Bangladesh Awami League
95.9K subscribers
11K photos
2.82K videos
25 files
12K links
Official Telegram Channel of Bangladesh Awami League.
Stay Connceted on Web 👉 www.albd.org
Follow us on -
🔴 Insta 👉 https://instagram.com/albd1949
🟣 Tw 👉 https://twitter.com/albd1971
🔵 FB 👉https://www.facebook.com/awamileague.1949
Download Telegram
😁25👍195😢4🥰3🔥2
পুরো দেশ ও জাতির ফেঁসে যাওয়ার আখ্যান : একটা পাম্প, তিনশো গাড়ি, আর রাশি রাশি মিথ্যা প্রতিশ্রুতি

শহীদুল ইসলাম ভোর থেকে পাঁচটা পাম্প ঘুরলেন। শাহরিয়ার রহমান খিলক্ষেত থেকে বের হলেন, তিনটা পাম্প ঘুরলেন। আবদুল্লাহ আল মামুন ভোর পাঁচটায় লাইনে দাঁড়ালেন, আট ঘণ্টা পরেও তেল নেই। এরা সবাই সাধারণ মানুষ। কেউ গাড়িচালক, কেউ চাকরিজীবী, কেউ কলেজপড়ুয়া ছেলে। এদের কারো কাছে সময় ফেলনা জিনিস না। তবু রাস্তায় বসে আছেন, গাছের ছায়ায় ঘুমাচ্ছেন, অপেক্ষা করছেন।

এটা ২০২৬ সালের এপ্রিল মাসের ছবি। রাজধানী ঢাকার ছবি।

আসাদগেটের একটা পাম্পে দুপুর বারোটায় ২৩০টা প্রাইভেট কার আর ১৩৮টা মোটরসাইকেল লাইনে। বিজয় সরণিতে ৪২১টা গাড়ি, ৬৩৩টা মোটরসাইকেল। লাইন তেজগাঁও পার হয়ে যাচ্ছে। পাম্পের কর্মকর্তা বলছেন, গতকাল রাতেই তেল শেষ। ডিপোতে গাড়ি গেছে, কখন আসবে জানি না। এই "জানি না" কথাটাই আসলে গোটা শাসনব্যবস্থার সারসংক্ষেপ।

অথচ মন্ত্রী বলছেন তেলের অভাব নেই।

এই দেশে এখন এটাই নিয়ম হয়ে গেছে। মানুষ রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা কষ্ট পাচ্ছেন আর উপরমহল থেকে বলা হচ্ছে সব ঠিক আছে। এই ফাঁকটা, মানুষের বাস্তব জীবন আর সরকারি বয়ানের মাঝখানের এই বিশাল খাদটা, এটাই বিএনপি সরকারের আসল পরিচয় হয়ে উঠেছিল।

২০০১-০৬ সাল পর্যন্ত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া দল যে দেশের জ্বালানি সংকট সামলাতে পারবে না, সেটা কি অবাক করার মতো কিছু?

গত সপ্তাহে আত্মীয়ের কাছ থেকে দুই লিটার তেল ধার করে কলেজে যাওয়া একটা ছেলের গল্প আসলে এই সময়টার সবচেয়ে বড় রাজনৈতিক দলিল।

যে দেশের মানুষ "মাংসের স্বাধীনতা" চেয়েছিলেন, সে দেশের মানুষ এখন মোটরসাইকেলের জন্য দুই লিটার তেলও ঠিকমতো পাচ্ছেন না। এটা নিছক জ্বালানি সংকট না। এটা একটা ব্যর্থতার গল্প। পরিকল্পনার ব্যর্থতা, অগ্রাধিকারের ব্যর্থতা, মানুষের দিকে তাকানোর ব্যর্থতা।

ইউনুস সরকার এখন নেই, ১৭ ফেব্রুয়ারি থেকে বিএনপি ক্ষমতায়। কিন্তু ওই দেড় বছরের ক্ষত সহজে যাওয়ার না। একটা দেশের অর্থনীতি, জ্বালানি অবকাঠামো, সরবরাহ ব্যবস্থা এত সহজে ঠিক হয় না। এই পাম্পে পাম্পে লাইন, এই "কখন তেল আসবে জানি না" জবাব, এই রাস্তায় আটকে থাকা মানুষগুলো সেই ক্ষতেরই চিহ্ন।

শহীদুল ইসলাম বলেছিলেন, "তেল নিতে এসে ফেঁসে গেছি মনে হচ্ছে।"

না ভাই, শুধু আপনি না। ৫ আগস্ট ২০২৪ এর পর পুরো দেশটাই ফেঁসে গেছে।

#Bangladesh #BangladeshCrisis
👍18😁96🔥1😢1
👍38😁113😢2
⁨একজন অসহায় আইনজীবী এবং একজন মৃত আওয়ামী লীগ নেতার পরিবারের করুন আর্তনাদ
———

এ কে আজাদ, সবুজবাগ ২০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
দুইটি মামলায় সন্দেহভাজন আসামী। একটি সন্ত্রাস বিরোধী আইন আর একটি পেনাল কোর্টের ৩২৬ ধারার মামলা।

৩রা মার্চ জনাব এ কে আজাদ জেলখানায় ব্রেন স্ট্রোক করেন।

তার নিযুক্ত আইনজীবী মহামান্য হাইকোর্ট বিভাগে ৮, ৯, ১০ মার্চ যথাক্রমে মেনশন করে কোর্টকে অবহিত করে, আসামী জনাব এ কে আজাদ ব্রেন স্ট্রোক করে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে ভর্তি আছে, অবস্থা খুবই সংকটাপন্ন বিবেচনায় মামলার সিরিয়াল আপগ্রেড করার জন্য। কিন্তু মহামান্য কোর্ট আইনজীবীর কথা শুনেননি।

গত ১১ই মার্চ সিরিয়াল অনুযায়ী তার জামিন হয়। ১৮ মার্চ আসামী জামিন লাভ করেন। জামিনের পর আসামির পরিবার তাকে চিকিৎসা করান কিন্তু ডাক্তারের ভাষ্যমতে অনেক দেরি হয়ে গেছে।

অবশেষে গতকাল জনাব এ কে আজাদ মৃত্যুবরন করেন এবং তার স্ত্রী এবং মাসুম বাচ্চাদের আর্তনাদ যে উকিল সাহেব জজসাহেবকে ঠিক ভাবে বলেন নি যে এ কে আজাদ আইসিইউতে কারন জজ সাহেবরা কখনোই এতো নিষ্ঠুর হতে পারেন না।

আমি একজন উকিল হিসেবে এই অভিযোগের কোনো উত্তর দিতে পারবো না। শুধু মাননীয় জজ সাহেবদের বলবো আপনাদের উপর সাধারণ মানুষের এখোনো অবিচল আস্থা আছে, দয়া করে আইনজীবীদের কথা শুনুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন

আইনজীবীরা আপনাদের কাছে ব্যক্তিগত ফেবার বা করুনা চায় না, তারা শুধু একজন বিচারপ্রাথী মানুষের প্রতিনিধিত্ব করে মাত্র।

সন্ত্রাস বিরোধী আইন এবং ৩২৬ ধারার মামলায় একজন সন্দেহভাজন আসামীকে ও হাইকোর্টের দারস্থ হতে হয় এর চাইতে লজ্জার কি আছে!!

ক্ষমা করেন আজাদ ভাই। ওপারে ভালো থাকেন।⁩

#Bangladesh
17😢10😁9🔥1
😢40😁176🔥1
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?

চলতি বছরের জানুয়ারি থেকে মাত্র আড়াই মাসের মধ্যে কক্সবাজারে প্রায় নয় হাজারের কাছাকাছি শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। গত তিন দিনে চারটি শিশু মারা গেছে। জেলা সদর হাসপাতালে এখন একসাথে ৩১ জন শিশু ভর্তি, আলাদা আইসোলেশন ওয়ার্ড পর্যন্ত নেই। অথচ ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি সরকার এই পুরো সময়টা জুড়ে এমন আচরণ করে গেছে যেন এই দেশে কিছুই ঘটছে না।

এটাকে অবহেলা বললে কম বলা হয়। এটা আসলে একটা রাষ্ট্রীয় উদাসীনতা, যেটা অনেকটা ইচ্ছাকৃত বলেই মনে হয়।

রোহিঙ্গা ক্যাম্পের কথা বলা হচ্ছে বলে অনেকে হয়তো ভাবছেন এটা "আমাদের" সমস্যা না। কিন্তু কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ক্যাম্পের বাইরের সাধারণ বাংলাদেশি পরিবারের শিশুরাও এখন ঝুঁকিতে। হাম এমন একটা রোগ যেটা বাতাসের মধ্য দিয়ে ছড়ায়, সীমানা বোঝে না। একটা গণ্ডির মধ্যে আটকে রাখা যায় না। তারপরেও সরকারের তরফ থেকে কোনো জরুরি ঘোষণা নেই, কোনো জাতীয় টিকাদান অভিযানের কথা নেই, স্বাস্থ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই চাপাবাজি করা ছাড়া।

বিএনপি এমন একটা দল যার জন্মটাই হয়েছিল সেনাছাউনিতে, জিয়াউর রহমানের হাত ধরে। গণতান্ত্রিক রাজনীতির যে স্বাভাবিক ধারা সেটার সাথে এই দলের সম্পর্ক শুরু থেকেই বিচ্ছিন্ন। এবারও ক্ষমতায় এসেছে ১২ ফেব্রুয়ারির এমন একটা ভোটের মাধ্যমে যেখানে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি, জনগণ বয়কট করেছে। ফলে যে মন্ত্রিসভা এখন বসে আছে, তাদের কাছে জনগণের কাছে জবাবদিহি করার কোনো বাধ্যবাধকতা আছে বলে তারা নিজেরাও মনে করে না। আর সেটা এখন এই মহামারির মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে।

একটা বৈধ সরকার হলে এতদিনে স্বাস্থ্য অধিদফতর থেকে কমপক্ষে একটা জরুরি বিজ্ঞপ্তি বের হতো। কক্সবাজারে অতিরিক্ত চিকিৎসক ও ওষুধ পাঠানো হতো। শিশুদের জন্য বিশেষ টিকাদান ক্যাম্প চালু হতো। মিডিয়ায় সচেতনতামূলক প্রচারণা শুরু হতো। কিছুই হয়নি। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড "করার পরিকল্পনা আছে" এটুকুই পাওয়া গেছে।

শিশু মরছে। এবং সরকার পরিসংখ্যান লুকাচ্ছে। ঘটনাটাকে যেভাবে সামনে আনার কথা ছিল সেটা হচ্ছে না। স্থানীয় চিকিৎসকরা কথা বলছেন, স্থানীয় হাসপাতাল তথ্য দিচ্ছে, কিন্তু জাতীয় পর্যায় থেকে কোনো সাড়া নেই। এটা মহামারি লুকানোর আরেকটা রূপ, সরাসরি মিথ্যা না বললেও নীরব থেকে ঘটনার ভয়াবহতাকে জনমানসে পৌঁছাতে না দেওয়া।

যে সরকার নির্বাচনে জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় বসেছে, সে সরকারের কাছে জনস্বাস্থ্য একটা রাজনৈতিক হিসাবের বিষয়, মানবিক দায়িত্বের বিষয় না। রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের মৃত্যু তাদের ভোটব্যাংকে কোনো প্রভাব ফেলে না, কক্সবাজারের সাধারণ মানুষের আতঙ্কও তাদের ক্ষমতায় কোনো টান দেয় না। তাই বিকার নেই। সত্যিই কোনো বিকার নেই।

#Bangladesh #BangladeshCrisis
18👍7😁7😢1
😢277😁6👍1
A measles outbreak has spread across 56 districts, with more than 50 children reported dead. The World Health Organization has expressed concern and urged urgent vaccination for all children aged 6 months to 5 years.

Health experts point to major gaps in routine immunization over recent years as the key cause behind the crisis. The situation highlights the urgent need for a nationwide vaccination campaign and immediate public health action.

https://www.bdperspectives.com/3093/

#Bangladesh #BangladeshCrisis
👍21😁65🔥1
Legal concerns are rising in Bangladesh after the decision to ban the Bangladesh Awami League based on a proposed amendment to anti-terrorism laws.

The move, linked to Muhammad Yunus’s leadership, is facing criticism for allegedly bypassing due process—acting before the law was formally approved by parliament.

Experts warn:
⚖️ Ordinances must become law before enforcement
⚖️ Banning a political party without judicial review raises constitutional concerns
⚖️ Skipping official gazette publication could make the decision legally vulnerable

🗳️ Critics say the move could undermine political rights, including freedom of association and fair electoral participation.

With questions over judicial independence and fundamental rights growing, all eyes are now on the Bangladesh Nationalist Party.

Read ➡️ https://www.bdvortex.com/1100/legal-questions-raised-over-political-party-ban-in-bangladesh/

#Bangladesh #BangladeshCrisis #AwamiLeague #BNP
22😁10👍3
তথ্য সংগ্রহ | নির্দেশনা ১/২০২৬

আপনার এলাকায় -
জ্বালানী তেলের সমস্যা - পাম্পে দীর্ঘ লাইন
বিদ্যুতের লোডশেডিং
সারের জন্য হাহাকার
এই পরিস্থিতির সচিত্র প্রতিবেদন, আর্টিকেল - নিউজ এবং ছবি পাঠান
পেজের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা info@albd.org ইমেইলে।

[যারা নাম প্রকাশ করতে চান, তাদেরটা করা হবে - যারা গোপন রাখতে চান, তাদেরটা গোপন রাখা হবে]
👍40😁159
জুলাইয়ের ভুয়া মামলায় গ্রেফতার করা হলো স্পিকার শিরিন শারমিনকে।

মামলার ভাষ্য, ৫ আগস্টে তিনিও পুলিশের সাথে জুলাই জঙ্গিদের বিরুদ্ধে রাস্তায় ছিলেন! তাহলে সংসদের ভেতর থেকে তাকে রাত আড়াইটায় সেনাবাহিনী উদ্ধার করেছিল, সেই ঘটনার কি হবে?

একটা দেশে যখন আইন-কানুন কিংবা আইনের শাসন থাকেনা, সেই দেশ চরম বিশৃঙ্খলায় পর্যবসিত হয়। বাংলাদেশকে পরিকল্পিতভাবে সেই দিকেই নেওয়া হচ্ছে।

আজ দেশের মানুষের তেল, গ্যাস, বিদ্যুৎ, সার আর নিত্যপণ্যের হাহাকার থেকে নজর অন্য দিকে নিতেই মঞ্চস্থ করা হলো এই নাটক। মিডিয়া ব্যস্ত শিরিন শারমিনের গ্রেফতারের খবর নিয়ে, যেন দেশের সবকিছুই স্বাভাবিক।

সবকিছুর জবাব জনগণ খুব দ্রুতই দিয়ে দেবে।
দমন নিপীড়ন করে দীর্ঘদিন মানুষকে দমিয়ে রাখা যায় না।

https://www.facebook.com/share/p/18b4jW2oEz/?mibextid=wwXIfr
👍22😁226🔥1
এই ছবিটার দিকে তাকিয়ে দেখেন কি ভয়াবহ নির্যাতন করা হয়েছে। ১৯ মাস বন্দী রেখে ফ্যাসিস্ট ইউনূস, স্বৈরশাসকের দল বিএনপি এবং রাজাকারের দল জামায়াত মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র, নিরহংকারী, সজ্জন এবং মার্জিত রাজনীতিবিদ ও আইনজীবী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ওপর এই অমানবিক নির্যাতন আগামী রাজনীতির জন্য অশনিসংকেত। এই অপরাধের বিচার ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশেই হবে। কোনো পাপি তার প্রায়শ্চিত্ত না করে বিদায় নিতে পারেনি এবং আগামীতেও পার পাবে না। প্রকৃতির বিচার বলেন আর রাষ্ট্রের লিপিবদ্ধ আইনের বিচারে বলেন তার যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। সময় থমকে দাঁড়ায় না, সময় বয়ে চলে এবং তার কাঠগড়ায় কৃতকর্ম হাজির করে শাস্তি নিশ্চিত করে। আমরাও সেই সময়ের অপেক্ষায় রইলাম।

মাহবুব খান
সদস্য, কৃষি ও সমবায় উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
😢53😁32👍6🤬65🔥1