারণত দ্বিতীয় মাসে আসে। তারপর তিন থেকে চার মাসে কয়েকজন হয়ে গেলে আয় বাড়তে থাকে। রাতারাতি না, কিন্তু নিশ্চিত পথ।

এই কাজটা কাদের জন্য, সেটা ভাবছেন নিশ্চয়। উত্তরটা হয়তো অবাক করবে, কারণ এর জন্য সাংবাদিক বা বিশাল লেখক হওয়া লাগে না।

গুছিয়ে কথা বলার ক্ষমতা আছে, মানুষের চিন্তা বুঝতে পারেন, আর একটু ভালো ইংরেজি জানেন, তাহলেই আপনি শুরু করতে পারেন।

AI আসার পর কাজটা আরও সহজ হয়ে গেছে। লেখার কাঠামো, আইডিয়া, প্ল্যানিং, অনেক কিছুতেই AI আপনাকে সাহায্য করবে।

তবে একটা কথা মনে রাখবেন, যেটা পরের পার্টগুলোতে বারবার বলব। AI এর লেখা হুবহু পোস্ট করা চলবে না, ওটা রোবোটিক বা প্রাণহীন লাগে।

আসল skill হলো AI দিয়ে দ্রুত ড্রাফট বানিয়ে, তারপর সেটায় মানুষের ছোঁয়া আর client এর নিজস্ব কণ্ঠ যোগ করা। এই জায়গাটাই আপনাকে আলাদা করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করি, ghostwriting আসলে শুধু লেখা না, এটা একজন মানুষের ভেতরের চিন্তা বের করে আনার কাজ।

client এর সাথে কথা বলে তার অভিজ্ঞতা, তার মতামত বের করে আনবেন, তারপর সেটা তার ভাষায় গুছিয়ে লিখবেন। এই বোঝার দক্ষতাটাই আসল ৮০ শতাংশ কাজ।

আমি আশা করছি এবার আপনার কাছে পুরো ছবিটা পরিষ্কার, কাজটা কী, কারা টাকা দেয়, আয় কেমন, আর কাদের জন্য। ভিত্তিটা তাহলে দাঁড়িয়ে গেল।

পরের পার্টে হাতে কলমে কাজ শুরু, কীভাবে নিজের LinkedIn প্রোফাইলটাকেই আপনার প্রথম কাজের প্রমাণ আর হাতিয়ার বানাবেন।

আপনার কী মনে হয়, এই কাজটা আপনার জন্য মানানসই? কোন industry তে শুরু করতে চান, কমেন্টে জানাতে পারেন 💬

#LinkedInGhostwriting #AIIncome #Freelancing #StepByStep
WHAT A MATCH 😯
চলছে কেপ ভার্দের রূপকথা
স্পেনের পর এবার উরুগুয়েকেও থামিয়ে দিল ছোট্ট এই দেশটি। 🌻অভিনন্দন🌻
একদম ফ্রিতে এআই ভিডিও বানাতে পারছেন না? এবার পারবেন প্রতি ১০ ফ্রি ক্রেডিটে ভিডিও, ৫ ক্রেডিটে ইমেজ তৈরি করতে। এখনি জয়েন করে ফেলুন। জয়েন করলেই ফ্রিতে কয়েকশ ক্রেডিট পেয়ে যাবেন - https://popvid.ai/?ref=EN9QJ9EU
সবাই কেমন আছেন???