Praachir - প্রাচীর
13.1K subscribers
3.46K photos
716 videos
216 files
1.02K links
আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলো আলোকে ফিরে আসুক।ইবাদতে অনাগ্রহী আত্মাগুলোতে আগ্রহ সঞ্চার হোক।মৃতপ্রায় আত্মাগুলোতে ছড়িয়ে পড়ুক প্রাণশক্তি। ভালো কিছুর প্রত্যাশায় ইন শা আল্লাহ...

প্রয়োজনেঃ @PraachirBOT
Download Telegram
কল্পনা করো, সম্ভবত তোমার ফ্যামিলির প্রত্যেককে একে একে বিদায় দেয়া মানুষটা তুমিই হবা।

হয়তো তোমার মৃ*ত্যুর সময়টাতে তোমার মা-বাবা, ভাই-বোন, স্বামী/স্ত্রী কেউই থাকবে না। সবাই-ই তোমার আগে নিজের ঠিকানায় পাড়ি জমাবে।

কিংবা হয়তো তুমিই সবার আগে সবাইকে ছেড়ে চলে যাবা।

যেভাবেই হোক না কেন, সবাইকে, সবকিছুকে একদিন তোমার ছাড়তে হবেই।

একদিন সেই আল্লাহ ছাড়া তোমার আর কেউ থাকবে না, যে আল্লাহ'র সাথে সম্পর্কটা ছিলো তোমার লাইফে জাস্ট একটা "পার্ট টাইম রিলেশনশীপ"। যার কাছে তুমি "না পারতে", অর্থাৎ শুধু ঠেকায় পরলেই যেতে।

অথচ তিনিই সত্য। শুধু তিনিই থাকেন, থাকবেন।

সেই দিন সব ইকুয়েশানের ভুল উত্তর দেখে যেন ঘাবড়ে যেও না।

কারণ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইকুয়েশানটা মেলানোর জন্য তুমি সর্বোচ্চ সময় আর চেষ্টাটা দাওনি, সেই ইকুয়েশান তোমার জন্য কখনোই মিলবে না।
মিলবার কথাও না।
এটাই স্বাভাবিক।

কাজেই, "তুমি রিয়েলিটি মাইনে নেও।"
আর নিজের পায়ে নিজেই কো'পায়ে যাও।

অথবা,
স্টিয়ারিং হাতে নাও। গাড়িটা ঘোরাও।
নতুন করে শুরু করো। ঠিক রাস্তায় চালাও।

তুমি জানো না,
হয়তো এই লেখাটাই তোমার জন্য শেষ রিমাইন্ডার।

© মোহাম্মদ তোয়াহা আকবর
32
আমরা যখন কোনো খাবার খাই তখন তা স্বাদযুক্ত হলে খাওয়ার সময়ই সেই স্বাদ অনুভব করি। খাওয়ার পর ভুলে যাই। কিন্তু খাবার যখন অত্যাধিক স্বাদযুক্ত হয় তখন খাওয়ার পরও বলি: স্বাদটা এখনো মুখে লেগে আছে!

হিদায়াত পাওয়া আল্লাহ তায়ালার নিআমত। কিন্তু হিদায়াতের উপর অবিচল থাকা আল্লাহ তায়ালার আরো বড় নিআমত। হিদায়াত পাওয়ার পর তার উপর অবিচল থাকা সেই খাবারের স্বাদের মত যা অন্তরে লেগেই থাকে।

রমাদ্বান শেষ। রমাদ্বানে আমাদের ঈমান আমলের স্বাদ ছিল একরকম। পরিবেশ আমাদেরকে সেই সহায়তাটা করেছে। এখন রমাদ্বান শেষ। এরপরও যদি আগের আমলের স্বাদ আমাদের অন্তরে লেগে থাকে ও আমরা এর উপর অবিচল থাকতে পারি তবে ধরে নেয়া যায় আল্লাহ তায়ালা আমাকে রমাদ্বানে সাহায্য করেছেন।

আমার আপনার অবস্থা কী?
26😢1
হামের সংক্রমণের ক্ষমতা (আরও) অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হতে পারে। ডা. লুৎফুন্নেসা বলেন, ‘হামের সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই, মূলত জটিলতাগুলোর চিকিৎসা করা হয়। শিশুদের চোখের ক্ষতি রোধে ভিটামিন-এ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।’


💔 রাজশাহী র অবস্থা ও খুব ভয়াবহ (বিস্তারিত)
😢221
"দুনিয়াবি কোনো কিছু পাইনি বলে হতাশ? ধরে নাও, পুরো দুনিয়া এখন তোমার হাতের মুঠোয় এবং তুমি এখন উপভোগও করছো! পূর্ব ও পশ্চিমের সমস্ত সম্পদ তোমার কাছে এসে ধরা দিয়েছে। কিন্তু যখন তোমার কাছে মৃত্যু এসে হাজির হবে, তখন তোমার হাতে আর কী অবশিষ্ট থাকবে?"

— ইবনে আস-সাম্মাক (রহ.)
[সিয়ারু আ'লামিন নুবালা, ৮/৩৩০]
🔥15😢10
🔴 ভারতে হাফেজে কুরআনকে নির্মমভাবে হত্যা করলো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা

দিল্লী এর দয়ালপুর এলাকায় কুরআনের হাফেজ সুবহান মালিক নামের এক কিশোরকে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কর্তৃক ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার কোনো পরিচিত শত্রুতা ছিল না, ফলে ঘটনাটি আরও রহস্যজনক ও হৃদয়বিদারক হয়ে উঠেছে।

বেসরকারি গবেষণা সংস্থা "ইন্ডিয়াস্পেন্ড" দেখিয়েছে, উগ্র হিন্দুত্ববাদী / গো-রক্ষা দলের হাতে নিহতদের ৮৬ শতাংশই মুসলিম। তবু এসব হত্যাকাণ্ডকে ভারতীয় গোদি মিডিয়া "বিচ্ছিন্ন ঘটনা" বলে মিডিয়াতে হালকা করে উপস্থাপন করে।
😢40💔7
১ টা ঘোড়া মানুষের ভার বইতে না পেরে রিকশার সাথে মাথা ঠেকিয়ে যেনো ওজন বইতে না পারার দীর্ঘ শ্বাস নিচ্ছে,চোখ বন্ধ হয়ে আসছে দূর্বলতায়,শরীর আর চলেনা।

আরেকটা ঘোড়া জংগলের নিচুস্তর থেকে গাছ বোঝাই গাড়িটি নিয়ে উপরে উঠতে হাত,পা শরীর যেনো অবশ হয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন হাজার ঘোড়া, গাধা, গরু কে নির্যাতন করা হয় প্রতিদিন, দেখার কেউ নেই।

হায়রে মানুষ, পশুপাখি গুলো মানুষের উপকার করে,জীবন দিয়ে দেয় মনিবকে রক্ষা করতে আর আমরা?

তোরা কি মরবি না?
😢494💔2
Why do fireflies have to die so soon?🥀
😢17💔7
অবহেলা নয়—হাম প্রতিরোধে প্রয়োজন সচেতনতা।
লক্ষণগুলো জেনে রাখুন এবং এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিন।
7🥰1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
প্রাণীর প্রতি এই নিষ্ঠুরতা, আল্লাহ বিচার করবে।

> পূর্বের গুরুত্বপূর্ণ পোষ্ট
😢35💔2
২১টি সূরা পাঠে পেয়ে যান ২২০০০+ নেকি ইনশা আল্লাহ
.
আমরা সবাই ব্যস্ত…
সময় নেই, ছুটছি কোন না কোন কাজে দিনরাত! কষ্ট আছে, আছে ক্লান্তি, দুনিয়ার হাজারো কাজে দিন কেটে যায় হরহামেশাই।
কিন্তু একবার ভেবে দেখুন—
যে সময় আমরা মোবাইল স্ক্রল করি বা অযথা নষ্ট করি, সেই সময়ের অল্প অংশ যদি কুরআনের জন্য দিতাম? কেমন হতো তাহলে?
মোবাইল চাপার রেকর্ড যদিও আমরা এখন খুব সহজেই Digital Well being এর মাধ্যমে পেয়ে যায়। কেমন হয় যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট হাতে থাকা মোবাইল এর কুরআন অ্যাপে কিংবা বাসায় থাকলে কুরআন খুলে পড়া যায়?

সুবহানাল্লাহ… 🤍

🌸 হাদিসে এসেছে—
কুরআনের প্রতিটি অক্ষর পাঠে ১টি করে নেকি পাওয়া যায়। আর এই প্রতিটি নেকির পরিমাণ ১০ গুন করে। অর্থাৎ একটি অক্ষর যেমন - 'আলিফ' পাঠ করলেন তো ১০টি নেকি পাবেন।

চলুন আমরা যে ছোট সূরাগুলো পড়ি, সেগুলোর অক্ষর ও নেকির হিসাব মিলিয়ে দেখি।

🔹 আল-বাইয়্যিনাহ — ৯৪ অক্ষর = ৯৪০ নেকি
🔹 আয-যিলযাল — ১৫৮ অক্ষর = ১৫৮০ নেকি
🔹 আল-আদিয়াত — ১৬৯ অক্ষর = ১৬৯০ নেকি
🔹 আল-ক্বারিয়াহ — ১৬০ অক্ষর = ১৬০০ নেকি
🔹 আত-তাকাছুর — ১০২ অক্ষর = ১০২০ নেকি
🔹 আল-আসর — ৬৮ অক্ষর = ৬৮০ নেকি
🔹 আল-হুমাযাহ — ১৩৪ অক্ষর = ১৩৪০ নেকি
🔹 আল-ফীল — ৯৬ অক্ষর = ৯৬০ নেকি
🔹 কুরাইশ — ৭৩ অক্ষর = ৭৩০ নেকি
🔹 আল-মাউন — ১১৪ অক্ষর = ১১৪০ নেকি
🔹 আল-কাওসার — ৪২ অক্ষর = ৪২০ নেকি
🔹 আল-কাফিরুন — ১০৯ অক্ষর = ১০৯০ নেকি
🔹 আন-নাসর — ৮০ অক্ষর = ৮০০ নেকি
🔹 আল-লাহাব — ৭৭ অক্ষর = ৭৭০ নেকি
🔹 আল-ইখলাস — ৪৭ অক্ষর = ৪৭০ নেকি
🔹 আল-ফালাক — ৭১ অক্ষর = ৭১০ নেকি
🔹 আন-নাস — ৭৯ অক্ষর = ৭৯০ নেকি
🔹 আদ-দুহা — ১৬৫ অক্ষর = ১৬৫০ নেকি
🔹 আল-ইনশিরাহ — ১০৩ অক্ষর = ১০৩০ নেকি
🔹 আত-তীন — ১৫৬ অক্ষর = ১৫৬০ নেকি
🔹 আল-কদর — ১১২ অক্ষর = ১১২০ নেকি
মোট প্রায় ২২,০৯০টি নেকি!

😔 ভাবুন তো…
কিয়ামতের দিনে যখন আমরা একটি নেকির জন্য অপেক্ষা করব,
তখন এই ছোট ছোট সূরাগুলোই হতে পারে আমাদের সবচেয়ে বড় সম্পদ।

আসুন, আজ থেকেই নিয়ত করি—
প্রতিদিন অন্তত এই সূরাগুলো পড়ব।
সময় লাগবে খুবই অল্প… কিন্তু প্রতিদান হবে অসীম! ইনশা আল্লাহ।

সারাদিন হাতে থাকা মোবাইল টাকে যেভাবে আপন করে হাত থেকে চার্জ করার আগ পর্যন্ত নামাই না তো সেই মোবাইলেই কিছু সময় কি কুরআন অ্যাপ গুলো পেতে পারে না?

আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সাথে সম্পর্ক দৃঢ় করার তাওফিক দিন। আমীন।

🌸 আবরাহা যখন কাবা আক্রমণ করতে আসে মক্কার কয়েকজন নারী....
20
এই মাসের আইয়ামে বীযের (৩টি) রোজা আজ থেকে রাখতে হবে। আজ প্রথম রোজার সাহরি খেতে হবে।

পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সুন্নাহ রোজা এবং শাওয়ালের রোজার একত্রে নিয়্যাত করে নিতে পারেন ইন শা আল্লাহ্।
19
▌"ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেন—

“কত মানুষ আছে, যারা নিজের সন্তান ও কলিজার টুকরাকে দুনিয়া ও আখিরাতে দুর্ভাগ্যের মধ্যে ফেলে দেয়—শুধুমাত্র অবহেলা করার কারণে, তার সঠিক শিক্ষাদান না করার কারণে এবং তাকে তার প্রবৃত্তির অনুসরণে সাহায্য করার কারণে।

সে মনে করে সে তার সন্তানকে সম্মান করছে, অথচ বাস্তবে সে তাকে অপমান করছে। সে মনে করে সে তার প্রতি দয়া করছে, অথচ সে তাকে অত্যাচার করছে এবং বঞ্চিত করছে।

ফলে সে তার সন্তানের মাধ্যমে কোনো উপকারই পায় না, বরং দুনিয়া ও আখিরাতে নিজের অংশ থেকেও বঞ্চিত হয়ে যায়।”

▪️সংক্ষিপ্ত শিক্ষা (নসীহা):
সন্তানের প্রতি সত্যিকারের ভালোবাসা মানে শুধু আদর নয়, বরং শিক্ষা, শাসন ও চরিত্র গঠন।

অবহেলা ও অতিরিক্ত ছাড় দেওয়া—উভয়ই সন্তানের জন্য ক্ষতিকর।

দুনিয়া ও আখিরাতে সফল সন্তান পেতে হলে দ্বীনী তরবিয়ত (ধর্মীয় শিক্ষাদান) অপরিহার্য।

Dr. Joynul Abadin Bin Noman
19
"নফসের কুবাসনা প্রতিহত করতে থাকলে শরীরের শক্তি বাড়ে। মনের বল বাড়ে। মুখের কথাও তখন ওজনদার হয়। অতীতের নেক বান্দারা বলতেন, একটা শহর জয় করতে যতটুকু না শক্তি লাগে, নফসকে বাগে আনতে আরও বেশি শক্তি লাগে।"

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ রওদাতুল মুহিব্বীন, ১/৪৭৭৷ ]
28😢7🔥2
ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেন,

যখন আল্লাহ কোন বান্দার ভালো চান, তখন তার জিহ্বা দ্বারা রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সহজ করে দেন।"

[ বুসতান আল ওয়ায়েজিন - ১/৩০০ ]

সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম
44
সুস্থ হাসব্যান্ডের হঠাৎ করে বুকে ব্যাথা উঠায়, স্ত্রী একাই হ্যাসব্যান্ডকে নিয়ে হসপিটালে রওয়ানা দিলেন। হসপিটালে পৌছার পর স্বামীর অবস্থা আরও অবনতি হলো। স্ত্রী এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। স্ট্রোক করলেন এবং আধা ঘন্টা পর ইন্তেকাল করলেন। ওদিকে ডাক্তারদের চিকিৎসায় স্বামী সুস্থ হতে লাগলেন ক্রমশ।

সকালে যেই স্ত্রী অসুস্থ স্বামীকে নিয়ে আসলেন, বিকালে সেই স্বামীই মৃত স্ত্রীকে নিয়ে রওয়ানা দিলেন বাড়ির উদ্দেশ্যে।

গত কিছুদিন আগে চট্টগ্রামের একজন ডাক্তার মারা গেলেন হার্ট এটাকে। আগের রাতেও বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়েছেন। পরেরদিন সকালে যথারীতি কাজে যোগ দিয়েছেন। সকাল ১১টার দিকে বুকে ব্যাথা, আড়াইটার দিকে চলে গেলেন আল্লাহর কাছে। নিজে ডাক্তার, হসপিটালেই তার অবস্থান। চিকিৎসা সরন্জামাদি সবই রেডি। কিন্তু কিছুতেই কিছু হলো না। চলে যেতেই হলো।

আমাদের মাদরাসার মুফতি তৈয়ব সাহেব। মাগরিবের পর ক্লাস নিয়েছেন, সিসি টিভির রেকর্ডে স্পষ্ট দেখা যায়। প্রাণবন্ত মানুষটি ঈশা পর্যন্ত ক্লাস নিয়ে ঈশার পর চলে গেলেন চীরনিদ্রায়।

_____
আশেপাশের মানুষগুলোর এভাবে হঠাৎ চলে যাওয়ায় আমরা শকড হই, ব্যাথিত হই। কিন্তু এই নাসিহাত খুব কম মানুষেরই নেয়ার সৌভাগ্য হয় যে, এরকম দিন তো আমারও আসবে। যে কোন সময়, যে কোন মুহুর্তে। লম্বা লম্বা আশা, বড় বড় স্বপ্ন দেখা তাহলে কমে যেত অনেক। কিছু পাওয়া নিয়ে খুব বেশি আকাংখাও থাকতো না, না পাওয়া নিয়ে থাকতো না আফসোস।

কে দুরে সরে গেলো, কে কাছে আসলো, খুব একটা ভাবান্তর হতো না তখন আর। কারো সন্তুষ্টি পাওয়ার জন্য লালায়িত না হয়ে শুধুমাত্র রবকে খুশি করাই হত একমাত্র চাওয়া ও পাওয়া।

“দুনিয়ার এই জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়।” - সুরা হাদিদ।

~রিজওয়ানুল কবির হাফি.
😢538🔥2
১২ টা কাজ করবেন। জীবনের গতি ১৮০ ডিগ্রী ঘুরে যাবে ইনশাআল্লাহ।

১. সময়মত নামাজ আদায়।
২. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী।
৩. সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল।
৪. প্রতিদিন কিছু অংশ কুরআন তিলাওয়াত।
৫. ইশরাকের নামাজ।
৬. বিতরের নামাজ বাদ দেবেন না।
৭. জুমআর দিন সূরা কাহাফ।
৮. রাতের শেষাংশে আল্লাহর কাছে রোনাজারি করা।
৯. আযান ও ইকামতের মাঝে দুয়া করা।
১০. পিতামাতার আনুগত্য।
১১. সাদাকাহ করা।
১২. দরূদ পড়া।

আল্লাহ তায়ালা জীবনের উপর রহমত ও বরকতের বন্যা বইয়ে দেবেন ইনশাআল্লাহ।

~ উস্তাদ আম্মারুল হক হাফিঃ।
81🥰3🔥1
বান্দা গুনাহ করার পরও আল্লাহ তার প্রতি চারটি মহান নিয়ামত অব্যাহত রাখেন:
.
◉ তার রিযিক বন্ধ করেন না;
◉ তার শরীর-স্বাস্থ্য সম্পূর্ণ নষ্ট করে দেন না;
◉ তার পাপের কথা প্রকাশ করেন না এবং
◉ তাৎক্ষণিক তাকে শাস্তিও দেন না।
.
তবে, সীমালঙ্ঘন করে ফেললে, অনেক সময় আল্লাহ্ তার লাগাম টেনে ধরেন। তবুও তিনি তাকে দুনিয়াতেই পুরোপুরি ধ্বংস করে দেন না। পূর্বের যামানার অনেককে তাৎক্ষণিক ভয়াবহ শাস্তি দেওয়া হতো। যেমন: কারুনকে অহংকারের দরুণ মাটিতে ধ্বসিয়ে দেওয়া হয়।
.
আমাদের সময়ে এই ধরনের তাৎক্ষণিক শাস্তি না হওয়ার কারণ হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দু‘আ। তিনি তাঁর উম্মতের জন্য আল্লাহর দিকে ফিরে আসার সুযোগটা রাখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন। আল্লাহ্ তাঁর আবেদন ফিরিয়ে দেননি। না হয়, আজ আমরা যা করি, তাতে অনেক নিদর্শন দৃশ্যমান হতো প্রতিনিয়ত।
😢3013💔3
Media is too big
VIEW IN TELEGRAM
জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিমদের দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ!

ভারতের মুর্শিদাবাদে রামনবমী উদযাপনের সময় মুসলিম মালিকানাধীন দোকানপাটে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে হিন্দুত্ববাদী মব। হামলার সময় জয়শ্রীরাম স্লোগান দিয়ে ব্যাপক উৎসাহ ও সাহসের সাথে দোকানপাটে ভাঙচুর-লুটপাট চালাতে দেখা যায় হিন্দু সন্ত্রাসীদের।

তারিখ: ২৭ মার্চ ২০২৬
😢24
'তোমরা এমন ব্যক্তির মতো হয়ো না, যে আলিমদের ইলম জমা করে এবং জ্ঞানীদের প্রজ্ঞাপূর্ণ বাণী সংগ্রহ করে, কিন্তু নির্বোধদের মতো এগুলোর চাহিদা অনুযায়ী আমল করে না।'

— ইমাম হাসান আল বসরী রাহিমাহুল্লাহ
😢331🔥1