Medi Notes Hour
3.23K subscribers
1 photo
74 links
Download Telegram
Medi Notes Hour
গুরুত্বপূর্ণ তথ্যাবলী জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ১৯৭২ সালের ১৭ জানুয়ারি। বাংলাদেশর জাতীয় পতাকার সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল রয়েছে? জাপান ও পালাউ।…
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান।

বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে? ভারত ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের জাতীয় পতাকার কয়টি রং আছে?২টি।

বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? ১০:৬/৫:৩।

বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশের জাতীয় পতাকার রং কী?
গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত।

বাংলাদেশের পতাকা প্রথমবারের মত উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়।

বাংলাদেশের জাতীয় পতাকা কে সর্বপ্রথম উত্তোলন করেন? আ. স. ম. আবদুর রব।

বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি।

প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? ২ ফেব্রুয়ারি।

'জাতীয় মূল্য সংযোজন কর দিবস' কত তারিখে উদযাপিত হয়?১০ ডিসেম্বর।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?৮ সেপ্টেম্বর।

আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? ৮ই মার্চ।

কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত? জাতীয় শিশু দিবস।

সম্প্রতি কোন দিনটিকে 'মুক্তিযোদ্ধা দিবস' ঘোষণা করা হয়েছে? ১ ডিসেম্বর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়? ২১ ফেব্রুয়ারি।

জেল হত্যা দিবস কবে?৩ নভেম্বর।

🖋️Medi Notes Hour💉
153
📌 HSC-23: Medical Exam Update


এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

[তথ্যসুত্র: MediVoice]


🎓 Study on Telegram!
😢127😱5
📌📌
বাংলাদেশের দিবসসমূহ (ডিসেম্বর):

• মুক্তিযোদ্ধা দিবস- ১ ডিসেম্বর
• স্বৈরাচার পতন দিবস বা সংবিধান সংরক্ষণ দিবস- ৬ ডিসেম্বর
• জাতীয় যুব দিবস- ৮ ডিসেম্বর
• বেগম রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
• জাতীয় ভ্যাট দিবস- ১০ ডিসেম্বর
• স্মার্ট বাংলাদেশ দিবস- ১২ ডিসেম্বর
• শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
• বিজয় দিবস- ১৬ ডিসেম্বর


সোর্স- উইকিপিডিয়া

🖋️Medi Notes Hour💉
13
📌বিদেশিদের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক বই

➡️দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান- লে.জে.এ খান নিয়াজী।

➡️দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ- আর্চার কে ব্লার্ড।

➡️রেইপ অব বাংলাদেশ- এ্যান্থনি ম্যাসকারেনহাস।

➡️বাংলাদেশ: এ লিগ্যাসি অব ব্লাড- এ্যান্থনি ম্যাসকারেনহাস।

➡️Surrender At Dacca: Birth of a Nation- লে. জে. জেএফআর জেকব

➡️Massacre- Robert Payne.

➡️The Discovery of Bangladesh- Stephen M. Gill

➡️তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই মুক্তিযুদ্ধ নিয়ে '১৯৭১' উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়।

➡️ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস হচ্ছে চিলে কোঠার সেপাই।

🖋️Medi Notes Hour💉
14🥰4
মুজিবনগর সরকারের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়


১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
• রাষ্ট্রপতি

২. সৈয়দ নজরুল ইসলাম
• উপরাষ্ট্রপতি

৩. তাজউদ্দীন আহমদ
• প্রধানমন্ত্রী
• প্রতিরক্ষা মন্ত্রণালয়
• তথ্য ও বেতার এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়
• অর্থনৈতিক বিষয়, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়
• শিক্ষা, স্থানীয় স্বায়ত্তশাসন সরকার, স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়
• সংস্থাপন ও প্রশাসন মন্ত্রণালয়
(যেসব বিষয়ের দায়িত্ব মন্ত্রিপরিষদের অন্য কোনো সদস্যকে প্রদান করা হয়নি)

৪. খন্দকার মোশতাক আহমেদ
• পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়
• আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

৫. এম মনসুর আলী
• অর্থ ও জাতীয় রাজস্ব মন্ত্রণালয়
• বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়
• পরিবহন মন্ত্রণালয়

৬. এ এইচ এম কামারুজ্জামান
• স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়
• সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়
• কৃষি মন্ত্রণালয়

🖋️Medi Notes Hour💉
🔥121
গুরুত্বপূর্ণ কিছু সাধারণ:

• জাতীয় পতাকা দিবস— ২ মার্চ
• বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস— ১০ জানুয়ারি
• বাংলাদেশে কৃষি দিবস— পহেলা অগ্রহায়ণ
• 'আসাদের শার্ট' -এর লেখক— শামসুর রাহমান
• জেলহত্যা সংঘটিত হয়— ১৯৭৫ সালের ৩ নভেম্বর
• শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়— ১৪ ডিসেম্বর
• বাংলাদেশের জাতীয় দিবস— ২৬শে মার্চ
• মুজিবনগর দিবস— ১৭ এপ্রিল
• রোকেয়া দিবস— ৯ ডিসেম্বর
• সংবিধান দিবস— ৪ নভেম্বর
• স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয়— ১০ এপ্রিল ১৯৭১
• কক-বরক ভাষায় কারা কথা বলে— ত্রিপুরা
• ত্রিপুরাদের প্রধান উৎসব— বৈসুক
•খাসিয়া উপজাতি বাস করে— সিলেটে
• ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রতে বিভক্ত— ৩৬টি
• বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি— মারমা
• বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা— ৩২টি
• বাংলাদেশে গারো উপজাতি বাস করে— ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়
• 'গারোদের ঘর বসতি' গল্পটির লেখক— শাবলু শাহাবউদ্দিন
• বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত— রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে
• সবচেয়ে বেশি লোক বাস করে— ঢাকা জেলায়
• বাংলাদেশের কোন উপজাতি মুসলমান— পাঙন
• রাজবংশী উপজাতিরা বাস করে— রংপুরে
• ঢাকার পূর্বনাম— জাহাঙ্গীরনগর
• মহাস্থানগড়ের পূর্বনাম ছিল— পুণ্ড্রনগর
• ইসলাম খান ঢাকার নাম রাখেন— জাহাঙ্গীরনগর
• লালবাগ কেল্লার আদি নাম— আওরঙ্গবাদ দূর্গ
• প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন— শফিকুল হক হীরা
• প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার— নিয়াজ মুর্শেদ
• বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস লাভ— ১৯৯৭ সালে
• জাতীয় সংহতি দিবস— ৭ নভেম্বর
• শহিদ আসাদ দিবস— ২০ জানুয়ারি
• বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী— চাকমা
• মারমাদের প্রধান পেশা— জুম চাষ
• সাঁওতালরা বাস করে— রাজশাহী ও দিনাজপুরে
• বরিশালের পূর্বনাম— চন্দ্রদ্বীপ
• ময়মনসিংহ জেলার পূর্বনাম— নাসিরাবাদ
• সিলেটের পূর্বনাম— জালালাবাদ
• ঢাকা কত নম্বর সেক্টরের ছিল— ২ সেক্টর

🖋️Medi Notes Hour💉
🔥152💯1
♦️গুরুত্বপূর্ণ তথ্য♦️

🚩প্রথম স্মার্ট গ্রাম- হিজলী,ঝিনাইদহ

🚩প্রথম স্মার্ট উপজেলা-শিবচর,মাদারীপুর

🚩প্রস্তাবিত প্রথম স্মার্ট জেলা-চট্রগ্রাম

🚩প্রথম ডিজিটাল গ্রাম-তুলাতলী, কক্সবাজার

🚩প্রথম ডিজিটাল আইল্যান্ড-মহেশখালী, কক্সবাজার

🚩প্রথম ডিজিটাল জেলা-যশোর

🚩প্রথম সাইবার সিটি-সিলেট

🖋️Medi Notes Hour💉
27🤯5❤‍🔥2
🚩স্বাধীন বাংলা বেতার (পর্ব-০১)

🔰স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কী?মুক্তিযুদ্ধের সময়কাল একটি রেডিও স্টেশন।

🔰১৯৭১ সালে চট্টগ্রাম বেতারের ইমার্জেন্সি স্টুডিও ছিল কোথায়?কালুরঘাট, চট্টগ্রাম

🔰কালুরঘাট ইমার্জেন্সি স্টুডিওর নাম 'স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র' করা হয় কবে?২৬ মার্চ ১৯৭১।

🔰স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে 'বিপ্লবী' শব্দটি বাদ দেওয়া হয় –২৮ মার্চ ১৯৭১ (মেজর জিয়াউর রহমানের অনুরোধে 'বিপ্লবী' শব্দটি বাদ দেওয়া হয়)।

🔰স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল? তথ্য ও বেতার মন্ত্রণালয় (বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)।

🔰তথ্য ও বেতার মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন কে?তাজউদ্দীন আহমেদ

🔰 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে প্রথম কোন বাক্যটি ভেসে আসে?স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি।' সেদিনের এই ভেসে আসা কণ্ঠটি ছিল চট্টগ্রাম ফটিকছড়ি কলেজের সহ- অধ্যক্ষ আবুল কাশেম সন্দ্বীপের।

🖋️Medi Notes Hour💉
🔥183😱1
পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র
এক নজরে বিভিন্ন মডেল


💠জে.জে.থমসন-থমসন মডেল/কিসমিস মডেল/পাম পুডিং মডেল/তরমুজ মডেল-১৮৯৭

💠রাদারফোর্ড-পরমাণু মডেল-১৯১১

💠বোর-পরমাণু মডেল-১৯১৩

💠ম্যাক্স প্ল্যাঙ্ক-কোয়ান্টাম তত্ব-১৯০০

🖋️Medi Notes Hour💉
21🤯3❤‍🔥2
Forwarded from GK Hour (Nusrat Jahan)
বাংলাদেশের প্রথম

⋆ প্রথম প্রেসিডেন্ট - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
⋆ প্রথম প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমদ
⋆ প্রথম স্পিকার- শাহ আব্দুল হামিদ
প্রথম নারী স্পিকার-  শিরিন শারমিন চৌধুরী
⋆ প্রথম সেনাবাহিনী প্রধান- এম এ জি ওসমানী
⋆ প্রথম প্রধান বিচারপতি- এ এস এম সায়েম
⋆ প্রথম মুসলিম অভিনেত্রী- বনানী চৌধুরী
⋆ প্রথম ভাসমান হাসপাতাল- জীবন তরী
⋆ প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র- বেতবুনিয়া, রাঙামাটি
⋆ প্রথম এভারেস্ট জয়ী- মুসা ইব্রাহিম
⋆ প্রথম নারী এভারেস্ট জয়ী- নিশাত মজুমদার
⋆ প্রথম নারী উপাচার্য- ফারজানা ইসলাম
⋆ প্রথম বাণিজ্য জাহাজ- বাংলার দূত
⋆ প্রথম নারী পাইলট- কানিজ ফাতেমা রোকসানা
⋆ প্রথম নারী ট্রেন চালক সালমা খাতুন।
⋆ মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা।
⋆ প্রথম বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)
⋆ প্রথম বাংলা ছায়াছবি- মুখ ও মুখোশ (১৯৫৬ সাল)
⋆ প্রথম পতাকা উত্তোলন- ২রা মার্চ, ১৯৭১
⋆ প্রথম নোট চালু- ৪ মার্চ, ১৯৭২
⋆ প্রথম সংবাদপত্র- আজাদী
⋆ প্রথম নোবেল বিজয়ী- ড. মহম্মদ ইউনুস
⋆ প্রথম ডিজিটাল জেলা- যশোর
⋆ প্রথম ওয়াইফাই নগরী- সিলেট

🔰 GK Hour 🔰
21🥰5🤯32
মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলি (১)

🔰বাংলাদেশের ইতিহাসে কালরাত্রি হিসেবে স্বীকৃত কোন রাত্রি?২৫ মার্চ রাত ১৯৭১।

🔰২৫ মার্চ ছিল কী বার?বৃহস্পতিবার।

🔰৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি পেশ করেন? ৪ দফা।

🔰মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয় কবে?১০ এপ্রিল, ১৯৭১।

🔰বাংলাদেশের প্রবাসী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে?১৭ এপ্রিল, ১৯৭১।

🔰প্রবাসী সরকারে শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?সৈয়দ নজরুল ইসলাম।

🔰প্রবাসী সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?কলকাতার ৮নং থিয়েটার রোডে।

🔰বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?তাজউদ্দিন আহমেদ।

🔰বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?মুজিবনগর।

🔰বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?৩০ অক্টোবর, ২০১৭

🔰বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ কী ঘোষণা করেন?স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা।

🔰বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?রেসকোর্স ময়দানে।

🔰কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?২৬ মার্চ, ১৯৭১।

🔰১৯৭১ সালের ৭ মার্চ কেন বিখ্যাত?বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য।

🔰বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল-মেহেরপুরে।

🔰বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ এর?৩ মার্চ।

🔰১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'চরমপত্র' কে পরিচালনা ও উপস্থাপনা করতেন-এম আর আখতার মুকুল।

🔰কে "অপারেশন সার্চলাইট" এর নীল নকশা তৈরী করেন?টিক্কা খান।

🔰বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টান্যাশনাল' রেজিস্টারে স্বীকৃতি দেয় কেন সংগঠন? ইউনেস্কো

🔰বঙ্গবন্ধুর 'স্বাধীনতা ঘোষণা' ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? এম এ হান্নান।

🔰বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জাতির জনক ঘোষণা করা হয়- ৩ মার্চ, ১৯৭১।

🔰জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন?ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)।

🔰মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? গাজীপুরে।

🔰কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?সাইমন ড্রিং।

🔰বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়- ১৯৭১ সালের, ২মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায়।

🔰শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর-২৫ মার্চ রাতে।

🔰'অপারেশন সার্চ লাইট' কোন সালের ঘটনা?১৯৭১।

🔰হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? ২৫ মার্চ ১৯৭১ দিবাগত রাতে।

🔰বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? শেখ মুজিবুর রহমান।

🔰বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী।

🔰বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে?অধ্যাপক ইউসুফ আলী।

🖋️Medi Notes Hour💉
🔥215🤯2
Thanks for 2K Subscribers❤️🎉

🖋️Medi Notes Hour💉
19🥰7
📌মিয়োসিসের শর্টনোট

মিয়োসিস I

🔰প্রোফেজ I: ক্রোমোজোম ঘনীভূত হয়, এবং হোমোলগাস ক্রোমোজোমগুলি সিন্যাপসিস নামক একটি প্রক্রিয়ায় যুক্ত হয়। ক্রসিং ওভার ঘটে, যেখানে সমজাতীয় ক্রোমোজোমের মধ্যে জেনেটিক উপাদানের আদান-প্রদান হয়।

🔰মেটাফেজ I: হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া কোষের বিষুবরে (মেটাফেজ প্লেট) এ সারিবদ্ধ।

🔰অ্যানাফেজ I: হোমোলোগাস ক্রোমোজোমগুলি পৃথক হয় এবং কোষের বিপরীত মেরুতে চলে যায়, টাকু তন্তু দ্বারা টানা হয়।

🔰টেলোফেজ I: ক্রোমোজোম মেরুতে পৌঁছায় এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি কন্যা কোষ তৈরি করে।

মিয়োসিস II

🔰প্রোফেজ II: কোষ ভেঙে যায় এবং টেলোফেজ I চলাকালীন ক্রোমোজোমগুলি আবার ঘনীভূত হয়।

🔰মেটাফেজ II: ক্রোমোজোমগুলো মেটাফেজ প্লেটে লাইন আপ করে।

🔰অ্যানাফেজ II: সেন্ট্রোমেরেস বিভাজন এবং বোন ক্রোমাটিডগুলি পৃথক, কোষের বিপরীত মেরুগুলির দিকে অগ্রসর হয়।

🔰টেলোফেজ II: ক্রোমোজোম মেরুতে পৌঁছায়, ক্রোমোজোমের প্রতিটি সেটের চারপাশে পারমাণবিক খাম তৈরি হয় এবং সাইটোপ্লাজম আবার বিভক্ত হয়।

🔰সাইটোকাইনেসিস: চূড়ান্ত ফলাফল হল চারটি হ্যাপ্লয়েড কন্যা কোষ, যার প্রতিটিতে মূল ডিপ্লয়েড কোষ হিসাবে ক্রোমোজোমের অর্ধেক সংখ্যা রয়েছে।

🖋️Medi Notes Hour💉
22🤯2
পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য

✓উচ্চতা
✓ওজন
✓বুদ্ধিমত্তা
✓গাত্রবর্ণ/ত্বকের ব্রণ
✓চোখের বর্ণ
✓আচরণ

🖋️Medi Notes Hour💉
🥰3014🔥7🆒4
মানবদেহের কিছু নিষ্ক্রিয় অঙ্গসমূহ:

✓উপপল্লব
✓লোম
✓কক্কিক্স
✓অ্যাপেন্ডিক্স
✓আক্কেল দাঁত
✓পুচ্ছাস্থি
✓কর্ণপেশী

🖋️Medi Notes Hour💉
🔥3018😇9👌2🎉1
জেনে রাখি

🟢নদীমাতৃক দেশ-বাংলাদেশ

🟢ভাটির দেশ-বাংলাদেশ

🟢পৃথিবীর ব-দ্বীপ-বাংলাদেশ

🟢সোনালী আঁশের দেশ-বাংলাদেশ

🟢সাগর কন্যা বলা হয়-পটুয়াখালী

🟢প্রাচ্যের ড্যান্ডি-নারায়ণগঞ্জ

🟢বাংলার ভেনিস-বরিশাল

🟢বাংলার শস্যভান্ডার-বরিশাল

🟢বাংলাদেশের প্রবেশদ্বার-চট্টগ্রাম

🟢বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী-চট্টগ্রাম

🟢বারো আউলিয়ার দেশ-চট্টগ্রাম

🟢৩৬০ আউলিয়ার দেশ-সিলেট

🟢হিমালয়ের কন্যা-পঞ্চগড় জেলা

🟢মসজিদের শহর-ঢাকা

🟢রিক্সার শহর-ঢাকা

🟢পশ্চিমাবাহিনীর নদী-ডাকাতিয়া নদী

🟢কুমিল্লার দুঃখ-গোমতী

🖋️Medi Notes Hour💉
51🥰5🎉2
শেখ মুজিবুর রহমান -এর উপাধিসমূহ:

বঙ্গবন্ধু:
⭒তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ
⭒২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

জাতির জনক:
⭒আ. স. ম. আবদুর রহমান
⭒৩ মার্চ, ১৯৭১

রাজনীতির কবি (Poet of Politics):
⭒সাংবাদিক লোবেন জেঙ্কিন্স
⭒মার্কিন সাপ্তাহিক 'Newsweek’
⭒এপ্রিল, ১৯৭১

জুলিও কুরি শান্তি পদক:
⭒ফ্রান্স থেকে ভূষিত হন ১০ অক্টোবর, ১৯৭২
⭒গ্রহণ করেন ২৩ মে, ১৯৭৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি:
⭒বিবিসি শ্রোতা জরিপে নির্বাচিত হন
⭒২০০৪ সালে

বিশ্ববন্ধু:
⭒জাতিসংঘের সাবেক সচিব জেনারেল আনোয়ারুল করিম চৌধুরী
⭒১৬ আগস্ট, ২০১৯

গান্ধী শান্তি পুরস্কার:
⭒২০২০ সালে


Ref: GK-Master Book (DMC Scholar)

🖋️Medi Notes Hour💉
🤝124👏1
বাংলাদেশের স্বীকৃত সকল ভৌগোলিক নির্দেশক (G I)পণ্য

১.জামদানি শাড়ি (স্বীকৃতি ১৭/০৯/২০১৬)
২.ইলিশ (স্বীকৃতি ১৭/০৮/২০১৭)
৩.খিরসাপাত আম (স্বীকৃতি ২৭/০১/২০১৯)
৪.মসলিন শাড়ি (স্বীকৃতি ২৮/১২/২০২০)
৫.রাজশাহী সিল্ক (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৬.শতরঞ্জি বা হস্তশিল্প (স্বীকৃতি ২৬/০৪/ ২০২১)
৭.কালিজিরা চাল (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৮.দিনাজপুরের কাঁটারিভোগ (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
৯.বিজয়পুরের সাদামাটি (স্বীকৃতি ২৬/০৪/২০২১)
১০.বাগদা চিংড়ি ( স্বীকৃতি ২৪/০৪/২০২১)
১১.রাজশাহীর ফজলি আম (স্বীকৃতি ২২/০৫/২০২২)
১২.বগুড়ার দই (স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৩.শেরপুরের তুলসী মালা ধান(স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৪. চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম(স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৫.চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম (স্বীকৃতি ০৫/০৭/২০২৩)
১৬.সিলেটের শীতল পাটি (স্বীকৃতি ২০/০৭/২০২৩)
১৭.নাটোরের কাঁচা গোল্লা (স্বীকৃতি ০৮/০৮/২০২৩)
সর্বশেষ ৯ জানুয়ারি ২০২৪ জি আই পণ্য হিসেবে
১৮.টাংগাইলের চমচম,
১৯.কুমিল্লার রসমালাই,
২০.কুষ্টিয়ার তিলের খাজা,
২১.বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল কে স্বীকৃতি দেয়া হয়।
২২.সর্বশেষ জি আই পণ্য- যশোরের খেজুরের গুড়।
স্বীকৃতি পায়-২৮ জানুয়ারি, ২০২৪

🖋️Medi Notes Hour💉
33🔥1
জীববিজ্ঞান ২য় পত্র

ব্যারোরিসেপ্টর: মানুষের রক্তবাহিকার প্রাচীরে যে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত বা রিসেপ্টর থাকে, যেগুলো রক্তের চাপের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহের রক্তচাপের ভারসাম্যও রক্ষা করে, সেই প্রান্তগুলোকে বা রিসেপ্টরগুলোকে ব্যারোরিসেপ্টর বলে।

ব্যারোরিসেপ্টর মূলত দুই প্রকার।
১. উচ্চচাপ ব্যারোরিসেপ্টর
২. নিম্নচাপ ব্যারোরিসেপ্টর

১. উচ্চচাপ ব্যারোরিসেপ্টর: যা রক্তের চাপকে গ্রহণ করে মস্তিষ্কের মেডুলা অংশে প্রেরণ করে এবং ভ্যাসোমোটর (যা ভ্যাসেলের উপর কাজ করে, যেমন- রক্তবাহিকা, হৃদপিণ্ড ইত্যাদি) সেন্টারকে দমন করে (যার কাজ হলো মূলত রক্তবাহিকা সংকোচনে উদ্দীপনা দেওয়া, হৃৎপেশি ও পেসমেকারকে উদ্দীপ্ত করে)।
এই ব্যারোরিসেপ্টর আবার দুই ধরনের।
১. ক্যারোটিড,
২. অ্যাওর্টিক (স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের প্রথম বর্ণ)
ক্যারোটিড রিসেপ্টর থেকে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু এবং অ্যাওর্টিক রিসেপ্টর ভেগাস স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। (মনে রাখার উপায়: কঅ ৯,১০। অর্থাৎ ক্যারোটিড- ৯ নং স্নায়ু এবং অ্যাওর্টিক- ১০ নং স্নায়ু। এরজন্য কোন স্নায়ু কত নম্বর সেটি জানা থাকতে হবে।)

এই স্নায়ুগুলো অবস্থান করে মূলত দুই ধমনী, অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড ধমনীতে।


২. নিম্নচাপ ব্যারোরিসেপ্টর: যা সাধারণত ইনফেরিয়র ভেনাক্যাভা ও সুপেরিয়র ভেনাক্যাভা বা দুই বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা (মূলত পালমোনারি শিরা), ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের প্রাচীরে থাকে। এই রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে বলে একে আয়তন ব্যারোরিসেপ্টর বা ভলিউম ব্যারোরিসেপ্টরও বলে। এই সংবেদী স্নায়ু প্রান্তগুলো স্নায়ুকে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে প্রেরণ করে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস ক্ষরিত অ্যান্টিডাইইউরেটিক হরমোন (ADH) বা ভ্যাসোপ্রেসিন এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে।



অর্থাৎ, উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো থাকে ধমনীগাত্রে এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো থাকে শিরাগাত্রে ও হৃদপিণ্ডের ডান অলিন্দ ও নিলয়ের প্রাচীরে।

🖋️Medi Notes Hour💉
14
Forwarded from Study on Telegram! (SOT) - Admission News Platform (সুহাসিনী✿)
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙
ইদ মুবারাক❣️
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা🌙
18