17.8K subscribers
1.88K photos
350 videos
73 files
1.34K links
আল্লাহ আপনার দুনিয়ার কষ্ট দূর করে দিক, আখিরাত সহজ করে দিক, আমীন।

প্রয়োজনে: @HopeDM

আমাদের সব চ্যানেলঃ https://t.me/Hope24hours/1215

এনোনিমাস মেসেজ পাঠাতে: https://chithi.me/Hope24hours
উত্তর:
https://t.me/a_teardrop
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
43
এটা প্রিন্ট করে লাগিয়ে রাখতে পারেন বা প্রচার করতে পারেন লিফলেট হিসেবে। মূল ফাইল ও ক্রেডিট: https://t.me/designeddawah/171
51👍1
বোনরা পড়ুন আর সাবধান থাকুন অনলাইন ফিতনা হতেঃ
https://www.facebook.com/100067981993759/posts/pfbid026VSqtyiDMHnVN4qukRebnKf9oK1fuLAhRCjLz8Gmddxcv9Jb4wUgGaedmk4p6GAYl/?app=fbl

এই লিংক কাজ না করলেঃ লিংক



🍀একই ছেলে ২১ সালে আরিফ আজাদের নাম ব্যবহার করে, যা নিয়ে লেখকের পোস্টঃ https://www.facebook.com/groups/arifazadbolen/permalink/484902466281349/?app=fbl

🌸অপরাধীর আইডি লিংকঃ আইডি

খেয়াল করুন, ১০০০০+ ফলোয়ার। বোনরা, ভাইরা, অনলাইনে কারও আইডি দেখে বিশ্বাস করবেন না। আল্লাহ হিফাজত করুক,আমীন।

যাদের ফেসবুক নেই,তারা এখানে পড়ুনঃ
https://telegra.ph/মখশ-উনমচন--যনবকত-কশরর-গলপ-08-02

প্রমাণ পিডিএফঃ https://drive.google.com/file/d/1Fl7_4R4jNZLvKEKlwvK80p0MmFxAYs4a/view
🤬16😢13👍4😱3
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন- রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ আল্লাহ্ তা‘আলা বলেছেনঃ

হে আদম সন্তান! যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে (ক্ষমা) প্রত্যাশা করবে, তুমি যা-ই প্রকাশ হোক না কেন আমি তা ক্ষমা করে দেব- আর আমি কোন কিছুর পরোয়া করি না।

হে আদম সন্তান! তোমার গোনাহ্ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান! যদি তুমি পৃথিবী পরিমাণ গোনাহ্ নিয়ে আমার কাছে আস এবং আমার সঙ্গে কোন কিছুকে শরীক না করে (আখেরাতে) সাক্ষাত কর, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাত করবো। [তিরমিযী (নং-৩৫৪০) এ হাদীসটিকে হাসান বলেছেন।]


৪০ হাদিস, হাদিস নং ৪২
হাদিসের মান: হাসান হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD


🌸মৃত্যুর আগে যদি এক মূর্হতের জন্য হলে ও মন থেকে ক্ষমা চাওয়া না হয়, তবে রবের সামনে কিভাবে দাড়াবো? কি অযুহাত দেখাবো? যে রব এতটা দয়ালু সে রবের কাছে ক্ষমা প্রার্থনায় এত কার্পণ্য?
71😱5👍1
😢20👍3
🍀মেয়েদের এটা বোঝা উচিত যে তাদেরকে বিয়ের প্রতিশ্রুতি, প্রস্তাব কিংবা প্রলোভন" যেটাই দেয়া হোক না কেন তাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সেই প্রস্তাব অভিভাবকের কাছে পৌঁছে দেয়া এবং নিজের আবেগকে প্রাধান্য দেয়ার আগে দায়িত্বশীল অভিভাবকের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া। এরপর ইস্তিখারা করে আল্লাহর ফয়সালা মেনে নেক জীবনসঙ্গী বেছে নেয়া।

🍀কিন্তু "দ্বীন" মানে এমন মেয়েরাও ইদানীং লেবাসধারীদের শিকারে পরিণত হচ্ছে!
বিয়ের জন্য ছবি আদানপ্রদান জায়েজ না!
পাত্র কিংবা পাত্রের মহিলা মাহরাম এসে সরাসরি পাত্রীকে দেখে যাবে এটাই নিয়ম।
বিয়ে হওয়ার আগে পাত্র নিজেই তো গায়রে মাহরাম!

🍀প্র‍্যাকটিসিং হলেই নিজেকে ফিতনামুক্ত ভাবার প্রবণতা বন্ধ না হলে পরিণতিটা কখনোই ভালো হবে না। ‌আপনারা পর্দা করেন, সারাজীবন পরপুরুষের থেকে দূরে থাকেন কিন্তু ভুল মানুষের কাছে নিজেকে উন্মুক্ত করে সারাজীবনের অর্জন ধুলোয় মিশিয়ে দিচ্ছেন না তো?

🍀গায়রে মাহরাম আলেম হোক, আওয়াম হোক, পুরুষ শিক্ষক হোক সবার থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখা পর্দার বিধানের মৌলিক দাবী। যেখানেই এই বিধানে শিথিলতা প্রদর্শন করবেন সেখানেই শয়তান সুযোগ নিবে!

🍀যারা প্রকৃত মুসলিম তাদের কাছে অ(মু)সলিম নারীরাও নিরাপদ। কিন্তু আপনি বুঝার সুযোগ নেই কে ধোঁকা দিবে, কে উম্মাহর একজন মেয়ে হিসেবে আপনাকে সম্মান দিবে। তাই দয়া করে নিজেরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবুন। আবেগে বিবেক হারাবেন না! যতবড় সেলিব্রেটি হোক, যতবড় আলেম হোক, যত টাকা পয়সাওয়ালা হোক আপনি তাদের ফাঁদ চিনে যদি নিরাপদ দুরত্বে না সরতে পারেন তবে নিজের আসন্ন বিপদের জন্য প্রস্তুত থাকুন!
‌‌
🍀উম্মাহর প্রতিটি মেয়ের ইজ্জত আমাদের কাছে দামী! আমরা দাম দিলেও নিজেরা নিজেদের কদর করতে যদি না শেখেন তবে পরে আফসোস করে কী লাভ? - Mayraj Hossain
50👍13😢8
রসূল (ﷺ) বলেছেনঃ
আশূরার দিনের সিয়াম দ্বারা আমি আল্লাহ্‌র নিকট বিগত বছরের গুনাহ মাফের আশা রাখি।
(ইবনে মাজাহ, হাদিস নং ১৭৩৮) (CR: Transient Musafir)
37👍1
অভিনেতা শামীম ও শক্তি ভাইকে নিয়ে করা পোস্টে শক্তি ভাইয়ের কমেন্ট।
65👍2
আগে অল্পকিছু মানুষের মাঝেই সীমাবদ্ধ ছিল ব্যাপারটা। তাই কিছু বলার প্রয়োজন মনে করিনি। এবার ৪ লক্ষ ফলোয়ারের একটা পেইজ থেকে একই রকম পোস্ট করা হল। ভুল হয়েছিল আগে জিনিসটা এড্রেস না করাটা।

আচ্ছা, এই পোস্টটা যদি শামীম দেখে সে কি পজিটিভ ভাবে নেবে নাকি নেগেটিভ ভাবে নেবে। পোস্টের ভাষা চয়ন (দুনিয়ার জন্য বিক্রি হয়ে যাওয়া ইত্যাদি) এগুলো কি দাওয়াতের ভাষা? নাকি অপমান করার, খোঁচা দেবার ভাষা? এর ফলে দীনী কমিউনিটিতে তার যোগ দেবার, ওঠাবসা করার ইচ্ছেটা কি বাড়বে, নাকি কমবে? আকর্ষণ বাড়বে, নাকি বীতশ্রদ্ধ হয়ে যাবে। এভাবেই আমরা আমাদের ভাষা দিয়ে মানুষকে দূরে ঠেলে দিই।

শামীমের পরিবার নামাজি। সে ইসলাম নিয়েও ভাবে। বিদ্বেষীদের সাথে তর্কাতর্কি করে। করোনার সময় কুরআন পড়েছে পুরোটা। আমার ক্যাডেট কলেজের ফ্রেন্ডদের মাঝে আমি আমার মত করে দাওয়াহ করি। বইটই পাঠাই। শামীমকে আমার বইগুলো পাঠাই। বেশকিছু বই ও পড়েছে। আমার পোস্টগুলো রেগুলার পড়ে, প্রশংসা করে। আমি ওর ব্যাপারে আাশাবাদী। আপনারাও দুআ করবেন। কিন্তু এরকম পোস্ট ও খোঁচা আমার কাজকে পিছিয়ে দেয়। দীনী কমিউনিটির প্রতি আকর্ষণের বদলে বিকর্ষণ তৈরি হয়। এরকম খোঁচামারা লোকজনের সাথে উঠবস করতে হবে ভাবলে এক পা এগোলে দুই পা পিছিয়ে যাওয়াটাই স্বাভাবিক।

হিদায়াত একমাত্র আল্লাহই বন্টন করেন। বান্দার তলব ও আকর্ষণ দেখেন। অন্তরের শুদ্ধতা দেখেন। শামীম আমার দেখা পরিষ্কার অন্তরের মানুষ। আমি ভরপুর আশা রাখি, আল্লাহ অবশ্যই একদিন কবুল করবেন। কিন্তু এভাবে খোঁচা আপনারা দিয়েন না। আমরা একসাথে ৫৩ জন পড়তাম। অনেকেই আলহামদুলিল্লাহ দীনী জীবনযাপন করছে। শামীমও আসবে, ঝোঁকটা আছে পুরোমাত্রায়। পারিপার্শ্বিক কারণে পারছে না। আমাদের দুআই পারে বাধাগুলো দূর করতে।

আপনারা মেহেরবানি করে এসব পোস্ট আর করবেন না। এই হিদায়াত পাওয়া না পাওয়া আমাদের নিজেদের কোনো কৃতিত্ব বা অ-কৃতিত্ব না। শুধু দুআ করবেন। অনেক অভিনেতা-অভিনেত্রীই দীনের পথে ফিরে আসেন। মিউজিক, ফ্রিমিক্সিং ও অন্যান্য গুনাহের জীবন ছেড়ে দেন। জুনায়েদ জামশেদ, জাইরা ওয়াসিম, সানা খান, বোন আমাতুল্লাহ হ্যাপী। অনেকেই পেরেছেন। অসম্ভব কিছু না। এরকম অপমান আর খোঁচা দিয়ে হিদায়াতের পথটা আরও কঠিন করে দিবেন না।

এমন পোস্ট যারা করেন, তারা আমাকে আল্লাহর জন্য ভালেবাসেন বলেই করেন। সেই ভালোবাসার দাবি নিয়েই বলছি, এভাবে তুলনা করে পোস্ট আর করবেন না। কোথায়ও দেখলে সাথে সাথে জানাবেন, আমি এটা পছন্দ করি না। আমার দাওয়াতী কাজকে এগুলো ক্ষতিগ্রস্ত করে।

- শক্তি ভাইয়ার প্রোফাইল থেকে নেয়া।
😢5319👍9
সুন্নাহ বাক্য সিরিজঃ শিখে নিন কখন কোথায় কি বলতে হবেঃ ১

Cr: Taqdim
62
অফিস থেকে বাসায় ফিরছিলাম। নতুন জব তবে মনের মত মনে হলেও মনের মত ছিলোনা। বৃষ্টি ছিলো তাই বাস না পেয়ে সিএনজিতে উঠি। পাশে বসে আছে হিন্দু দম্পতি। আমি মহিলার দিকে না তাকিয়ে সরাসরি সিএনজিতে উঠে পরি।

পরোক্ষনেই মনে হলো লোকটা আমার বয়সের যিনি বিয়ে করেছেন, তবে তিনি আমার বসাতে সাচ্ছন্দ্যবোধ করছেনা। কারন তার স্ত্রী আমার দিকে কয়েকবার তাকিয়েছে। আমার দিকে তাকাচ্ছে এটা উপলব্ধি করার সাথে সাথে আমি বাহিরে তাকাই। হিন্দু ভাইটির ব্যাপারটি গায়রতে লাগে। সে তার ওয়াইফের সাথে রাগান্বিত ভাবে বলে সুন্দর করে বসতে পারোনা!!!? মহিলাটা সাথে সাথে এতো জোরে চেচামেচি করে উঠে যে পুরুষ মানুষ ওয়াইফকে কি বলবে বুঝতে পারেনা।


সিএনজিতে সামনে বসার মত যায়গা ছিলোনা। কারন সেখানে অলরেডি একজন ব্যাক্তি বসে ছিলো। সেই ব্যাক্তি মাঝপথে উঠা মাত্রই আমি সামনে চলে যাই। আর আমার মনে পরতে থাকে,, আহ!! আমিই একা নই যার মনে হিংসা জাগে, আহলিয়া অন্য কোনো পুরুষের দিকে তাকালে। আমি বাদেও এমন লোক রয়েছে। ওই লোকটার জন্য আমার খুব খারাপ লাগে। কারন লোকটা কালো ও জীর্ণ সীর্ন ছিলো। আমিও আমার কথা ভাবতে শুরু করলাম। আমার ওয়াইফ যখন আমার থেকে লম্বা ও সুন্দর ছেলের দিকে তাকায় তখন আমারো কতটা খারাপ লাগে! কতটা অসহায় লাগে!!

ওয়াল্লাহি একমাত্র আল্লাহ ছাড়া কেও জানেনা। এই কষ্ট কেও বুঝেনা। আল্লাহ সুবঃ বুঝেন। যাইহোক, আমার খুব কষ্ট লাগলো সেই হিন্দু ভাইটির জন্য। আবার একই সাথে আমার মত চিন্তাধারি ব্যাক্তি পেয়ে আনন্দ হচ্ছিলো। আল্লাহ ভালো রাখুক প্রতিটা সম্পর্ক। আর আমাদের নফসগুলোকে হিফাজতে রাখুক। আমিন ইয়া রব্বাল আলামিন- নাজমুল আমান

(হোপ এর মন্তব্যঃ আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম। আমাদের স্ত্রী স্বামী দুজনের গায়রতবোধ কে প্রশংসিত হিসেবে দেখা হয়। স্বামী স্ত্রী দুজনেই একান্ত একজন অপরের। এবং দুজনের কোনো কমতি থাকলে ও হক আদায়ের নির্দেশ রয়েছে। আলহামদুলিল্লাহ)
78👍13
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
23
রাসুল (সা.) বলেছেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)


পড়া হয়েছে এশা? এশার প্রতি গুরত্ব দিব। ঘুমোনোর আগে অযু করে ঘুমোবো ইন শা আল্লাহ
62😢46👍6
সুন্নাহ বাক্য সিরিজঃ শিখে নিন কখন কোথায় কি বলতে হবেঃ ২

Cr: Taqdim
38👍3