Hasan Shanth | হাসান শান্ত
488 subscribers
9 photos
1 file
27 links
Unlock Freedom
Download Telegram
ডিজিটাল প্রডাক্ট এর ডিমান্ড দিন দিন বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এই সেক্টর প্রায় ২৫০ বিলিয়ন ডলারের মার্কেটে পরিণত হবে। বিশ্বজুড়ে মানুষ অনলাইন থেকে বিভিন্ন ধরনের স্কিল শেখার চেষ্টা করছে, যার ফলে অনলাইন কোর্স, ইবুক, এবং টেমপ্লেটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।

ডিজিটাল প্রডাক্ট তৈরি করতে হলে প্রথমে কী নিয়ে কাজ করবেন ঠিক করুন। কোন বিষয়ে ভালো জানেন? সেটাই হতে পারে আপনার প্রথম প্রডাক্ট!🔥
1
অনেকেই ডিজিটাল প্রডাক্ট তৈরি করে সফল হয়েছেন। কিছু মানুষ ইবুক বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করছেন, কেউ বা টেমপ্লেট বা প্রেজেন্টেশন ফাইল বিক্রি করে নিয়মিত ইনকাম করছেন।

আপনি কবে শুরু করছেন??
অনলাইনে বিজনেস করছেন, অথচ সেলস ফানেলের কথা জানেন না? তাহলে আপনার সেল বাড়াতে প্রচুর স্ট্রাগল করতে হতে পারে।

সেলস ফানেলের স্টেপঃ
১. Awareness (মানুষকে জানানো)
২. Interest (আগ্রহ তৈরি করা)
৩. Consideration (বিবেচনা পর্ব)
৪. Decision (সিদ্ধান্ত নেওয়া)

(বিস্তারিত আমার ফেসবুকে)
https://www.facebook.com/share/p/1FEq4My1mt/?mibextid=wwXIfr

মেডা মার্কেটিং প্রো এর সাথে কথা বলে যা যা জানলাম
কাস্টমারদের একটা ছোট্ট 'Thank You' নোট ডেলিভারির সাথে পাঠান। বিশ্বাস করুন, এই একটা লাইন তাদেরকে আপনার রিটার্নিং কাস্টমারে পরিনত করবে।
Online Business checklist.pdf
128.3 KB
ব্যবসা শুরু করার পূর্বে এই চেকলিস্ট টা চেক করুন!
এই ওয়েবসাইটগুলো থেকে ফ্রিতেই বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে সার্টিফিকেশন নেয়া সম্ভব:–

Coursera: https://www.coursera.org/
edX: https://www.edx.org/
Udemy: https://www.udemy.com/
Khan Academy: https://lnkd.in/gt9qvQS4
MIT OpenCourseWare: https://ocw.mit.edu/
Harvard Online: https://lnkd.in/gPtcAnQN
Stanford Online: https://lnkd.in/g7-dqaPx
Yale Online Learning: https://lnkd.in/g38X9iZx
Google Digital Garage: https://lnkd.in/guu6PnG8
LinkedIn Learning: https://lnkd.in/gfHSC2hc
Skillshare: https://lnkd.in/gCv9X9tk
FutureLearn: https://lnkd.in/gDf88NZd
Alison: https://alison.com/
Codecademy: https://lnkd.in/gY5NVnrW
FreeCodeCamp: https://lnkd.in/gMksWuJk
Adobe Creative Cloud: https://lnkd.in/gW7egS_e
Microsoft Learn: https://lnkd.in/g4yXWC3n
Coursera for Business: https://lnkd.in/gz-VVa4Q
IBM Skills: https://www.ibm.com/skills
HubSpot Academy: https://lnkd.in/gNgMKB8y
Facebook Blueprint: https://lnkd.in/gxmmUjgz
Salesforce Trailhead: https://lnkd.in/gMVmunqP
Code.org: https://code.org/
Mozilla Developer Network: https://lnkd.in/gvr5E3pt
LinkedIn Skill Assessments: https://lnkd.in/gzjtUWk9
Google Analytics Academy: https://lnkd.in/g674rECt
OpenStax: https://openstax.org/
Tableau Public: https://lnkd.in/gzNwYF86
Unity Learn: https://learn.unity.com/
Duolingo: https://www.duolingo.com/
LinkedIn Learning: https://lnkd.in/gfHSC2hc
FutureLearn: https://lnkd.in/gDf88NZd
Alison: https://alison.com/
Codecademy: https://lnkd.in/gY5NVnrW
Adobe Creative Cloud: https://lnkd.in/gW7egS_e
Microsoft Learn: https://lnkd.in/g4yXWC3n
Coursera for Business: https://lnkd.in/gz-VVa4Q
IBM Skills: https://www.ibm.com/skills
HubSpot Academy: https://lnkd.in/gNgMKB8y
1
Channel name was changed to «Hasan Shanth | হাসান শান্ত»
যারা বিজনেস শুরু করবেন বা শুরু করেছেন, বিজনেস প্ল্যানিং করার সময় এক্সপার্ট কারো সহযোগীতা পান না তাদের জন্য এই এআই টুলসটা হতে পারে সেরা কনসাল্টেন্ট!!

আপনার বিজনেস সম্পর্কে লিখবেন, কি কি করেন, কবে থেকে শুরু করেছেন, টাইপ কি, প্রডাক্টস কি ইত্যাদি। সম্ভব হলে Goal থাকলেও লিখে দিবেন। এই টুলটি আপনার বিজনেস সম্পর্কে একদম বিস্তারিতভাবে সব এনালাইসিস রিপোর্ট সহ প্ল্যান দিয়ে দিবে!!

ট্রাই করে দেখতে পারেন।

লিংকঃ https://foundor.ai/en/
1
টাকা পয়সার সিক্রেট কি আসলে? মানুষ ধনী বা বড়লোক কিভাবে হয়? তারা কি এমন কিছু জানে যা বাকিরা জানেনা?

ধনী হতে চাইলে কিছু কঠিন সত্য বুঝতে হবে।
এগুলো গল্প না, ফর্মুলা না, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বের করা একেকটা সত্য।

অনেকে মনে করেন, ধনীরা হয়তো হঠাৎ করেই ভাগ্যবান হয়ে উঠেছে। টাকাপয়সা নাকি নিজেরাই এসে ধরা দিয়েছে। কিন্তু বাস্তবতা একদমই আলাদা।
আসলে তারা এমন কিছু নিয়ম মেনে চলে, যেগুলো বেশিরভাগ মানুষ জানেই না। আর জানলেও গুরুত্ব দেয় না। কারণ সেগুলো সহজ না, কিন্তু ফলাফল অসাধারণ।

এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য, যারা আসলেই নিজের জীবন পাল্টাতে চান। যারা আর পুরনো জীবনটাকেই মেনে নিতে রাজি নন। যারা নিজের পাশাপাশি নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেন।

নিচে ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করছি। এগুলো শুধু পড়লেই হবে না, বিশ্বাস করতে হবে এবং ধীরে ধীরে বাস্তবে রূপ দিতে হবে।
একবার মনের মধ্যে গেঁথে গেলে, ১২ মাসও লাগবে না, নিজের উন্নতি চোখে পড়বে..

১. সময়ের বদলে মূল্য তৈরি করেন।
একজন সাধারণ মানুষ তার সময় বিক্রি করে আয় করেন। সকাল থেকে সন্ধ্যা কাজ করেই আয় আসে।
কিন্তু যারা ধনী হয়েছেন, তারা এমন কিছু তৈরি করেছেন, যেটা তাদের উপস্থিতি ছাড়াও ইনকাম এনে দেয়। ব্যবসা, ডিজিটাল প্রডাক্ট, ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলোই তাদের “সময়” কে বাড়িয়ে দিয়েছে।

২. ঋণ নিজে খারাপ না, কিভাবে ব্যবহার করা হয় সেটাই আসল ব্যাপার।
বুদ্ধিমান মানুষ ঋণ নিয়ে সম্পদ তৈরি করেন যেমন বাড়ি, ব্যবসা, জমি ইত্যাদি।
আর অনেকেই ঋণ নিয়ে কেনেন দামি ফোন, গ্যাজেট, শখের জিনিস, যেগুলো এক টাকাও ফেরত আনে না।
একটা কথা মনে রাখুন, যেকোনো ঋণ যদি আপনার আয় বাড়াতে সাহায্য না করে, তাহলে সেটা আসলে একটা বোঝা।

৩. চাকরি নিরাপত্তা দিতে পারে, কিন্তু স্বাধীনতা দিতে পারে না।
অনেক ধনী ব্যক্তি শুরু করেছেন চাকরি দিয়ে, কিন্তু সেখানকার ইনকামকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন নিজেদের সিস্টেম।
অন্যদিকে কেউ কেউ একই ইনকাম শুধু খরচ করে ফেলেছেন।
স্বপ্ন যদি থাকে বড় কিছু গড়ার, তাহলে নিজের কিছু একটা শুরু করতেই হবে, ছোট হোক, ধীরে হোক, কিন্তু শুরুটা জরুরি।

৪. যাদের সঙ্গে সময় কাটান, তারাই আপনাকে গড়ে তোলে বা ভেঙে দেয়।
নেগেটিভ চিন্তাভাবনার মানুষের সাথে থেকে কেউ কখনো সামনে এগোতে পারেননি।
একজন মানুষ হিসেবে আপনি যাদের সাথে সময় কাটান, তাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, উদ্যম, সবই আপনার মধ্যে প্রভাব ফেলে।
নিজেকে এমন মানুষের মাঝে রাখুন, যাদের কাছ থেকে শেখা যায়।

৫. প্রচারে নয়, প্রগতিতে বিশ্বাস রাখেন।
আসল সাফল্য যারা অর্জন করেন, তারা সোশাল মিডিয়ায় তা প্রচার করে বেড়ান না।
তারা নীরবে কাজ করেন, সম্পদ তৈরি করেন, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন।
সারাক্ষণ কে কী বলছে সেটা না ভেবে, নিজের কাজেই মন দিন। ফলাফল এমনিতেই কথা বলবে।

৬. প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করেন।
আজকের দুনিয়ায় জ্ঞানই সবচেয়ে বড় পুঁজি।
যারা প্রতিনিয়ত শিখছেন, তারা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন।
বই, কোর্স, ভিডিও, রিয়েল অভিজ্ঞতা, যেকোনো কিছু থেকেই শেখা সম্ভব।
যদি শেখার আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে উন্নতির পথ নিজেই বন্ধ করে দিচ্ছেন।

৭. বিক্রি করার দক্ষতা না থাকলে, সফল হওয়াও কঠিন।
যে যা-ই করুন, পণ্য হোক, সার্ভিস হোক, নিজের স্কিল হোক সব ক্ষেত্রেই বিক্রি জানাটা জরুরি।
নিজের কথা, নিজের কাজ, নিজের প্রস্তাব ঠিকভাবে উপস্থাপন করতে পারা মানে হচ্ছে সামনে সুযোগ তৈরি হওয়া।
সেলস মানে শুধু মার্কেটিং না, এটা আসলে কমিউনিকেশন যেটা আপনার ভবিষ্যত নির্ধারণ করতে পারে।

এই বিষয়গুলো কোনো ম্যাজিক ট্রিক না, বরং বাস্তব জীবনের tested সত্য।
যত তাড়াতাড়ি এই জিনিসগুলো হৃদয়ে ধারণ করবেন, তত দ্রুত জীবন বদলাতে শুরু করবে।
👍3🔥32
অনলাইন ব্যবসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায়শই অবহেলিত একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলি। সেটি হলো "ক্যাশফ্লো ফোরকাস্ট" (Cashflow Forecast)। বাংলায় একে আমরা বলতে পারি, ভবিষ্যতে কত টাকা আসবে এবং কত টাকা যাবে তার একটি আগাম হিসাব।

শুনতে হয়তো কিছুটা unnecessary মনে হতে পারে, তাই না? মনে হতে পারে এটি নিছকই হিসাব-নিকাশের ব্যাপার, যা Creative মানুষদের জন্য ততটা জরুরি নয়। কিন্তু বিশ্বাস করুন, একটি অনলাইন ব্যবসার Most Important একটা বিষয় হলো এই ক্যাশফ্লো। এটি যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে আপনার চমৎকার ধারণা এবং অসাধারণ পণ্য থাকা সত্ত্বেও ব্যবসা মুখ থুবড়ে পড়তে পারে।

একটু ভেবে দেখুন তো, আপনার একটি দারুণ জনপ্রিয় প্রডাক্ট আছে, প্রচুর অর্ডার আসছে। আপনি খুব খুশি। কিন্তু হঠাৎ দেখলেন আপনার কাছে কাঁচামাল কেনার বা ডেলিভারি করার জন্য বা এড এর খরচ পোষাণোর জন্য পর্যাপ্ত (sufficient) টাকা নেই। তখন কেমন লাগবে? সব অর্ডার বাতিল করতে হবে, ব্যবসার সুনাম (reputation) নষ্ট হবে, এবং টিমের মনোবলও ভেঙে যাবে। এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্যই ক্যাশফ্লো ফোরকাস্ট অত্যন্ত জরুরি।

সহজ কথায়, ক্যাশফ্লো ফোরকাস্ট হলো আগামী কিছু মাস বা সপ্তাহের জন্য আপনার ব্যবসার ইনকাম এবং এক্সপেন্স এর একটি পূর্বাভাস বা ধারণা করা। কত টাকা বিক্রি হবে বলে আপনি আশা করছেন, কত টাকা আপনার সরবরাহকারীকে (supplier) দিতে হবে, মার্কেটিং এর জন্য কত খরচ হবে, কর্মীদের বেতন কত, এই সবকিছুর একটি হিসাব রাখা।

এটি আপনাকে কিভাবে সাহায্য করবে?

১. আপনি যদি আগে থেকেই দেখতে পান যে কোনো মাসে আপনার আর্থিক ঘাটতি (cash shortage) হতে পারে, তাহলে আপনি আগে থেকে ঋণ নেওয়ার বা খরচ কমানোর ব্যবস্থা করতে পারবেন।

২. আপনার কাছে যদি পূর্বাভাস থাকে যে ভবিষ্যতে আপনার হাতে কিছু অতিরিক্ত অর্থ থাকবে, তাহলে আপনি সেই টাকা নতুন পণ্য উন্নয়নে বা বিপণনে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন।

৩. ফোরকাস্ট করার সময় আপনি দেখতে পাবেন কোন কোন খাতে আপনার বেশি খরচ হচ্ছে। তখন আপনি সেই খরচগুলো কমানোর উপায় ভাবতে পারবেন।

কিভাবে করবেন এই ক্যাশফ্লো ফোরকাস্ট?

প্রথম দিকে এটি একটি সাধারণ স্প্রেডশিট (Spreadsheet) বা খাতা-কলমেও করতে পারেন।

প্রথমে লিখুন আগামী কিছু মাসের জন্য আপনার আনুমানিক ইনকাম কত হতে পারে। আপনার আগের মাসের বিক্রির তথ্য (sales data) দেখতে পারেন, মৌসুমী চাহিদা বা অকেশনাল ট্রেন্ড (seasonal demand) কেমন থাকে সেটি বিবেচনা করতে পারেন।

এরপর লিখুন আপনার নির্দিষ্ট খরচগুলো (fixed costs) – যেমন অফিস ভাড়া, কর্মীদের বেতন, সফটওয়্যার সাবস্ক্রিপশন ইত্যাদি। এগুলো তো মাস গেলেই লাগবে।

তারপর লিখুন পরিবর্তনশীল খরচগুলো (variable costs) – যেমন কাঁচামালের দাম, বিপণন খরচ (এটি মাসের শুরুতে হয়তো ঠিক থাকে না, তাই একটি আনুমানিক চিত্র (estimated figure) ধরতে পারেন)।

সবশেষে, প্রতি মাসের আয় থেকে খরচগুলো বাদ দিন। তাহলেই আপনি বুঝতে পারবেন ঐ মাসে আপনার হাতে কত টাকা থাকছে বা ঘাটতি হচ্ছে কিনা।

প্রথম প্রথম হয়তো আপনার ফোরকাস্ট পুরোপুরি নির্ভুল (accurate) হবে না। কিন্তু যত আপনি এটি করতে থাকবেন, তত আপনার ব্যবসার আর্থিক গতিবিধি সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে।

অনলাইন ব্যবসা মানে শুধু সুন্দর ওয়েবসাইট তৈরি করা আর বুস্ট করা নয়। এর ভেতরে অনেক ফ্রেমওয়ার্ক থাকে যেগুলো না জানলে টিকে থাকা কঠিন। ক্যাশফ্লো ফোরকাস্ট তেমনই একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক..

একটু সময় এবং মনোযোগ দিন, দেখবেন আপনার ব্যবসা আরও স্টেবল হবে।
12
আলিবাবা থেকে বাংলাদেশ! মাস্টারক্লাসঃ https://learn.bebshapath.com