DarkBox Comics
9 subscribers
2 photos
2 links
Download Telegram
Channel created
সন্তানহীনতার বেদনায় ভুগতে থাকা এক দম্পতি, জিন এবং কাওরি ইতাদোরি। শত চেষ্টা করেও সন্তান সুখে সুখী হতে না পারা কাওরি একদিন এক রহস্যময় ও প্রাচীন জাদুকরের আমন্ত্রণে সাড়া দেন, যার নাম 'কেনজাকু'। কেনজাকু কাওরিকে আশ্বস্ত করে যে, তার কাছে থাকা হাজার বছরের বিদ্যার মাধ্যমে সে কাওরির এই বন্ধ্যাত্ব দূর করে তাকে সন্তান সুখে সুখী করতে পারবে।
সহজ সরল কাওরি নিজের মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষা থেকে কেনজাকুর এই রহস্যময় চিকিৎসার জালে পা দেন। কিন্তু কেনজাকুর উদ্দেশ্য মোটেও পরোপকার ছিল না, বরং তার পেছনে লুকিয়ে ছিল এক অন্ধকার ও সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান। চিকিৎসার অজুহাতে কেনজাকু কাওরির শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এক হাড়হিম করা প্রক্রিয়ার মাধ্যমে কাওরির অস্তিত্বকে গ্রাস করে ফেলে। এরপর কি হয় জানতে পড়তে হবে এই মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃতিক থ্রিলার ঘরানার কমিক্সটি।

Link: https://darkbox.uk/product/1345677
দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল দিনগুলোতে ফরাসি প্রত্নতাত্ত্বিক নাতালি সিডোভ এবং তাঁর সহকারী ডিলান রথসবার্গ মিশরের মরুভূমিতে এক রহস্যময় প্রাচীন সমাধির সন্ধান পান। তবে এই আবিষ্কার শুধু ইতিহাসের হারিয়ে যাওয়া কোনো অধ্যায়কে সামনে আনেনি, বরং জাগিয়ে তুলেছে বহু শতাব্দী ধরে চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর গোপন রহস্যকে। একাধারে নাৎসি বাহিনীর হুমকি, অন্যদিকে প্রাচীন অভিশাপ ও অতিপ্রাকৃত আতঙ্ক সব মিলিয়ে চারপাশ থেকে ঘিরে ধরা বিপদের মাঝে টিকে থাকাই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্য উন্মোচনের আগেই কি তারা পারবে এই মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে ফেরার পথ খুঁজে নিতে?

Link: https://darkbox.uk/product/122364