At-Turath Academy
587 subscribers
32 photos
2 files
46 links
​'তুরাস' অর্থ ঐতিহ্য। আমাদের লক্ষ্য—ইসলামের সোনালি জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যকে সমকালীন মুসলিম ভাই-বোনদের কাছে শুদ্ধ ও সহজভাবে পৌঁছে দেওয়া।

আত-তুরাস একাডেমি একটি টেলিগ্রাম-ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে নারী-পুরুষ সকলে প্রাইভেসি বজায় রেখে দ্বীনি ইলম শিখতে পারেন।
Download Telegram
সিরাত কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু হয়েছে।

অংশগ্রহণ করতে এখনই গ্রুপে দেওয়া লিংকে জয়েন করুন।

আলোচক : ইমরান রাইহান
8
আলহামদুলিল্লাহ, খুলাসাতুস সিরাহ কোর্সের দুটি ক্লাসই সুন্দরভাবে সমাপ্ত হয়ে গেল।

মক্কি জীবন নিয়ে আলোচনা করেছেন : মাহমুদ সিদ্দিকী। এবং মাদানি জীবন নিয়ে আলোচনা করেছেন ইমরান রাইহান।

যারা লাইভ ক্লাস মিস করেছেন, তারা রেকর্ড দেখতে পারবেন। রেকর্ড পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আগামীকালের মধ্যে রেকর্ড চলে আসবে, ইনশাআল্লাহ।

আত-তুরাস ইউটিউব : https://youtube.com/@AtTurathAcademyBD

#AtTurathAcademy #Seerat
11🏆2
At-Turath Academy pinned «খুলাসাতুস সিরাহ : ক্লাস-০১ | মক্কি জীবন | আত-তুরাস একাডেমি | মাহমুদ সিদ্দিকী ক্লাস-রেকর্ড লিংক : https://youtu.be/DF8W6tPhAjE?si=OoIgqpz8Ip2KVwX8 পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। #AtTurathAcademy #Seerat #Record»
আত_তুরাস_সিরাত_নোট,_মক্কি_জীবন.pdf
183.4 KB
খুলাসাতুস সিরাহ : ক্লাস-০১ | মক্কি জীবন | আত-তুরাস একাডেমি | মাহমুদ সিদ্দিকী

ক্লাস-নোট
19🔥4
আমাকে কি পূর্ণ কুরআনই হিফজ করতে হবে?

হিফজুল কুরআন মানেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে হবে—এমনটা জরুরি নয়। বরং সাধ্যমতো সকলেরই কুরআন হিফজ করা উচিৎ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কিয়ামতের দিন কুরআনের হাফেজকে বলা হবে, তুমি পড়তে থাকো এবং (জান্নাতের সিঁড়ি বেয়ে) ওপরে উঠতে থাকো। আর ঠিক সেভাবেই ধীরস্থিরভাবে সুন্দর করে পড়ো, যেভাবে দুনিয়াতে পড়তে। নিশ্চয়ই তোমার চূড়ান্ত অবস্থান হবে সেখানে, যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে।”(সুনানু আবি দাউদ : ১৪৬৪; সুনানুত তিরমিযী : ২৯১৪)

আত-তুরাস একাডেমিতে হিফজুল কুরআন বিভাগে ফিমেল ব্যাচে ভর্তি চলছে।

ভর্তির যোগ্যতা : শুদ্ধভাবে দেখে কুরআন পড়তে পারা।

হিফজুল কুরআন কোর্সে আপনি যে-কোনো সময় শুরু করতে পারবেন এবং যতদিন আপনি চান, চালিয়ে যেতে পারবেন। এর কোনো নির্ধারিত সময়সীমা নেই।

বসে থাকবেন কেন? একবার চেষ্টা করেই দেখুন, ইনশাআল্লাহ। হেল্প করার জন্য উস্তাযারা তো আছেনই।

বিস্তারিত জানতে মেসেজ করুন : https://wa.me/8801557078172

#AtTurathAcademy #Hifz #FemaleOnly
8
খুলাসাতুস সিরাহ : ক্লাস-০২ | মাদানি জীবন | আত-তুরাস একাডেমি | ইমরান রাইহান
ক্লাস-রেকর্ড লিংক : https://youtu.be/kSfr_LOMd4Q

এধরনের আয়োজন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

#AtTurathAcademy #Seerat #Record
6🏆3
আত_তুরাস_সিরাত_নোট,_মাদানি_জীবন.pdf
183.9 KB
খুলাসাতুস সিরাহ : ক্লাস-০২ | মাদানি জীবন | আত-তুরাস একাডেমি | ইমরান রাইহান

ক্লাস-নোট
9🔥3
একটি শিশু একসাথে কয়টি ভাষা শিখতে পারে?

আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে, একটি শিশুকে একসাথে একের অধিক ভাষা শিখতে পারে না। শেখালে তার মস্তিষ্কে চাপ পড়ে। কিন্তু, গবেষণা ও বাস্তবতা বলছে ভিন্ন কথা।

প্রথমত, রিসার্চে দেখা গেছে, বহুভাষিক পরিবেশে বড় হওয়া শিশুরা স্বাভাবিকভাবেই ৩ থেকে সর্বোচ্চ ৬টি ভাষা আয়ত্ত করতে পারে। (সোর্স : ResearchGate)

তবে, গবেষণা বলছে, শিশুরা স্বাচ্ছন্দ্যের সাথে দৈনন্দিন জীবনে চারটি ভাষা পর্যন্ত সামলাতে পারে। তবে প্রতিটি ভাষায় দক্ষতার মাত্রা আলাদা হবে, প্রতিটি ভাষা ব্যবহারের প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হবে। (সোর্স : Linguisttoday)

একটি থাম্ব রুল হলো, কথোপকথনের ফ্লুয়েন্সি পেতে হলে শিশুর জাগ্রত সময়ের কমপক্ষে ৩০% একটি ভাষায় কাটাতে হয়।

সেই হিসেবে বাস্তবসম্মতভাবে সর্বোচ্চ তিনটি ভাষায় কথোপকথনের দক্ষতা অর্জন সম্ভব। তিনটিতে ভালো ভিত্তি তৈরি হলে পরে চতুর্থটি যোগ করা যায়। (সোর্স : Multilingualparenting)

আপনার সন্তানকে বাংলার পাশাপাশি আর কোনো ভাষা শেখাচ্ছেন কি?

#AtTurathAcademy #KidsArabic #Multilingual
6
তাজভিদ-সহ কুরআন শিক্ষার নতুন ব্যাচে ভর্তি চলছে।

বিস্তারিত জানতে মেসেজ করুন : https://wa.me/8801557078172
4
খুলাসাতুস সিরাহ : দুই ক্লাসে সিরাতের পূর্ণ রূপরেখা

আমাদের এই ফ্রি কোর্সটি কি করেছেন? না করে থাকলে ক্লিক করুন এখানে।

প্রথম ক্লাস
দ্বিতীয় ক্লাস

#AtTurathAcademy #Seerat
7🔥2
সন্তানকে মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শেখানোর সঠিক বয়স কোনটি?

"বাচ্চা তো এখনো ছোট, আরেকটু বড় হোক তারপর আরবী বা অন্য ভাষা শেখাবো"—এমনটা কি আপনিও ভাবছেন?

অনেক অভিভাবকই মনে করেন, ১০-১২ বছর বয়স হওয়ার আগে বাচ্চাদের নতুন কোনো ভাষা শেখানো উচিত নয়।

কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট সাইন্স এবং নিউরোলজির মডার্ন রিসার্চ সম্পূর্ণ ভিন্ন কথা বলে!

মানুষের জীবনের প্রথম ১০ বছর (বিশেষ করে ৪ থেকে ১০ বছর বয়স পর্যন্ত) হলো একটি শিশুর ভাষা শেখার "গোল্ডেন উইন্ডো" বা ক্রিপ্টিক পিরিয়ড।

এই সময়ে বাচ্চার মস্তিষ্কের নিউরনগুলো এত দ্রুত কানেক্ট হয় যে, তারা যেকোনো কঠিন ভাষাও কোনো মুখস্থের চাপ ছাড়া, একদম নিজের অজান্তেই খেলার ছলে আয়ত্ত করে ফেলতে পারে। বয়স যত বাড়তে থাকে, এই সহজাত ক্ষমতা তত কমতে থাকে।

তাই আপনার সন্তানকে সঠিক বয়সে, সঠিক পদ্ধতিতে বাংলার পাশাপাশি অন্য ভাষা শেখানো শুরু করুন!

আপনার সন্তানের বয়স এখন কত বছর? সে কি ইতিমধ্যেই নতুন কোনো শব্দ বা ভাষা শেখার চেষ্টা করছে?
82
বিস্তারিত দেখুন ভিডিওতে :

https://youtube.com/shorts/tm4LM0lkwek?feature=share

#atturathacademy #KidsArabic #turathedu
3
আলহামদুলিল্লাহ, আত-তুরাস একাডেমির জন্য অন্যতম আনন্দের দিন। ওয়ান টু ওয়ান ফিমেল তাজভিদ-সহ কুরআন কোর্সের একজন আপু ২/০৭/২০২৬ বৃহস্পতিবার কুরআনের সবক নিয়েছেন।


মেল/ফিমেল ওয়ান টু ওয়ান তাজভিদ-সহ কুরআন কোর্সে ভর্তি হতে মেসেজ করুন : https://wa.me/8801557078172

#AtTurathAcademy #Quran
3