Bangladesh Awami League
95.5K subscribers
11.1K photos
2.83K videos
25 files
12.1K links
Official Telegram Channel of Bangladesh Awami League.
Stay Connceted on Web 👉 www.albd.org
Follow us on -
🔴 Insta 👉 https://instagram.com/albd1949
🟣 Tw 👉 https://twitter.com/albd1971
🔵 FB 👉https://www.facebook.com/awamileague.1949
Download Telegram
😁36👍224🔥2🤩1
বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায়।বাংলাদেশের জন্ম দেওয়া দল কি নিষিদ্ধ করা যায়?

যে অবৈধ আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে - সেই আদেশকে অস্বীকার না করে নিজেদের ক্ষমতাকে আকড়ে ধরে রাখার স্বপ্ন পূরণ হবেনা বিএনপির।
😁2820😢11👍2🔥2🤩2
একপাক্ষিক সংসদে একপেশে বিল পাসের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
——

আজ বাংলাদেশের মহান সংসদ কলঙ্কিত হল। ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হলো। তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাস করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মহান জাতীয় সংসদ একটি পবিত্রতম স্থান। দেশের গণতান্ত্রিক সংস্কৃতির বাতাবরণ মেলে ধরে। সেই মহান সংসদকে ব্যবহার করে স্বাধীনত ও দেশবিরোধী শক্তির আধিপত্য প্রতিষ্ঠায় এহেন অপতৎপরতা। এই ধরনের সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়; বরং এটি দেশের গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত। ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের পথ বেয়ে গড়ে ওঠা গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার উদ্যোগ গণতন্ত্রের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাষ্ট্রকে একদলীয় বা স্বৈরতান্ত্রিক ধারার দিকে ঠেলে দেয়। একই তা ইতিহাসের প্রতি রক্তচক্ষু দেখানো। যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি রাজনৈতিক দলের কার্যকারিতা নির্ভর করে জনগণের উপর। জনগণের প্রিয় সংগঠন হয়ে থাকলে পৃথিবীর কোনো শক্তি প্রয়োগ করে সেটা আটকানো যায় না। দমন-পীড়ন, নিষেধাজ্ঞা বা আইনের অপপ্রয়োগ কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না; বরং এটি সমাজে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করে। গণতান্ত্রিক সংস্কৃতির অন্তরায়।

এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন এবং তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি—গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে শামিল হোন।

জনগণ ও গণতন্ত্রের বিজয় অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে ও নিজেদের বিশ্বাসকে দৃঢ় আমরা আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখব।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

#Bangladesh #AwamiLeague
23😁13👍2👏1
47😁25😢8👍1
আপনার প্রফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন, নিজের ছবি মাঝখানে এড করে

https://drive.google.com/file/d/19v-ebfJoiCyQ_bWIiEvGAqjxXh2JL-BX/view?usp=drivesdk
67😁28👍6
সৌজন্য বনাম প্রতিহিংসা: ড. শিরীন শারমিন চৌধুরী ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যবচ্ছেদ

বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে স্পিকারের আসনটি পরম শ্রদ্ধার এবং বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক অন্ধকার দিক উন্মোচিত করেছে। একদিকে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলের উদারতা ও আইনি মহানুভবতা, অন্যদিকে বর্তমান অস্থির সময়ে দেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি আচরণের বৈপরীত্য। এই দুই চিত্রই বলে দেয়—কে প্রতিহিংসা করে আর কে গণতন্ত্রের মর্যাদা রক্ষা করে।

মেধার আলোকবর্তিকা ও আইনের শাসনের অঙ্গীকার
ড. শিরীন শারমিন চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন; তিনি বাংলাদেশের নারী জাগরণ ও মেধার প্রতীক। তার ছাত্রজীবনের একটি গল্প আজও অনেকের মুখে মুখে ফেরে। বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার পর সাংবাদিকরা যখন তার স্বপ্নের কথা জানতে চেয়েছিলেন, কিশোরী শিরীন শারমিন বিনয়ের সাথে বলেছিলেন, “আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই।” তিনি তার কথা রেখেছেন। লন্ডনের বিখ্যাত এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পিএইচডিধারী এই ব্যক্তিত্ব যখন স্পিকারের চেয়ারে বসেছেন, তখন তার প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্যে সেই আইনি পাণ্ডিত্যের ছাপ ছিল স্পষ্ট। অথচ আজ তাকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানো হচ্ছে, তা যেন সেই 'আইনের শাসন' প্রতিষ্ঠার স্বপ্নটাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার: আওয়ামী লীগের উদারতার দলিল
রাজনীতিতে সৌজন্যবোধের অভাব যখন প্রকট, তখন আমাদের ফিরে তাকাতে হয় আওয়ামী লীগ আমলের একটি দৃষ্টান্তের দিকে। বিএনপির সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ ও পাঁচটি মামলা ছিল। আওয়ামী লীগ চাইলে তাকে আইনি গ্যাঁড়াকলে আটকে রাখতে পারত। কিন্তু দলটির রাজনৈতিক দর্শন প্রতিহিংসার নয়, বরং সংশোধনের।

বিবেচনা ও ন্যায়বিচার: আওয়ামী লীগ সরকার তাকে রাজনৈতিকভাবে হেনস্তা না করে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেয়।

সম্মানজনক সমাধান: আদালত যখন তাকে আত্মসাৎকৃত ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন, তিনি তা পরিশোধ করেন। এরপর আপিল বিভাগ তার মামলাগুলো বাতিল করে তাকে সসম্মানে অব্যাহতি দেয়।

সুযোগ থাকা সত্ত্বেও একজন প্রবীণ রাজনীতিক ও সাবেক স্পিকারকে কারাগারে না পাঠিয়ে তাকে আইনি পথে ফেরার সুযোগ করে দেওয়া—এটিই হলো আওয়ামী লীগের উদার রাজনীতির প্রকৃত প্রতিফলন।

গণতন্ত্রের সূতিকাগার বনাম প্রতিহিংসার রাজনীতি
আওয়ামী লীগকে বলা হয় বাংলাদেশের গণতন্ত্রের সূতিকাগার। দলটি সবসময় বিশ্বাস করেছে যে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ রাখা জরুরি। ড. শিরীন শারমিন চৌধুরীর মতো একজন স্বচ্ছ ইমেজের ব্যক্তিত্বকে যখন ভিত্তিহীন মামলার জালে জড়ানো হয়, তখন তা কেবল তাকে অপমান করা নয়, বরং পুরো সংসদীয় কাঠামোর মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল।

"আওয়ামী লীগ সবসময় উদার গণতন্ত্র এবং সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। ড. শিরীন শারমিন চৌধুরীর মতো মেধাবী মানুষদের যখন রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্তা করা হয়, তখন তা ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।”

গণতন্ত্রের মূল ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। আওয়ামী লীগ তার শাসনামলে বিরোধী দলের স্পিকারের প্রতি যে সম্মান ও আইনি শিথিলতা দেখিয়েছে, তা ছিল সুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ।
একটি দেশের গণতন্ত্র কতটা শক্তিশালী, তা বোঝা যায় সেই রাষ্ট্র তার গুণীজনদের প্রতি কেমন আচরণ করছে তা দেখে। আওয়ামী লীগ দেখিয়েছিল কীভাবে বিরোধী দলের শীর্ষ ব্যক্তিদের আইনি অধিকার ও সম্মান নিশ্চিত করতে হয়। আর আজ আমরা দেখছি তার বিপরীত এক নিষ্ঠুর চিত্র। ক্ষমতার হাতবদল হতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে গেলে সেই ক্ষতি অপূরণীয়। ড. শিরীন শারমিন চৌধুরীর মতো মেধাবী মানুষেরা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়েই থাকবেন, আর প্রতিহিংসার রাজনীতি নিক্ষিপ্ত হবে আস্তাকুঁড়ে।

পল্লব রানা পারভেজ
কর্মসংস্থান সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়৷
👍19😁102
23😢18😁13👍5🔥1
Bangladesh Awami League pinned «A brazen assault on democracy: How Bangladesh’s interim regime and its successors turned counter-terror laws into weapons of political annihilation»
Fertiliser and Irrigation Crisis Deepens, Farmers Struggle

Farmers across Bangladesh are facing a growing crisis during the critical Boro season, as shortages of fertiliser and fuel disrupt irrigation. Despite government claims of adequate supply, reports indicate rising prices, limited availability, and alleged dealer syndicates controlling distribution.

https://www.bdvortex.com/1106
😢23😁10👏21
৭০-এর নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।

দিবসটি স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করবেন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ।

তারিখ: ১০ এপ্রিল, ২০২৬
সময়: বিকাল ৫ টা

#Bangladesh #LiberationWar1971 #10April #MujibNagarGovt #AwamiLeague
37😁14🥰1
Gold Smuggling Allegations Rock Benapole Border

Fresh allegations of an organised gold smuggling network have surfaced at Benapole border in Jessore, with claims that local BNP youth leaders are involved under political protection. Reports point to cross-border trafficking, intimidation tactics, and threats against families linked to missing consignments.

https://www.bdperspectives.com/3107/
👍20😁121
রাজনীতির মুখোশে বিএনপির সন্ত্রাস—কেরানীগঞ্জে আবারও রক্তাক্ত বাস্তবতা।

কেরানীগঞ্জের রুহিতপুরে আবারও সহিংসতার কালো ছাপ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে —স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নাম উঠে এসেছে, সঙ্গে সশস্ত্র বাহিনী নিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী তাণ্ডব। রামদা, চাপাতি, হাতুড়ি—এই নৃশংসতার ভাষা রাজনীতি নয়, এটা সরাসরি অপরাধ।

এ ধরনের হামলা শুধু একজন নেতার ওপর নয়, এটা পুরো এলাকার নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের ওপর আঘাত। প্রশ্ন একটাই—বিএনপি রাজনীতির নামে আর কতদিন এই সহিংসতা চলবে?

#Bangladesh #BangladeshCrisis #BNP #AwamiLeague
👍21😁11😢86🔥2
ইতিহাসকে নিষিদ্ধ করা যায় না—বাংলাদেশের শেকড়ের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তের জবাব দেবে জনগণ

বাংলাদেশ কোনো হঠাৎ জন্ম নেওয়া রাষ্ট্র না—এটা ভাষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান আর মুক্তিযুদ্ধের ধারাবাহিক সংগ্রামের ফসল। সেই প্রতিটি ঐতিহাসিক বাঁকে যে রাজনৈতিক শক্তি ভূমিকা রেখেছে, তার একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ—এটা অস্বীকার করার সুযোগ নেই।

বাংলাদেশের নাম, মানচিত্র, স্বাধীনতা, সংবিধান—এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এগুলো এক দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ফল, যেখানে নেতৃত্ব, ত্যাগ আর সংগ্রাম মিলেই রাষ্ট্র গঠিত হয়েছে।

কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা নিষেধাজ্ঞা দিয়ে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলে, সেটি কেবল রাজনৈতিক ভুল না—এটা জাতির শেকড়কে অস্বীকার করার শামিল।
ইতিহাস বারবার প্রমাণ করেছে—জনগণের চেতনা, সংগ্রামের স্মৃতি আর অর্জনকে দমিয়ে রাখা যায় না।

যে শেকড় থেকে বাংলাদেশ, তাকে মুছে ফেলার চেষ্টা মানেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া।

#Bangladesh #AwamiLeague
👍29😁103😢2
72😁27👍3
হামের কারণে শিশুমৃত্যুর খবর বাইরে না দিতে প্রত্যেক জেলা, উপজেলা আর শহরের হাসপাতাল ক্লিনিকে নির্দেশনা দিয়েছে সরকার।

প্রকৃত মৃত শিশুর সংখ্যা কতো?
20🤬8🔥7👍4😢3