Technical Study
19.1K subscribers
2.28K photos
30 videos
657 files
3.52K links
🔥Sharing is the best way of learning❤️

🎯 YouTube channel Link 👇 https://youtube.com/c/TechnicalStudyKing

Business Email👇
www.samirancob2030@gmail.com
Download Telegram
৩৫. নরমপন্থীদের আবেদন - নিবেদন নীতিকে চরমপন্থীরা কী বলে ব্যাঙ্গ করতো ?
উত্তর :-'' তিন দিনের তামাশা '
রাজনৈতিক ভিক্ষাবৃত্তি '' ইত্যাদি।
৩৬. কয়েকজন প্রধান চরমপন্থী নেতার নাম কর।
উত্তর :-বিপিনচন্দ্র পাল , বাল গঙ্গাধর তিলক , লালা লাজপত রাই , অরবিন্দ ঘোষ - প্রমুখ।

৩৭. '' লাল - বাল - পাল '' নামে কারা পরিচিত ছিলেন ?
উত্তর :-লালা লাজপত রাই , বাল গঙ্গাধর তিলক , বিপিনচন্দ্র পাল।

৩৮. প্রধানতঃ কোন প্রদেশ গুলিকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে চরমপন্থার বিকাশ ঘটে ?
উত্তর :-বাংলা , মহারাষ্ট্র ও পাঞ্জাব।

৩৯. চরমপন্থী কাদের বলা হত ?
উত্তর :-কংগ্রেসের মধ্যে একদল নেতৃত্ব নরমপন্থীদের আবেদন - নিবেদন নীতির তীব্র বিরোধী ছিলেন ; তাঁরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ গণ আন্দোলনের পক্ষপাতী ছিলেন ; তাঁদের মূল দাবি ছিল '' স্বরাজ। '' কংগ্রেসের এই সকল নেতৃবৃন্দকে বলা হত চরমপন্থী। চরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন - বিপিনচন্দ্র পাল , বাল গঙ্গাধর তিলক , লালা লাজপত রাই , অরবিন্দ ঘোষ - প্রমুখ।

৪০. মহারাষ্ট্রে কার নেতৃত্বে '' শিবাজি উৎসব '' চালু হয় ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক।

৪১. বন্দে-মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে কাদের মধ্যে বিরোধ তৈরী হয় ?
উত্তর :- অরবিন্দ ঘোষ , বিপিনচন্দ্র পাল ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মধ্যে।

৪২. মহারাষ্ট্রের পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল ?
উত্তর :- নরমপন্থী গোপালকৃষ্ণ গোখলের সাথে চরমপন্থী তিলকের।

৪৩. লর্ড কার্জন কবে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন ?
উত্তর :- ১৯০৪ খ্রিস্টাব্দে।

৪৪. বঙ্গভঙ্গ বা বাংলা ভাগের পরিকল্পনা কার ছিল ?
উত্তর :- লর্ড কার্জন।

৪৫. কে প্রতাপাদিত্য উৎসব চালু করেন ?
উত্তর :- সরলা দেবী চৌধুরানী।

৪৬. আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য কী ছিল ?
উত্তর :- স্বরাজ অর্জন করা।

৪৭. স্বরাজ - শব্দের অর্থ কী ?
উত্তর :- চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পাল মনে করতেন স্বরাজ শব্দের অর্থ চূড়ান্ত স্বাধীনতা।

৪৮. '' জীবনের ঝরাপাতা '' গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- সরলাদেবী চৌধুরানী।

৪৯. কবে , কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে ?
উত্তর :- ১৯০৭ খ্রিস্টাব্দে , সুরাট অধিবেশনে।

৫০. কোন নরমপন্থী নেতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদে কংগ্রেসের অধিবেশন আয়োজন করেন ?
উত্তর :- ফিরোজ শাহ মেহেতা।

৫১. ১৯০৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশন কোথায় হয় ?
উত্তর :- কোলকাতায়।

৫২. ১৯০৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের কোলকাতা অধিবেশনের তাৎপর্য কী ছিল ?
উত্তর :- এই অধিবেশনে চরমপন্থীদের প্রধান চারটি প্রস্তাব জাতীয় কংগ্রেসের কর্মসূচী হিসেবে গৃহীত হয়। এই প্রস্তাবগুলি ছিল -
(ক) স্বরাজ , (খ ) স্বদেশী , (গ ) বয়কট ও (ঘ ) জাতীয় শিক্ষা।

৫৩. কোলকাতা অধিবেশনে চরমপন্থীদের অন্যতম প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক।

৫৪. কার , কোন রচনায় জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিভাজনের বিষয়টির বর্ণনা পাওয়া যায় ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরের '' যজ্ঞভঙ্গ '' প্রবন্ধে।

৫৫. কার , কোন পরিকল্পনা বা নীতির বিরুদ্ধে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয় ?
উত্তর :- লর্ড কার্জনের বাংলা বিভাজনের প্রস্তাবের বিরুদ্ধে।

৫৬. লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবের মূল উদ্দেশ্য কী ছিল ?
উত্তর :- বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করে দেওয়া।

৫৭. কবে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয় ?
উত্তর :- ১৮৭৪ খ্রিস্টাব্দে।

৫৮. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয় ?
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ শে জুলাই।

৫৯. কোন দিন বঙ্গ বিভাজনের পরিকল্পনা বাস্তবায়ন করা হয় ?
অথবা , কবে বঙ্গভঙ্গ হয় ?
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর।

৬০. ভারতমাতা - ছবিটি কার আঁকা ?
উত্তর :- অবনীন্দ্রনাথ ঠাকুর।

৬১. রাখীবন্ধন উৎসব প্রচলন কে করেন ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

৬২. কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধন উৎসব প্রচলন করেন ?
উত্তর :- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হিন্দু - মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে।

৬৩. কোন দিন রাখীবন্ধন উৎসব পালিত হয় ?
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর অর্থাৎ বঙ্গভঙ্গের দিন।

৬৪. '' বাংলার মাটি , বাংলার জল ........... বাংলার বায়ু , বাংলার ফল '' - বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে এই গানটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

৬৫. স্বদেশী ও বয়কট পরস্পর সম্পর্কিত / সম্পর্কিত নয়।
উত্তর :- পরস্পর সম্পর্কিত।

৬৬. স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো ?
উত্তর :- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়কালে বাংলার মানুষ ব্রিটিশ পণ্য বর্জন করে। একে বলা হয় বয়কট। আবার সেই পণ্যের শুন্যস্থান পূরণ করতে দেশীয় পণ্যের উৎপাদনের ও ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়। একে বলা হয় স্বদেশী।
❤2
৬৭. বঙ্গলক্ষী কটন মিলস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৯০৬ খ্রিস্টাব্দে।

৬৮. স্বদেশী আন্দোলনকালে সবচেয়ে সফল দেশীয় শিল্প প্রতিষ্ঠান কোনটি ছিল ?
উত্তর :- বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল।

৬৯. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল - কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

৭০. '' ব্যাধি ও প্রতিকার '' - প্রবন্ধটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

৭১. শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :-রবীন্দ্রনাথ ঠাকুর।

৭২. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?
উত্তর :-১৯০৬ খ্রিস্টাব্দে।

৭৩. জাতীয় শিক্ষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেসকল প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে - তাদের কয়েকটির নাম লেখ।
উত্তর :-বেঙ্গল ন্যাশনাল কলেজ , বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট , সোনারঙ জাতীয় বিদ্যালয় - ইত্যাদি।

৭৪. স্বদেশী আন্দোলনের ধারা ধীরে ধীরে কোন আন্দোলনের ধারায় পরিবর্তিত হতে থাকে ?
উত্তর :-সন্ত্রাসবাদী ধারা।

৭৫. মহারাষ্ট্রে কার নেতৃত্বে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয় ?
উত্তর :-বাসুদেও বলবন্ত ফাদকে।

৭৬. বাংলায় প্রতিষ্ঠিত বিপ্লবী গুপ্ত সমিতিগুলির মধ্যে কোন গুলি প্রধান ছিল ?
উত্তর :-অনুশীলন সমিতি , যুগান্তর দল - ইত্যাদি।

৭৭. কবে , কার নেতৃত্বে , কোথায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :-১৯০২ খ্রিস্টাব্দে , সতীশ্চন্দ্র বসুর নেতৃত্বে , কলকাতায়।

৭৮. বাংলায় গুপ্তসমিতিগুলি প্রধানতঃ কোন সময়কালে গড়ে উঠতে থাকে ?
উত্তর :-১৯০৫ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে।

৭৯. কবে , কার নেতৃত্বে , কোথায় '' ঢাকা অনুশীলন সমিতি '' প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :-১৯০৬ খ্রিস্টাব্দে , পুলিনবিহারী দাসের নেতৃত্বে , ঢাকায়।

৮০. কোন পত্রিকা ছিল বাংলার বিপ্লবী দলগুলির আন্দোলনের মুখপত্র ?
উত্তর :-যুগান্তর পত্রিকা।

৮১. বৈপ্লবিক আন্দোলনের অংশ হিসেবে কোলকাতার কোথায় বোমা তৈরির কারখানা হয় ?
উত্তর :-মানিকতলায়।

৮২. ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কাকে হত্যা করার চেষ্টা করেন ?
উত্তর :-বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড - কে।

৮৩. কবে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড - কে হত্যা করার চেষ্টা করেন ?
উত্তর :-১৯০৮ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল।

৮৪. কিংসফোর্ড - কে হত্যা করার উদ্যোগ সফল হয়েছিল / হয়নি।
উত্তর :-হয়নি।

৮৫. মর্লে - মিন্টো শাসন সংস্কার কবে প্রবর্তিত হয় ?
উত্তর :-১৯০৯ খ্রিস্টাব্দে।

৮৬. মর্লে কে ছিলেন ?
উত্তর :-ভারত সচিব।

৮৭. মিন্টো - কে ছিলেন ?
উত্তর :-ভারতের বড়লাট।

৮৮. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে প্রণীত হয় ?
উত্তর :-১৯০৯ খ্রিস্টাব্দে।

৮৯. মর্লে - মিন্টো শাসন সংস্কার অপর কী নামে পরিচিত ?
উত্তর :-ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯।

৯০. কবে বঙ্গভঙ্গ রদ করা হয় ?
উত্তর :-১৯১১ খ্রিস্টাব্দে।

৯১. কবে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় ?
উত্তর :-১৯১১ খ্রিস্টাব্দে।

৯২. বাঘা যতীনের পুরো নাম কী ছিল ?
উত্তর :-যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

৯৩. কে জার্মানি থেকে অস্ত্র আনিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন ?
উত্তর :-যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন

৯৪. উত্তর ভারতে কাদের উদ্যোগে বিপ্লবী কার্যকলাপ চলতে থাকে ?
উত্তর :-গদর দলের উদ্যোগে।

৯৫. বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর বিপ্লবী কার্যকলাপ বন্ধ হয়ে যায়। ঠিক / ভুল।
উত্তর :-ভুল।

৯৬. কোথায় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন ?
উত্তর :-মজঃফরপুরে।

৯৭. ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ড ভেবে যার উপর বোমা নিক্ষেপ করেছিলেন তিনি আসলে কে ছিলেন ?
উত্তর :-মিস্টার ও মিসেস কেনেডি।

৯৮. কিভাবে প্রফুল্ল চাকীর মৃত্যু হয় ?
উত্তর :-কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন এবং পুলিশের হাত এড়াতে প্রফুল্ল চাকী নিজেকে গুলি করে হত্যা করেন।

৯৯. '' একবার বিদায় দে মা , ঘুরে আসি '' - গানটি কার স্মরণে লেখা হয় ?
উত্তর :-ক্ষুদিরাম বসু।
⚡2❤1🔥1
❤️ Daily The Hindu Vocabulary | 29.12.2023

@wbpollexpress  @wbpollexpress
@wbpollexpress  @wbpollexpress

1. DISMANTLE (VERB): (বিচ্ছিন্ন করা) : take apart 
Synonyms: pull apart, deconstruct 
Antonyms: assemble 
Example Sentence: The mechanic dismantled the engine to repair it. 

2. GRATUITOUS (ADJECTIVE): (বর্জন): unjustified 
Synonyms: unwarranted, unprovoked 
Antonyms: justifiable 
Example Sentence: The gratuitous killing of dolphins must be stopped. 

3. CONGRUENCE (NOUN): (অনুসার): compatibility 
Synonyms: consistency conformity 
Antonyms: conflict 
Example Sentence: The results show quite good congruence with recent studies. 

4. SCATHING (ADJECTIVE): (মশলাদার): devastating 
Synonyms: withering, blistering 
Antonyms: mild 
Example Sentence: She launched a scathing attack on the Prime Minister. 

5. UNSUNG (ADJECTIVE): (অস্বীকৃত): unacknowledged 
Synonyms: uncelebrated, unhonoured 
Antonyms: famous 
Example Sentence: Tanhaji is one of the unsung heroes. 

6. BRAZEN (ADJECTIVE): (লজ্জাহীন): bold 
Synonyms: shameless, as bold as brass 
Antonyms: timid 
Example Sentence: He was brazen about his illegal business. 

7. DELETERIOUS (ADJECTIVE): (ক্ষতিকর): harmful 
Synonyms: damaging, detrimental 
Antonyms: beneficial 
Example Sentence: Divorce is assumed to have deleterious effects on children. 

8. EFFICACIOUS (ADJECTIVE): (কার্যকর): effective 
Synonyms: successful, effectual 
Antonyms: inefficacious 
Example Sentence: The treatment was just not efficacious. 

9. UNSETTLE (VERB): (অস্থিতিশীল করা): discompose 
Synonyms: unnerve, upset 
Antonyms: reassure 
Example Sentence: The crisis has unsettled financial markets. 

10. INTERIM (ADJECTIVE): (অন্তবর্তীকালীন): provisional 
Synonyms: temporary, pro tem 
Antonyms: permanent 
Example Sentence: An interim arrangement was made at the end. 
👍1
1. যখন কোন দ্রব্যের মূল্য 40% বৃদ্ধি পায় , তখন বিক্রয় 20% হ্রাস পায় । মোটের উপর বিক্রয়ে কি প্রভাব পড়বে ?
Anonymous Quiz
7%
A. 15% লাভ
65%
B. 12% লাভ
18%
C. 12% লস
9%
D. 20% লস
2. কোন ভোটের দুই প্রতিদ্বন্দ্বীর বিজয়ী প্রার্থী 60% ভোট পায় এবং 24 টি ভোটে জয়লাভ করে , ওই ভোটে মোট কতগুলি ভোট পড়েছিল ?
Anonymous Quiz
56%
120
34%
140
8%
90
2%
118
⚡1
3. এক ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর 20% মূল্য বৃদ্ধি করে ধার্য মূল্য নির্ধারণ করে কিন্তু বিক্রয়ের সময় ক্রেতাদের ধার্য্য মূল্যের উপর 5% ছাড় দেয় তার শতকরা কত লাভ হয় ?
Anonymous Quiz
49%
A. 14 % লাভ
34%
B. 12 % লাভ
12%
C. 10 % লাভ
5%
D. 18 টাকা লাভ
⚡1
4. রেলভারা 50% বৃদ্ধি পেয়েছে পূর্বের ভাড়ায় ফিরে যেতে হলে রেলভার কত শতাংশ কমাতে হবে ?
Anonymous Quiz
8%
A. 30%
74%
B. 33⅓%
14%
C. 25%
5%
D. 66%
5. কিছু পরিমাণ বিশুদ্ধ সোনায় 20% খাদ্ মেশানো হলো এমন ওই খাদ মিশ্রিত সোনায় কত শতাংশ বিশুদ্ধ সোনা আছে ?
Anonymous Quiz
36%
A. 83⅓%
48%
B. 33½%
12%
C. 35%
3%
D. 45%
❤3
6.কোন অফিসারের বেতন প্রতি বছর 20% করে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরে তা 4840 টাকায় দাড়াল । অফিসারের প্রকৃত বেতন কত ছিল ।
Anonymous Quiz
30%
4000
38%
4200
22%
5000
10%
3500
⚡1
7. A এর আয় B এর আয় থেকে 20% বেশি , B এর আয় A এর আয় অপেক্ষা কত শতাংশ কম ?
Anonymous Quiz
67%
A. 16⅔%
18%
B. 15%
10%
C. 18%
5%
D. 12½%
⚡1
8. একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করার পর পুনরায় 20% বৃদ্ধি করা হল প্রকৃত সংখ্যাটি কত শতাংশ বৃদ্ধি পেল ?
Anonymous Quiz
7%
A. 42%
78%
B. 44%
12%
C. 38%
3%
D. 60%
⚡1
9. একটি পরীক্ষায় 480 জন ছাত্র ছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে । মোট পাশের হার যদি 75% হয় কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল ?
Anonymous Quiz
31%
320
33%
300
28%
480
8%
600
10. একটি বিদ্যালয়ের যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকা সংখ্যা যদি 420 হয় , বালকের সংখ্যা কত ?
Anonymous Quiz
15%
A. 1080
67%
B. 1260
16%
C. 1420
2%
D. 1300
⚡1
11. আইনশৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?
Anonymous Quiz
47%
যৌথ তালিকা
29%
রাজ্য তালিকা
21%
কেন্দ্র তালিকা
3%
উপরের কোনটি নয়
❤3❤‍🔥1
12. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
Anonymous Quiz
16%
মুর্শিদাবাদ
64%
নদীয়া
8%
মালদা
12%
উত্তর ২৪ পরগনা
❤‍🔥3❤2💯2
14. কোন পৌর কর্পোরেশন ভারতের প্রথম "municipality green bonds" জারি করেছে ?
Anonymous Quiz
35%
কানপুর
36%
ধানবাদ
18%
আগ্রা
11%
গাজিয়াবাদ
❤5
15. নিম্নলিখিত কোন লেখাটির সাথে Tee কথাটি যুক্ত ?
Anonymous Quiz
25%
টেনিস
53%
গলফ
14%
পোলো
8%
বিলিয়ার্ডস
❤4
16. প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
Anonymous Quiz
18%
ক্ষণপদ
48%
সিলিয়া
29%
ফ্লাজেলা
4%
সিটা
❤‍🔥3⚡2❤1
17. ভারতের আকস্মিক তহবিল কার হাতে ন্যস্ত থাকে ?
Anonymous Quiz
13%
প্রধানমন্ত্রী
48%
রাষ্ট্রপতি
32%
অর্থমন্ত্রী
7%
স্পীকার
❤4⚡3💯3
18. উষ্ণতা বাড়ালে জলে নিচের কোনটির দ্রবণীয়তা কমে ?
Anonymous Quiz
17%
চিনি
42%
লবণ
23%
চুন
17%
ফটকিরি
❤6