Al Firdaws
11K subscribers
10.6K photos
861 videos
46 links
আমাদের সকল প্লাটফর্মে যুক্ত হোন-
https://linktr.ee/AlFirdaws01
Download Telegram
সমাজ থেকে ক্ষতিকর প্রথা ও কুসংস্কার দূর করার অংশ হিসেবে মন্ত্রণালয়টি আরেকটি সফল অভিযান পরিচালনা করে। এই সময়ে বিভিন্ন এলাকা থেকে জাদু-টোনা ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যক্তিরা সাধারণ মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ও ভয়ের সৃষ্টি করে আসছিল। তাদেরকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারের জন্য শরিয়া আইনের অধীনে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নারীর অধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায়ভিত্তিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ইমারাতে ইসলামিয়া দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
❤8👍1
ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দেশটির পুলিশ। শনিবার সকাল থেকে দিনভর চলা এই অভিযানে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকারসহ বিরোধী দলের বহু নেতা ও আন্দোলনকারীকে আটক করা হয়েছে। বিভিন্ন সূত্রের প্রতিবেদন অনুযায়ী, আটকের সংখ্যা ৭০০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভারতে বিভিন্ন রাজ্যে বিশেষত মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যাচাই প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষের স্থানান্তর, ৩ কোটি মানুষের খোঁজ না পাওয়া এবং ২ কোটি ৮০ লাখ মানুষের মৃত্যুর বিষয় উল্লেখ করা হয়েছে।
👍3🤬1
একই দিন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও আটক করা হয়। তিনি দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ করছিলেন। এ সময় তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকেও আটক করা হয়।

বিক্ষোভে যোগ দিতে গিয়ে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ একাধিক বামপন্থী নেতা আটক হন।

শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়। কয়েকটি মেট্রো স্টেশন ও বাজার বন্ধ রাখা হয় এবং কেন্দ্রীয় দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ধস্তাধস্তির খবর পাওয়া গেছে।
🔥7👍1
গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি ও অপর কর্মীদের মারধর করে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হিমেল (৩৫) ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের একাউন্টস ম্যানেজার। হামলায় আহত অন্য তিনজন হলেন—ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশ কর্মীরা গণমাধ্যমে জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা প্রায় তিন কোটি টাকা তিনটি বস্তায় ভরে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১) করে মাওনার উদ্দেশ্যে রওনা হন তারা। গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে পৌঁছামাত্রই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা গতিরোধ করে গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায় এবং টানাঁচ্যাঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অন্য কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করে।
👍2
একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় তারা। প্রাথমিক তথ্যমতে, ছিনতাই হওয়া দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. অনিক সরকার গণমাধ্যমে জানান, হাসপাতালে আসা চারজনের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধের ক্ষত থাকায় তাকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
😢8
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফেসবুকে রাসূল (ﷺ) কে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার পর আবুল হাসেম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আবুল হাসেম ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে রাসূল (ﷺ) কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন আবুল হাসেমকে তার বাড়ি থেকে ধরে এনে উত্তম মধ্যম দেয়।

ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ উক্ত ব্যক্তিকে স্থানীয় লোকজনের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব ক্বারি অভিযোগকারী হিসেবে পুলিশের সঙ্গে থানায় যান।

স্থানীয় কয়েকজন যুবক গণমাধ্যমকে জানান, ফেসবুকে রাসূল (ﷺ) কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।
❤8👍4
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, রাসূল (ﷺ) কে নিয়ে কটূক্তির অভিযোগ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
❤3👍1
রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা পৌরসভার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল পাওয়া যায়।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার গণমাধ্যমে জানায়, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
❤3👍2
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্র জানায়, মোটরসাইকেল আরোহী ২ দুর্বৃত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে আচমকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে রাত আড়াইটার দিকে তা নিস্ক্রিয় করে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।

ধারণা করা হচ্ছে, পতিত আওয়ামীলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে, পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্তকে এখনো শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ।
❤3👍2
ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত রাজ্জাক বিশ্বাসকে(৪৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। অসুস্থ শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাড়ির পাশের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার (০৯ অক্টোবর) বাড়িতে মিলাদের আয়োজন থাকায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে শিশুটির ফুফু বাড়ির পাশে কলাগাছের আড়ালে তাকে কাঁদতে দেখেন। পরে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে সন্দেহ হলে পরিবারের সদস্যরা রাজ্জাক বিশ্বাসকে আটক করেন।

এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। আটক আব্দুর রাজ্জাক রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা। তার শ্বশুরবাড়ি শিশুটির বাড়ির পাশেই বলে জানা গেছে।
😢7
কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানায়, দয়ারামপুর এলাকায় এক ব্যক্তিকে শিশু ধর্ষণের অভিযোগে আটকে রাখার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটি ওসিসিতে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
😢7
আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ বৃদ্ধি করতে দীর্ঘদিন যাবত বহুমুখী প্রচেষ্টা চালিয়ে আসছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ধারাবাহিক সেই প্রচেষ্টার ফলস্বরূপ ইরানের কৌশলগত চাবাহার বন্দরে আফগানিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য ১১০ হেক্টরের বেশি জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থার আওতায় বন্দরের ভেতরে ১০ হেক্টর এবং মুক্ত বাণিজ্য অঞ্চলে প্রায় ১০০ হেক্টর জমি আফগান বিনিয়োগের জন্য বরাদ্দের বিষয়ে ইরানের সাথে প্রাথমিক সমঝোতা হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানের জন্য সমুদ্রপথে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে উন্মোচিত হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

ইরানের সংসদের উৎপাদন সহায়তা ও ৪৪ নম্বর নীতি বাস্তবায়ন তদারকিবিষয়ক বিশেষ কমিশনের প্রধান মোহসেন জাঙ্গানেহ ৮ অক্টোবর, বৃহস্পতিবার দুই দেশের অর্থনৈতিক আলোচনার পর এ তথ্য জানান। তিনি বলেন, আফগানিস্তানের শিল্পমন্ত্রী চাবাহারের মুক্ত বাণিজ্য অঞ্চলে আফগানিস্তানের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন। সমঝোতা অনুযায়ী, নির্ধারিত এলাকায় আফগান বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং উন্মুক্ত সমুদ্রপথে দেশটির প্রবেশাধিকার সহজ হবে।
❤8
জাঙ্গানেহ জানান, আফগান কর্মকর্তারা বন্দরের ভেতরে আরও জমি বরাদ্দের অনুরোধ জানিয়েছিলেন। তবে উপকূলীয় এলাকায় জমির সীমাবদ্ধতার কারণে বিষয়টি পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে এবং আলোচনার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বৈঠকে দুই দেশের শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ শিল্পনগরী প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ হাজার কোটি ডলারে উন্নীত করার বিষয়েও আলোচনা হয়েছে।

ওমান উপসাগরের তীরে অবস্থিত চাবাহার বন্দর আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহন ও বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় পথ। প্রস্তাবিত জমি বরাদ্দ ও বিনিয়োগের সুযোগ বাস্তবায়িত হলে আফগান ব্যবসায়ীদের জন্য নতুন বাজারে প্রবেশ, শিল্প সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ জোরদারের পথ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
❤2
পশ্চিম আফ্রিকার দেশ মালির জান্তা এবং তাদের মিত্র রুশ বাহিনী সহ জান্তা-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে তিনটি পৃথক অভিযান চালিয়েছেন আল-কা/য়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএন/আইএম) যো/দ্ধারা। আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়া থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রমতে, গত ৭ অক্টোবর সকাল বেলায়, মালির সেগু রাজ্যের কোরমা এলাকায় একটি সফল অভিযান চালিয়েছেন জেএন/আইএম যো/দ্ধারা। অভিযানটি মালির সেনাবাহিনীর (জান্তা) একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে, যখন হামলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই জান্তা সদস্যরা তাদের অবস্থান ছেড়ে পালিয়ে যায় এবং জেএন/আইএম যো/দ্ধারা ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নেন।

দ্বিতীয় একটি অভিযান চালানো হয়েছে সবচেয়ে উত্তপ্ত টিম্বুকটো রাজ্যে। অভিযানটি গত ৮ অক্টোবর সন্ধ্যায় রাজ্যের কুইকমা গ্রামে মালির জান্তা (সেনা) ও রুশ আফ্রিকান কোরের একটি সামরিক গাড়ি লক্ষ্য করে চালানো হয়েছে। একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো এই হামলায় শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।
❤4🔥1
একই দিন জেএন/আইএম কর্তৃক তৃতীয় আরেকটি হামলা চালানো হয়েছে মোপ্তি রাজ্যের বাইমা গ্রামে। এই হামলাটি মালির জান্তা-সমর্থিত মিলিশিয়াদের একটি সামরিক গাড়ি লক্ষ্য করে সফল আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে।

উল্লেখ্য, এই তিনটি অভিযানের বিষয়ে জেএন/আইএম সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে, তবে বিবৃতিগুলোতে এসকল ঘটনায় শত্রু বাহিনীতে হতাহত ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয় নি।
❤4
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ইরান-সমর্থিত হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জনের বেশি। হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের কার্যক্রম।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর বিমানবন্দরের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখা যায়। আহতদের উদ্ধারে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তাদের হাসপাতালে নিতে হেলিকপ্টারও ব্যবহার করা হয়। প্রথমে সৌদি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত না করলেও পরে সরকারি বিবৃতিতে ১২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

জানা গেছে, হামলার সময় বিমানবন্দরে জেদ্দাগামী ফ্লাইটে ওঠার অপেক্ষায় ছিলেন ৪১ জন বাংলাদেশি উমরাহযাত্রী। এ ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশি উমরাহযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
😢5
হামলায় আহত এক যাত্রী সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের আগে বিমানবন্দরের বাইরে আকাশে একটি বস্তু উড়ে যেতে দেখেছিলেন তিনি। এর কিছুক্ষণ পরই বহির্গমন ফটকের কাছে ছাদের একটি অংশ ধসে পড়ে।

ঘটনার পর বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই সময় রিয়াদগামী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয় অথবা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে হামলার পর নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডা। রিয়াদে মার্কিন দূতাবাস নাগরিকদের বিমানবন্দর ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। অন্য দেশগুলোর দূতাবাসও একই ধরনের সতর্কতা জারি করেছে।

এক সপ্তাহের মধ্যে রিয়াদের প্রধান বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এর আগে দুটি হামলায় চারজন নিহত হয়েছিল। ওই হামলাগুলোর একটিতে সৌদি আরবের একটি যাত্রীবাহী উড়োজাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
😢3
খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা একা চলাচল না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার ডিএসবি সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়!

যমুনা টিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে খুলনা মহানগরের পশ্চিম রুপসা এলাকায় কলেজিয়েট গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলম‌। রাতে রুপসা উপজেলায় অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে রূপসার ঘাট পার হয়ে রিকশা নিয়ে পুলিশ ক্লাবে ফিরছিল। ঘটনার সময় পুলিশ সদস্য সাদা পোশাকে ছিল। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিলে তার দুই হাতে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে তাকে জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই ঘটনার পরপরই শুক্রবার জেলা ডিএসবির পুলিশ সুপার স্বাক্ষরিত চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে বলা হয়েছে, 'উপুর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। ইদানীং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করাসহ রাত্রিকালে একাকী চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে ইউনিট ইনচার্জগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।'
😁6
দিল্লির চলমান বিক্ষোভকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরে দখলদার ভারত কর্তৃক পরিচালিত কঠোর দমন-পীড়নের সাথে তুলনা করেছেন জম্মু ও কাশ্মীরের দুই রাজনৈতিক নেতা। ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধান হতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে কেন্দ্র করে ব্যাপক প্রতিবাদ গড়ে তুলেছিল কাশ্মীরি মুসলমানরা।

ওই সময় পুরো কাশ্মীর অঞ্চল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। সড়ক যোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বহু রাজনৈতিক নেতা, কর্মী ও অন্যান্য ব্যক্তিকে আটক করা হয়েছিল। কিন্তু বিক্ষোভ দমনের পর বিজেপি দাবি করেছিল, সেখানে কেউ প্রতিবাদ করেনি।

দিল্লিতে চলমান বিক্ষোভ ঠেকাতে একই ধরনের বিধিনিষেধ আরোপ, সড়ক অবরোধ এবং ট্রেন চলাচল বিঘ্নের ঘটনা সামনে এসেছে। আন্দোলনকারীদের কণ্ঠরোধ ও নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচন কমিশনের এসব বিতর্কিত কর্মকাণ্ডের সাথে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্বার্থ জড়িত রয়েছে।
❤3
অপরদিকে জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি বলেন, বিক্ষোভ দমন সফল হলে হিন্দুত্ববাদী সরকার দাবি করতে পারে যে, কেউ প্রতিবাদ করেনি। যেমনটি কাশ্মীরের ক্ষেত্রেও দাবি করা হয়েছিল। তার ভাষ্য, প্রথমে বিক্ষোভ দমন করা হয়, তারপর কোনও বিক্ষোভ বা প্রতিবাদের ঘটনা ঘটেনি বলে তা অস্বীকার করা হয়।