17.8K subscribers
1.88K photos
350 videos
73 files
1.34K links
আল্লাহ আপনার দুনিয়ার কষ্ট দূর করে দিক, আখিরাত সহজ করে দিক, আমীন।

প্রয়োজনে: @HopeDM

আমাদের সব চ্যানেলঃ https://t.me/Hope24hours/1215

এনোনিমাস মেসেজ পাঠাতে: https://chithi.me/Hope24hours
উত্তর:
https://t.me/a_teardrop
Download Telegram
অফিস থেকে বাসায় ফিরছিলাম। নতুন জব তবে মনের মত মনে হলেও মনের মত ছিলোনা। বৃষ্টি ছিলো তাই বাস না পেয়ে সিএনজিতে উঠি। পাশে বসে আছে হিন্দু দম্পতি। আমি মহিলার দিকে না তাকিয়ে সরাসরি সিএনজিতে উঠে পরি।

পরোক্ষনেই মনে হলো লোকটা আমার বয়সের যিনি বিয়ে করেছেন, তবে তিনি আমার বসাতে সাচ্ছন্দ্যবোধ করছেনা। কারন তার স্ত্রী আমার দিকে কয়েকবার তাকিয়েছে। আমার দিকে তাকাচ্ছে এটা উপলব্ধি করার সাথে সাথে আমি বাহিরে তাকাই। হিন্দু ভাইটির ব্যাপারটি গায়রতে লাগে। সে তার ওয়াইফের সাথে রাগান্বিত ভাবে বলে সুন্দর করে বসতে পারোনা!!!? মহিলাটা সাথে সাথে এতো জোরে চেচামেচি করে উঠে যে পুরুষ মানুষ ওয়াইফকে কি বলবে বুঝতে পারেনা।


সিএনজিতে সামনে বসার মত যায়গা ছিলোনা। কারন সেখানে অলরেডি একজন ব্যাক্তি বসে ছিলো। সেই ব্যাক্তি মাঝপথে উঠা মাত্রই আমি সামনে চলে যাই। আর আমার মনে পরতে থাকে,, আহ!! আমিই একা নই যার মনে হিংসা জাগে, আহলিয়া অন্য কোনো পুরুষের দিকে তাকালে। আমি বাদেও এমন লোক রয়েছে। ওই লোকটার জন্য আমার খুব খারাপ লাগে। কারন লোকটা কালো ও জীর্ণ সীর্ন ছিলো। আমিও আমার কথা ভাবতে শুরু করলাম। আমার ওয়াইফ যখন আমার থেকে লম্বা ও সুন্দর ছেলের দিকে তাকায় তখন আমারো কতটা খারাপ লাগে! কতটা অসহায় লাগে!!

ওয়াল্লাহি একমাত্র আল্লাহ ছাড়া কেও জানেনা। এই কষ্ট কেও বুঝেনা। আল্লাহ সুবঃ বুঝেন। যাইহোক, আমার খুব কষ্ট লাগলো সেই হিন্দু ভাইটির জন্য। আবার একই সাথে আমার মত চিন্তাধারি ব্যাক্তি পেয়ে আনন্দ হচ্ছিলো। আল্লাহ ভালো রাখুক প্রতিটা সম্পর্ক। আর আমাদের নফসগুলোকে হিফাজতে রাখুক। আমিন ইয়া রব্বাল আলামিন- নাজমুল আমান

(হোপ এর মন্তব্যঃ আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম। আমাদের স্ত্রী স্বামী দুজনের গায়রতবোধ কে প্রশংসিত হিসেবে দেখা হয়। স্বামী স্ত্রী দুজনেই একান্ত একজন অপরের। এবং দুজনের কোনো কমতি থাকলে ও হক আদায়ের নির্দেশ রয়েছে। আলহামদুলিল্লাহ)
78👍13
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
23
রাসুল (সা.) বলেছেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)


পড়া হয়েছে এশা? এশার প্রতি গুরত্ব দিব। ঘুমোনোর আগে অযু করে ঘুমোবো ইন শা আল্লাহ
62😢46👍6
সুন্নাহ বাক্য সিরিজঃ শিখে নিন কখন কোথায় কি বলতে হবেঃ ২

Cr: Taqdim
38👍3
জ্বালানি তেলের দাম বাড়বে, তবে তা রাত ২ টার পর থেকে এমনটাই ঘোষণা ছিলো। আর পেট্রোলপাম্প মালিকরা তাই গতকাল রাতে আগে ভাগেই পাম্প বন্ধ করে দিয়েছে। কারণ মজুদ করা তেল নতুবা দ্বিগুণ দামে কিভাবে বিক্রি হবে?

কি সুন্দর না? আমার এই দেশ? কপালে কি এভাবে এভাবে অত্যাচারী শাসক আছে৷ আমরাই সম্ভবত একমাত্র দেশ যারা সুযোগ পেলে কাফনের কাপড়েও লাভের আশায় খুশি হবে। এটা পড়ুনঃ

https://t.me/SocietyUncensored/49
😢42👍2
ক্ষমা করা একটা মহৎ গুণ। তবে সকল ক্ষেত্রে ক্ষমা করা উচিৎ নয়। এ প্রসঙ্গে শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন [রাহ.] সুন্দর কিছু কথা বলেছেন। তিনি বলেন-
.
‌"এটা জেনে রাখা উচিৎ যে, যে আপনার ক্ষতি করে তাকে ক্ষমা করে দেয়া সবসময় প্রসংশনীয় নয়। আল্লাহ তা'আলা ক্ষমাকে ইসলাহ বা সংশোধনের সাথে সম্পর্কযুক্ত করে দিয়েছে। তিনি বলেন-
(فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّه)
.
'তবে যে ক্ষমা করে ও সংশোধন করে আল্লাহর কাছে তার পুরস্কার রয়েছে'[১]
.
কাজেই যদি মাফ ও ক্ষমা করার মাধ্যমে সংশোধন না হয় তাহলে ক্ষমা করবেন না এবং মাফ করবেন না।
.
এর একটা উদাহরণ হচ্ছে, যদি এমন কেউ আপনার ক্ষতি করে যে মন্দ ও অন্যায়কর্মের জন্য প্রসিদ্ধ, আর যদি আপনি তাকে ক্ষমা করে দেন তাহলে এটা কেবল তার অপকর্মকে বাড়িয়েই দেবে, তাহলে এই অবস্থায় তাকে ক্ষমা না করাই উত্তম; বরং সংশোধনের উদ্দেশ্যে তার কাছ থেকে স্বীয় হক আদায় করে নিন"[২]
.
.
[১) সূরা শুরা: ৪০
২) শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন (রাহ.), শারহু রিয়াদ্বিস সালিহীন: ১/১৮০; দারুল ওয়াতন, রিয়াদ, ১৪২৬ হি.]
30👍6😢3
Credit: Alor Poth - আলোর পথ
10
🍀আবদুল্লাহ ইব্‌নু ‘আমর ইব্‌নুল ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে ‘আবদুল্লাহ! আমি এ সংবাদ পেয়েছি যে, তুমি প্রতিদিন সওম পালন কর এবং সারা রাত সালাত আদায় করে থাকো। আমি বললাম, ঠিক (শুনেছেন) হে আল্লাহ্‌র রসূল! তিনি বললেনঃ এরূপ করবে না (বরং মাঝে মাঝে) সওম পালন করো আবার ছেড়েও দাও। (রাতে) সালাত আদায় কর আবার ঘুমাও। কেননা তোমার উপর তোমার শরীরের হাক্ব রয়েছে, তোমার চোখের হাক্ব রয়েছে, তোমার উপর তোমার স্ত্রীর হাক্ব আছে, তোমার মেহমানের হাক্ব আছে।
সহিহ বুখারী, হাদিস নং ১৯৭৫

🍀‘অবশ্যই সেদিন (শেষ বিচারে) তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।’ (সূরা আত-তাকাসুর-৮)


🌸আমরা অনেকেই আছি ঠিক মতো খাওয়াদাওয়া করি না,ঘুমাই না, মাঝে মাঝে ইসলামের দোহাই দিয়ে এগুলোকে জায়েজ করার চেষ্টা করি। না খেয়ে, না ঘুমিয়ে ইবাদত করার চেষ্টা করি। অথচ আল্লাহর দেয়া প্রতিটা নিয়ামতের যত্ন নিতে হবে,এগুলোর জন্য প্রশ্ন করা হবে।

🌸বয়স কম থাকাকালীন সময়ে আমাদের শরীরের উপর অসম্ভব রকম অত্যাচার করি। স্বাভাবিক ভাবে কম বয়স থাকার কারণে শরীরের কোনো সাইড ইফেক্ট দেখতে পাই না। কিন্তু বয়স যত বাড়বে শরীর প্রচন্ড দ্রুত নষ্ট হবে। খেয়াল করেই দেখুন না,আগের মানুষরা কত বয়স পর্যন্ত কত শক্ত সামর্থ্য ছিলো? আর আমরা ২৫/৩০ এ বুড়িয়ে যাচ্ছি।

🌸সার্মথ্য অনুযায়ী ঘুমোবো, খাব, সম্পর্কের যত্ন নিব। আল্লাহর দেয়া নিয়ামত গুলোর যত্ন নিব, হল আদায় করবো, আল্লাহ আমাদের জন্য সহজ করুক, আমীন।
54👍4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
18