War Update & Analyses
1.4K subscribers
4.49K photos
1.38K videos
5 files
1.24K links
যুদ্ধ সম্পর্কিত সকল আপডেট দেওয়া হবে।
বিশেষ করে মুসলিমদের উপরে করা জুলুমের তথ্য এবং মুসলিমদের বিজয়ের সকল আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ।
সাথে সাথে বাংলাদেশের সংবাদ প্রচার করা হবে।
Download Telegram
War Update & Analyses
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইসরায়েলের বোমা হামলায় আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দার স্ত্রী এবং তাঁদের ২ মেয়ে এবং ১ ছেলে শহীদ হয়ে গেছেন। আবু উবায়দার শহীদ ৩ সন্তান ও সম্মানিতা স্ত্রীর পরিচয়: ➤ উম্মু ইবরাহিম (স্ত্রী) ➤ লায়ান বিনতে আবু উবায়দা (কন্যা) ➤…
আবু উবায়দার সম্মানিতা স্ত্রী উম্মে ইব্রাহিম সম্পর্কে:

❝শহীদ উম্মে ইব্রাহিম, শাইখ আবু উবাইদার স্ত্রী, আল্লাহ তাঁর উপর রহমত বর্ষণ করুন, তিনি তাঁর সন্তানদের নিয়ে যুদ্ধের পুরো সময়টা অতিবাহিত করেছেন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবং কারো সাথে যোগাযোগ রাখা ছাড়াই।

উম্মে ইব্রাহিম অন্য সবার মতোই বাস্তুচ্যুত হয়েছিলেন, বরং তিনি আরো কঠিন পরিস্থিতির শিকার হয়েছেন। কথিত আছে, এমনও রাত গেছে যখন তাঁর ও তাঁর সন্তানদের জন্য কোনো খাবার ছিল না, শুধুমাত্র কুরআনের আয়াত পাঠ করে তিনি ক্ষুধা নিবারণ করেছিলেন।

তাঁর কন্যা মিন্নাতুল্লাহ, যুদ্ধের সময় কুরআন মুখস্থ করা শুরু করেন এবং যুদ্ধবিরতি শুরুর ঠিক আগে, কুরআন সম্পূর্ণ মুখস্থ করেন।

উম্মে ইব্রাহিম রাজকীয় প্রাসাদে ছিলেন না, বা গণহত্যা থেকেও পালিয়ে যাননি। কেউ তাকে আশ্রয়, খাদ্য বা পানীয় সরবরাহ করেনি, তাঁর অবস্থা ছিল অনেক নেতার স্ত্রী ও তাঁদের পরিবারের মতোই। হে আল্লাহ, এই ধৈর্যশীল, ধার্মিক, পবিত্র এবং সতী নারীকে কবুল করুন, এবং তাঁর শহীদ পুত্র ও কন্যাদের কবুল করুন। হে আল্লাহ, প্রত্যেক মিথ্যাবাদীকে আপনি উপযুক্ত পাওনা বুঝিয়ে দিন, যারা তাঁকে বা তাঁর স্বামীকে নিন্দা করেছে।❞
আবু উবায়দার প্রতিটি ভিডিও বার্তা শেষ হতো এই বার্তা দিয়ে:

“নিশ্চয়ই এই জিহাদ বিজয়ের, নয়তো শাহাদাতের।”

চারদিকে থমথমে এক নীরবতা, অজানা এক আশঙ্কা ছেয়ে আছে হৃদয়জুড়ে। ইসরায়েলের জোর দাবি এবং আল-কাসসামের নীরবতা যেন সেই আশঙ্কাকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছে।

মনে হচ্ছে, আবু উবায়দা সত্যিই হয়তো আর নেই...

যদি তাই হয়, ২ বিলিয়ন মুসলিম উম্মাহকে অভিনন্দন! কারণ দীর্ঘ ২ বছর ধরে গাজাবাসীর সহায়তার জন্য মুসলিম উম্মাহকে আকুলভাবে ডেকে গেছেন তিনি। কিন্তু কি চরম আফসোসের বিষয় যে, কেউ সাড়া দেয় নি। সেই ২০০৪ সাল থেকে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি যে পথে হেঁটে গিয়েছেন, তার পদযুগলের নিচে লেগে থাকা একটি ধুলিকণার সমপরিমাণ মর্যাদাও পুরো আরব বিশ্বের নেতাদের নেই!
War Update & Analyses
আবু উবায়দার প্রতিটি ভিডিও বার্তা শেষ হতো এই বার্তা দিয়ে: “নিশ্চয়ই এই জিহাদ বিজয়ের, নয়তো শাহাদাতের।” চারদিকে থমথমে এক নীরবতা, অজানা এক আশঙ্কা ছেয়ে আছে হৃদয়জুড়ে। ইসরায়েলের জোর দাবি এবং আল-কাসসামের নীরবতা যেন সেই আশঙ্কাকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছে। মনে হচ্ছে…
নেতাদের মৃত্যু ঘোষণায় বিলম্ব এ কোনো নতুন বিষয় নয়, বরং এটি এক রণকৌশল।

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মুহাম্মদ সিনওয়ার এর শাহাদাতের খবর নিশ্চিত হতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন মাস, আর আল-কাসসাম ব্রিগেডের প্রধান মুহাম্মাদ দেইফ এর ক্ষেত্রে প্রায় সাড়ে ছয় মাস। বৃহত্তর স্বার্থেই প্রতিরোধ সংগঠন এই নীরবতা বজায় রাখেন।

আজ আবু উবায়দার খবর নিয়েও একই নীরবতা চলছে। প্রতিরোধের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আমরা সবর ও দোয়ার সাথে আশার প্রদীপ জ্বালিয়ে রাখব।

যদি তিনি শহীদ হয়ে থাকেন, তবে তিনি তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্য 'শাহাদাত' অর্জন করেছেন। আর যদি তিনি জীবিত থাকেন, ময়দানের বীর ময়দানেই ফিরবেন।

আসলে ভাবনা তো আমাদের নিজেদের নিয়েই - আমাদের প্রস্তুতি কি?

– Nayema Tamanna
আরব আমিরাতের এই রাজনৈতিক বিশ্লেষক আবু উবায়দার মৃত্যুতে উল্লাসে ফেটে পড়েছে। ইসরায়েলের মিথ্যাচারের সাথে একাত্মতা পোষণ করে হামাসের বিরুদ্ধে ধর্ষণ, গণহত্যার অপবাদ দিয়েছে।

আরব শাসক ও তাদের অনুগতরা ফিলিস্তিনিদের সবচেয়ে বড় দুশমন।

আবু উবায়দার মত একজন ব্যক্তিত্বকে নিয়ে যারা এভাবে মিথ্যাচার করে এবং তাঁর মৃত্যুর সংবাদে উল্লাস করে, হে আল্লাহ, আপনি তাদেরকে যথোপযুক্ত পাওনা বুঝিয়ে দিন।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আজ গাজায় ইসরায়েলের বোমা হামলায় হত্যার শিকার সন্তানের জানাযার নামাজ আদায় করছেন আহত এক ফিলিস্তিনি বাবা...
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
“আপনারা আপনাদের রবের নিকট কি জবাব দিবেন?”

– আবু উবায়দা (হাফি.)

সম্পূর্ণ ভাষণের বাংলা অনুবাদ:
https://t.me/WUBangla/266
😭4
Messages in this channel will be automatically deleted after 1 day
Messages in this channel will no longer be automatically deleted
এমন নৃশংসতা আর কত দেখে যাবে বিশ্ব?

কয়েকদিন গাজা সিটির বন্দরে বোমা হামলা চালিয়ে গর্ভের শিশুটিকে তার মা ও বাবাসহ নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
War Update & Analyses
Photo
গাজাবাসীর উপর শতাব্দীর অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। কিন্তু মুসলিম উম্মাহ তাঁদের সাহায্যে এগিয়ে আসছে না...

আমাদেরকে আল্লাহর আযাবের ভয় করা উচিত। সম্প্রতি দুটি মুসলিম রাষ্ট্রে ভয়াবহ ভূমিধস ও ভূমিকম্প ভয়জাগানিয়া।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ফিলিস্তিনি শহীদের শরীর থেকে ভেসে আসছে মিশকের ঘ্রাণ!

গতরাতে গাজায় ইসরায়েলের বোমা হামলায় শহীদ এক ফিলিস্তিনির দেহ আল-আকসা হাসপাতালে আনা হয়। সেখানে তাঁর শরীর থেকে মিশকের ঘ্রাণ ছড়াতে থাকে। সেটা দেখতে জড়ো হন অন্যান্য ফিলিস্তিনিরা। একজনকে সেই ঘ্রাণ সংগ্রহ করার চেষ্টা করতে দেখা যায়।
হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছেন যে, দোহায় ইসরায়েলের টার্গেটেড হত্যাকাণ্ড চালানোর প্রচেষ্টা এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন হামাস নেতৃবৃন্দ।
3
কাতারের সূত্রগুলো বলছে:

দোহায় ইসরায়েলের টার্গেটেড হামলায় হামাস প্রধান খলিল আল হাইয়্যার পুত্র হাম্মাম খলিল আল-হাইয়্যা শহীদ হয়েছেন। এছাড়া খলিল আল-হাইয়্যার স্ত্রীও শহীদ হয়েছেন বলে জানা যাচ্ছে।

বিস্তারিত শীঘ্রই জানা যাবে।
🚨 গত ২৪ ঘণ্টায় ইসরায়েল যেসব স্থানে হামলা চালিয়েছে:

• গাজা
• সিরিয়া
• লেবানন
• কাতার
• পশ্চিম তীর
• তিউনিসিয়া
(গাজার অবরোধ ভাঙ্গতে রওনা হওয়া জাহাজে হামলা)
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের টার্গেটেড হামলায় হামাস নেতৃবৃন্দ বেঁচে গেলেও ৬ জন হত্যার শিকার হয়েছেন।

তাঁরা হলেন:

জিহাদ লাবাদ (হামাস প্রধান খলিল আল হাইয়্যার অফিসের পরিচালক)
হাম্মাম আল হাইয়্যা (হামাস প্রধান খলিল আল হাইয়্যার পুত্র)
আব্দুল্লাহ আব্দুল ওয়াহিদ (হামাস সদস্য বাসেম নাঈমের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত)
মু'য়ামিন হাসুনা (কর্মী)
আহমাদ আল-মামলুক (কর্মী)
• কাতারের একজন সিকিউরিটি অফিসার (পরিচয় জানা যায় নি)
হামাস প্রধান খলিল আল-হাইয়্যার ৩ সন্তান এখন পর্যন্ত শহীদ হয়েছেন।

• ১ম সন্তান হামজা আল-হাইয়্যা ২০০৮ সালে শহীদ হন।
• ২য় সন্তান উসামা আল-হাইয়্যা ২০২৪ সালে তাঁর স্ত্রী-সন্তানসহ শহীদ হন।
• ৩য় সন্তান হাম্মাম আল-হাইয়্যা ৯ সেপ্টেম্বর ২০২৫ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় শহীদ হন।
গাজাবাসীর জন্য সবার নিকট দু'আর আবেদন করেছে আল-কাসসাম ব্রিগেড

আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার দিন পেরিয়ে রাত্রিতে গাজাবাসীর জন্য পুরো উম্মাহকে দু'আয় শরীক হবার আহবান জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড।

রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সময় ২ রাকাত নামাজ পড়ে আমাদের নিকট দু'আর দরখাস্ত করেছেন তাঁরা।

১ম দু'আর অর্থ:
আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব।❞ (বুখারী, হা/৬৩৪৫)।

২য় দু'আর অর্থ:
❝সর্বশক্তিমান আল্লাহ যেন গাজাবাসীর জন্য মুক্তি ত্বরান্বিত করেন। নিশ্চয়ই তিনিই অভিভাবক এবং এটি করতে সক্ষম। আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই।❞
3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আজ সকালে গাজায় তীব্র অপুষ্টিতে ভুগে মারা গেছে ৬ মাস বয়সী ফিলিস্তিনি শিশু মুহাম্মাদ আল-মাসরি।
😭151