BCS Mate(Exam Mate)
25.6K subscribers
564 photos
3 videos
37 files
286 links
Download Telegram
কাতার বিশ্বকাপ সামনে রেখে অফিশিয়াল গান প্রকাশিত হয়েছে।

অফিশিয়াল গান হচ্ছে- ‘লাইট দ্য স্কাই’,
৭ অক্টোবর, ২০২২ মুক্তি পেয়েছে।
বিশ্বে নারীদের ক্ষমতা বোঝানোই মূলত এই গানের থিম।
আরবের চার বিখ্যাত নারী গায়িকা এই গান গেয়েছেন। তারা হলেন-
মরক্কোর নুরা ফাতেহি;
ইরাকের রাহমা রিয়াদ,
আমিরাতের বালকিস এবং
মরক্কোর পুরস্কারপ্রাপ্ত গায়িকা মানাল।
গানটিতে শুধু ইংরেজিই নয়; হিন্দি, মরক্কোর আরবি ভাষাও রয়েছে।

#Collected
28👏12😱5😢1💯1
আর্জেন্টিনা 🇦🇷 VS নেদারল্যান্ডস 🇳🇱

🔴 আর্জেন্টিনা

মুদ্রা - পেসো
সরকার - ফেডারেল প্রেসিডেনশিয়াল সাংবিধানিক প্রজাতন্ত্র
রাজধানী - বুয়েনোস আইরেস
ভাষা - স্প্যানিশ
প্রেসিডেন্ট - আলবার্তো ফার্নান্দেজ
আইনসভা - কংগ্রেস

🔴নেদারল্যান্ডস

মুদ্রা - ইউরো
সরকার - সংসদীয় গণতন্ত্র
সাংবিধানিক রাজতন্ত্র
রাজধানী - অ্যামস্টারডাম
ভাষা - ওলন্দাজ
প্রধানমন্ত্রী - জান পিটার বলকেনডে
আইনসভা - স্টেটস জেনারেল
উচ্চকক্ষ : সিনেট

নিম্নকক্ষ: হাউস অব রিপ্রেজেন্টেটিভস
#Collected
43🥰6👏1
News Zone
মেট্রোরেলের লোগোর ডিজাইনার ""আলী আহসান নিশান"" (চারুকলা অনুষদ, ঢাবি)
মেট্রোরেলের লোগো তৈরি করেছেন - আলী আহসান নিশান (নওগাঁ)

তৈরীতে সময় লেগেছে -প্রায় ছয় মাস।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে পাস করেন।

#Collected
🥰5036👏5
মেট্রো রেলের খুঁটিনাটি...

▪️বাংলাদেশে মেট্রো রেল ▪️

🟠 বিভিন্ন দেশের মেট্রোরেল বেসরকারী ব্যবস্থাপনায় পরিচালনা করা হলেও, বাংলাদেশে ডিএমটিসিএল নিজেই মেট্রোরেল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

⚫️ প্রকল্প নির্মাণে মোট ব্যয় ৩৩,৪২৭ কোটি টাকা। প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার জাইকা ১৯ হাজার ৭১৮ কোটি টাকা অর্জন করছে। সরকার খরচ করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

🟤 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে সরকার মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার মেট্রোরেল সম্প্রসারণ এর সিদ্ধান্ত নিয়েছে।

🟣মোট স্টেশন ১৭ টা - উত্তরা উত্তর উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানন বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল, কমলাপুর।

🔵 এখন উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার পথ চালু করা হচ্ছে।

🟢 শুরুতে দৈনিক ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

▪️বিশ্বে মেট্রো রেল ▪️

⬛️ বর্তমান বিশ্বের ৫৬ টি দেশের ১৭৮ টি শহরে ১৮০ টি পাতাল রেল ব্যবস্থা চালু রয়েছে।

🟫১৮৬৩ সালে লন্ডনে প্রথম দ্রুত ট্রানজিট সিস্টেম চালু করা হয়েছিল। যা এখন 'লন্ডন আন্ডারগ্রাউন্ড' এর একটি অংশ।

🟪১৮৬৮ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র নিউইয়র্কে তার প্রথম দ্রুত ট্রানজিট রেল ব্যবস্থা চালু করে এবং ১৯০৪ সালে, নিউইয়র্ক সিটি সাবওয়ে প্রথমবারের জন্য খোলা হয়েছিল।

🟨 ভারত ১৯৭২ সালে কলকাতায় তার মেট্রো সিস্টেম নির্মাণ শুরু করে। এরপরে, ভারত অন্যান্য শহরেও মেট্রো রেল ব্যবস্থা তৈরি করে।

🟥এশিয়ার দেশগুলোর মধ্যে, জাপান হলো প্রথম দেশ যেটি ১৯২৭ সালে একটি পাতাল রেল ব্যবস্থা তৈরি করে। #Collected
55🔥15🥰9😱6👌5
◆◆◆◆ উঠে যাচ্ছে প্রচলিত পরীক্ষা পদ্ধতি | শিক্ষার্থীদের মূল্যায়ন হবে তিনভাবে (ধারাবাহিক, সামষ্টিক, স্বমূল্যায়ন)

® প্রচলিত রোল নাম্বার পদ্ধতি থাকবে না, সবার জন্য শুধু ক্রমিক নাম্বার থাকবে | ক্লাস সিক্সে যা থাকবে দশম পর্যন্ত তাই থাকবে |

® প্রাক প্রাথমিক & প্রথম থেকে তৃতীয় শ্রেণি কোনো পরীক্ষা থাকবে না, ১০০% শিখনকালীন মূল্যায়ন হবে |

® চতুর্থ-পঞ্চম ৮টা করে বই থাকবে | তার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্পকলা ১০০% শিখনকালীন |

® ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবার জন্য ১০টা বই (ক্লাস চেঞ্জ হবে, বইয়ের নাম চেঞ্জ হবে না)

® ষষ্ঠ-সপ্তম- অষ্টম শ্রেণি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতি ১০০% শিখনকালীন |

® নবম-দশম শ্রেণি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (শিখনকালীন মূল্যায়ন ৬০%, সামষ্টিক ৪০%) এবং স্বাস্থ্যসুরক্ষা, ধর্মশিক্ষা ও শিল্পকলা ১০০% শিখনকালীন |

® একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবশ্যিক বিষয়ে শিখনকালীন মূল্যায়ন ৩০% ও সামষ্টিক মূল্যায়ন ৭০% | প্রায়োগিক বিষয়ে ১০০% শিখনকালীন মূল্যায়ন |

® শিক্ষকদেরকে ক্লাসের পূর্বেই উপকরণ সংগ্রহ করতে হবে |

® ছাত্ররা আগে অনুশীলন বই পড়বে, না পারলে অনুসন্ধান বই ব্যবহার করবে | শিক্ষকের কাছে থাকবে শিক্ষক সহায়িকা |

® ডায়েরি মেন্টেইন বাধ্যতামূলক | ডায়েরি মেন্টেইনে নাম্বার আছে....

® প্রাইমারি, জেএসসি, এসএসসি তিনটি পাবলিক পরীক্ষার পরিবর্তে ১০ম, একাদশ, দ্বাদশ শ্রেণি শেষে মোট তিনটি পাবলিক পরীক্ষা |

#Collected
👏268😱7🎉1🤩1
🔰পিতৃ পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা।

শিক্ষার ক্ষেত্রে মাকেও আইনগত অভিভাবক হিসেবে যুক্ত করা হবে। এখন থেকে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিলেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এ রায়কে ঐতিহাসিক রায় বলছেন আইনজীবীরা।

গত ১৬ জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুননাহার সিদ্দিকা, অ্যাডভোকেট এস এম রেজাউল করিম এবং অ্যাডভোকেট আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

২০০৭ সালের এপ্রিল মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থী তথ্য ফরম এ অত্যাবশ্যকীয়ভাবে বাবার নাম পূরণ করতে না পারার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ঠাকুরগাঁও জেলার এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়। উল্লেখ্য যে, মা ও সন্তানকে কোনরূপ স্বীকৃতি না দিয়ে বাবার চলে যাওয়ার পর উক্ত তরুণী তার মায়ের একার আদর স্নেহে বড় হয়েছিলেন।

পরবর্তীতে এ ঘটনার যথাযথ অনুসন্ধানের উপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সন্তানের অভিভাবক হিসেবে মা এর স্বীকৃতি প্রতিষ্ঠার দাবীতে ২০০৯ সালের ২ আগস্ট ৩টি মানবাধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষ যৌথভাবে জনস্বার্থে রিট দায়ের করে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ আগস্ট বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মানবাধিকার, সমতার পরিপন্থী ও বিশেষভাবে শিক্ষার অধিকারে প্রবেশগম্যতার বাধাস্বরূপ বিদ্যমান বৈষম্যমূলক এ বিধানকে কেন আইনের পরিপন্থী এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না- মর্মে রুল জারি করেন।

একইসঙ্গে, বর্তমানে কোন কোন শিক্ষা বোর্ডে এস এসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর বাবা ও মা উভয়ের নাম সম্পর্কিত তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হয় তার একটি তালিকা এবং যে সকল যোগ্য শিক্ষার্থী তাদের বাবার পরিচয় উল্লেখ করতে অপারগ তাদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়, সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

পরে ২০২১ সালের ৬ জুন ব্লাস্ট আবেদনকারীদের পক্ষে একটি সম্পূরক হলফনামা আদালতে দাখিল করে। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণার জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

#Collected
33🥰4👏4😢1
👉👉সাম্প্রতিক:

> বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?

উত্তর : মোঃ সাহাবুদ্দিন চুপ্পু- (২২তম)। (জেলা : পাবনা, উপজেলা : সদর, গ্রাম: শিবরামপুর)।

> বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী গ্রন্থ কোনটি?

উত্তর : আমার জীবননীতি আমার রাজনীতি।

> একুশে পদক ২০২৩ লাভ করেছেন-
উত্তর : ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান।

> একুশে পদক ২০২৩ কোন দুটি প্রতিষ্ঠান লাভ করেছেন
উত্তর : বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর।

> বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী কে?
উত্তর : দ্রুততম মানব : ইমরানুর রহমান, দ্রততম মানবী : শিরিন আক্তার (১০০ মিটার স্প্রিন্টে)।

> সম্প্রতি সিরিয়া ও তুরস্কে স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি কত তারিখে সংঘটিত হয়?

উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ইং ।

> ৬ ফেব্রুয়ারি, ২০২৩ সিরিয়া ও তুরস্কে সংঘটিত স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি ছিল?

উত্তর : ৭.৮ মাত্রার।

> সম্প্রতি নিউজিল্যান্ডে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম?

উত্তর : গ্যাব্রিয়েলা।

> বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয়?

উত্তর : ২,৭৯৩ মার্কিন ডলার।

> বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জিডিপি কত

উত্তর : ২,৬৮৭ মার্কিন ডলার।

> বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত?

উত্তর : ৭.১০% । (কৃষিতে প্রবৃদ্ধি : ৩.০৫%, শিল্পতে প্রবৃদ্ধি : ৯.৮৬%, সেবাতে প্রবৃদ্ধি : ৬.২৬%)।

> বর্তমানে বাংলাদেশে জিডিপিতে অবদান কত?
উত্তর : কৃষি খাত ১১.৬১% (মৎস্য ২.৫৩%), শিল্প খাত ৩৬.৯২%, সেবা খাত ৫১.৪৮%।

> দেশের প্রথম পাতাল রেল MRT-1 এর নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?

উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২৩। (দৈর্ঘ্য-৩১.২৪১ কিমি) > দেশের প্রথম 'স্মার্ট' উপজেলা' কোনটি?

উত্তর : মাদারীপুরের “শিবচর উপজেলা। (উদ্বোধন করা হয়েছে - ৩১ জানুয়ারি, ২০২৩)। > দেশের প্রথম ডিজিটাল ক্যাশলেস ইউপি সেবা চালু হয় কোথায়?

উত্তর : পঞ্চগড়ে।

>> প্রথমবারের মতো অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর : বাংলাদেশ।

> দেশে প্রথম মরণোত্তর কিডনি দানকারী ব্যক্তি কে?

উত্তর : সারা ইসলাম।

> দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়?

উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২।

> মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে?
উত্তর : আলী আহসান, চারুকলা, ঢাবি।

#Collected
🥰6147🔥12💯6👏5
একটা লোক তার প্রতি জন্ম দিনে, মাটির ব্যাংকে এক টাকা করে জমা রাখল, !!!
ঠিক ষাট বছর পর সেই ব্যাংক থেকে ১৫ টাকা পেল৷

এখন প্রশ্ন হচ্ছে ১৫ টাকা কীভাবে হলো ?

#Collected Post
🔥36🎉2
২০২৩ সালের ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক’এ বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান-১৬৩তম।
২০২২ সালে অবস্থান ছিল-১৬২তম।

#Collected

🌐BCS Mate
🤣58🔥10😢8👏73🥰3🤔1😱1
বিসিএস প্রিলি পরীক্ষা সম্পর্কিত জিজ্ঞাসা ও উত্তর
তথ্যসূত্র: রোড টু বিসিএস (পৃষ্ঠা ১৫৯-১৬১)

#Collected

🔰 BCS Mate
🔥102🎉2
২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট ৬,২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
EPB এর তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে মোট পণ্য রপ্তানির ৮৬ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে।
২০২২-২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে ৫,৫৫৬ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের তুলনায় ৬.৬৭ শতাংশ বেশি।
তৈরি পোশাক রপ্তানি হয়েছিল ৪,৬৯৯ কোটি ডলারের।
২০২২-২৩ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ পণ্য রপ্তানির পাশাপাশি প্রবৃদ্ধি হয়েছিল ৬.৬৭ শতাংশ।
২০২২-২৩ অর্থবছরে হোম টেক্সটাইল তৃতীয় শীর্ষ রপ্তানি খাত ছিল।

সূত্র: প্রথম আলো


#collected
13🥰1
প্রথম আলো পত্রিকা থেকে আজকের সাধারণ জ্ঞানসমূহ (৫ আগস্ট ২০২৩)

-স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স' এর প্রধান কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগ নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ অধিদপ্তর কোন টিকা ব্যবহার করে আসছে?
উত্তর: গোট পক্স।

-'সূর্যডিম' কোন ফলের উন্নত জাত?
উত্তর: আম।

-সরকারের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড (ইডিসিএল)

-মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ায় যে স্ট্রোক হয় তার নাম
উত্তর: ইস্কেমিক স্ট্রোক।

-ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিসসহ সব ধরনের মশার লার্ভা ধ্বংসে আধুনিক প্রযুক্তির কোন কীটনাশক প্রয়োগ শুরু করবে?
উত্তর: বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস)।

-‘আন্তর্জাতিক আদিবাসী দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর: ৯ আগস্ট।

-জ্ঞানবাপি মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর প্রদেশ, ভারত।

-কত সালে সাধারণ পরিষদ জাতিসংঘের নির্বাচনী সহযোগিতার কাঠামো বা ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করে?
উত্তর: ১৯৯১ সালে।

-'বাঙালি কবি জার্মান শিল্পী : এক অবিশ্বাস বন্ধুত্ব' বইটি বাঙালি কোন কবিকে নিয়ে লেখা?
উত্তর: আবুল হাসান ।

-মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে যে স্ট্রোক হয় তার নাম কী?
উত্তর: হেমোরেজিক স্ট্রোক ।

-রবীন্দ্রনাথের আমেরিকা ও জাপানে দেওয়া বক্তৃতা সংকলিত হয়ে কত সালে 'ন্যাশনালিজম' নামে প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৭ সালে।

#Collected
21🔥2🥰2👌2👏1
প্রথম আলো পত্রিকা থেকে সাধারণ জ্ঞানসমূহ

• নভোরোসিয়স্ক কোন দেশের বন্দর?
উত্তর: রাশিয়া।

• মহাকাশ গবেষণা সংস্থা ‘আইএনপিই' কোন দেশভিত্তিক?
উত্তর: ব্রাজিল।

• নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর নতুন প্রধানের নাম কী?
উত্তর: আবু হাফস আল হাশিমি আল কুরেশি।

• কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কবে?
উত্তর: ২৬ জুলাই, ১৯৭২।

• দেশের দ্বিতীয় বৃহত্তম পাটকল ক্রিসেন্ট জুট মিল প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৫০ সালে।

• পান্না কায়সার কত সালে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার লাভ করেন?
উত্তর: ২০২১ সালে।

• বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ৩১ জুলাই, ২০১৫।

• জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিআর) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

• মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামাল কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৫ আগস্ট, ১৯৪৯।

• দেশে সারা বছরে যে পরিমাণে ইলিশ হয়, তার কত শতাংশ আসে বঙ্গোপসাগর থেকে?
উত্তর: ৫৬ শতাংশ।

• বৈসুব, সাংগ্রাই ও বিজু তিনটিকে একত্রে কী নামে উৎসব পালন করা হয়?
উত্তর: বৈসাবি।

#Collected
🔥17🥰74🎉2👌1
বিসিএস পরীক্ষায় ভাল করার ক্ষেত্রে অন্য কারো পরামর্শ অনুসরণ না করে নিজের মতো করে গুছিয়ে পড়াশোনা করাটাই সবচাইতে ভাল। তবে একথা মাথায় রাখলে সুবিধা: চাকরির পরীক্ষায় ভাল করা আর অ্যাকাডেমিক পরীক্ষায় ভাল করার টেকনিকগুলিতে অসংখ্য অমিল রয়েছে। আমি কয়েকজন অনার্স এবং মাস্টার্সে টপারকে বিসিএস প্রিলিতেই ফেল করতে দেখেছি। আরেকটা জিনিস সবসময়ই মাথায় রাখুন। সেটি হলো, কখনোই বিসিএস নিয়ে বেশি লোকের সাথে কথা বলবেন না, আলাপ-পরামর্শ করতে যাবেন না। শুধু যারা এ পরীক্ষায় সফল হয়েছেন, তাদের সাথেই এটা নিয়ে কথা বলুন। তেমন কাউকে পাওয়া না গেলে, কিংবা তেমন কেউ আপনাকে সময় না দিলে কারো সাথেই কোনো কথা বলার দরকার নেই। বিসিএস ক্যাডারের সাথে বকবক করলে আর বিসিএস ক্যাডারের বকবকানি শুনলেই বিসিএস ক্যাডার হওয়া যায় না। পদ্ধতিগতভাবে পড়াশোনা করে যান, নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই হবে!
কিছু কথা বলতে ইচ্ছে করছে:
এক। আপনার ভালথাকাটা কারো না কারো স্বপ্ন। সেই ভালমানুষটিকে ভাল রাখতে হলেও ভাল থাকুন।
দুই। আপনি পরীক্ষায় খারাপ করলে কেউ না কেউ অনেক শান্তি পাবে। আর কিছু না হোক, শুধু উনাকে অশান্তিতে রাখতে হলেও পরীক্ষায় ভাল করুন। এ এক দারুণ প্রতিশোধ!
তিন। আপনি ভাল একটা অবস্থানে যেতে পারলে আপনার জন্য আপনার বাবা-মা, কাছের মানুষগুলি সম্মানিত হবেন। তাদেরকে গর্বিত করতে ভাল করে পড়াশোনা করুন।
চার। আপনি যে অক্লান্ত পরিশ্রমটা করে যাচ্ছেন, সেটা নিয়ে যাতে কেউ হাসাহাসি করতে না পারে, সেটার জন্য হলেও চাকরিটা পেয়েই দেখান।
পাঁচ। আপনার সামর্থ্য নিয়ে আপনার আশেপাশের যে মূর্খরা আজেবাজে বকছে, তাদেরকে সমুচিত জবাবটা আপনার কাজের মাধ্যমে দিয়ে দিন! সত্যি বলছি, অনেকবেশিই স্বস্তি পাবেন।
সব কথার শেষকথাটি: বিসিএস প্রিলি, রিটেন, ভাইভা নিয়ে আমার অন্তত ৩০+টি লেখা আছে যেগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছিল। এর বাইরেও অন্তত ১০০+টি প্রাসঙ্গিক লেখা আছে। লেখাগুলির সবকটিই আমার ফেসবুক নোটসে পাবেন। আমার সব নোটই পাবলিক-করা, তাই আমার বন্ধু-তালিকায় থাকুন আর না-ই থাকুন, পড়তে সমস্যা হওয়ার কথা নয়। আগ্রহীরা পড়ে দেখতে পারেন। আমার এই লেখায় নেই, এমন প্রয়োজনীয় অনেককিছুই ওগুলিতে পেয়ে যাবেন।
গুড লাক!!
সুশান্ত পাল
আপনাদের সিনিয়র সহকর্মী


#Collected
37
কিছু গুরুত্বপূর্ণ #Synonyms এবং #Antonyms একসাথে দেয়া হলো----(100%)important॥
পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসলে আলহামদুলিল্লাহ॥শেয়ার করে রাখতে পারো।
★★★★★★★★★★★★★★★★★★★★
#Synonym
1.Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) ---
dismay(আতংকিত করা)

2.Franchise (ভোটাধিকার) ----
privilege (নাগরিক অধিকার

3.Appended (যোগ করা) ----
joined (যোগ করা)

4.Alluring (লোভনীয়)----
tempting (প্রলুব্ধকর)

5.proviso (শর্ত) ----
Stipulation (শর্ত)

6.venerate (সম্মান করা) ----
Respect (সম্মান করা)

7.Initiative (উদ্যোগ)----
enterprise (উদ্যোগ)

8.Exponentialy (দ্রুতগতিতে) -----
Rapidly (দ্রুতগতিতে)

9.periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal

10.areas (প্রান্তিক এলাকাসমূহ)— Region

11.Authoritarian (স্বৈরশাসক) --- (স্বৈরাচারী)

12. permissive (স্বাধীনচেতা) ----
liberal (উদার)

13.Succumb (দাখিল করা) ----
submit (দাখিল করা)

14. Extempore (পূর্বপ্রস্তুতিহীন) -----
Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)

15.Menacing (ভীতিকর) ----
Alarming (ভীতিকর)

16.Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র)

17.Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত)

18.Omnipotent (সর্বশক্তিমান) ----
Supreme (সর্বশক্তিমান)

19.Condemn (নিন্দা করা) ----
Denounce (নিন্দা করা)

20.Improvement (অগ্রগতি ) ----
Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি)

21.pragmatic (প্রায়োগিক) ------
practical (প্রায়োগিক)

22.precedence (অগ্রাধিকার) -----
priority (অগ্রাধিকার)

23.Disinterested (নিরপেক্ষ ) ----
Neutral (নিরপেক্ষ)

24.Bounty (মহত্ব) ----
generosity (মহত্ব)

25.Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা)

26.Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)
27.Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য)

28.Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe

29.anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা)

30.Viable (অর্থ করার যোগ্য) ----
that can be done

31.Handy (উপকারী) ---- Useful (উপকারী)

32.Resentment (রাগ) ----- indignation (ক্রোধ)

33.Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Sticktogether (লেগে থাকা)

34.Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)

35.Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) -----pamphlet (ছোট পুস্তিকা)

36.Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত)

37.Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত)

38.Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা)

39.Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী)
40.Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক)

41.Bootleg (চোরাচালান করা) ----
Smuggle (চোরাচালান করা)

42.Incredible (অবিশ্বাস্য) ----
Unbelievable (অবিশ্বাস্য)

43.scuttle (পরিত্যাগ করা) ---
Abandon (পরিত্যাগ করা)

44.belated (ধীরগতিসম্পন্ন) ----
tardy (ধীরগতিতে চলে এমন)

45.Sequences (অনুক্রম) ----
to follow (অনুসরণ করা)

46.Competent (সক্ষম) ---- capable (সক্ষম)

47.Jovial (আমুদে) ----
Jolly (আমুদে)/Gay (হাসিখুসি)

48.Incite (খেপানো) ----- Instigate (খেপানো)

49.Delude (প্রতারিত করা) ----
Deceive (প্রতারণা করা)

50.euphemism (সুভাষণ) - inoffensive
★★★★★★★★★★★★★★★★★★★★
#Antonyms
1.Dearth (স্বল্পতা, অভাব)-----
Abundance (প্রাচুর্য)

2.Frugal (মিতব্যয়ী) ----
Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী)

3.Honorary (অবৈতনিক) ----
Salaried (বেতনভুক্ত)

4.Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র)

5.Supercilious (অহংকারী) -----
affable (বিনয়ী, ভদ্র, অমায়িক)

6.Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ----
ardour (উৎসাহ)

7.Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত)

8.Inimical (শত্রুভাবাপন্ন) ----
Friendly (বন্ধুভাবাপন্ন)

9.Recacitrant (অবাধ্য) ----
Compliant (বাধ্য)

10.Liability (দায়) ----
assets (সম্পদ)

11.Hate (ঘৃণা করা) ----
Admire (প্রশংসা করা)

12.Repeal (বাতিল করা) ----
Enact (আইনে পরিণত করা)

13.Equity (ন্যায়পরায়ণতা) ----
Bias (পক্ষপাতিত্ব)

14.Oblige (বাধ্য করা) ----
Bother (বিরক্ত করা)

15.Cynical (নৈরাশ্যবাদী) ----
Gullible (অতিবিশ্বাস প্রবণ)

16.Initiative (উদ্যোগ) ----
apathy (অনীহা)/

17.indolence (নিস্ক্রিয়তা)——Energy

18.transitory (ক্ষণস্থায়ী) ----
permanent (স্থায়ী)

19.Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)
==============================
#Collected_by,
Kabir Sizer
Senior English Teacher,3Doctors
Ex-English lecturer,S@ifur’s
29🔥8🥰2
Assistant Teacher Solution -Phase -1.pdf
3 MB
ব্যাখ্যাসহ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এর ১ম ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান

#Collected
🥰11🔥6🤔1
_রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল

#collected
🥰13656🔥30🫡12👌10😢7🎉1
Forwarded from GK Phobia। Exam Mate (𝐍𝐢𝐚𝐦𝐮𝐥 𝐀𝐥𝐢𝐟)
Daily Update


#Collected
🥰83
Daily Update


#Collected
12