ব্যাসিক টু অ্যাডভান্স কোর্স
2.38K subscribers
371 photos
9 videos
23 files
845 links
➡️ আমাদের All in One গ্রুপ এবং চ্যানেলে Join করতে নিচের লিংকে ক্লিক করুন?
https://t.me/addlist/-bmE4XheudZjNWNk

➡️ যেকোনো প্রয়োজনে এডমিনকে মেসেজ করুন?
@FontLover
Download Telegram
আপনার প্রতিদিনের এই ছোট ছোট কিন্তু বিরক্তিকর সমস্যাগুলোর সমাধান এখন AI-এর হাতে!

AI দিয়ে আপনার দৈনন্দিন জীবনের ৫টা ছোট ছোট সমস্যার সমাধান (লাইফ হ্যাকস) দিচ্ছি আজকের পোস্টে :)

১. কী মুভি বা সিরিজ দেখবেন, ঠিক করে দেবে AI:

আপনার পছন্দের কয়েকটি মুভির নাম ChatGPT-কে বলুন এবং জিজ্ঞেস করুন: "Based on these movies like The Shawshank Redemption or Fightclub or Django Unchained or Game of Thrones, recommend 5 other movies or TV series I might like." অথবা TasteDive ওয়েবসাইটে আপনার পছন্দের কিছু ইনপুট দিন, AI আপনার জন্য পারফেক্ট সাজেশন দেবে।

২. যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইডিয়া খুঁজুন:

বন্ধুর জন্মদিনের জন্য কী গিফট দিবেন? AI-কে বলুন: "Suggest 5 unique birthday gift ideas for a 25-year-old male friend who loves technology and travel. My budget is under 3000 BDT." AI আপনাকে দারুণ সব আইডিয়া দেবে।

৩. কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের সেরা সময় ঠিক করুন:

কয়েকজন বন্ধু মিলে একটি গেট-টুগেদারের প্ল্যান করছেন কিন্তু সবার সুবিধা মতো সময়ও দরকার, রাইট? Doodle বা Calendly-এর মতো টুল ব্যবহার করুন। সবাই তাদের সুবিধাজনক সময় সিলেক্ট করলে AI নিজে থেকেই সেরা সময়টি খুঁজে বের করবে।

৪. যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে AI:

দুটো চাকরির অফারের মধ্যে কোনটি বেছে নেবেন বা কোন ফোনটি কিনবেন—এই ধরনের দ্বিধায় আমরা থাকি সবাই। লেটস ফিক্স দিস :) আপনার অপশনগুলো এবং সেগুলোর সুবিধা-অসুবিধা AI-কে জানান। AI একটি প্রো-কন লিস্ট (pro-con list) তৈরি করে আপনাকে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

৫. আপনার ইমেইল ইনবক্সকে পরিষ্কার রাখুন:

প্রতিদিন শত শত প্রোমোশনাল ইমেইলের যন্ত্রণায় অতিষ্ঠ? SaneBox-এর মতো AI টুল আপনার ইমেইলগুলোকে গুরুত্ব অনুযায়ী ভাগ করে দেয়। এটি অপ্রয়োজনীয় ইমেইলগুলোকে আলাদা একটি ফোল্ডারে পাঠিয়ে আপনার ইনবক্সকে পরিষ্কার এবং ফোকাসড রাখে।

আপনার প্রতিদিনের জীবনে কোন সমস্যাটির সমাধান আপনি AI দিয়ে করতে চান?

সেইভ করে রাখুন, কাজে লাগবে :)

#LifeHacks #AIassistant #ProductivityTips #DecisionMaking #ProblemSolving #লাইফহ্যাকস #এআই #দৈনন্দিনজীবন