19th NTRCA Information & Exam
1.06K subscribers
351 photos
67 videos
48 files
68 links
১৮ তম শিক্ষক নিবন্ধনের সকল প্রকার আপডেট পেতে & মডেল টেস্ট পরীক্ষা দিতে আমাদের সাথেই থাকুন।
Download Telegram
এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এ ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমে আলাপকালে এ আশ্বাস দেন তিনি।
মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না। এ বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন কি না। প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার (এই সরকারের আমলে) এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো কাজ করছি।’
3
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতেই হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ-এ ১৯তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা থাকবে বলে খবর ছড়ানো হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘১৯তম নিবন্ধনের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেটি সার্কুলারে (বিজ্ঞপ্তি) উল্লেখ করা আছে। এখানে লিখিত নেওয়া হবে এমন কিছু বলা হয়নি। ফলে কনফিউজড হওয়ার কিছু নেই। ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতেই ১৯তম নিবন্ধনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ই-রেজিস্ট্রেশনের সময় দেওয়া হলেও পরবর্তীতে তা গত ১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখন শূন্য পদের তথ্য (ই-রিকুইজিশন) শুরু করবে এনটিআরসিএ।
👍1
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঈদের আগেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। বিষয়টি নির্ভর করছে শূন্য পদের তথ্য সংগ্রহের ওপর। ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদনগ্রহণ শুরু হবে ঈদের পর থেকে। কোনো কারণে ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব না হলে ঈদের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।’
আগামী ১৭ মার্চ থেকে সরকারি ছুটি শুরু হওয়ায়, ঈদের আগে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না।
ঈদের পর বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে—এনটিআরসিএ।
3
আসসালামু আলাইকুম
"তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়ামিনকুম
Eid mubarak🌙💚🌙
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা🌸
2
~Good News~
দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
2
জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত সমুহ..

১. সরকারি - বেসরকারি অফিস চলবে ৯টা থেকে ৪ টা পর্যন্ত।
২. ব্যাংক চলবে ৯-৩ টা পর্যন্ত।
৩. সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট।
৪. বিয়ে বাড়ি সহ সব জায়গায় নিষিদ্ধ সবধরণের আলোকসজ্জা।
৫. আগামি ৩ মাস সরকারি অর্থায়নে সব ধরণের সরকারি সফর বন্ধ।
৬. তিন মাস সরকার কোন ধরনের যানবাহন ও কম্পিউটার কিনবেনা।
৭. জ্বালানি মোকাবিলায় কাজাখস্তান থেকে তেল কিনবে সরকার।
৮. শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রবিবার।
4
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। চলতি বছর ১০ শতাংশ ভাতা বাড়ানো হচ্ছে। তবে এটা হয়তো বাস্তবায়ন হবে কোরবানি ঈদের সময়ে।’
১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য শূন্যপদ সংগ্রহ শেষ হচ্ছে আগামীকাল ১২ এপ্রিল।
💫সবকিছু ঠিকঠাক থাকলে ২০ এপ্রিলের মধ্যে সার্কুলার প্রকাশ হতে পারে।
5
১৯তম শিক্ষক নিবন্ধনে—স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে।
💫এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে শীগ্রই।
19th NTRCA Information & Exam
১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য শূন্যপদ সংগ্রহ শেষ হচ্ছে আগামীকাল ১২ এপ্রিল। 💫সবকিছু ঠিকঠাক থাকলে ২০ এপ্রিলের মধ্যে সার্কুলার প্রকাশ হতে পারে।
১৯ম/ ৯ম নিবন্ধনের সার্কুলার এর জন্য স্কুল কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৭ হাজার ২২৭ টি শূন্য পদ রয়েছে।সবকিছু ঠিক থাকলে এই মাসের শেষে সিলেবাসসহ সার্কুলার আসবে।
5
১৯-তম নিবন্ধন এর সার্কুলার রেডি যেকোনো সময় প্রকাশিত হবে সিলেবাসসহ।পরীক্ষা MCQ আকারে অনুষ্ঠিত হবে।
আসন্ন ১৯তম/ ৯ম শিক্ষক নিবন্ধনে আরবি সংশ্লিষ্ট পদে শূন্য পদ (মাদ্রাসা):

আরবি সংশ্লিষ্ট প্রভাষকের শূন্য পদ:
আরবি - ৬৫৬
আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ - ৩২৬
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ -২৩১
আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ - ৩৬৩
আরবী ভাষা ও সাহিত্য- ২৮৪
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ - ৩১৬

দাখিল পর্যায়:

সহকারী মোলবী (আরবি) শূন্য পদ -২৪৮৮
সহকারী মোলবী (হাদিস) শূন্য পদ -১১৩৪
সহকারী মৌলবী ( আল কুরআন) শূন্য পদ - ১৩২৯
সহকারী মৌলবী (ফিকাহ) শূন্য পদ -১১৮০
সহকারী মৌলবী (ক্বারি) শূন্য পদ -৪৯৩৮
সহকারী শিক্ষক (ধর্ম) স্কুলে শূন্য পদ -৭৭০

ইবতেদায়ী /স্কুল ২ পর্যায়ে :

ইবতেদায়ী মৌলবীর শূন্য পদ -৬১৬৬
ইবতেদায়ী মৌলবী (ক্বারি ) শূন্য পদ -২৫৬৩
ইবতেদায়ী শিক্ষক শূন্য পদ ৪৪৪
১৯ তম/৯তম নিবন্ধনে কি পড়বেন.?_ কি বাদ দিবেন.?

📗 ১. বাংলা (২৫ নম্বর)
🔹 ব্যাকরণ (অবশ্যই পড়বেন)
▪️ ভাষা, বর্ণ, শব্দ▪️ সন্ধি, সমাস▪️ কারক, বিভক্তি
▪️ প্রত্যয়, উপসর্গ▪️ লিঙ্গ, বচন, পুরুষ
▪️ সমার্থক ও বিপরীত শব্দ▪️ দ্বিরুক্ত শব্দ▪️ বাগধারা, প্রবাদ-প্রবচন
🔹 শুদ্ধিকরণ (খুব গুরুত্বপূর্ণ)
▪️ বানান শুদ্ধি▪️ বাক্য শুদ্ধি▪️ বিরামচিহ্ন
🔹 সাহিত্য (সংক্ষিপ্তভাবে পড়বেন)
▪️ চর্যাপদ▪️ শ্রীকৃষ্ণকীর্তন▪️ রবীন্দ্রনাথ ঠাকুর
▪️ কাজী নজরুল ইসলাম▪️ মাইকেল মধুসূদন দত্ত
▪️ জসীমউদ্দীন▪️ কায়কোবাদ
▪️ গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম (নাম + রচয়িতা)
━━━━━━━━━━━━━━━
📘 ২. ইংরেজি (২৫ নম্বর)
🔹 Grammar (Core Part)
▪️ Parts of Speech▪️ Tense▪️ Right Form of Verb▪️ Subject-Verb Agreement▪️ Voice Change▪️ Narration▪️ Degree Change▪️ Conditional Sentence
🔹 Vocabulary (স্কোরিং পার্ট)
▪️ Synonyms / Antonyms▪️ Idioms & Phrases
▪️ One Word Substitution▪️ Appropriate Preposition▪️ Spelling
🔹 Extra (অবশ্যই যোগ করুন)
▪️ Sentence Correction▪️ Translation (Bangla ➜ English)▪️ Fill in the blanks
━━━━━━━━━━━━━━━
📙 ৩. সাধারণ গণিত (২৫ নম্বর)
🔹 পাটিগণিত (High Priority)
▪️ লসাগু, গসাগু▪️ শতকরা▪️ লাভ-ক্ষতি
▪️ সুদ (Simple + Compound)▪️ অনুপাত-সমানুপাত▪️ গড়▪️ সময় ও কাজ▪️ সময় ও দূরত্ব▪️ নল-চৌবাচ্চা
🔹 বীজগণিত
▪️ মান নির্ণয়▪️ উৎপাদক▪️ সূচক ও লগারিদম
▪️ সরল সমীকরণ
🔹 জ্যামিতি
▪️ রেখা ও কোণ▪️ ত্রিভুজ▪️ চতুর্ভুজ▪️ বৃত্ত
▪️ ক্ষেত্রফল (Triangle, Rectangle, Circle)
🔹 Extra (অনেকেই মিস করে)
▪️ পরিমিতি (Perimeter & Area)▪️ সেট (Basic ধারণা)
━━━━━━━━━━━━━━━
📕 ৪. সাধারণ জ্ঞান (২৫ নম্বর)
🔹 বাংলাদেশ বিষয়াবলি
▪️ ভাষা আন্দোলন▪️ মুক্তিযুদ্ধ▪️ সংবিধান (ধারা + মৌলিক অধিকার)▪️ ভৌগোলিক অবস্থান▪️ নদ-নদী
▪️ কৃষি, অর্থনীতি▪️ বাজেট ও ব্যাংকিং▪️ মেগা প্রজেক্ট
🔹 আন্তর্জাতিক বিষয়াবলি
▪️ জাতিসংঘ ও অঙ্গসংস্থা▪️ আন্তর্জাতিক সংস্থা
▪️ মুদ্রা ও রাজধানী▪️ গুরুত্বপূর্ণ দিবস
▪️ সাম্প্রতিক বিশ্ব ঘটনা
🔹 বিজ্ঞান ও আইসিটি
▪️ দৈনন্দিন বিজ্ঞান▪️ মানবদেহ▪️ পরিবেশ ও জলবায়ু▪️ ICT (Hardware, Software)▪️ Internet, Cyber Security▪️ আবিষ্কার ও আবিষ্কারক
━━━━━━━━━━━━━━━
🔥 সাফল্যের আপডেটেড গোল্ডেন টিপস
১ম–১৮তম নিবন্ধন প্রশ্ন ২–৩ বার রিভিশন
১০ম–৪৯তম BCS প্রশ্ন সলভ
প্রতিদিন ৫০–১০০ MCQ প্র্যাকটিস
ভুলের খাতা (Error Notebook) রাখুন
Mock Test দিন (সপ্তাহে ১–২টা)
শর্ট নোট + রিভিশন = আসল গেম
━━━━━━━━━━━━━━━
শেষ কথা (আরও শক্তভাবে)
শিক্ষক নিবন্ধনে সফলতা =
👉 বিগত প্রশ্ন + শর্ট টপিক + নিয়মিত প্র্যাকটিস
আজকে শুরু করলে আপনি এগিয়ে থাকবেন, কাল শুরু করলে পিছিয়ে যাবেন—
সিদ্ধান্ত আপনার ।
9
৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেবলমাত্র মাদ্রাসার শিক্ষকদের জন্য সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেল ৬০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে মন্ত্রণালয়ে পাঠানো নীতিমালায় স্কুল-কলেজ এবং কারিগরির ক্ষেত্রেও সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেল ৬০ নম্বর রাখা হয়েছে।

এনটিআরসিএ সাবজেক্টিভ ১০০ এবং জেনারেল ১০০ নম্বরের এমসিকিউ রাখার প্রস্তাব করেছিল। তবে মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তারা এটিকে ১৪০ এবং ৬০ নম্বর করার সুপারিশ করে। পরবর্তীতে স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সবার ক্ষেত্রেই পরীক্ষায় সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেল ৬০ নম্বরের পরীক্ষা রাখার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
8
NTRC এর ৯ম শিক্ষক নিয়োগ বা ১৯তম নিবন্ধন বিষয়ের সকল প্রশ্নের উত্তর--

প্রশ্ন ১: পরীক্ষায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা কত?
উত্তর: ৩৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

প্রশ্ন ২: পরীক্ষার মোট নম্বর এবং মানবণ্টন কেমন হবে?
উত্তর: মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে:
🔸 সাবজেক্টিভ (বিষয়ভিত্তিক): ১৪০ নম্বর।
🔸 জেনারেল (সাধারণ অংশ): ৬০ নম্বর।

প্রশ্ন ৩: পরীক্ষা কোন পদ্ধতিতে গ্রহণ করা হবে?
উত্তর: সম্পূর্ণ ২০০ নম্বরের পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন ৪: এই নতুন মানবণ্টন কোন পর্যায়ের শিক্ষকদের জন্য কার্যকর হবে?
উত্তর: স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সব পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই ১৪০ ও ৬০ নম্বরের নতুন কাঠামো কার্যকর হবে।

প্রশ্ন ৫: ডিগ্রি পাস শিক্ষার্থীরা কি আবেদন করতে পারবেন?
উত্তর: হ্যাঁ, ডিগ্রি পাস করেও স্কুল পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করা যাবে।

প্রশ্ন ৬: প্রভাষক পদে আবেদনের যোগ্যতা কী?
উত্তর: ৪ বছরের অনার্স থাকলে হবে। ৩ বছর মেয়াদি ডিগ্রি সম্পন্ন করার পর যারা মাস্টার্স করেছেন, তারাও প্রভাষক পদে আবেদনের সুযোগ পাবেন।

প্রশ্ন ৭: এই নীতিমালাটি কি বর্তমানে কার্যকর?
উত্তর: না, নীতিমালাটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলেই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

প্রশ্ন ৮: ১৯তম নিবন্ধন বা ৯ম শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ কত?
উত্তর: এখন পর্যন্ত প্রায় ৭৮ হাজার শূন্যপদ পাওয়া গেছে। তবে বেশিরভাগ শূন্যপদ চারুকলা,পদার্থ, রসায়ন,শারিরীক শিক্ষা, আইসিটি বিষয়ের।

প্রশ্ন ৯: সার্কুলার কবে আসবে?
উত্তর: এ মাসের যেহেতু সময় নেই,বলা চলে মে মাসেই সার্কুলার হবে। দ্রুতই সিলেবাস প্রকাশ করবে।
9
NTRCA ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি চলতি মাসে প্রকাশের পরিকল্পনা করা হলেও সেটি আলোর মুখ দেখেনি। সিলেবাস তৈরি না হওয়া এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারী সংস্থা NTRCA চেয়ারম্যানের বদলি জনিত কারণে বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য মোট ১১৬টি বিষয়ের সিলেবাস প্রকাশ করতে হবে। এর মধ্যে ১০৬টি সিলেবাস অনুমোদন হলেও আরও ১০টি সিলেবাস যুক্ত হবে। আগামী সপ্তাহে সিলেবাস সম্পূর্ণ রেডি হয়ে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেবাস প্রকাশিত হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

ঈদুল আজহার পূর্বেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
3
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বদলি নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়:

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)' প্রকাশ করেছে। এই নীতিমালার মাধ্যমে এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে।
বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
আবেদনের যোগ্যতা: প্রথম যোগদানের পর অন্তত ২ বছর চাকরি পূর্ণ হলে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। এছাড়া এক কর্মস্থল থেকে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় বদলির জন্য অন্তত ২ বছর অপেক্ষা করতে হবে।
বদলির সীমা: একজন শিক্ষক তার সমগ্র চাকরিকালীন জীবনে সর্বোচ্চ ৩ (তিন) বার বদলি হওয়ার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারী শিক্ষক তার নিজ জেলা, স্বামী/স্ত্রীর নিজ জেলা বা কর্মস্থলে বদলির জন্য সর্বোচ্চ ৩টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন।
অগ্রাধিকারের নিয়ম: নারী শিক্ষক, দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
আদেশ ও যোগদান: বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষককে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
সীমাবদ্ধতা: একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ২ জন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয়ে একজনের অধিক শিক্ষককে বদলির সুযোগ দেওয়া হবে না।
উল্লেখ্য যে, কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সাময়িক বরখাস্ত বা স্টপ পেমেন্ট আদেশ কার্যকর থাকলে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশের তোড়জোড় শুরু হয়েছিল বেশ আগেই। বিষয়টি নিয়ে দফায় দফায় সভাও করা হয়েছে। তবে সিলেবাস অনুমোদন, নীতিমালা প্রকাশ এবং নতুন চেয়ারম্যানের যোগদান নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি। নতুন করে কোনো সুখবরও দিতে পারছে না নিয়োগদাতা প্রতিষ্ঠানও।

বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নতুন সিলেবাস প্রকাশ করতে হবে। সংশোধিত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। তবে সেটি এখনো অনুমোদিত হয়নি। সিলেবাস অনুমোদনের পাশাপাশি নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালাও জারি করতে হবে।

সূত্রের তথ্য বলছে, এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজা মো. আব্দুল হাই। তবে তিনি গত সোমবার পর্যন্ত অফিস করেননি। গত বৃহস্পতিবার তিনি একদিন এনটিআরসিএ অফিসে গিয়েছিলেন। নতুন চেয়ারম্যানের যোগদান না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের কাজে গতি আসছে না। এর ফলে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নিশ্চিতভাবে বলতে পারছে না এনটিআরসিএ।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম অনেকটাই থমকে রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনেক কাজ রয়েছে। সেগুলো শেষ না করে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। এজন্য চাকরিপ্রার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
3
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ নিয়ে সুখবর দিতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আসন্ন ঈদের আগে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হলেও সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৯ মে) এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান রাজা আব্দুল হাই যোগদান না করায় সংস্থাটির সদস্য নূরে আলম সিদ্দিকীকে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি বিজ্ঞপ্তি প্রকাশের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। নিয়মিত চেয়ারম্যান না আসা পর্যন্ত ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নূরে আলম সিদ্দিকী রুটিন দায়িত্ব পালন করছেন। আমরা যেন নিয়মিত বেতন-ভাতা পাই, এজন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। ফলে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।’
1