Talk Session
1.29K subscribers
3 photos
25 videos
24 links
An ideological revolution
Download Telegram
Channel created
নিউ লিবারাল পলিসির এই যুগে মানুষ যত আধুনিক হচ্ছে, ততোই আমরা ফিতনা-ফাসাদ আর বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তির বহুরূপী প্রকাশ দেখতে পাচ্ছি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের ঈমান-আমল। এমন ক্রান্তিকালকে লক্ষ্য করে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,

'মানুষ সকাল বেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে আর সন্ধ্যায় ঈমানের বিনিময়ে দুনিয়া ক্রয় করে বেঈমান হয়ে ঘরে ফিরে আসবে।'
এই ঈমানী বিপন্নতার মূলে রয়েছে আমাদেরই অজ্ঞতা। আধুনিক সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করতে হবে, নিত্যনতুন উদিত ফিতনাগুলোর প্রতি আমাদের করণীয় কী—আমাদের মধ্যে অধিকাংশ মানুষ সে সম্পর্কে ওয়াকিবহাল নয়। অথচ ঈমান-আকিদা রক্ষার তাগিদে সমাজের সকল বয়সী সচেতন শিক্ষিত শ্রেণী আর মর্ডানিজমের স্রোতে গা ভাসিয়ে দেয়া প্রতিটি আধুনিক নারী পুরুষের জন্য এই সবকিছু জানাটা যেমন জরুরি তেমনি উম্মতের সরলমনা দাঈদের জন্য জরুরি তাত্ত্বিক জ্ঞান আর বুদ্ধিবৃত্তিক আলোচনার পন্থা সম্পর্কে জানা। আর সেই জরুরত পূরণের মহৎ উদ্দ্যশ্যেই আমাদের এই যাত্রা 'টক সেশন' যার মূল প্রতিপাদ্য 'Be reinvigorated with useful talk!'

🎯 আমাদের কার্যক্রম
প্রতিটি টক সেশন হবে দ্বীন পালন ও দাঈদের কর্তব্য সম্পর্কে একাডেমিক ডিসকোর্স বা তাত্ত্বিক আলাপ নিয়ে। এছাড়াও থাকবে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনী, কোর একাডামিক ইলমি আলোচনা।

Talk-Session-র আরেকটি মহৎ কার্যক্রম হচ্ছে আধুনিক ফিতনা মোকাবিলায় ইংরেজি, আরবি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় কাজ করা। যেখানে আমাদের সাথে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিগণ।

📆 সেশন শিডিউল
প্রতি মঙ্গলবার, সন্ধ্যা ৭টা:
আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে এবং লিংক ফেসবুক পেইজে পোস্ট করা হবে।

প্রতি বৃহস্পতিবার এবং রবিবার:
পূর্বে আপলোড করা ভিডিওটার শর্ট ক্লিপ ফেসবুক পেইজে আপলোড করা হবে।

প্রতি সোমবার:
আপকামিং সেশনের শর্ট ক্লিপ আপলোড করা হবে।

আপনি যদি দ্বীনি ও পরকালীন বিষয়ের পাশাপাশি নিরেট পার্থিব বিষয়েও ইসলামি দৃষ্টিভঙ্গী সম্পর্কে অবগত থাকতে চান, নিজের ঈমান-আমলের যত্ন নিতে চান তাহলে 'Talk-Session'র এই পথচলায় আপনার প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইলো। আল্লাহ রাব্বুল আলামীন আপনার-আমার, আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন।

#talk_session #talk_session_bd
👍125🔥1
Channel photo updated
আমাদের ইউটিউব চ্যানেল:

https://youtube.com/@talksession
9
Media is too big
VIEW IN TELEGRAM
কাদিয়ানী ফেতনার সূচনা এবং মির্জা গোলামের গাঁজাখুরি গালগপ্প
বক্তব্য রেখেছেন : Ammarul Hoque
ইউটিউব লিংক : https://youtu.be/ZiDuOOPbzXE
#talk_session #talk_session_bd
🔥95👍1💩1
ইসলামী শরীয়াতের অন্যতম ও দ্বিতীয় উৎস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস। ইসলামের বহু বিধানের সুশৃঙ্খল ব্যাখা আমরা পাই হাদীস থেকে। কিন্তু একটি ফিতনাবাজ দল তা অস্বীকার করে, যারা নিজেদেরকে আহলে কুরআন বা কুরআনিস্ট দাবী করে। আহলে কুরআন বা কুরআনিস্ট বলতে মোটাদাগে তাদেরকেই বুঝায় যারা সাধারণত হাদিস অস্বীকার করে। এই ভ্রান্ত মতবাদ আজকের নতুন কোনো মতবাদ নয়। এই ভ্রান্ত দলের যাত্রা শুরু হয় হিজরী দ্বিতীয় শতাব্দীর সূচনা লগ্নে। তাদের সাথে আহলুস সুন্নাহ'র আলিমগণের প্রচুর দালিলিক তর্ক বিতর্ক হয়েছে। সালাফদের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের এই ভ্রান্ত চিন্তা দাফন হয়ে যায়। কিন্তু তারপরেও তারা থামেনি। তারা আল্লাহ তাআলার শরীয়তকে নিজের প্রবৃত্তির শরীয়ত দিয়ে পরিবর্তন করতে সর্বাবস্থায় সচেষ্ট ছিল। আল্লাহ তাআলার কুরআনকে শরীয়তের প্রধান উৎস বলে প্রতিষ্ঠা করে। শরীয়তের দ্বিতীয় উৎস তথা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস সমূহকে প্রান্তিক বানিয়ে ফেলে। হাদিসকে অস্বীকারের প্রথম পর্যায়ে হাদিসের বৈধতার বিষয়ে প্রশ্ন তোলা। অতঃপর হাদিসের সাথে সম্পর্কিত শরীয়তের অন্যান্য বিধানের বিষয়ে তোলা। এই মৌলিক দুটি বিষয় অর্জনের জন্য তারা বেশকিছু পথ বেছে নেয়। যা দিয়ে তারা মুসলিম জনতাকে ম্যানিপুলেট করে।

কিন্তু তারা সবসময়ই সফল হতে পারেনি। উম্মতের উলামায়ে কিরাম সবসময়ই সরব ছিলেন তাদের এই ফিতনার বিপক্ষে। বর্তমানে তারা আবারো নতুন বোতলে পুরনো ফিতনা বাজারজাত করতে মাঠে নেমেছে আধুনিক পন্থায়। দলে টানছে সচেতন, সুশিক্ষিত যুবকশ্রেণী থেকে শুরু করে মাদ্রাসাপড়ুয়া শ্রেণীকেও। তাদের এই অপপ্রচার রুখে দিতেই আমাদের এই প্রয়াস।

আগামী ১৪ই এপ্রিল ২২শে রমাদ্বান Talk Session আয়োজিত শিক্ষা সেমিনার। পাশাপাশি থাকছে সঞ্চালন প্রকাশনীর একক বইমেলা আয়োজন। যেখানে আলোচকদের লিখিত, অনুদিত বইসমূহও সংগ্রহ করা যাবে ইনশা আল্লাহ।

সেমিনারের বিষয়বস্তু:

হাদিস অস্বীকারের ফিতনা - আকিদা ও ইতিহাস পর্যালোচনা
১৪ এপ্রিল ২০২৩, সময় দুপুর ২ টা থেকে ইফতার

★ইফতারের ব্যবস্থা থাকবে★

আলোচক:

হুজ্জিয়তে হাদিস - শায়খ আবদুল্লাহ আল মামুন
হাদিস সংকলনের ইতিহাস - মাওলানা মাহমুদ সিদ্দিকি
ইনকারে হাদিসের ইতিহাস - মাওলানা ইমরান রাইহান
কুরআনিস্টদের সংশয় ও জবাব - মাওলানা আম্মারুল হক
ফিতনায় প্রজন্মের করণীয়- ডা. শামসুল আরেফীন শক্তি

ভেন্যু:

খাদেমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, ৭/৩/সি-৪, (২য় তলা), দক্ষিনপূর্ব রাজারবাগ (কালীবাড়ি মন্দিরের আগে পাম্প থেকে দক্ষিনে মাটির রাস্তা), সবুজবাগ, ঢাকা।

যেভাবে আসবেন:

যেকোনো জায়গা থেকে বাসাবো বৌদ্ধমন্দির নেমে লাইনের সিএনজি দিয়ে অথবা রিকশা নিয়ে চলে আসবেন।

রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কোনো রেজিস্ট্রেশন ফি নেই। সম্পূর্ন ফ্রি রেজিস্ট্রেশন করতে কমেন্টে দেয়া গুগল ফরম পূরণ করুন। ইফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিঃ চলবে ১৩ই এপ্রিল, ২১শে রমাদ্বান রাত দশটা পর্যন্ত।

So feel free to join...
6👍1💩1
6👍1
এই আলোচনাগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে পরে। চ্যানেল লিংক-

https://youtube.com/@talksession

সেমিনারে আগত মেহমানদের জন্য বিশেষ হাদিয়া থাকবে উমেদ প্রকাশের তরফ থেকে।
9👍1💩1
সকল আসন পরিপূর্ণ হওয়ায় আমাদের সেমিনারের রেজিষ্ট্রেশন বন্ধ ঘোষণা করা হলো। আসন সীমাবদ্ধতার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
4💩1
আলহামদুলিল্লাহ। টকসেশনের প্রথম অফলাইন ইভেন্ট হয়ে গেলো। মহান আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া জানাই, আল্লাহ তায়ালা আমাদেরকে হাদীস অস্বীকারের ফিতনা- শীর্ষক এই আয়োজন করার তাওফিক দান করেছেন।

টকসেশন পরিবারের আজকের আয়োজন হয়েছিলো, সময়ের গুরুত্বপূর্ণ চাহিদা তথা হাদীস অস্বীকারীদের জবাবমূলক অবস্থানকে সামনে রেখেই। এই শিক্ষা সেমিনারে আমরা আকীদা, ইতিহাস তুলে ধরেছি।

আমরা আমাদের শ্রোতাদের প্রতিও কৃতজ্ঞতা নিবেদন করছি, যারা এই প্রচণ্ড গরমের তীব্র তাপদাহ সহ্য করে এতদূর এসেছেন। এমন গরমেও আমাদের ডাকে সাড়া দিয়ে প্রায় দুইশর অধিক শ্রোতা এসেছেন। ইফতার করেছেন। এমনকি মাগরিবের পরেও শতাধিক শ্রোতা বসে আলোচনা শ্রবণ করেছেন। আশা করি, সামনেও আমাদের সকল আয়োজনে আপনারা উপস্থিত থাকবেন ইনশা আল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। মাগফুর ও মাবরুর করুন। আমীন।

বিঃদ্রঃ আমাদের আজকের সকল আলোচনা ভিডিও রেকর্ড করা হয়েছে। শীঘ্রই আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তা আপলোড করা হবে। ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। চ্যানেল লিংক উপরে...
20🥰4👍2💩1
Talk Session pinned «আমাদের ইউটিউব চ্যানেল: https://youtube.com/@talksession»
Media is too big
VIEW IN TELEGRAM
হাদিস অস্বীকার করার প্রধান কারন
বক্তব্য রেখেছেন : Amiruzzaman Muhammad Shamsul Arefin
ইউটিউব লিংক কমেন্টে 👇
#talk_session #talk_session_bd
8🔥2
Media is too big
VIEW IN TELEGRAM
হাদিস সংকলনের ইতিহাস
বক্তব্য রেখেছেন : Amiruzzaman Muhammad Shamsul Arefin
ইউটিউব লিংক কমেন্টে 👇
#talk_session #talk_session_bd
11🔥1
Media is too big
VIEW IN TELEGRAM
হাদিস সংকলনের সূচনা
https://youtu.be/Ra9X5YQqFUE
5👍2
Media is too big
VIEW IN TELEGRAM
হাদিস শাস্ত্রের বিস্তৃত
https://youtu.be/Ra9X5YQqFUE
6👍2