Hasan Shanth | হাসান শান্ত
488 subscribers
9 photos
1 file
27 links
Unlock Freedom
Download Telegram
Channel name was changed to «Business Masterminds BD»
খুব শীঘ্রই আমরা লাইভে দেখাবো কিভাবে অনলাইনে ব্যবসা সেটাপ করে প্রোডাক্ট সেইল করতে হয়।

আমরা একটা ফিজিক্যাল প্রোডাক্ট এবং একটা ডিজিটাল প্রোডাক্ট এড ক্যাম্পেইন করে সেইল জেনারেট করবো। সব গুলো স্টেপ ডাটাসহ আপনাদের সাথে শেয়ার করা হবে।
আলিবাব থেকে পণ্য আমদানির স্টেপ বাই স্টেপ
Channel name was changed to «BebshaPath.com»
যারা ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন তাদের জন্য Money Management খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই ব্যবসা করার সময় নতুন উদ্যোক্তাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়।বিশেষ করে যে ছয়টি বিষয় মেনে চলা একদম ফরযঃ

১. টাকা-পয়সার অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে

আমরা অনেকেই নিজের অবস্থান বুঝানোর জন্য লোক দেখানো টাকা পয়সা খরচ করি। অন্যের সামনে নিজের টাকা দেখানোর প্রবণতা দূর করতে হবে।এতে করে ব্যবসায়িক ভাবমূর্তির কোন উন্নতি তো হবেই না বরং,প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের টাকার পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসবে।

২. ইমার্জেন্সি ফান্ডস এবং সঞ্চয়

যখন আপনি নতুন ব্যবসা শুরু করবেন তখন সব টাকা একসাথে বিনিয়োগ না করার চেষ্টা করুন। একটা ইমার্জেন্সি ফান্ড রেখে দিন যেটা অতি প্রয়োজনীয় সময়ে আপনার ব্যবসাকে বাঁচিয়ে রাখবে। পাশাপাশি, সবসময়ই টাকা জমানোর দিকে খেয়াল রাখতে হবে। যেসব ক্ষেত্রে খরচ না করলেই নয়, সেসব ক্ষেত্রে খরচ করা যাবে। তবে সঞ্চয়ও জরুরী!
কারণ অনেক সময় দেখা যায়, প্রয়োজনের সময় টাকা খুঁজে পাওয়া যায় না।সেজন্য কিছু টাকা আগে থেকেই সঞ্চয় করে রাখা প্রয়োজন।

৩. প্রফিট মার্জিন

নতুন উদ্যোক্তারা একটা কমন ভুল করে থাকেন সেটা হচ্ছে পণ্যের সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করতে না পারা। অনেকে বেশি দাম নির্ধারণ করে ফেলেন আবার অনেকে কম।
শুধু পণ্যের ক্রয়মূল্যের সাথে প্রফিট যোগ করে না বরং সব ধরনের অপারেশনাল খরচ, মার্কেটিং খরচ সহ মিলিয়ে তারপর বিক্রয়মূল্য নির্ধারণ করতে হবে। প্রফিট মার্জিন High এমন পণ্য নিয়ে কাজ করার চেষ্টা করা উচিত।

৪. সঠিক ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিশ্চিত করতে হবে

আপনার যদি অতিরিক্ত টাকা থাকে এবং সেটা ব্যাংকে অযথা পড়ে থাকে, তাহলে সুবিধার চেয়ে অসুবিধাই হয় বেশী। কারণ অন্য কোথাও টাকা ইনভেস্ট করা হলে ব্যাংকের টাকার যথাযথ প্রয়োগ হবে, সেই সাথে বাড়তি টাকাও যোগ হবে।

প্রত্যেকদিনের কাজের ভিত্তিতে ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে হবে। প্রতিদিন কত টাকা খরচ হবে, কত টাকা ব্যাংকে রাখা নিরাপদ, কতটুকু বিনিয়োগের কাজে ব্যবহার করা হবে সব কিছুই আগে থেকেই পরিকল্পনার ছকে ফেলতে হবে।

৫. টাকা সঞ্চয় করার পরিমাণ নির্ণয় করতে হবে

ইকনমিক্সে একটা কথা আছে, ‘টাকা সঞ্চয় করার নূন্যতম মাত্রা’। অর্থাৎ লভ্যাংশের কতটুকু সঞ্চয় করা হবে সেটা আগে থেকেই নির্ধারণ করা উচিৎ।

বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট বলেন, "টাকা খরচের পর যেই টাকা বেঁচে যায় সেটা সঞ্চয় করো না, বরং টাকা সঞ্চয় করার পর যেই টাকা বেঁচে যাবে তা খরচ করো"

এজন্য আগে থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে হবে কতটুকু টাকা খরচ করা হবে এবং কতটুকু সঞ্চয় করা হবে। ভবিষ্যতে ব্যবসাকে বাড়িয়ে নিতে আরও কত টাকা খরচ করতে হবে, সেই মাত্রায় সঞ্চয় করে বাকি কাজের জন্য ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

৬. ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে

কালকে কি ঘটবে এই সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। তাই ভবিষ্যতে ব্যবসা লাভ করবে না লস করবে তা আগে থেকেই বলে দেয়া কঠিন। তাই যে কোন ব্যবসায়িক প্ল্যান করার সময় দ্বিতীয় কোন উপায় এবং প্ল্যানটি ভেস্তে গেলে কিভাবে পরিস্থিতি সামলাতে হবে তা আগে থেকেই অনুমান করে ব্যবস্থা করে রাখতে হবে। এ বিষয়ে আরো সতর্ক থাকতে আপনার কম্পিটিটিরদের চোখে চোখে রাখতে পারেন, তাদের ভুল ত্রুটি বা শক্তির জায়গাগুলো পড়াশোনা করুন।

-হাসান শান্ত
ব্যবসাপাঠ

#Money_Management #bebshapath
2
👌3👍1👏1🤓1
অনলাইনে ব্যবসা শুরু করতে চাইলে এটা দেখার চেষ্টা করুনঃ

https://youtu.be/Bh1JzXJHxZY?si=ubQv1I_0HkU2pClm
1👍1
Important

আপনারা জেনে দুঃখিত হবেন যে, আমার YouTube চ্যানেলটি কোন অজানা কারণে বন্ধ হয়ে গেছে।

আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলোঃ https://youtu.be/J2H4ZAyas6g
👏1
সম্পূর্ণ বিজনেস প্ল্যান তৈরি করার স্টেপ বাই স্টেপ