Chemistry Phobia।Exam Mate
24K subscribers
1.13K photos
11 videos
202 files
735 links
Download Telegram
তুল্য সংখ্যা কত কিভাবে বোঝবো🤔


তুল্য সংখ্যা এবং তুল্য ভরের ধারণা না থাকায় আমরা অনেক সময় ম্যাথ পারি না ।।
তুল্য ভর =আণবিক ভর / তুল্য সংখ্যা

তুল্য সংখ্যা কি কি হতে পারে ?
-এসিড এর ক্ষেত্রে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন সংখ্যা
-ক্ষারের ক্ষেত্রে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোক্সাইড সংখ্যা
-মৌলের ক্ষেত্রে যোজনী
-লবণের ক্ষেত্রে ধাতুর পরমাণুর সংখ্যা
-জারণ বা বিজারণ বিক্রিয়ায় কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন
-অম্লধর্মী পদার্থের ক্ষেত্রে ক্ষারকত্ব
-ক্ষারধর্মী পদার্থের ক্ষেত্রে অম্লত্ব

তাহলে দেখ , H2SO4 বা সালফিউরিক এসিডে H 2 টা , তাই এর তুল্য সংখ্যা ২ । আবার অম্লীয় মাধ্যমে পটাসিয়াম পার ম্যাংগানেট এর ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা +7 থেকে +2 হয় । এখানে জারণ সংখ্যার পরিবর্তন ৫ । তাই তুল্য সংখ্যা ৫ ।।

এভাবে বের করে ম্যাথ সহজে করা যায় কারণ ,
নরমালিটি = মোলারিটি x তুল্য সংখ্যা ।।

সবাইকে শুভকামনা ।।


credit: রসায়নের পাতায় পাতায়

#cp
#chemistry phobia
#dihandihan
12