Tech Tips 360°
10.8K subscribers
3.61K photos
107 videos
14 files
3.08K links
TechTips360 নানারকম অনলাইন ইনকাম যেমন: এয়ারড্রপ, ক্রিপটো ট্রেডিং, মাইক্রোজবস, ফ্রিল্যান্সিং সংক্রান্ত নানারকম টিপস ও সহযোগিতা প্রদান করে।

Chat Zone: https://t.me/discusshub360

#crypto #trading #freelancing #airdrop #bitcoin
Download Telegram
আমি সুই Sui ক্রয় করিনি তবে কেনার সাজেশন দিচ্ছি। কিনে বসে থাকুন কয়েক মাসের জন্য।

আমার কাছে আর ফান্ড নাই এখন 😢😩
👍29
মার্কেট যখন সর্বোচ্চ টেনশনে প্রবেশ করে তখনই প্রবেশ করার সেরা সময়। যদিও কম বেশি ড্রপ করতে পারে, এটা সিরিয়াসলি নেবার কিছু নাই। কারণ, আপনি কয়েকদিন ট্রেড করেই চলে যাবেন না।
🔥10
সবচেয়ে সেফে থাকতে চাইলে sol, arb, ena, sui, near, xrp, eth, এসবের ভেতর থাকুন। এই মুহুর্তে ফিয়ার লেভেল ১০! কিছুদিনের ভেতর মার্কেট ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ্
🔥19
🤔🤔🤔
🔥13
যারা ইনভেস্ট করে ফেলেছেন ২০২৬ এর আগে বিক্রির চিন্তা করবেন না। যারা কেনেন নি, তারা অপেক্ষা করুন। আর যদি বাই রেটের আশেপাশে প্রফিট থাকে তাহলে সেল করে বসে পড়ুন। স্পটে থাকলে প্যারা নাই।
👍15
মাত্র ১৫ বছরে ৯৫% বিটকয়েন মাইনিং শেষ হয়ে গেছে । টোটাল ২১ মিলিয়ন বিটকয়েন বাজারে আনা হবে । বাকি ৫% মাইনিং শেষ হতে আরও ১৪০ বছর অপেক্ষা করতে হবে ।
👍7
এবার কি তাহলে অলট সিজনের অপেক্ষা শেষ হবে ? কি মনে হয় আপনাদের ?
🔥8
মার্কেটে কেয়ামত কায়েম হতে যাচ্ছে । কয়েন মার্কেট ক্যাপে ঢুকে দেখি সোলানা ১৪৩ এ কিনছিলাম । এখন ১৩০ তে নেমে গিছে । বিটকয়েন যদি ৭৩-৭৫ এর কাছে চলে যায় তাহলে সোলানার দাম ৫০ ডলার কি থাকবে ? 😫 তাই বলে কি সব সেল করে দেবো ? আমার এতো চুলকানি নাই । মার্কেট ধ্বংস হয়ে যাক । আবার উঠে দাঁড়ালে সব মেরামত হয়ে যাবে । পপকর্ণ নিয়ে বসলাম আজকে থেকে 😣
🔥16😢6
Forwarded from Tech Tips 360° (Mehedi Hasan 🐦 SUI 🦒 🐸 🐍 Σ Ishaan 💎CR 🌱SEED 👾 BITS 📦 Bums 🍖 🐾Meshchain.Ai ✌️Yescoiner)
Rubi Rbl Mining

👉 পুরাতন প্রজেক্ট। নাম শুনেছিলাম তবে গুরুত্ব দেইনি। এখন জানলাম পাইয়ের মত আনঅফিসিয়াল বাই সেল হচ্ছে ৮-১০ টাকার ভেতর। তাই শুরু করলাম 🙊


👉 এখনো কাজ করা যাচ্ছে তবে স্পিড কম। প্রতিদিন কতটুকু স্পিড পাওয়া যাচ্ছে ২৪ ঘণ্টা গেলে বুঝা যাবে।

Join
:
https://rubi.click/join/ONLINEHELP360

Invite Code: Onlinehelp360 (Mandatory)

কাজের নিয়ম:

- জয়েন লিংকে ক্লিক করে অ্যাপ ইন্সটল করুন। Register ক্লিক করে Register with google করবেন। signup ডিটেইলস সাবমিট করুন। Login করুন।

- Wallet অপশনে ক্লিক করে wallet setup করুন এবং Phrase Code কালেক্ট করুন। এবং Hash Code ডাউনলোড ও স্ক্রিনশট নিন।  হারিয়ে ফেলবেন না।

- ৩০ রুবি মাইনিং হলে KYC ইনভাইট পাবেন


👉 বিস্তারিত ভিডিও দেবো এবং নিয়মিত পোস্ট আপডেট আসবে। গুরুত্ব দিন। আশা করা যায়, সামনের দিনে আরো দাম বাড়বে। পাই আমাদের ধৈর্য্য বৃদ্ধি করেছে আশা করছি।
🔥4
বাংলাদেশ বনাম ভারত ফুটবল
প্রথমার্ধ শেষে...

Ban 1 - Ind 0

❤️
🥰11👍6❤‍🔥2
বিজনেসে টিকে থাকার কৌশল
.
.
ব্যবসা করতে গেলে অনেকেই কমন কিছু সমস্যায় পতিত হয়। সেগুলি এভয়েড করার সিস্টেম বলে দেবো। ব্যবসা যেখানেই হোক এই কৌশল দারুণভাবে খাটাতে পারবেন। চোর বাটপার থেকে নিজের ব্যবসাকে নিরাপদ রাখতে পারবেন।

১. যেদিন থেকে কাজ শুরু করবেন ওই মুহুর্ত থেকে বাকির প্রশ্ন সচেতন থাকবেন। কোনভাবেই বাকি দিবেন না। যত পেয়ারের লোকেরাই আসুক, বাকি বা ধারে পণ্য বিক্রি করা হারাম মনে করবেন।
- বাকি না দেয়ার প্রশ্নে কিছু সহজ কৌশল ব্যবহার করুন। আন্তরিকভাবে বলুন, বিজনেস আপনার নয়, দিনশেষে প্রতিটি হিসাব বুঝিয়ে দিতে হয়।
- ছোট ব্যবসা। লাভ কম। বাকি দিলে দোকান ভাড়া উঠাবেন কিভাবে?
- কিছু লোক বলে থাকে টাকা আনতে ভুলে গেছি, এখুনি টাকা দিয়ে যাচ্ছি। স্বহাস্যে বলুন, টাকা এনে একবারেই পণ্যটা নিয়ে যাবেন। মনে রাখবেন, এরা সচেতনভাবেই বাকি নিতে আসে। এরা বাটপার শ্রেণীর লোক। আপনার ব্যবসা যখন কয়েক মাস পুরাতন হবে তখন নির্দিষ্ট কিছু লোক, যাদের ভরসা করা যায়, তাদের বাকি দিবেন। তবে এমাউন্ট যেন বেশি না হয়।

২. পণ্যের মান যত ভালোই হোক, সাধারণ প্যাকেটের পণ্য দোকানে রাখবেন না। লোকেরা কেবল আকর্ষণীয় প্যাক দেখে পণ্য কিনতে চায়। তারা মূলত পণ্য নয় ইমোশন ক্রয় করে। তারা যদি পণ্য কিনতো তাহলে রঙচঙে প্যাকেট না দেখে পণ্যের মানের ব্যাপারে সচেতন হতো।

৩. শান্তভাবে কথা বলুন। কাস্টমার আপনাকে যদি খাটাশ মনে করে পরেরবার আসবে না। শান্ত ও হেসে জবাব দিন।

৪. আপনার দোকানের সব পণ্য ভালো এটা আপনি জানেন। কিন্তু কাস্টমার যখন চয়েজ খুঁজবে তাকে বেটার পণ্য অথবা দুটোই ভালো হলে যেকোন একটা এমনভাবে সাজেস্ট করুন যেন তিনি ভরসা পান, তখন তিনি কিনবেন। পণ্যের দাম জানতে চাইলে শুধু দাম না বলে এর ছোট বিবরণ দিন। বেশিরভাগ সময় সেল চলে আসবে।

৫. আশেপাশের সব ব্যবসায়ীদের সালাম দিন, তারা দোকানে এলে টুকটাক খবর নিন। কিন্তু গল্প বড় করবেন না কোনভাবেই। নয়ত এরা বাকি চাইবে। সম্পর্ক যত গভীর হবে তার কাছে ঠকার চান্স বাড়বে। কাস্টমারের ব্যাপারেও একই কথা। পণ্য বিক্রি বাদে কোন বাড়তি গল্প করবেন না। চোর-ছ্যাচড়ের সংখ্যা বাড়বে।

৬. আপনি সচেতনভাবে কাস্টমারকে যদি না ঠকান, দিন দিন কাস্টমার বাড়বে। একটু অপেক্ষা করুন, খ্যাতি ছড়িয়ে যাবে।

৭. আপনি যদি বাকি দেয়া থেকে বিরত থাকেন, সেল একটু কম থাকলেও যা বিক্রি হবে তাই লাভ তুলবেন। মাসের শেষে বাকির খাতা খুঁজতে হবে না।

৮. কাউকে একবার বাকি দিয়েছেন মানে ওই কাস্টমারকে কিক দিয়ে তাড়িয়ে দিলেন। যদিও সে পরেরবার বা দ্রুত টাকা শোধ করবে। তবে পরেরবার সে আরো বেশি বাকি পাওয়ার আশা করবে। তখন না দিলেই পাখি উড়ে যাবে।

৯. ডিলারদের সাথে ভালো সম্পর্ক রাখুন। মাঝে মাঝে পাঁচ টাকার চা খাওয়ান। তারা আপনাকে সেরা পণ্য অফার করবে এবং বাজারে যত গিফট আসবে সেখানে আপনার নাম থাকবে।

১০. কোন কোম্পানি যদি নষ্ট মালামাল ফেরত নিতে গরিমসি করে তাহলে সেগুলি জমিয়ে রাখুন। পরেরবার যখন আবার মাল আসবে তখন নতুন মাল আটকে নষ্টগুলি ফেরত দিন। টাকা আটকে দিলে মাল ফেরত নিতে বাধ্য।

১১. একই পণ্যের পাঁচরকম দাম হয় তাই সবচেয়ে কম দামে পণ্য পেতে অপেক্ষা করুন। কোন না কোন ডিলার আপনার কাছে আসবে। অস্থির হওয়া চলবে না।

১২. বাড়তি আয় করতে যারা বিকাশ, নগদ, রিচার্জ সার্ভিস দেন, কখনোই আগে টাকা পাঠাবেন না। নাম্বার তুলুন, টাকা পাঠিয়ে দেওয়ার আগে টাকা হাতে নিয়ে গুণে, চেক করুন। কাস্টমার যদি বলে, ব্যালেন্স পাঠান, টাকা দিচ্ছি, কথা শুনবেন না। ফ্রড লোকেরা তাড়া দেখায়। যেহেতু নগদ অর্থের লেনদেন সতর্কভাবে কাজ করুন। তিন টাকা লাভের জন্য এক হাজার টাকা যেন ভুলদিকে চলে না যায়। মিনিট কার্ড, এমবি কার্ড রাখুন। কাস্টমার বাড়বে।

১৩. অনেক সময় পুরাতন, ছেড়া নোট চলে আসে। সব কাস্টমারকে এসব নোট দিবেন না। শুনতে খারাপ লাগলেও শ্রমজীবী খেটে খাওয়া শ্রেণীরা এসব নোট আপনাকে বেশি দিবে। পাঁচটা নোটের সাথে একটা পুরাতন নরম নোট ফেরত দিন। নতুন নোটের সাথে ছেড়া নোট দিলে সেটা বদল করতে চাইবে। ভালো ও ছেড়া নোট আলাদা রাখুন, কাস্টমার বুঝে চালিয়ে দিন। ব্যবসা করতে বসেছেন, সবাইকে ডিল করতে হবে।

১৪. অন্যান্য ব্যবসায়ীদের মাঝে নিজেকে সাধু সন্ন্যাসী পর্যায়ে নিবেন না। কারো সাথে খারাপ ব্যবহার না করলেও তারা যেন বুঝে আপনাকে নাড়ালে সমস্যা হবে, তেমনভাবে থাকুন। এতে অহেতুক সমস্যা তৈরী হবে না।

১৫. দ্রুত কাস্টমার শ্রেণী তৈরী করতে নির্দিষ্ট কিছু পণ্য এমআরপি রেট থেকে ২-৫ টাকা কম রাখুন। কখনো লাভ হয়ত সীমিত হবে তবে সেই কাস্টমার আরো পণ্য কিনে লস পুষিয়ে দিবে।

আরো কোন কৌশল জানা থাকলে কমেন্টে এড করুন।
🔥18👍5🥰1
🙄
বিটিসি টুকটাক পাম্প করছে আবার নিচে যাচ্ছে। ৮৮ তে সাপোর্ট জোন আছে। মনে হচ্ছে সেখানে রিটেস্ট করে তারপর পাম্প করবে। তত সময় পর্যন্ত নাচানাচি চলবে
Bitcoin Next Position?
Anonymous Poll
36%
100k
64%
80k
👍1
দোস্ত,
BTC ডেইলি চার্টে 0.61 FIB ভেঙে নেমেছে। এখন শক্ত সাপোর্ট আছে 0.78 FIB-এর কাছে, প্রায় $85K-এ। 4H চার্টে $88K-এ আরেকটা সাপোর্ট রয়েছে। মোট কথা, $85K–$88K একটি শক্ত সাপোর্ট জোন, এখান থেকে পাম্প আসার সম্ভাবনা বেশি।

chatgpt report
👍11
অনেক গ্রুপ এই ছবি দিয়ে বলতেসে অল্ট সিজন শুরু হতে যাচ্ছে। বাস্তবে কি ঘটবে জানি না।

তবে,

বিটকয়েন কেনার চে সেলিং রেঞ্জ ১০০ তে রয়েছে ব্যাপক মাত্রায়। তাই সেখানে একটা রেজি: তৈরী হতে যাচ্ছে। এখন দেখার বিষয় বিটিসি ১০০ হিট করে কি না 😒😒
🔥6
যারা কেনাকাটা শুরু করতে চান ২০-৩০% dca করতে পারেন। আশা করছি মার্কেট আরেকদফা ড্রপ করবে। তখন আবারো কেনার সুযোগ পাবেন। নয়ত এখানে কিছুদিন নাচানাচি করে উঠে যাবে।
👍4
৮৮ এর নিচে বিটকয়েনের ব্যাপক বায়িং অর্ডার দেখা যাচ্ছে । বিটকয়েন তাহলে আমাদের পূর্বে অনুমান করা কন্ডিশনের দিকে ধাবিত হতে যাচ্ছে নাকি ??? 😣
ROSE/ USDT
ZEC / USDT - Binance App

কিছু কিনে ধরে রাখতে পারেন । পাম্প করলেই সেল করবেন ।