ফ্রীতে টাকা ইনকাম (Free Money)
19 subscribers
412 photos
24 videos
2 files
238 links
Hey (●’◡’●)ノ AssalamuAlaikum
~আমাদের সাথে থাকলে অবশ্যই আপনার ইনকাম হবে। ইনশাআল্লাহ🥰
For Support
👉 @Astagfirullah_1
Download Telegram
🐾PAWS ~ Eligible চেক করুন 🚀

🚀 আপনি Paws এর মধ্যে Eligible কিনা চেক করুন!!- উপরের স্ক্রিনশট ফলো করে চেক করুন!!- যারা সময়মতো সবগুলো টাক্স এবং ওয়ালেট কানেক্ট করেছিলেন তারা Eligible হয়েছেন!!- Congratulations দেখালে বুঝবেন আপনি এয়ারড্রপ এর জন্য Eligible...
SEED মাইনিং শেষ! এখন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন
➡️Projects নাকি Pavel কাক্কুর
➡️আর 5 দিন কাজ চলবে,
➡️ধারনা করা যায় Cap Sticker NFT দিবে,,
➡️JOIN BOT:
https://t.me/DurovCapsBot/caps?startapp=5427730227
দুইটা TASK COMPLETE করবেন
পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণভাবে আবৃতা একজন নারী। কোনো এক সোর্স থেকে খবর পেয়েছেন তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। বউ নিয়ে ট্রেনে করে যাচ্ছেন চট্টগ্রাম।

খবর পেয়েই দিশেহারা হয়ে ছুটে গেলেন রেলস্টেশনে। স্বামীর পিছে দিশেহারার মতো ছুটলেন। বুঝানোর চেষ্টা করলেন, থামানোর চেষ্টা করলেন। স্বামী থামলেন না। ট্রেনে উঠে পড়লেন, ট্রেন ছেড়ে দিলো।

দৃশ্যটা সেখানেই শেষ হতে পারতো। কিন্তু হলো না।
নাছোড়বান্দা স্ত্রী স্বামীকে থামানোর জন্যে ট্রেনে উঠা স্বামীর পা ধরে ফেলতে চাইলেন। না পারতে ধরলেন দরজার হাতল। স্ত্রীকে তাড়া-নোর জন্য স্বামী পা দিয়ে অনবরত লা-থি মা-র-তে লাগলেন। এক পর্যায়ে লাথি খেয়ে খেয়ে তার হাত ছুটে যায় হাতল থেকে। ট্রেন চলে যায় দৃষ্টিসীমার বাইরে।

মানুষের মন বদলানো কোনো বিরল ঘটনা না। মিনিটে মিনিটেই বদলায়৷ নতুন কাউকে ভালো লাগা, নতুন কাউকে মনে ধরাও হয়তো স্বাভাবিক।
কিন্তু ভদ্রলোকের মাথায় কি একবারও আসেনি এই স্ত্রী কতো অগণিত বেলা তাকে রান্না করে খাইয়েছে গরম ভাত, কতো রাত তার জন্য অপেক্ষা করে থেকেছে?!

এই লা-থি-গুলো যাকে মা-র-লেন অবলীলায়, সেই স্ত্রীকে তো তার আগলে রাখার কথা ছিলো!

দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অসহায় অনেক নারী আছে যারা পৃথিবী দেখে তাদের স্বামীর চোখ দিয়ে। যারা বাঁচে স্বামীর জন্য। যারা স্বামীর জন্য মরতেও প্রস্তুত থাকে। একদিন ঘুম থেকে উঠে যখন তারা বুঝতে পারে মেয়াদোত্তীর্ণ ছত্রাক ধরা পাউরুটির প্যাকেটের মতো তাদেরকে উচ্ছিষ্ট ঘোষণা করে ছুঁড়ে ফেলা হয়েছে, তাদের আসলে করার কিছু থাকেনা। যাওয়ারও কোনো জায়গা থাকেনা। বেঁচে থাকার কোনো পারপাসও থাকেনা। একদিন সত্যি সত্যি মরেও যায় অনেকে!

যাদের কাছে স্বামী ভালো মানেই জান্নাত, আর স্বামীর অনাদরই জাহা-ন্নাম!

সম্পর্কের শেষ হওয়া দোষের কিছু না। কিন্তু সম্পর্ক শেষ করতে গিয়ে মানুষকে শেষ করে দিলে তার বিচার অবশ্যই জমিনে হবে। আসমানেও হবে।

~ শামসুন নাহার প্রিয়া!

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)
দিনের বেলায় জুম্মা আর রাতে আবার শবে বরাত!  কি চিপায় পড়লো যিনাকারীরা! ভেবেই হাসি পাচ্ছে!!!
😁1
রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে...

ফেব্রুয়ারির শুরু থেকে প্রতিটি তারিখই কোন না কোন দিবসে আটকে আছে। 

আল্লাহর অবাধ্যতায় কাটে এই দিবসগুলি। পার্থিব ভোগ-বিলাস আর কুপ্রবৃত্তির চাহিদা পূরণে মত্ত থাকে তরুণ-তরুণী।

দুনিয়াতে এই সাময়িক-সামান্য স্বাদ লাভের পর তাদের অনুভূতিটা হয়ত অনেক সুখকর হয়।কিন্তু এসব "ডে" এর ক্ষণিকের আনন্দটুকু যে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ংকর “ডে” এর মর্মান্তিক ফায়সালার দিকে- সেই অনুভূতি কি তাদের জাগ্রত হয়?

এতো এতো “ডে” এর মধ্য দিয়ে আমরা কি “জাজমেন্ট ডে” তথা বিচার দিবসকে ভুলে যাচ্ছি!

দুনিয়ার এসব দিবসে যেই শয়তানের প্ররোচনায় লিপ্ত হচ্ছি মহান রবের অবাধ্যতায়, সেই শয়তান কি “বিচার দিবস” এ আমাদের সাথী হবে? অনিশ্চিত পরিণামের সেই দিনটিতে সে কি আমাদের জন্য সুপরিণাম নিয়ে আসবে? নাকি অভিযোগের সব তীরগুলো আমাদের দিকেই ছুড়বে?

হ্যাঁ, সেদিন এই ইবলিস তার সমস্ত কর্তৃত্ব অস্বীকার করবে।
পাপের বোঝাগুলো আমাদেরই বহন করতে হবে।
কারো উপর এর দায় চাপানো চলবে না। 
ইয়া নাফসী ইয়া নাফসী!
কি ভয়ংকর অবস্থা!
পুরো লেখা কমেন্ট এ ⬇️
হে আল্লাহ! জীবনের শুরু থেকে এ পর্যন্ত প্রতিটা মুহূর্তে আপনার নিয়ামত গ্রহন করেছি আর সেই নিয়ামতে থেকেই প্রতিটা মুহূর্তে গুনাহ করেছি। সবচেয়ে বেশি গুনাহগার এর তালিকা করলে আমার নামটা থাকবে একেবারে উপরে, তবুও আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে আছি। আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন।
🌸আস্সালামুআলাইকুম❤️‍🔥
💐শুভ সকাল🌅
আজ শনিবার
🗓 ১৫ ফেব্রুয়ারি ২০২৫
০২ ফাল্গুন ১৪৩১, ১৫ শা'বান ১৪৪৬ চলছে বসন্তকাল🥰
একটি সমাজ কখন ধ্বংস হয় জানেন? যখন অন্যায়কে মানুষ অন্যায় মনে করে না তখন। যখন পাপ করে মানুষ গর্ব করে তখন।
তাদের কিন্তু মুসলিম নাম, খোঁজ নিলে হয়তো দেখাও যাবে মা-বাবা নামাজী। কিন্তু সন্তান যে মুসলিম থেকেই বের হয়ে যাচ্ছে সেদিকে তার বা তার পরিবারের কারওরই খেয়াল নেই।
নোট: কোনো হারামকে হালাল মনে করা কুফুরি। ঈমান ভঙ্গের একটি কারণ।
কেউ যদি হারাম ছাড়তে না পারে তবে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার থেকে হালালগুলোও দূরে সরিয়ে নেন।

যেমন কেউ যদি তার ইনকামে সুদ যোগ করে তবে আস্তে আস্তে সে হারাম এতটাই ছড়িয়ে পড়ে যে হালাল আর অবশিষ্ট থাকে না।

আবার কেউ যখন হারাম কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তার হালাল সম্পর্কে আর মন টিকে না। হালাল সম্পর্কগুলোও ভেংগে যায়৷

হারাম একটা মরণ ব্যাধি রোগ৷ আপনার অন্তরে গানবাজনা থাকলে সে অন্তর কখনো কুরআনের স্বাদ বুঝবে না৷ দুইয়ের মাঝে কেউ কখনো থাকতে পারে না৷ হয় মানুষ সম্পূর্ণ হারামে ডুবে যায় আর নাহয় হালাল নিয়ে সন্তুষ্ট থেকে হারাম সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয়৷

একটু কথা বললে কিছু হবে না, একটু শুনলে কিছু হবে না, একটু খেলে কিছু হবে না, এইগুলো শয়তানের ধোঁকা মন্ত্র। একটু হারামেই অনেক বিশাল হালাল হারিয়ে যেতে পারে।

~ Zainab Al Gazi
মৃত্যু, কবর ও আসরের সময়....

মানুষ কবরে উপস্থিত হলে একটা সাইকোলজিক্যাল টেষ্ট থাকবে আল্লাহর পক্ষ থেকে। হাদিস দ্বারা এটি বুঝা যায়, কিন্তু এই প্রশ্নের ব্যাপারে কোনো আলোচনাই হয়না।

আবু দাউদের হাদিসে এসেছে, মাইয়্যেত (মৃত ব্যক্তি) যখনই মারা যাক আর তাকে যখনই কবরস্থ করা হোক না কেন, কবরের মধ্যে তাকে বিশেষ একটা হাল দান করবেন আল্লাহ রাব্বুল আলামীন। কবরের মধ্যে সূর্যটা প্রায় ডুবে যাবার সময় যেমন পরিবেশ থাকে, সেরকম একটা সময় অনুভব করবে সে।

হাদিসের পরিভাষায় আছে, যখন তাকে ফেরেশতা দ্বারা কবরের মধ্যে জাগানো হবে ও উঠে বসানো হবে, সে উঠে দেখবে সূর্যটা যেন ডুবে যাচ্ছে।

উঠে বসানোর সাথে সাথে আল্লাহর বান্দা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তার ভাবখানা এমন হবে যে, 'হায়হায়, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম! আমার তো খেয়ালই নাই যে আসরের নামায পড়া হয়নি! ওয়াক্ত তো শেষ হয়ে যাচ্ছে। প্রশ্নোত্তর পর্বের জন্য কবরে আসা ফেরেশতাদেরকে সে তখন বলবে, 'সময় নাই অপেক্ষা করো। আমি কয়টা রাকাত নামাজ পড়ে নেই, আমি একটু নামায পড়ে আসি!'

মজার ছলে মিথ্যা কথা হতে সাবধান!!
_ তাড়াতাড়ি বিয়ে করতে চান??
তাহলে দেখুন see more.... সেখানে কিছুই লেখা ছিল না,,  মজা করে পোষ্ট দিয়েছিল  ||

_ চলুন সবাই একটা করে চাপা মারি,,  আমি মঙ্গল গ্রহ থেকে বলছি,,  আর আপনি??৷ মজা করতে সবাই একটা করে মিথ্যা কথা কমেন্টে লিখেছিল ||

_ এই পোষ্ট দেখে আমি আম্মুকে বোন বলে ডেকে ফেললাম | মজা করে এক আপু কমেন্ট করল|

_ আপনার চ্যাট লিষ্টের প্রথম ব্যক্তি মা হতে চলেছে..
তখন দেখা যাচ্ছে লিষ্টের প্রথম ব্যক্তি হয় বাবা থাকে..না হয় কারো ভাই থাকে..আবার কারো বা ফ্রেন্ডস থাকে..তখন যে যার মতো করে ফ্রেন্ডসদের মেনশন দিয়ে থাকে..আর শুরু হয়ে যায় মিথ্যার ছড়াছড়ি কমেন্ট করা।

_সবার আইডির পাসওয়ার্ড দেও..ভিডিও বানাবো..তখনই শুরু হয় যে যার মতো করে মিথ্যা পাসওয়ার্ড দিয়ে থাকে...
এই মিথ্যার পরিনতি খুবই ভয়ানক!

_ এমন অহরহ ঘটনা আছে  যা লোক হাসানোর জন্য,,  মজা করার জন্য মিথ্যা  বলা হয় ||

📌প্রশ্নঃ মজা করে মিথ্যা বললে কি গুনাহ হবে??  
উঃ জ্বি অবশ্যই |

রাসুল (সাঃ)  বলেছেন,,
যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার ধ্বং/স হোক,  ধ্বং/স হোক,  ধ্বং/স হোক
(তিরমিজি - ২৩১৫)

রাসুল (সাঃ)  বলেছেন,,
যে হাসির ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য বেহেশতের মধ্যে একটি প্রাসাদ বানানোর দায়িত্ব নিলাম
( আবু দাউদ - ৪৮০০)

সুতরাং,  মজা করার জন্য এই সব ছোট ছোট মিথ্যা কথা পরিহার করুন | হয়তো এই সামান্য মিথ্যার জন্য কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে!!
মনে রাখবেন, একটা মিথ্যা কথা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে ||
ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
হে আল্লাহ 
আপনি আমাদের সবাইকে এই গুনাহ গুলো থেকে হেফাজত দান করুন।

- সংগৃহীত!
একটা মেয়েকে হালালভাবে কাছে পেতে চাইলে, কতটা মর্যাদা তাঁকে দিতে হয়।
মোহরানা, প্রত্যক্ষ সাক্ষী, ইজাজত, ওয়ালিমা, ভরণপোষণের দায়িত্ব, জীবনের নিরাপত্তা...

অথচ আজ একটা গোলাপ দিয়েই যুবতীদের বশ করে ফেলা যাচ্ছে। একটা ফুলের বিনিময়েই তারা চলে যাচ্ছে পরপুরুষের বিছানায়!
এরই নাম বুঝি নারী-অধিকার?

তোমার ওই অধিকারের মুখে একদলা থু!

– জাকারিয়া মাসুদ
একজন মুসলিমের অন্তর ততক্ষণ পর্যন্ত কলবুন সালীম হতে পারে না, যতক্ষণ না ৫টি রোগ থেকে মুক্ত হচ্ছে:

১. শি'রক ও কু'ফর থেকে মুক্ত হওয়া, যা তাওহীদ বিনষ্ট করে।

২. বিদ'আত থেকে মুক্ত হওয়া, যা সুন্নাহ বিনষ্ট করে।

৩. (হারাম) খায়েশ থেকে মুক্ত হওয়া, যা (আল্লাহ ও রাসূলের)  নির্দেশের বিরুদ্ধে যায়।

৪. গাফলতি থেকে মুক্ত হওয়া, যা আল্লাহর স্মরণ নষ্ট করে দেয়।

৫. প্রবৃত্তি থেকে মুক্ত হওয়া, যা ঈমানী দৃঢ়তা এবং ইখলাস নষ্ট করে দেয়।

এগুলো মনে রাখতে কষ্ট হলে শুধু এই বাক্য মনে রাখুন, 'কলবুন সালীম হচ্ছে, যে অন্তর পুরোপুরিভাবে আল্লাহর জন্য হয়ে যায়।'

~মহিউদ্দিন রূপম
বই: কলবুন সালীম
— ‘কীভাবে সবর করব?’

—‘ঠিক যেভাবে আপনি সিয়াম রাখেন, সেভাবে। দিনটা যতো দীর্ঘই হোক, আপনি নিশ্চিতভাবেই জানেন যে, মাগরিবের আযান শোনা যাবেই’।

#আরবি_থেকে_অনুবাদ
1