ভার্সিটি লাইফে হতাশা একটা কমন ব্যাধি। আমারও যখন বিভিন্ন বিষয় নিয়ে হতাশ লাগতো, তখন ক্লোজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করতাম। তখন এক ফ্রেন্ড আমাকে নসিহত করেছিল, "কারো ভালো কোনো এচিভমেন্ট দেখলে সবসময় তার জন্য বরকতের দু'আ করবি। তাহলে ফেরেশতারাও তোর জন্য দু'আ করবে।" আমার সেই ফ্রেন্ডের প্রতি আমি কৃতজ্ঞ।
আমি এখনও চেষ্টা করি আশেপাশের কেউ ভালো করলে, আরও স্পেসিফিকভাবে বললে "আমার থেকে" ভালো করলে, আমি তার জন্য মন থেকে দু'আ করার চেষ্টা করি। দিনশেষে আপনার রিজিক আমি নিতে পারবো না, আর আমার রিজিকও আপনি নিতে পারবেন না। যে জিনিস আল্লাহ্ আমার জন্য লিখে রেখেছেন, সেটি আমার কাছে আসবেই আসবে। আর যা তিনি লিখেননি, কে আছে সেটা আমাকে দিবে?
— নাফিস শাহরিয়ার

❤6
একটা সংসার জীবন লং টার্মে সুখের হবে কিনা, তার যতগুলো প্যারামিটার আছে, তার মধ্যে সবচেয়ে মৌলিক প্যারামিটারগুলো হলো ৩ টি-- কমন আদর্শিক গোল, পারস্পরিক আন্তরিকতা, এবং লাভ ল্যাংগুয়েজের মিল।
অনেকেই ভাবেন, ভালোবাসা থাকলেই সংসার টিকে যায়। কিন্তু বাস্তবতা হলো, ভালোবাসা অসংখ্য সম্পর্কের শুরু হতে পারে, স্থায়িত্বের নিশ্চয়তা নয়। সময়ের সঙ্গে অনুভূতি বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে। তখন যে জিনিসগুলো সম্পর্ককে ধরে রাখে, সেগুলো মূলত এই গভীর ভিত্তিগুলো।
----
প্রথমটি, কমন আদর্শিক গোল।
এটা শুধু দুজনই একই ধর্মের কি না, একই সংস্কৃতির কি না—সেটা না। প্রশ্নটা আরও গভীর। তোমরা জীবনের শেষ গন্তব্যটা কী মনে করো? সফলতার সংজ্ঞা কী? সন্তানকে কেমন মানুষ বানাতে চাও? অর্থ, ক্যারিয়ার, ধর্ম, নৈতিকতা—এসবের মধ্যে কোনটার অগ্রাধিকার কোথায়?
এই প্রশ্নগুলোর উত্তর যদি মৌলিকভাবে আলাদা হয়, তাহলে সম্পর্কের প্রতিটি বড় সিদ্ধান্তেই সংঘর্ষ তৈরি হবে। আজ না হোক, পাঁচ বছর পরে। সন্তান জন্মের পর। আর্থিক সংকটের সময়। ক্যারিয়ার বেছে নেওয়ার সময়। বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার সময়।
মনোবিজ্ঞানী John Gottman সুখী দাম্পত্য নিয়ে কয়েক দশকের গবেষণার পর বলেন, স্থায়ী সম্পর্কগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা একটি shared meaning তৈরি করে। অর্থাৎ তারা শুধু একসঙ্গে থাকে না, তারা জানে—কেন একসঙ্গে আছে।
এই "কেন"-টাই হারিয়ে গেলে মানুষ একই ঘরে থেকেও আলাদা জীবন যাপন শুরু করে। তখন ঝগড়া হয় টাকার জন্য, কিন্তু আসল সমস্যা টাকা না। ঝগড়া হয় সন্তানকে নিয়ে, কিন্তু আসল সমস্যা সন্তান না। সমস্যার শিকড় থাকে—দুইজন দুই দিকে হাঁটছে।
একজন যদি আল্লাহর সন্তুষ্টিকে জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করে, আর অন্যজন ব্যক্তিগত স্বাধীনতা বা পার্থিব সফলতাকে—তাহলে সংঘর্ষ অবশ্যম্ভাবী। কারণ লক্ষ্য আলাদা হলে, পথও একসময় আলাদা হয়ে যায়।
----
দ্বিতীয় ভিত্তি, পারস্পরিক আন্তরিকতা।
আমরা কেউই পারফেক্ট না।
ভুল হবেই।
অন্যায় হবেই।
একে অপরের হক নষ্ট হবেই।
না চাইতেও আমরা এমন আচরণ করে ফেলবো, যা আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকেই সবচেয়ে বেশি কষ্ট দেবে।
সম্পর্কের সবচেয়ে অদ্ভুত দিক হলো, পৃথিবীর আর কোনো মানুষ আপনার এতটা ভেতরটা জানে না, যতটা আপনার জীবনসঙ্গী জানে।
সে আপনার দুর্বলতা জানে।
আপনার ভয় জানে।
আপনার ট্রমা জানে।
আপনার ইনসিকিউরিটি জানে।
আপনি কোন কথায় ভেঙে পড়েন, কোন আচরণে কষ্ট পান, কোন স্মৃতি এখনও আপনাকে তাড়া করে বেড়ায়—এসবও জানে।
অর্থাৎ, আপনাকে সবচেয়ে বেশি আঘাত করার অস্ত্রগুলোও তার হাতেই থাকে।
চাইলেই সে রাগের মুহূর্তে, ঝগড়ার সময় কিংবা প্রতিশোধ নেওয়ার ইচ্ছায় সেই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে।
অনেক মানুষ করেও।
যাদের ভেতরে মৌলিক মানবিক সহমর্মিতা দুর্বল, তারা সঙ্গীর সবচেয়ে গোপন দুর্বলতাগুলোকে তার বিরুদ্ধেই ব্যবহার করে। যে মানুষটা বিশ্বাস করে নিজের ভেতরের অন্ধকার, ভয় আর ক্ষতগুলো তার সামনে খুলে দিয়েছিল, সেই ক্ষতগুলোই একসময় তার বিরুদ্ধে ছুড়ে মারা হয়।
এটা শুধু একটি তর্কে জেতা না।
এটা বিশ্বাসঘাতকতা।
অথচ হওয়া উচিত ছিল ঠিক উল্টোটা।
যে মানুষটা নিজের সবচেয়ে ভঙ্গুর অংশগুলো আপনার হাতে তুলে দিয়েছে, তাকে আরও বেশি আচ্ছাদিত করা।
তার দুর্বলতাগুলোকে অস্ত্র না বানিয়ে, ঢাল বানানো।
রাগের মুহূর্তেও এমন কোনো কথা না বলা, যা তার বহু বছরের ক্ষত আবার খুলে দেয়।
কারণ সে আপনাকে তার দুর্বলতাগুলো দেখিয়েছিল এই বিশ্বাসে যে, আপনি সেগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করবেন না।
এই জায়গাটার নামই আন্তরিকতা।
আন্তরিকতার অর্থ শুধু "আমি তোমাকে ভালোবাসি" বলা না।
আন্তরিকতার অর্থ—
"যা-ই হোক, তুমি আমার কাছে নিরাপদ।"
তোমার সম্মান আমার কাছে নিরাপদ।
তোমার মর্যাদা আমার কাছে নিরাপদ।
তোমার গোপন কথা আমার কাছে নিরাপদ।
তোমার দুর্বলতা আমার কাছে নিরাপদ।
এমনকি আমার সবচেয়ে রাগের মুহূর্তেও আমি তোমার সেই অংশগুলোকে আঘাত করার জন্য ব্যবহার করবো না, যেগুলো তুমি বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছিলে।
আন্তরিকতার সবচেয়ে বড় পরীক্ষা ভালো সময়ে হয় না।
হয় রাগের সময়।
হয় বিচ্ছেদের সময়।
যে মানুষ বিচ্ছেদের পরও তোমার অপমান চায় না, তোমার ক্ষতি চায় না, তোমার দুর্দশা দেখে আনন্দ পায় না—সে হয়তো সম্পর্ক হারিয়েছে, কিন্তু আন্তরিকতা হারায়নি।
কারণ আন্তরিকতার দাবি হলো—
"তুমি আমার না থাকলেও, আমি চাই তুমি ভালো থাকো।"
এই জায়গাটা হারিয়ে গেলে সম্পর্ক ধীরে ধীরে নিরাপদ আশ্রয় থেকে মানসিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
মানুষ তখন নিজের ভেতরের কথাগুলো আর বলতে চায় না।
দুর্বলতা লুকাতে শুরু করে।
কষ্ট চেপে রাখতে শুরু করে।
কারণ সে জানে, আজ যা বলবে, কাল সেটাই হয়তো তার বিরুদ্ধে ব্যবহার হবে।
সেদিন থেকেই সম্পর্কের মৃত্যু শুরু হয়।
ডিভোর্সের কাগজে স্বাক্ষর অনেক পরে হয়।
আন্তরিকতা মারা যায় তার বহু আগেই।
---
তৃতীয় ভিত্তি- লাভ ল্যাংগুয়েজের মিল।

🔥1
সম্ভবত সবচেয়ে অবমূল্যায়িত অথচ সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির জন্ম দেওয়া বিষয়গুলোর একটি।
Gary Chapman তার The Five Love Languages বইয়ে দেখিয়েছেন, মানুষ ভালোবাসাকে একইভাবে অনুভব করে না। অর্থাৎ, সবাই ভালোবাসা চাইলেও, সবাই একই ভাষায় ভালোবাসা অনুভব করে না।
কারও লাভ ল্যাংগুয়েজ Quality Time।
তার কাছে সবচেয়ে বড় ভালোবাসা হলো—মোবাইল সরিয়ে রেখে মনোযোগ দিয়ে তার কথা শোনা, একসঙ্গে হাঁটা, গল্প করা, সময় দেওয়া।
আপনি তাকে দামি উপহার দিলেন, কিন্তু সময় দিলেন না।
সে ভাববে,
"আমার জন্য তোমার সময়ই নেই।"
অথচ আপনি মনে করছেন,
"আমি তো এত কিছু করছি!"
কারও লাভ ল্যাংগুয়েজ Words of Affirmation।
সে ভালোবাসা অনুভব করে সম্মান, প্রশংসা, কৃতজ্ঞতা আর সুন্দর কথার মাধ্যমে।
আপনি হয়তো তার জন্য জীবনভর পরিশ্রম করছেন।
কিন্তু কখনো বলেননি,
"আমি তোমাকে নিয়ে গর্বিত।"
"তুমি আমার জীবনের নিয়ামত।"
ধীরে ধীরে সে ভাবতে শুরু করবে,
"হয়তো আমি তার কাছে বিশেষ কেউ নই।"
কারও লাভ ল্যাংগুয়েজ Acts of Service।
আপনি তার পাশে দাঁড়িয়ে ছোট ছোট কাজগুলো করে দিলে, তার দায়িত্ব ভাগ করে নিলে, সে সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে।
তার কাছে "আমি তোমাকে ভালোবাসি" বলার চেয়ে, ক্লান্ত অবস্থায় এক গ্লাস পানি এগিয়ে দেওয়া অনেক বড় ভালোবাসা।
কিন্তু যদি তার সব দায়িত্বকেই স্বাভাবিক ধরে নেওয়া হয়, সে ধীরে ধীরে অনুভব করবে—
"আমাকে শুধু ব্যবহার করা হচ্ছে।"
কারও লাভ ল্যাংগুয়েজ Physical Touch।
তার জন্য একটি আন্তরিক আলিঙ্গন, হাত ধরা, পাশে বসা, কাঁধে হাত রাখা—এসব হাজার শব্দের চেয়েও শক্তিশালী।
আপনি হয়তো দায়িত্বশীল, আন্তরিক, উদার—সবই।
কিন্তু শারীরিক সান্নিধ্য থেকে যদি সবসময় দূরে থাকেন, তার কাছে সম্পর্কটা ধীরে ধীরে আবেগহীন হয়ে যেতে পারে।
আবার কারও লাভ ল্যাংগুয়েজ Receiving Gifts।
এটা দামি উপহার না।
বরং এই অনুভূতি—
"মানুষটা আমার কথা ভেবেছে।"
রাস্তা থেকে তার প্রিয় চকলেটটা নিয়ে আসা।
কোনো ভ্রমণে গিয়ে ছোট্ট একটা স্মারক নিয়ে আসা।
কোনো বিশেষ দিন মনে রাখা।
এসব তার কাছে প্রমাণ হয়ে দাঁড়ায়—
"আমি তার চিন্তার মধ্যে আছি।"
এখন সমস্যাটা কোথায়?
সমস্যা হলো, অধিকাংশ মানুষ নিজের লাভ ল্যাংগুয়েজ দিয়েই অপরজনকে ভালোবাসতে থাকে।
অপরজনের ভাষা শেখার চেষ্টা করে না।
ফলে একজন এমন ভাষায় ভালোবাসা দিচ্ছে, যেটা অন্যজনের হৃদয় অনুবাদই করতে পারছে না।
একজন বলছে,
"আমি তো সবই করছি!"
অন্যজন বলছে,
"আমি তো কোনো ভালোবাসাই অনুভব করছি না।"
দুইজনই সত্য বলছে।
দুইজনই ভুল বুঝছে।
ভালোবাসার অভাব না থাকলেও, ভালোবাসা অনুভূত হচ্ছে না।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই ভুল বোঝাবুঝি বছরের পর বছর চলতে থাকলে মানুষ ধীরে ধীরে নিজের চেষ্টাও কমিয়ে দেয়।
সে ভাবে,
"এত কিছু করেও যখন কোনো মূল্য নেই, তাহলে আর কী লাভ?"
অন্যজন ভাবে,
"সে কখনোই আমাকে বুঝলো না।"
এভাবেই আবেগগত দূরত্ব তৈরি হয়।
শেষ পর্যন্ত অনেক সম্পর্ক ভালোবাসা শেষ হয়ে যাওয়ার কারণে ভাঙে না।
ভাঙে, কারণ দুইজন মানুষ কখনো একে অপরের হৃদয়ের ভাষাটা শিখতেই পারেনি।
‐ মাহফুজ আল-আমিন

🔥2🥰1
কুয়েটে তখন নতুন একজন সাইকিয়াট্রিস্ট যোগ দিয়েছেন। খবরটা শুনে আব্বু বললেন, "একদিন ওনার কাছে গিয়ে দেখা করো।"
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
আব্বু বললেন, "ওনাকে দেখাও, মানুষ এত খারাপ পড়াশোনা করেও কীভাবে হতাশ না হয়ে দিব্যি স্বাভাবিক থাকতে পারে!"
কথাটা শুনে আমি একটু চুপ থাকলাম। তবে খুব একটা অবাক হইনি। কারণ আমার পড়াশোনা নিয়ে আমার চেয়ে বেশি হতাশ ছিলেন আমার বাবা মা আর শিক্ষকরা। এবং এর থেকেও তারা বেশি হতাশ ছিলেন আমি কেন হতাশ হই না সেটা নিয়ে।😃
যাই হোক, একদিন মেডিকেল সেন্টারে গেলাম সেই নতুন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে। ঢুকেই দেখলাম, দাড়িওয়ালা, শান্ত চেহারার একজন মধ্যবয়স্ক মানুষ। মনে মনে ভালোই লাগল-যাক, অন্তত দ্বীনদার একজন মানুষ মনে হচ্ছে। জিজ্ঞেস করলেন, "কী সমস্যা?"
বললাম, "সমস্যা নিয়ে আসিনি, স্যার। আপনি নতুন এসেছেন, তাই পরিচিত হতে এলাম।"
কিছুক্ষণ গল্প-পরিচয়ের পর বললাম, "স্যার, আমি জিন -প্যারানরমাল বিষয় নিয়ে কাজ করি। কিন্তু আপনারা সাধারণত এসব বিষয়কে গুরুত্ব দেন না। আমি চাই, এ বিষয়ে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে। চাইলে কিছু স্টাডি ম্যাটেরিয়ালও দিতে পারি। আমার মনে হয়, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে বিষয়টা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ।"
আমার কথা শুনে ভদ্রলোক একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। আমাকে কী উত্তর দেবেন বুঝে উঠতে পারছিলেন না। একটু চুপ থেকে আমাকে এটা বলে বিদায় দিলেন-, "আচ্ছা, অন্যদিন বসব।"
কয়েক দিন পর আবার গেলাম। বললাম, "স্যার, আপনি চাইলে আমি বিস্তারিত আলোচনা করতে পারি, অথবা কিছু বইপত্র দিয়ে যেতে পারি। যেটা আপনার সুবিধা।"
এবারও দেখলাম, তিনি একই রকম দোটানায় পড়ে গেলেন। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল, আমার মানসিক অবস্থা মূল্যায়ন করতে গিয়ে উল্টো তার নিজেরই মানসিক চাপ বেড়ে যাচ্ছে!
শেষ পর্যন্ত ভাবলাম, মানুষটাকে আর অকারণে বিপদে ফেলা ঠিক হবে না। তাই বিনয়ের সঙ্গে বিদায় নিয়ে চলে এলাম। এরপর আর কখনো তাঁর সঙ্গে দেখা করতে যাইনি।😐
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একাডেমিক ডিপ্রেশন খুবই কমন। আমাদের সময় ব্যাকলগ নিয়ে বছরের পর বছর পড়ে থাকত অনেকেই। কিন্তু এতটা ভেঙে পড়তে কাউকে দেখিনি যে আত্মহত্যার কথা ভাবতে হয়েছে।
একবার এক নেপালি ভাইয়ের কাছে গেলাম। তাঁর ব্যাচের সবাই পাস করে চলে গেছেন, কিন্তু তিনি তখনও ব্যাকলগ নিয়ে কুয়েটে। ভাবলাম, একটু মোটিভেশন নিয়ে আসি। গিয়ে কথাবার্তা বলে দেখি, তিনি উল্টো আমার থেকেও বেশি চিল! ব্যাকলগগুলো তাঁর কাছে যেন নাকের ডগায় বসা মাছি—ইচ্ছে করলেই উড়িয়ে দিতে পারেন। কিন্তু ইচ্ছা করেই মাছিকে সারাচ্ছেননা। আমি অবাক হলাম, সুদূর নেপাল থেকে বাংলাদেশে এসে ব্যাকলগ নিয়ে পড়ে আছেন, তবু মুখে হতাশার ছিটেফোঁটাও নেই।
আসলে মূল কারণ, আমার কাছে যেটা মনে হয়—আমরা অনেক বেশি সামাজিক ছিলাম। এত বেশি ফ্রেন্ড সার্কেলে মিশে থাকতাম যে হতাশা আমাদের তেমনভাবে পেয়ে বসতে পারত না। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি আইসোলেটেড। একা থাকে, সারাক্ষণ স্মার্টফোনে অন্য মানুষের সফলতা দেখতে ব্যস্ত। তাই হতাশা আরও চরম পর্যায়ে পৌঁছে যায়। কদিন আগে বুয়েটের এক ছেলে সুইসাইড করেছে পড়ালেখার হতাশা নিয়ে, এর কদিন আগে রুয়েটের দুইটা ছেলে। আজ আবার শুনলাম কুয়েটের একজন নিখোঁজ। লাস্ট টাইম ক্যাম্পাসে গিয়ে শুনলাম, ৫ আগস্টের পর পোলাপান আরও আইসোলেটেড হয়ে গেছে। কাউকে পাত্তা দেয় না, নিজের মতো থাকে।
ভাই, তোমার সিজিপিএ যতই ভালো হোক, একা থাকলে তুমিও হতাশ হতে বাধ্য। কারণ, তুমি একা থাকলেও আসলে একা নও—তোমার সঙ্গে শয়তান আছে।
জামাতে নামাজ এত গুরুত্বের সঙ্গে আদায় করার কথা কেন বলা হয়েছে? একজন চরম ইন্ট্রোভার্ট মানুষও জামাতে নামাজ পড়লে সামাজিক মেলামেশার মধ্যে আসতে বাধ্য হয়। কেউ ইসলামিক লাইফস্টাইল অনুসরণ করলে অসামাজিক হওয়ার সুযোগ খুবই কম। আল্লাহর জন্য হলেও তোমাকে সমাজের সঙ্গে যুক্ত থাকতেই হবে। তবে হতাশা দূর করতে কেবল সামাজিক হওয়াটাই একমাত্র সমাধান নয়, কিন্তু অন্যতম কার্যকর এক সমাধান।
- শামস আল রিফাত

👍8❤5
একজন মুমিনের মাঝে অনেক দুর্বলতা থাকতে পারে। পাপ থাকতে পারে। গুনাহের প্রতি ঝোঁক থাকতে পারে।
সে নফসের কাছে হার মানতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে বারবার একই ভুলও করতে পারে।
কিন্তু অন্তত নার্সিসিস্টিক কিংবা স্যাডিস্টিক চরিত্র একজন মুমিনের সঙ্গে মানায় না।
কারণ একজন মুমিনের পুরো জীবনটাই তো নিজের নফসকে পরিশুদ্ধ করার সংগ্রাম। সেখানে নিজের শ্রেষ্ঠত্বে মুগ্ধ হয়ে থাকা, মানুষকে তুচ্ছজ্ঞান করা, কিংবা মানুষের কষ্ট, অপমান, ব্যর্থতা বা পতনে আনন্দ খুঁজে বেড়ানো—এসব এমন বৈশিষ্ট্য, যা একজন মুমিনের নয়; বরং শয়তানের চরিত্রের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
অনেকেই নামাজ পড়ে, রোযা রাখে, হজ করে, যাকাত দেয়, দান-সদকা করে, ইসলামী লিবাস ধারণ করে। কিন্তু যদি তার ভেতরে মানুষের ওপর শ্রেষ্ঠত্ববোধ, অন্যকে তুচ্ছ করার প্রবণতা, মানুষের কষ্টে আনন্দ পাওয়া, প্রতিশোধপরায়ণতা কিংবা অন্যের পতনে তৃপ্তি লাভ করার মানসিকতা ক্রমশ বাড়তে থাকে, তাহলে অন্তত নিজের কাছেই একটা প্রশ্ন করা উচিত—আমি কি সত্যিই ইসলামের মর্ম ধারণ করেছি, নাকি শুধু তার বাহ্যিক রূপগুলো?
কারণ ইসলাম মানুষকে শুধু ইবাদতকারী বানাতে আসেনি। ইসলাম মানুষকে এমন মানুষ বানাতে এসেছে, যার ইবাদত তার হৃদয়কে বদলে দেবে। যে যত আল্লাহর কাছাকাছি যাবে, তার ভেতরে তত বিনয়, রহমত, সহানুভূতি, ক্ষমা এবং মানুষের কল্যাণকামিতা জন্ম নেবে।
এখানেই একটা অদ্ভুত বিষয় আছে।
কুরআনে প্রথম বিদ্রোহী ছিল না কোনো চোর, কোনো ব্যভিচারী, কোনো মাতাল কিংবা কোনো খুনি।
প্রথম বিদ্রোহী ছিল সবচেয়ে বড় ইবাদতকারীদের একজন—ইবলিস।
শত শত বছর ইবাদত করার পরও তার পতন হয়েছিল। কারণ তার পতন কোনো নির্দিষ্ট গুনাহ দিয়ে শুরু হয়নি। তার পতন শুরু হয়েছিল হৃদয়ের দুটি রোগ দিয়ে।
প্রথমটি ছিল অহংকার।
আল্লাহ যখন আদম (আ.)-কে সিজদা করার আদেশ দিলেন, ইবলিস বলেছিল,
"আমি তার চেয়ে উত্তম।" (সূরা আল-আ'রাফ: ১২)
এই একটি বাক্যের মধ্যেই তার পুরো মানসিকতা প্রকাশ পেয়েছিল। সে নিজের বিচারকে আল্লাহর আদেশের চেয়ে বড় মনে করেছিল। সত্যকে প্রত্যাখ্যান করেছিল, কারণ সত্য তার অহংকারের সঙ্গে সাংঘর্ষিক ছিল।
দ্বিতীয় রোগটি ছিল আরও ভয়ংকর।
সে শুধু নিজে পথভ্রষ্ট হয়নি। আল্লাহর কাছেই সময় চাইল, যেন যত বেশি সম্ভব মানুষকে পথভ্রষ্ট করতে পারে। নিজে জাহান্নামে যাচ্ছে—এটা তার জন্য যথেষ্ট ছিল না; সে চেয়েছিল মানুষও তার সঙ্গে জাহান্নামে যাক। মানুষের ঈমান নষ্ট হোক, পরিবার ভেঙে যাক, তারা হতাশ হোক, গুনাহে ডুবে যাক—অন্যের ধ্বংসই যেন তার আনন্দে পরিণত হয়েছিল।
অর্থাৎ, শয়তানের চরিত্রের দুটি ভিত্তি ছিল—
অহংকার।
অন্যের পতন কামনা করা।
আজও এই দুই বৈশিষ্ট্যই সবচেয়ে ভয়ংকর হৃদয়ের রোগগুলোর মধ্যে অন্যতম।
অহংকারের ব্যাপারে রাসূল ﷺ বলেছেন,
"যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।" (সহিহ মুসলিম)
সাহাবিরা জিজ্ঞেস করলেন, "কেউ তো সুন্দর পোশাক ও জুতা পছন্দ করে। এটাও কি অহংকার?"
রাসূল ﷺ বললেন,
"আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।" (সহিহ মুসলিম)
খেয়াল করুন, অহংকারকে তিনি সম্পদ, ক্ষমতা বা বাহ্যিক চাকচিক্য দিয়ে সংজ্ঞায়িত করেননি। মাত্র দুটি বিষয় বলেছেন—
সত্য প্রত্যাখ্যান করা।
মানুষকে তুচ্ছজ্ঞান করা।
আধুনিক মনোবিজ্ঞানও আশ্চর্যজনকভাবে একই বৈশিষ্ট্যের কথাই বলে। গবেষণায় দেখা যায়, উচ্চমাত্রার narcissistic trait-সম্পন্ন মানুষেরা সাধারণত নিজের ভুল স্বীকার করতে চায় না, সমালোচনা সহ্য করতে পারে না, নিজের গুরুত্বকে অতিরঞ্জিত করে এবং অন্যের অনুভূতির প্রতি সহানুভূতি তুলনামূলক কম থাকে। ফলে তাদের সম্পর্কও দীর্ঘমেয়াদে বেশি ভেঙে যায়।
C. S. Lewis লিখেছিলেন,
"Pride gets no pleasure out of having something, only out of having more of it than the next man."
অর্থাৎ, অহংকার নিজের অর্জনে আনন্দ পায় না; আনন্দ পায় অন্যকে ছাড়িয়ে যাওয়ায়।
এই কারণেই অহংকারী ধনী হতে চায় না—সবার চেয়ে ধনী হতে চায়। জ্ঞানী হতে চায় না—সবার চেয়ে জ্ঞানী হতে চায়। ধার্মিক হতে চায় না—সবার চেয়ে ধার্মিক হিসেবে পরিচিত হতে চায়।
একসময় আল্লাহকে সন্তুষ্ট করার চেয়ে নিজের শ্রেষ্ঠত্ব রক্ষা করাই তার কাছে বড় হয়ে যায়।
এরপর আসে দ্বিতীয় রোগ—স্যাডিস্টিক মানসিকতা।
আজও আমরা এই মানসিকতার অসংখ্য উদাহরণ দেখি।
কেউ ভুল করলে তাকে সংশোধন করার চেয়ে অপমান করতে বেশি ভালো লাগে। কেউ তাওবা করলে মনে হয়—"দেখি কতদিন টেকে।"
কেউ ব্যর্থ হলে, সংসার ভেঙে গেলে, সম্মান হারালে কিংবা ঈমানে দুর্বল হয়ে পড়লে বাইরে সমবেদনা দেখানো হলেও ভেতরে ভেতরে এক ধরনের তৃপ্তি জন্মায়। মানুষের পতন যেন নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে দাঁড়ায়।

মনোবিজ্ঞানে এটিকে everyday sadism-এর সঙ্গে সম্পর্কিত প্রবণতা হিসেবে আলোচনা করা হয়। গবেষণায় দেখা গেছে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য বেশি থাকে তারা অনেক সময় কোনো ব্যক্তিগত লাভ ছাড়াই অন্যের কষ্ট, অপমান বা ব্যর্থতা থেকে মানসিক তৃপ্তি অনুভব করে। এ কারণেই এটিকে Dark Tetrad ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়।
কিন্তু একজন মুমিনের হৃদয় সম্পূর্ণ উল্টো।
রাসূল সা. বলেছেন,
"তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। তাহলে আল্লাহ তার ওপর দয়া করবেন এবং তোমাকে সেই পরীক্ষায় ফেলবেন।" (জামে তিরমিজি)
কারণ মুমিন মানুষের ধ্বংস চায় না। সে মানুষের হিদায়াত চায়। গুনাহ দেখে কষ্ট পায়, কিন্তু গুনাহগারকে ঘৃণা করে না। সে অপমান নয়, সংশোধন কামনা করে। মানুষের পতনে আনন্দ নয়, তার ফিরে আসায় আনন্দ অনুভব করে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—ধার্মিক হয়েও অনেক মানুষের মধ্যে এই দুই রোগ কেন তৈরি হয়?
কারণ সব ইবাদত নফসকে ভাঙে না।
কিছু ইবাদত নফসকে আরও বড়ও বানিয়ে দেয়।
যখন ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি থেকে সরে গিয়ে নিজের ধার্মিক পরিচয়, সামাজিক মর্যাদা বা নৈতিক শ্রেষ্ঠত্বে পরিণত হয়, তখন ইবাদত আর হৃদয়কে পরিশুদ্ধ করে না; বরং অহংকারের খাদ্যে পরিণত হয়।
তখন মানুষ কুরআন পড়ে, কিন্তু বিনয় বাড়ে না।
নামাজ পড়ে, কিন্তু রাগ কমে না।
দান করে, কিন্তু মানুষের প্রতি দয়া জন্মায় না।
বরং মনে মনে বিশ্বাস করতে শুরু করে—
"আমি অন্যদের চেয়ে ভালো।"
এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা।
কারণ গুনাহ মানুষকে অনেক সময় তাওবার দিকে ফিরিয়ে আনে। কিন্তু অহংকার মানুষকে বিশ্বাস করায়—আমার তাওবারই দরকার নেই।
এই কারণেই আলেমরা বলেছেন, এমন গুনাহ যার পরে মানুষ কাঁদে, অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে, তা সেই ইবাদতের চেয়ে নিরাপদ হতে পারে, যে ইবাদতের পরে মানুষ নিজের ওপর মুগ্ধ হয়ে যায়।
ইসলাম বড় গুনাহকে কখনো হালকা করে দেখেনি। একজন মানুষ চুরি করতে পারে, জিনা করতে পারে, মদ পান করতে পারে—এসব ভয়ংকর কবিরা গুনাহ। কিন্তু যদি সে নিজের গুনাহকে গুনাহ বলে মানে, লজ্জিত হয়, তাওবা করে এবং তাওহীদের ওপর মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, অথবা শাস্তি দিয়ে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবেন।
কিন্তু অহংকারের সমস্যা ভিন্ন।
অহংকার মানুষকে নিজের অপরাধই দেখতে দেয় না।
যে নিজের ভুলই দেখতে পায় না, সে তাওবাও করে না।
আর যে তাওবা করে না, তার পরিবর্তনের পথও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
তাই একজন মুমিনের সবচেয়ে বড় ভয় হওয়া উচিত শুধু গুনাহ নয়; হৃদয়ের রোগ।
কারণ গুনাহের চিকিৎসা তাওবা।
কিন্তু অহংকারের চিকিৎসা শুরুই হয় তখন, যখন মানুষ স্বীকার করে—
"সমস্যাটা আমার ভেতরেও আছে।"
যেদিন একজন মানুষ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দেয়, সেদিন থেকেই সে অজান্তেই শয়তানের পথে হাঁটা শুরু করে।
তাই প্রশ্নটা কখনোই হওয়া উচিত না—
আমি কত ইবাদত করি?
বরং প্রশ্নটা হওয়া উচিত—
আমার ইবাদত আমাকে কেমন মানুষ বানাচ্ছে?
- মাহফুজ আল-আমিন

"সি----ম্প কালচার" মূলত স্যোশাল মিডিয়ায় মেয়েদের প্রতি অতিরিক্ত মনোযোগ, সামান্য কথা বলার আশায় ছ্যাচড়ামি করা বা নিম্নের ইনবক্সের মতো বারংবার মেসেজ দিয়ে নিজের সম্মান বিকিয়ে দেয়া — এগুলো পুরুষের রিওয়ার্ড সিস্টেম( ডোপামিন নিঃসরণ) কে হাইজ্যাক করে।
.
নারীর কাছ থেকে প্রশংসা, উত্তর বা সামান্য ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশায় পুরুষ যখন একের পর এক মেসেজ পাঠায়, তখন প্রতিবার সেই প্রত্যাশার উত্তেজনা ডোপামিন নিঃসরণ ঘটায়।
.
কিন্তু এই প্রক্রিয়া অত্যন্ত অ্যাডিকটিভ হয়ে ওঠে এবং ধীরে ধীরে পুরুষ একজন 'ভেলিডেশন এডিক্টে পরিণত হয় — যার আত্মসম্মান বাইরের প্রতিক্রিয়ায় নির্ভরশীল হয়ে পড়ে।
.
এর ফলে পুরুষের মধ্যে থাকা প্রাকৃতিক টেস্টোস্টেরন চালিত assertiveness, আত্মনিয়ন্ত্রণ ও পুরুষত্ব ক্ষয়প্রাপ্ত হয়।
.
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মানসিক চাপ, সমাজে অপ্রত্যাশিত রিজেকশন, বা নারী কর্তৃক অবহেলিত হওয়া পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, যার ফলে তারা আরও বেশি অনুবর্তী বা সাবমিসিভ ও আত্মবিশ্বাসহীন হয়ে পড়ে।
.
পুরুষ এই অবস্থায় কেবল এক সমাজিক এন্টাইটি নয়, বরং এক মনস্তাত্ত্বিক ভগ্নচিত্রে রূপান্তরিত হয়, যার নিজের অস্তিত্ব, ইচ্ছা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নড়বড়ে হয়ে পড়ে
.
যখন হাজারো পুরুষ নিচের ছবির মতো ইনবক্স ভরে, কমেন্টে ভূয়সী প্রশংসা করে মুখে ফ্যানা তুলে ফেলে — তখন নারী নিজেকে অপ্রয়োজনীয়ভাবে অতিমূল্যায়ন করে।
.
নারীর মূল্যায়ন তখন চরিত্র, ভদ্রতা, শিষ্টাচার বা আত্মিক গুণের উপর নির্ভর করে না — বরং তার ফিল্টার করা ছবি, একটুখানি হাসি, বা একটু শরীর দেখানোতেই তার মার্কেট ভেল্যু হুহু করে বেড়ে যায়। এই অবস্থা কে “sexual marketplace inflation” ও বলে। যেখানে মেয়েরা ভাবে তারা বাস্তবে যতটা যোগ্য, তার চেয়েও বেশি হাই ভ্যালু।
.
এমন কালচারে সাধারণ পুরুষরা একপ্রকার সামাজিকভাবে অদৃশ্য হয়ে যায়। সিম্প পুরুষদের এই ওভারসাপ্ললাই এর দরুন নারী অধিক সুবিধাভোগী হয়ে পড়ে — তারা ভাবে, “আমি চাইলে যেকোনো পুরুষ পেতে পারি,” কারণ তারা আমার পেছনে বেহায়ার মতো ঘুরঘুর করে।
.
ইসলামে পুরুষের গায়রত কে এক সম্মানজনক গুণ হিসেবে তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন: “আল্লাহ সেই পুরুষকে অপছন্দ করেন যার মাঝে গায়রত নেই।”[সুনানে নাসাই,২৫৬১]
.
সাহাবায়ে কেরাম(রাঃ) এর জীবনী দেখলে অনুধাবন করা যায় উনারা ফিতরাত কে অস্বীকার করেন নি, ইগ্নোর করেন নি বরং কোনো নারীকে ভালো লেগেছে, উনারা মেয়ের অবিভাবকের নিকটে যেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পুরুষত্বের কাজ করেছেন।
.
ইতিহাসের দিকে তাকালেও আমরা গ্রিক, রোমান সভ্যতায় দেখতে পারবো, তারা পুরুষের দূর্বলতা, ওভার ইমোশনালি কে নৈতিকভাবে দুর্বল ও সমাজবিরোধী মনে করা হতো।
.
রোমান স্টোয়িক দার্শনিকরা আত্মসংযম, আত্মমর্যাদা ও ডিসিপ্লিন কে মাসকুলিন আইডিয়াল হিসেবে দেখতো।
.
সবশেষে বলা যায়, এই সিম্প কালচার নারীকে মূল্যহীনভাবে মূল্যবান করে তোলে, আর পুরুষকে একটি অতৃপ্ত, আত্মবিশ্বাসহীন শ্রেণিতে রূপান্তরিত করে।
.
এতে সম্পর্কের সৌন্দর্য হারায়, বাস্তবতা বিকৃত হয়, এবং পরিবার গঠন এক জটিল প্রহসনে পরিণত হয়।
.
এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি মাসকুলিন রিভাইবাল যেখানে পুরুষ নিজের আত্মসম্মান, লক্ষ্য, ও পরিচয়ের উপর ভিত্তি করে নিজের অবস্থান তৈরি করবে।
.
নারীর প্রশংসা করার প্রয়োজন নেই, তার সম্মান করা উচিত; কিন্তু সেটা যেন হয় নিজের আত্মমর্যাদা ধরে রেখে, মাথা উঁচু রেখে।
— Hasan Mohammad Mehedi

পৃথিবীতে সবচেয়ে বড় বিভ্রমগুলোর একটি হলো—আমি পৃথিবীটাকে যেমন দেখি, পৃথিবী আসলেই তেমন।
আমরা পৃথিবীটাকে দেখি আমাদের জন্ম, পরিবার, শিক্ষা, ট্রমা, সম্পর্ক, সংস্কৃতি, ব্যর্থতা, সাফল্য, ভয়, আশা, ব্যক্তিত্ব—এসবের সম্মিলিত একটি জানালা দিয়ে। ফলে একই ঘটনা দুইজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে অনুভব করতে পারে। কারণ তারা একই পৃথিবী দেখলেও, একই জীবন বাঁচেনি।
তবুও অদ্ভুত ব্যাপার হলো, আমরা প্রায় সবাই মনে মনে ধরে নেই—আমি যেভাবে পৃথিবীটাকে দেখছি, এটাই স্বাভাবিক; অন্যদেরও ঠিক এভাবেই দেখা উচিত। কেউ ভিন্নভাবে দেখলে আমরা বিরক্ত হই, আহত হই, কখনো কখনো তার সততা, বুদ্ধিমত্তা বা নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করি।
এর পেছনে মানুষের একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রবণতা কাজ করে। মনোবিজ্ঞানে একে Naive Realism বলা হয়। অর্থাৎ, মানুষ অবচেতনভাবে বিশ্বাস করে—সে বাস্তবতাকে যেমন আছে ঠিক তেমনই দেখছে। তাই যে তার সঙ্গে একমত নয়, সে হয় তথ্য জানে না, নয়তো পক্ষপাতদুষ্ট, অথবা ইচ্ছাকৃতভাবে সত্যকে অস্বীকার করছে।
Lee Ross এই প্রবণতাকে ব্যাখ্যা করতে গিয়ে দেখিয়েছেন, মানুষ নিজের দৃষ্টিভঙ্গিকে নিরপেক্ষ মনে করে, অথচ নিজের অজান্তেই নিজের অভিজ্ঞতার ভেতর বন্দী থাকে।
এর সঙ্গে যোগ হয় False Consensus Effect। গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের বিশ্বাস, পছন্দ এবং সিদ্ধান্তকে বাস্তবের চেয়ে অনেক বেশি সাধারণ মনে করে। অর্থাৎ, আমরা ভাবি—"আমি যেহেতু এভাবে ভাবছি, অধিকাংশ মানুষও নিশ্চয়ই ভেতরে ভেতরে এভাবেই ভাবে।" বাস্তবে তা অনেক সময় সত্য হয় না।
কিন্তু এখানেই একজন মুমিনের দৃষ্টিভঙ্গি আলাদা হওয়া উচিত।
কারণ ইসলাম শেখায়, আমার অভিজ্ঞতা সত্যের উৎস নয়। সত্যের উৎস আল্লাহ।
আমার অনুভূতি সীমিত।
আমার পর্যবেক্ষণ সীমিত।
আমার যুক্তি সীমিত।
আমার বিচারও সীমিত।
আর আল্লাহর জ্ঞান সীমাহীন।
এই কারণেই ইসলামে সত্য নির্ধারণের মানদণ্ড ব্যক্তিগত অনুভূতি নয়; ওহী। কোনো কিছু আমার ভালো লাগলো কি লাগলো না, আমার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিললো কি মিললো না—এসব দিয়ে সত্য নির্ধারিত হয় না। বরং আমার অভিজ্ঞতাকে সত্যের সামনে দাঁড় করিয়ে সংশোধন করাই একজন মুমিনের কাজ।
এখানেই বড় পার্থক্য।
অনুভূতির পার্থক্যকে অস্বীকার করা ভুল।
আবার অনুভূতিকেই সত্যের মানদণ্ড বানানোও ভুল।
দুইজন মানুষের অভিজ্ঞতা আলাদা হবেই। তাই তাদের ভয় আলাদা হবে, অগ্রাধিকার আলাদা হবে, দুর্বলতা আলাদা হবে, কোনো ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গিও অনেক ক্ষেত্রে আলাদা হবে। একজন মুমিন তাই মানুষের প্রতি সহানুভূতিশীল হয়। সে বুঝতে চেষ্টা করে—এই মানুষটি কেন এমনভাবে ভাবছে।
কিন্তু সহানুভূতি মানে এই নয় যে সব দৃষ্টিভঙ্গিই সমান সত্য।
এখানেই আধুনিক আপেক্ষিকতাবাদ (relativism) এবং ইসলামের মৌলিক পার্থক্য।
ইসলাম বলে না, "তোমার সত্য তোমার, আমার সত্য আমার।"
ইসলাম বলে, সত্য একটাই। কিন্তু সেই সত্যে পৌঁছানোর পথে মানুষের সীমাবদ্ধতা ভিন্ন ভিন্ন।
তাই একজন মুমিন একদিকে মানুষের সীমাবদ্ধতাকে বুঝবে, অন্যদিকে সত্যের মানদণ্ডকে ব্যক্তিগত অভিজ্ঞতার হাতে ছেড়ে দেবে না।
ইমাম আশ-শাফিঈ (রহ.)-এর একটি বিখ্যাত কথা আছে—
"আমার মতামত সঠিক, তবে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর অন্যের মতামত ভুল, তবে সঠিক হওয়ার সম্ভাবনাও আছে।"
এটি সত্যকে আপেক্ষিক বলা নয়; বরং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা।
আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় তখনই, যখন আমরা নিজের জানালাটাকেই পুরো পৃথিবী মনে করতে শুরু করি।
তখন আমরা আর সত্যের অনুসন্ধান করি না।
বরং চাই, পৃথিবী আমাদের অভিজ্ঞতার সঙ্গে মিল খেয়ে যাক।
একজন মুমিনের কাজ উল্টো।
সে নিজের অভিজ্ঞতাকে ওহীর আলোয় বিচার করে।
যেখানে নিজের অনুভূতি ভুল, সেখানে অনুভূতিকেই সংশোধন করে।
যেখানে নিজের দৃষ্টিভঙ্গি সীমিত, সেখানে আল্লাহর হিদায়াতকে অগ্রাধিকার দেয়।
কারণ সে জানে—
আমার চোখ যতদূর দেখে, সত্য তার চেয়েও অনেক বড়।

❤7⚡1
একজন মানুষ কারো কাছে ফেরেশতা, আবার কারো কাছে শয়তান।
একই মানুষ। একই চরিত্র। অথচ দুজন মানুষের চোখে তার দুই রকম ছবি।
অদ্ভুত মনে হলেও, এটাই মানুষের স্বাভাবিক বাস্তবতা।
আমরা প্রায়ই মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলি—ভালো অথবা খারাপ, ফেরেশতা অথবা শয়তান, নায়ক অথবা ভিলেন। কাউকে পছন্দ হলে তার ভালো দিকগুলো এত বড় করে দেখি যে তার ভুলগুলো চোখেই পড়ে না। আবার কাউকে অপছন্দ হলে তার একটা খারাপ আচরণই যেন তার পুরো চরিত্রের সংজ্ঞা হয়ে যায়।
কিন্তু মানুষ সাধারণত এমন বাইনারি কোনো প্রাণী নয়।
মানুষ গ্রে স্পেকট্রামে অস্তিত্বশীল।
একজন মানুষ একই সঙ্গে দয়ালু এবং স্বার্থপর হতে পারে। খুব বিশ্বস্ত হয়েও কোনো জায়গায় প্রতারক হতে পারে। সাহসী হয়েও কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কাপুরুষ হতে পারে। অন্যের জন্য অসাধারণ ত্যাগ করতে পারে, আবার নিজের অহংকারের জায়গায় ভয়ংকর অন্যায়ও করতে পারে।
একজন মানুষ তার সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ হতে পারে, আবার নিজের স্ত্রীর সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর হতে পারে।
কেউ বন্ধু হিসেবে অসাধারণ, কিন্তু ক্ষমতা হাতে পেলে বদলে যায়।
কেউ অপরিচিত মানুষের প্রতি অত্যন্ত ভদ্র, কিন্তু নিজের পরিবারের সঙ্গে ভয়ংকর রূঢ়।
তাহলে কোনটা তার আসল চেহারা?
সম্ভবত উত্তরটা হলো—দুটোই।
কারণ একজন মানুষকে আমরা একটা মাত্র দৃশ্য দিয়ে বুঝতে পারি না। তার চরিত্র তৈরি হয় তার নফস, মূল্যবোধ, ভয়, স্বার্থ, অভিজ্ঞতা, সম্পর্ক, ক্ষমতা, পরিস্থিতি এবং সিদ্ধান্ত—সবকিছুর মিথস্ক্রিয়ায়।
মনোবিজ্ঞানে মানুষের ব্যক্তিত্বকে এভাবেই দেখা হয়। আধুনিক ব্যক্তিত্ব গবেষণায় মানুষকে নির্দিষ্ট “ভালো মানুষ” বা “খারাপ মানুষ” বাক্সে আটকে না রেখে বিভিন্ন বৈশিষ্ট্যের ধারাবাহিকতায় দেখা হয়। বিগ ফাইভের মতো মডেলগুলোও দেখায়—একজন মানুষের বহুমাত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, এবং একটি বৈশিষ্ট্যে উচ্চ হওয়া মানেই অন্য সব বৈশিষ্ট্যেও একই রকম হওয়া নয়।
আরেকটা বিষয় আরও গুরুত্বপূর্ণ।
আমরা একজন মানুষকে যতটা দেখি, তার চেয়ে অনেক বেশি অল্প জানি।
আপনি একজন মানুষকে হয়তো বন্ধু হিসেবে দেখেন।
তার অন্য বন্ধুদের সঙ্গে আচরণ দেখেননি।
তার পরিবারের সঙ্গে কেমন আচরণ করে জানেন না।
ক্ষমতা পেলে কেমন হবে জানেন না।
টাকা হারালে কেমন হবে জানেন না।
অপমানিত হলে কেমন হবে জানেন না।
যখন তার স্বার্থ আপনার স্বার্থের বিরুদ্ধে যাবে, তখন কী করবে জানেন না।
অর্থাৎ আপনি মানুষটাকে পুরোপুরি দেখছেন না।
আপনি দেখছেন আপনার সঙ্গে তার সম্পর্কের ভেতরে তার একটি সংস্করণ।
এ কারণেই একই মানুষ একজনের কাছে অসাধারণ হতে পারে, আর অন্য একজনের জীবনে ভয়ংকর অভিজ্ঞতার কারণ হতে পারে।
এখানে আমাদের নিজের মনও একটা বড় ভূমিকা পালন করে।
কাউকে পছন্দ করলে আমরা তার ভালো আচরণগুলোকে তার “চরিত্র” হিসেবে দেখি, আর খারাপ আচরণকে “পরিস্থিতি” দিয়ে ব্যাখ্যা করি।
“ও আসলে এমন না।”
“ওর পরিস্থিতি খারাপ ছিল।”
“ও অনেক ভালো মানুষ, শুধু ভুল করে ফেলেছে।”
কিন্তু কাউকে অপছন্দ করলে ঠিক উল্টোটা করি।
তার ভালো কাজকে বলি—“দেখানোর জন্য করেছে।”
তার ভুলকে বলি—“ও আসলে এমনই।”
মনোবিজ্ঞানে এটাকে fundamental attribution error-এর সঙ্গে সম্পর্কিত করে বোঝানো যায়—অন্যের আচরণ ব্যাখ্যা করার সময় আমরা তার পরিস্থিতির প্রভাবকে কম এবং তার ব্যক্তিগত চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখাই।
অর্থাৎ, মানুষকে আমরা শুধু দেখি না।
আমরা তাকে ব্যাখ্যাও করি।
আর সেই ব্যাখ্যার মধ্যে আমাদের নিজের আবেগ ঢুকে যায়।
তাই কাউকে মাথায় তুলে ফেলা যেমন বিপজ্জনক, কাউকে পায়ের নিচে ফেলে দেওয়াও তেমনই।
কারণ কাউকে দেবতা বানালে তার ভুল দেখার ক্ষমতা হারিয়ে ফেলি।
আর কাউকে শয়তান বানালে তার ভালো দেখার ক্ষমতা হারিয়ে ফেলি।
দুটোই সত্যের প্রতি অন্যায়।
ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে অসাধারণ ভারসাম্যপূর্ণ।
ইসলাম মানুষকে ফেরেশতা ধরে নেয় না। আবার মানুষকে তার একটি ভুল দিয়ে চিরতরে সংজ্ঞায়িতও করে না।
কুরআন মানুষকে একই সঙ্গে দুর্বল, ভুলপ্রবণ, প্রবৃত্তির অধিকারী এবং তাওবা করতে সক্ষম হিসেবে উপস্থাপন করে।
রাসূল ﷺ বলেছেন,
“প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর উত্তম ভুলকারীরা হলো যারা তাওবা করে।”
—জামে তিরমিজি
খেয়াল করুন, এখানে মানুষকে ভুলের ঊর্ধ্বে রাখা হয়নি।
বরং ভুল করার সম্ভাবনাটাকেই মানুষের বাস্তবতার অংশ হিসেবে স্বীকার করা হয়েছে।
তাই কোনো মানুষ ভালো—এটা সত্য হতে পারে।
কিন্তু সে সবসময় ভালো করবে—এটা সত্য নয়।
কোনো মানুষ খারাপ কাজ করেছে—এটাও সত্য হতে পারে।
কিন্তু সে কেবল খারাপ মানুষ—এটা সবসময় সত্য নয়।
একজন মানুষের কাজের বিচার করতে হবে, আবার তার পুরো অস্তিত্বকে একটি কাজ দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না।
এখানে অবশ্য একটা গুরুত্বপূর্ণ সীমারেখা আছে।
“মানুষ জটিল”—এই কথা বলে অন্যায়কে বৈধ করা যাবে না।
কেউ নিয়মিত জুলুম করলে, প্রতারণা করলে, নির্যাতন করলে, মানুষের অধিকার নষ্ট করলে—তার ভালো কিছু দিক আছে বলে তার ক্ষতিকর আচরণকে উপেক্ষা করার কোনো কারণ নেই।

❤4👍1
ভারসাম্য মানে অন্ধ ক্ষমা নয়।
ভারসাম্য মানে হলো—
ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলা, কিন্তু মানুষটাকে তার ভালো-মন্দের সমষ্টি হিসেবে দেখা।
কারও ভালোবাসা আপনাকে তার অন্যায় অন্ধভাবে মেনে নেওয়ার অধিকার দেয় না।
আবার কারও একটি অন্যায় আপনাকে তার প্রতিটি ভালো কাজ অস্বীকার করার অধিকারও দেয় না।
C. S. Lewis-এর একটি বহুল উদ্ধৃত কথা আছে—
> “There are far, far better things ahead than any we leave behind.”
মানুষের ক্ষেত্রেও একটা বিষয় মনে রাখা দরকার—একজন মানুষের বর্তমান অবস্থাই তার সম্পূর্ণ ভবিষ্যৎ নয়।
আজ যে মানুষটা ভুল করছে, সে আগামীকাল তাওবা করতে পারে।
আজ যে মানুষটা অত্যন্ত ধার্মিক, সে ভবিষ্যতে অহংকারে পতিতও হতে পারে।
আজ যে মানুষটা আপনাকে ভালোবাসছে, ভবিষ্যতে বদলে যেতে পারে।
আবার আজ যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, সেও সত্যিকারের অনুতাপ করে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে উঠতে পারে।
তাই মানুষের ব্যাপারে সবচেয়ে নিরাপদ অবস্থান সম্ভবত অন্ধ বিশ্বাসও নয়, অন্ধ অবিশ্বাসও নয়।
বরং সচেতন আস্থা।
ভালো মানুষকে ভালো হিসেবে গ্রহণ করা, কিন্তু তাকে ভুলের ঊর্ধ্বে না রাখা।
খারাপ আচরণকে প্রত্যাখ্যান করা, কিন্তু মানুষটির পরিবর্তনের সম্ভাবনাকে অস্বীকার না করা।
কাউকে ভালোবাসা, কিন্তু নিজের বিবেক বন্ধ না করা।
কাউকে ক্ষমা করা, কিন্তু প্রয়োজনীয় সীমারেখা মুছে না ফেলা।
কাউকে সম্মান করা, কিন্তু তাকে সত্যের মাপকাঠি বানিয়ে না ফেলা।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—কাউকে বিচার করার আগে মনে রাখা, আমরাও অন্য কারও জীবনে হয়তো একইভাবে দুই রকম মানুষ।
কারও কাছে আমরা হয়তো খুব ভালো।
কারও কাছে আমরা হয়তো খুব কষ্টের স্মৃতি।
কেউ আমাদের দয়া মনে রাখবে।
কেউ আমাদের একটি নিষ্ঠুর কথাই মনে রাখবে।
কেউ আমাদের ক্ষমা করবে।
কেউ হয়তো আমাদের কখনো ক্ষমা করতে পারবে না।
দুটো অভিজ্ঞতাই তার কাছে সত্য হতে পারে।
কারণ মানুষকে সম্পূর্ণভাবে জানা প্রায় অসম্ভব।
আমরা একজন মানুষের জীবনের পুরো গল্প দেখি না। কয়েকটি অধ্যায় দেখি। তারপর সেই কয়েকটি অধ্যায় থেকেই পুরো বইটার বিচার করে ফেলি।
হয়তো এজন্যই কাউকে মাথায় তোলার আগে একটু থামা দরকার।
আর কাউকে পায়ের নিচে ফেলে দেওয়ার আগেও।
কারণ মানুষ সাধারণত ফেরেশতা নয়, শয়তানও নয়। মানুষ একজন সংগ্রামরত, পরিবর্তনশীল, অসম্পূর্ণ প্রাণী—যার মধ্যে আলোও আছে, অন্ধকারও আছে।
বুদ্ধিমান মানুষ তাই কাউকে দেবতা বানায় না।
আবার কাউকে দানব বানিয়েও নিজের বিচারবুদ্ধিকে সহজ করে না।
সে মানুষকে দেখে তার কাজ দিয়ে, বিচার করে ধারাবাহিকতা দিয়ে, বিশ্বাস করে প্রমাণের ভিত্তিতে, আর চূড়ান্ত বিচারটা আল্লাহর জন্য ছেড়ে দেয়।
কারণ ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো—মানুষের ভালো দেখে তাকে ভালোবাসা, তার খারাপ দেখে সতর্ক হওয়া, কিন্তু কোনোটাকেই তার পুরো অস্তিত্ব মনে না করা।
-মানব মনের অদ্ভুত সব অলিগলি জানতে পারবেন "মানব মনের গহীনে" বইটি পড়লে। ইন শা আল্লাহ খুব শীঘ্রই প্রকাশিত হবে Watermark Publication থেকে।
— মাহফুজ আল-আমিন

❤5
Darkness 2.0 pinned «একজন মানুষ কারো কাছে ফেরেশতা, আবার কারো কাছে শয়তান। একই মানুষ। একই চরিত্র। অথচ দুজন মানুষের চোখে তার দুই রকম ছবি। অদ্ভুত মনে হলেও, এটাই মানুষের স্বাভাবিক বাস্তবতা। আমরা প্রায়ই মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলি—ভালো অথবা খারাপ, ফেরেশতা অথবা শয়তান, নায়ক অথবা…»
আমরা অধিকাংশ মানুষ দুনিয়াটাকে বুঝতে চাই খুব সহজ কয়েকটা বাক্যে।
কে ভালো, কে খারাপ। কী ঠিক, কী ভুল। মানুষ কেন এমন করে। জীবন কেন এমন হয়। সুখ কোথায়, দুঃখ কেন আসে। স্রষ্টা কেমন, মানুষ কেমন, সম্পর্ক কেমন হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি!
তারপর অবচেতন প্রক্রিয়ায় আমরা এসব প্রশ্নের কিছু সহজ উত্তর জোড়া লাগিয়ে নিজেদের জন্য একটা কাস্টমাইজড ওয়ার্ল্ডভিউ বানিয়ে ফেলি।
সেখানে থাকে আমাদের স্রষ্টা-ভাবনা, মানুষ-ভাবনা, সংসার-ভাবনা, সম্পর্ক-ভাবনা, সফলতা-ব্যর্থতা সম্পর্কে ধারণা। ধীরে ধীরে সেই ধারণাগুলো এত পরিচিত হয়ে যায় যে আমরা আর বুঝতেই পারি না—আমরা বাস্তবতাকে দেখছি, নাকি বাস্তবতা সম্পর্কে নিজেদের তৈরি একটা ব্যাখ্যাকে দেখছি।
সমস্যা হলো, পৃথিবী আমাদের বানানো ব্যাখ্যার মতো সরল নয়।
একজন মানুষ একই সঙ্গে ভালো এবং খারাপ হতে পারে। ভালোবাসতে পারে, আবার নিষ্ঠুরও হতে পারে। সত্যবাদী হতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় নিজের স্বার্থের কাছে হেরে যেতে পারে।
একটা সম্পর্ক একই সঙ্গে সুন্দর এবং ক্ষতিকর হতে পারে।
একটা সিদ্ধান্ত একই সঙ্গে সঠিকও হতে পারে, আবার তার পরিণতিতে কষ্টও আসতে পারে।
একটা মানুষকে ভালোবাসা ভুল না হয়েও, সেই মানুষটির সঙ্গে জীবন কাটানো ভুল হতে পারে।
কোনো খারাপ ঘটনা সবসময় খারাপ মানুষের সঙ্গে ঘটে না। কোনো ভালো মানুষের জীবনে সবসময় ভালো ঘটনা ঘটে না।
আর সবচেয়ে অস্বস্তিকর সত্য হলো—আমরা অনেক সময় একই ঘটনার সম্পূর্ণ ভিন্ন অর্থ দেখতে পারি, কারণ আমরা একই পৃথিবীতে বাস করলেও একই পৃথিবী থেকে আসিনি।
আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা সীমিত।
আমি যে বয়স পর্যন্ত বেঁচেছি, সেই সময়টুকুই আমার কাছে পৃথিবীর নমুনা।
আমি যে মানুষগুলোর সঙ্গে মিশেছি, তারাই আমার কাছে মানুষের একটি নমুনা।
আমি যে পরিবারে বড় হয়েছি, যে সম্পর্ক পেয়েছি বা হারিয়েছি, যে বই পড়েছি, যে সমাজ দেখেছি, যে আঘাত পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি—এসবের সবকিছু মিলে আমার মস্তিষ্ক বাস্তবতা সম্পর্কে একটা মানচিত্র তৈরি করেছে।
কিন্তু মানচিত্র আর ভূখণ্ড এক জিনিস নয়।
আমার মানচিত্রে কোনো রাস্তা নেই বলে পৃথিবীতে সেই রাস্তা নেই—এমনটা নয়।
আমার জীবনে কোনো ধরনের ভালোবাসা আসেনি বলে ভালোবাসা বলে কিছু নেই—এমনটাও নয়।
আমি কোনো অন্যায় দেখিনি বলে পৃথিবী ন্যায়পরায়ণ—এটাও নয়।
আবার আমি কোনো ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি বলে পৃথিবীর প্রতিটি মানুষ ভয়ংকর—এটাও নয়।
মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে—অল্প তথ্য থেকে বড় সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার।
কারণ অনিশ্চয়তা মানসিকভাবে অস্বস্তিকর।
জটিলতা মেনে নেওয়ার চেয়ে একটা সরল ব্যাখ্যা পাওয়া অনেক বেশি স্বস্তিদায়ক।
তাই আমরা প্রায়ই বলি—
“সব মানুষ স্বার্থপর।”
“সবাই শেষ পর্যন্ত ছেড়ে যায়।”
“টাকা থাকলেই সুখ।”
“টাকা দিয়ে সুখ কেনা যায় না।”
“ভালো মানুষ সবসময় কষ্ট পায়।”
“যে বেশি ভালোবাসে, সে-ই বেশি কষ্ট পায়।”
“মানুষ বদলায় না।”
“মানুষকে বিশ্বাস করা যায় না।”
এই বাক্যগুলোর কিছুতে সত্যের অংশ থাকতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় যখন আংশিক সত্যকে সম্পূর্ণ সত্য বানিয়ে ফেলি।
কারণ বাস্তবতা সাধারণত এমন কোনো বাক্যের মধ্যে পুরোপুরি আটকে থাকে না।
আমাদের মস্তিষ্ক জটিল বাস্তবতার ওপর সরল কাঠামো বসাতে ভালোবাসে। মনোবিজ্ঞানে মানুষের এই প্রবণতার সঙ্গে cognitive miserliness ধারণাটি সম্পর্কিত—মানুষ প্রয়োজনের তুলনায় কম মানসিক শ্রম দিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়।
এটা সবসময় খারাপও নয়।
প্রতিদিন পৃথিবীর প্রতিটি বিষয় নতুন করে বিশ্লেষণ করা সম্ভব নয়। আমাদের মস্তিষ্ককে দ্রুত সিদ্ধান্ত নিতেই হয়।
সমস্যা হয় যখন মানসিক শর্টকাটকে আমরা বাস্তবতার চূড়ান্ত সত্য মনে করতে শুরু করি।
তখন আমাদের বিশ্বাসগুলো আর বাস্তবতা থেকে শেখে না; বরং বাস্তবতাকে আমাদের বিশ্বাসের মধ্যে ঢুকিয়ে নিতে শুরু করে।
যে মানুষ বিশ্বাস করে সবাই বিশ্বাসঘাতক, সে বিশ্বাসঘাতকতার ঘটনাগুলো খুব দ্রুত মনে রাখে।
যে বিশ্বাস করে সবাই ভালো, সে বিপদের সংকেতগুলো উপেক্ষা করতে পারে।
যে মনে করে টাকা মানেই নিরাপত্তা, সে জীবনের অন্য ধরনের অনিশ্চয়তা দেখতে পায় না।
যে মনে করে সম্পর্ক মানেই কষ্ট, সে ভালোবাসার মধ্যেও বিপদের অপেক্ষা করতে থাকে।
অর্থাৎ আমরা শুধু পৃথিবীকে দেখি না।
আমাদের পৃথিবী-দেখার পদ্ধতিটাও পৃথিবীকে আমাদের সামনে নির্দিষ্টভাবে হাজির করে।
আর এখানেই নিজের সীমাবদ্ধতাকে বোঝা জরুরি।
এর মানে এই নয় যে কোনো সত্য নেই, সবকিছু আপেক্ষিক, প্রত্যেকের নিজের সত্য আছে।
বরং ঠিক উল্টো।
সত্য যদি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার চেয়েও বড় হয়, তাহলে নিজের অভিজ্ঞতার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়া আরও জরুরি।
আমি যা দেখেছি, তার বাইরে আরও কিছু থাকতে পারে।
আমি যা বুঝেছি, তার চেয়ে বাস্তবতা আরও গভীর হতে পারে।
আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি, সেটার কোনো অংশ ভুলও হতে পারে।
এই বোধ মানুষকে দুর্বল করে না।
বরং তাকে বুদ্ধিবৃত্তিকভাবে আরও শক্তিশালী করে।

❤3
কারণ তখন আমি নিজের বিশ্বাসকে ভালোবাসতে পারি, কিন্তু তার বন্দী হয়ে যাই না।
নিজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেই, কিন্তু সেটাকে পুরো মানবজাতির অভিজ্ঞতা বানিয়ে ফেলি না।
কোনো মানুষকে বিচার করি, কিন্তু মনে রাখি—আমি তার জীবনের পুরো ইতিহাস জানি না।
কোনো ঘটনাকে ব্যাখ্যা করি, কিন্তু মনে রাখি—আমার কাছে থাকা তথ্যই হয়তো সম্পূর্ণ তথ্য নয়।
সম্ভবত পরিণত চিন্তার একটা বড় লক্ষণ হলো, সব প্রশ্নের দ্রুত উত্তর না খোঁজা।
কিছু প্রশ্নের সামনে দাঁড়িয়ে বলতে পারা—
“আমি এখনো জানি না।”
“হয়তো ব্যাপারটা আমি যেভাবে দেখছি, তার চেয়ে জটিল।”
“আমার অভিজ্ঞতা সত্য, কিন্তু সেটাই পুরো সত্য নয়।”
কারণ পৃথিবীকে বোঝার সবচেয়ে বড় বাধা সবসময় অজ্ঞতা নয়।
অনেক সময় বাধাটা হলো—আমরা খুব তাড়াতাড়ি মনে করে ফেলি যে আমরা বুঝে ফেলেছি।
আর যেদিন নিজের তৈরি সরল পৃথিবীটার বাইরে তাকাতে শুরু করি, সেদিনই হয়তো প্রথমবারের মতো পৃথিবীটাকে একটু সত্যিকার অর্থে দেখতে শুরু করি....

👍4
Darkness 2.0 pinned «আমরা অধিকাংশ মানুষ দুনিয়াটাকে বুঝতে চাই খুব সহজ কয়েকটা বাক্যে। কে ভালো, কে খারাপ। কী ঠিক, কী ভুল। মানুষ কেন এমন করে। জীবন কেন এমন হয়। সুখ কোথায়, দুঃখ কেন আসে। স্রষ্টা কেমন, মানুষ কেমন, সম্পর্ক কেমন হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি! তারপর অবচেতন প্রক্রিয়ায় আমরা…»
অ্যাশেজ এর কনসার্ট মানেই গাঁজা-মদের আড্ডা।
এদের নিজেদের লোকেরাই কেরু কোম্পানির বাংলা মদ আনে কন্সার্টে মোজোর বোতলে ভরে। ভার্সিটিতে গতবছর ধরসিলাম এদের লোককে, কিন্তু আমাদের প্রশাসন 'ঝামেলা চায় না' অজুহাত দেখিয়ে ছেড়ে দিয়েছে।
এছাড়াও 'তামাক ধরো তামাক ছাড়ো' দলের কনসার্টে বহুত ছোট ছোট গাঁজা-ধূমপানের গ্রুপ তৈরি হয়। মিনিমাম ৫টা গ্রুপকে ধরার ভিডিয়ো (আমার নিজের রেকর্ডেড) অলরেডি আপলোড করা আছে এই প্রোফাইলেই।
কিশোরগঞ্জের সচেতন জনমানুষকে ধন্যবাদ, নিজের এলাকা সেইফ রাখুন।
- তাহসিন আরাফাত, যবিপ্রবি

❤8
মানুষের মন বিভ্রান্ত হতে পছন্দ করে।
একজন মানুষ সারাদিন ভালো ব্যবহার করে, সম্মানজনক আচরণ করে। মুখে ভালোবাসার কথা বলেনা। মানুষের মন এমন মানুষকে বিশেষ পছন্দ করেনা।
অন্য একজন ব্যবহার আচরণ বিশেষ সুন্দর না। মুখে ভালোবাসার কথা প্রকাশ করে। সারাদিন ইফোর্ট দেবার পরিবর্তে একবার কিছু গিফট করে। মানুষের মন এধরনের মানুষকে পছন্দ করতে শুরু করে।
মনের বিভ্রান্তি সুন্দর ও বিশ্বস্ত সম্পর্ক নষ্ট করে দিতে পারে।

❤2👍1
আগেকার যুগে স্বামী-স্ত্রীর শয়নকক্ষ ছিল এমন একান্ত জায়গা, যেখানে বাইরের কারও চোখ পৌঁছানোর সুযোগ ছিল না। তাদের ব্যক্তিগত সময় ছিল সত্যিই ব্যক্তিগত।
.
তারা নিজেদের এমনভাবে আড়াল করে রাখত, যেন বর্ষার আগে ঘন মেঘ সূর্যকে আড়াল করে রাখে—আলো আছে, উষ্ণতা আছে, সৌন্দর্য আছে; কিন্তু তা সবার দেখার জন্য নয়।
.
কিন্তু সময় বদলেছে।
.
ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার বদৌলতে সেই আড়ালের মেঘ যেন অনেকটাই সরে গেছে। এখন আর কারও জানালায় উঁকি দিয়ে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্ত দেখার দরকার হয় না।
.
বরং স্বামী-স্ত্রী নিজেরাই তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো পৃথিবীর সামনে তুলে ধরে, যেন সবাইকে ডেকে বলে—“দেখো, দেখো! আমরা কত সুন্দর, কত রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছি!”
.
একটা সিচুয়েশন কল্পনা করা যাক৷ একটি মেয়েকে যদি বলা হয়—“আপু, কোনো রিকশাওয়ালা, কোনো দিনমজুর কিংবা কর্পোরেট অফিসের কোনো অপরিচিত কিংবা পরিচিত পুরুষ আপনার শয়নকক্ষে আসবে। সে আপনার চালচলন দেখবে, আপনার নাচা-নাচি দেখবে, আপনার হেলে-দুলে দেহ প্রদর্শন উপভোগ করবে। আপনি কি তাকে আপনার ঘরে জায়গা দেবেন?”
.
একজন স্বাভাবিক বোধসম্পন্ন নারী নিশ্চয়ই বলবে—“মাথা খারাপ? একজন পরপুরুষকে আমি কেন আমার শয়নকক্ষে ডেকে এনে নাচাগানা দেখাব?”
.
কথাটা খুবই স্বাভাবিক।কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই নারী হয়তো কোনো পরপুরুষকে নিজের ঘরে ঢুকতে দেবে না; অথচ ক্যামেরার মাধ্যমে নিজেই অগণিত অপরিচিত মানুষের চোখের সামনে নিজের ব্যক্তিগত সৌন্দর্য ও আচরণ তুলে ধরছে।
.
ঘরের দরজা বন্ধ আছে ঠিকই, কিন্তু মোবাইলের ক্যামেরা সেই দরজার জায়গা নিয়ে নিয়েছে। নিজে পৌছে যাচ্ছে হাজারো লালসাপূর্ণ পুরুষের হাতের মুঠোয় যারা কি-না ছোট বাচ্চাদের নিয়ে বাজে কল্পনা করা দ্বিধাবোধ করে না, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে নারী দেহের এমন এমন জায়গা আবিষ্কার করে ফেলছে, তাদের কে পবিত্র নজরে দেখবে? হাস্যকর!
.
আর এসবের বিনিময়ে পাওয়া যাচ্ছে কী? ক'টা লাইক, কিছু কমেন্ট, কিছু ফলোয়ার—আর মানুষের সাময়িক বাহবা আর বেশির থেকে বেশি হলে ক'টা টাকা, এইতো?
.
একসময় রাজা-মহারাজাদের দরবারে বাইজিরা আসত। মোহরের বিনিময়ে নাচত, গান করত, সৌন্দর্য প্রদর্শন করত। তখন তাদের দেখার জন্য রাজদরবারে যেতে হতো, অর্থ খরচ করতে হতো।
.
কিন্তু আজ আর রাজদরবারের প্রয়োজন নেই।
.
একটা স্মার্টফোন আর সামান্য কিছু এমবি খরচ করলেই হাতের মুঠোয় এমন হাজারো দৃশ্য চলে আসে। অনেকেই নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ "লজ্জা" প্রায় বিনামূল্যেই বিসর্জন দিচ্ছে।
.
তাও আবার এমন মানুষের সামনে, যাদের তারা চেনে না; জানে না তাদের দৃষ্টিভঙ্গি কেমন, তাদের চিন্তা কেমন, কিংবা সেই প্রদর্শিত দেহ তাদের মনে কী ধরনের ধারণা বা কল্পনার জন্ম দিচ্ছে।
.
তারপরও পর্দায় সংখ্যাটা বাড়তে থাকে—লাইক।কমেন্ট। ফলোয়ার। আর আমরা সেটাকেই সফলতা মনে করি।
.
কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেদের করি? হাজার মানুষের দৃষ্টি পাওয়া আর হাজার মানুষের সম্মান পাওয়া—দুটো কি একই জিনিস?
.
সবকিছু প্রকাশ করাই আধুনিকতা নয়। যদি হতো, তাহলে বোবা অবলা চতুষ্পদ জন্তুরা হতো সবচেয়ে আধুনিক।
.
কিছু সৌন্দর্য আড়ালে থাকলেই তার সৌন্দর্য বাড়ে। কিছু সম্পর্ক ব্যক্তিগত থাকলেই তার মর্যাদা থাকে। আর স্বামী-স্ত্রীর ভালোবাসা যত সুন্দরই হোক, তার প্রতিটি মুহূর্ত পৃথিবীর সামনে মেলে ধরার প্রয়োজন নেই।
.
ইসলাম মানুষকে সৌন্দর্যবিমুখ হতে শেখায়নি; বরং সৌন্দর্যের মর্যাদা রক্ষা করতে শিখিয়েছে। ইসলাম হায়া ও শালীনতাকে দুর্বলতা নয়, বরং ঈমানের সৌন্দর্য হিসেবে দেখেছে। আল্লাহ মুমিন পুরুষদের দৃষ্টি সংযত রাখতে বলেছেন এবং মুমিন নারীদেরও শালীনতা ও সৌন্দর্য রক্ষার নির্দেশ দিয়েছেন।
.
তাই আমাদের নিজেদের একটা প্রশ্ন করা দরকার—যে দৃশ্য একজন অপরিচিত পুরুষকে সরাসরি আমার শয়নকক্ষে বসিয়ে দেখাতে আমি লজ্জা পাব, সেই একই দৃশ্য কি আমি হাজার অপরিচিত মানুষের মোবাইলের পর্দায় স্বেচ্ছায় তুলে দিচ্ছি?
.
যে জিনিসটা ঘরের দরজার বাইরে প্রকাশ করতে লজ্জা লাগে, সেটাই যদি সোশ্যাল মিডিয়ার দরজা খুলে পৃথিবীর সামনে প্রকাশ করা হয়—তাহলে শুধু দরজাটা বদলেছে, বিষয়টা কিন্তু বদলায়নি।
.
লাইক চলে যাবে। কমেন্ট হারিয়ে যাবে। ফলোয়ার একদিন অন্য কারও পেছনে চলে যাবে। সৌন্দর্যও একদিন ম্লান হবে।
.
কিন্তু হায়া ও চরিত্রের মূল্য এত সামান্য নয় যে কয়েক মুহূর্তের বাহবার বিনিময়ে তা বিসর্জন দেওয়া যায়।
.
মনে রাখতে হবে—সব সৌন্দর্য দেখানোর জন্য নয়। সব ভালোবাসা প্রকাশ করার জন্য নয়। সব মুহূর্ত পৃথিবীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নয়। কিছু সৌন্দর্য আড়ালেই বেশি সুন্দর। কিছু ভালোবাসা নীরবতাতেই বেশি পবিত্র। আর কিছু মুহূর্ত— শুধু দুজন মানুষের জন্য।

❤2
.
আসুন, প্রযুক্তি ব্যবহার করি; কিন্তু প্রযুক্তির হাতে আমাদের লজ্জা, বিবেক আর ব্যক্তিগত জীবন তুলে না দিই।
.
হায়া কোনো পশ্চাৎপদতা বিষয়বস্তু নয়—হায়া মানুষের সৌন্দর্য। পর্দা কোনো শৃঙ্খল নয়—পর্দা মর্যাদার প্রাচীর।
আর ব্যক্তিগত জীবন কোনো প্রদর্শনী নয়—এটা একটি আমানত।
.
আল্লাহ আমাদের চোখকে সংযত করুন, অন্তরকে পবিত্র রাখুন, আমাদের মধ্যে হায়া জীবিত রাখুন এবং এই উন্মুক্ত সোশ্যাল মিডিয়ার যুগেও নিজেদের মর্যাদা, শালীনতা ও ব্যক্তিগত জীবনকে রক্ষা করার তাওফিক দান করুন।
আমিন।
- হাসান মুহাম্মাদ মাহদী

🔥5
Darkness 2.0 pinned «আগেকার যুগে স্বামী-স্ত্রীর শয়নকক্ষ ছিল এমন একান্ত জায়গা, যেখানে বাইরের কারও চোখ পৌঁছানোর সুযোগ ছিল না। তাদের ব্যক্তিগত সময় ছিল সত্যিই ব্যক্তিগত। . তারা নিজেদের এমনভাবে আড়াল করে রাখত, যেন বর্ষার আগে ঘন মেঘ সূর্যকে আড়াল করে রাখে—আলো আছে, উষ্ণতা আছে, সৌন্দর্য…»