English Phobia।Exam Mate
38.8K subscribers
1.22K photos
16 videos
132 files
868 links
Download Telegram
#ConfusingTopic #preposition #Notes

English Notes - 03

📔কখন With কখন By বসবে?📔

✍🏻করণে তৃতীয়া - (দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক) থাকলে, By, With বসে।

✍🏻এখন প্রশ্ন হচ্ছে কখন By, কখন With?

By ( Doer) - মানে কর্তার দ্বারা বা কারোর কর্তৃক কিছু করালে By বসবে।

With (instrument) - মানে কোন কিছু দিয়ে কাজ টা করলে যা দিয়ে কাজটি করা হচ্ছে তার পূর্বে With বসবে।

✍🏻Example:

🔰Qst. I finally killed the fly _ a rolled up newspaper. [25th BCS]🔰

এখানে কী হবে? বাক্যটির বাংলা হচ্ছে, ''অবশেষে আমি ভাজকৃত সংবাদপত্র দিয়ে/দ্বারা মাছিটি মারলাম।'

☞তাহলে, নিয়ম অনুযায়ী কোন কিছু দিয়ে/দ্বারা বুঝালে With বসবে।

🔰Ans. I finally killed the fly with a rolled up newspaper🔰

✍🏻One More Example: Confusing Ex.

🔰Qst. The pedestrian was killed __ a falling tree🔰

☞খেয়াল করুণ, বাক্যটির অর্থ হচ্ছে "একটা গাছ পড়ে গিয়ে পথচারীটি মারা গেল".

এখানে, কিন্তু বুঝাচ্ছে গাছ দ্বারা মানুষটি মারা গেছে। তাহলে, এখানে কী হবে? By or With?

অবশ্যই By হবে। কারণ, গাছটি দিয়ে অন্য কোনো মানুষ কিন্তু পথচারীটাকে মারেনি। বরং, গাছটা নিজেই পথচারীটাকে মেরেছে। তাই এখানে কর্তা, গাছ।

🔰Ans. The pedestrian was killed by a falling tree🔰

✍🏻সারসংক্ষেপঃ

◑কোন কিছু দিয়ে বা দ্বারা কাজ করলে তার পূর্বে With বসবে।

এই ক্ষেত্রে অবশ্যই, কাজটি কোন বস্তু বা জিনিস দ্বারা হতে হবে।

◑আর, কেউ বা কারোর দ্বারা কাজ করা হলে By বসবে।

✍🏻Mixed Example.

🔰Qst. The Bear was killed a man __ a gun🔰

এখানে, একটা ভাল্লুকের কথা বলা হয়েছে। যেটি একটি মানুষ হত্যা করেছে। কিন্তু, কি দিয়ে করেছে? গুলি দিয়ে।

তারমানে, যেহেতু মানুষের দ্বারা ভাল্লুকটি হত্যা করা হয়েছে সেহেতু a man এর আগে By বসবে এবং মানুষটি "গুলি" (একটি বস্তু) দিয়ে ভাল্লুকটিকে হত্যা করায় a gun এর পূর্বে With বসবে।

🔰Answer. The Bear was killed by a man with a gun🔰

আশাকরা যায়, বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে।

✍🏻এবার, নিচের ২টা উদাহরণের উওর কমেন্ট করে জানান।

📔Practice📔

Q1. Ariyan was stabbed _ a lunatic _ a dagger.

Q2. Life is a tale told _ an idiot.

Q3. Kill the rat __ stick.


~Emir Aryan

যারা পাড়েন তাদের জন্য নয়। যাদের সমস্যা হয় তাদের জন্য🌺
39🎉1