বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)
58.6K subscribers
1.47K photos
12 videos
3 files
97 links
Download Telegram
আমাদের এই একটাই অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ

লিংক: https://t.me/StudentsAgainstDiscrimination

এবং আমাদের একটাই অফিশিয়াল ফেসবুক গ্রুপ
লিংক: https://www.facebook.com/share/KiSgEDgnoHfE7PhT/?mibextid=A7sQZp

এই দুটো গ্রুপ এবং কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনা ব্যতীত অতি উৎসাহী হয়ে কোনো কিছু করতে যাবেন না। সারাদেশে স্ব-উদ্যোগে ওয়ার্ডভিত্তিক "সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্কা কমিটি" গঠন করে নাশকতাকারী এবং সন্ত্রাসীদের রুখে দিন।
390👍77🔥10🥱5👎3
আমাদের আল্টিমেটাম অনুযায়ী সংসদ বিলুপ্ত করা হয়েছে।
বিজয়ের আরেকধাপ এগিয়ে আমরা
2.11K🔥108👍78🫡34🥰26
সমগ্র দেশবাসীর প্রতি আহবান থাকবে, জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে ন্যায্য মূল্যে যেকোনো সেবা দেওয়ার জন্য। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাড়ান। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা, দেশবাসীকে সহযোগিতা করুন, নাশকতাকারীদের এবং সন্ত্রাসীদের রুখে দিন। প্রত্যেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়ুন। আমরাই এই দেশের ভবিষ্যত। বিজয়ী আমরা হবোই।
2.54K👍143🥰62🔥53🤯10
রাষ্ট্রপতি কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত হলেন ড. মুহাম্মদ ইউনূস।
(বিস্তারিত আসছে)
1.99K🔥143👍99😢74🥰35
ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য। গণ-অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে ছাত্র নাগরিকের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। কোন নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ক্ষমতার আকাংক্ষা চরিতার্থ করার জন্য নয়।

ছাত্র-জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা ও দাবি অনুযায়ী রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা সতর্ক ও সজাগ আছে এবং থাকবে।

যেকোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, জনগণের সম্পত্তির ক্ষতি সাধন ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত আছে ও জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ করেছি আমরা, এখন আবার দায়িত্ব নিয়ে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতিও নিরাময় করছি। ভলান্টারি এক্টিভিটির মাধ্যমে দেশের দায়িত্ব নেওয়া ছাত্র-জনতাকে স্যালুট জানাই।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.92K👍160🔥36🥰19😁10
আগামীকাল থেকে বিএনসিসির ক্যাডেটরা দেশের শান্তি শৃঙ্খলা ও ট্রাফিক কন্ট্রোলের জন্য অন ইউনিফর্মে ডিউটি করবে।। সবাই নিজ নিজ এলাকায় জানিয়ে দিন।। কেউ কোন সমস্যায় পরলেও বিএনসিসির ক্যাডেটদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নির্দিষ্ট এরিয়ার ক্যাডেটরা তাদের সহোযোগিতায় যথা সম্ভব হাত বাড়িয়ে দিবে।

মুবাশ্বির
ক্যাডেট আন্ডার অফিসার
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
1.77K👍116🔥47👏21😍20
বিচারবিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি,
বিচারবিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। আমরা শুনতে পেলাম, অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হত, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান।

আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শুন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করবো সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।
এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচারবিভাগকে স্বাধীন ও কার্যকর ভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করার আহ্বান থাকবে।

এছাড়াও দেশের সকল পর্যায়েই ফ্যাসিবাদের সুবিধাভোগী, সহযোগীদের স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান করা যাচ্ছে।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.93K👍236🔥5719👏19
সবাই দ্রুত ১০টার মধ্যে কার্জন হলের গেইটে আসুন, হাইকোর্ট ঘেরাও করা হবে।

ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনপ্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে।

পরাজিত শক্তির যেকোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন।
আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।

অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে
পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।
🔥1.25K206👍130🤨16🥰13
ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ আপামর জনতাকে আহ্বান করা হচ্ছে, যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসুন। হাইকোর্ট ঘেরাও করা হবে। সেইসাথে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান একত্রিত হয়ে মিছিল বের করুন। দেশের প্রতিটি জেলাকোর্ট, জর্জকোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে। আজ ফ্যাসিবাদী বিচারব্যবস্থাকে আজ সমূলে উৎখাত করবে গোটা বাংলাদেশ। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সমিতির নামে যেই ফ্যাসিবাদের মদদপুষ্ট শিক্ষক উইং রয়েছে তা আজ ভেঙেচুরে গুড়িয়ে দেয়া হবে, সকল সিন্ডিকেটকে আজকেই ভেঙে দেয়া হবে।

ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনপ্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে।

পরাজিত শক্তির যেকোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন।
আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উষ্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।

অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে
পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন। অন্যথায় যে জনতা অভ্যুত্থান করে স্বৈরাচারী হাসিনাকে গদি থেকে নামাতে পারে, আপনাদের গদি থেকে টেনে নামাতে তাদের আধঘন্টাও লাগবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.77K🔥212👍201🤡2927
হত্যাকান্ডের বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল।
সময়: বিকাল ৪টা
স্থান: রাজু ভাস্কর্য
2.26K🔥251👍133😁83🤡52
আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমার একাউন্ট হ্যাকিং, প্রায় প্রতিদিনই নিত্যনতুন রেস্ট্রিকশন সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হওয়ায় এই পেজটা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমাকে আইডির থেকেও পেজে বেশি এক্টিভ পাবেন। সবাইকে পেজে লাইক ও ফলো করার অনুরোধ রইলো।

পেজের লিংক:
https://www.facebook.com/profile.php?id=61560745018355&mibextid=JRoKGi
👍333121🔥7🥰3😢2
আগামীকাল, ১৪ই আগস্ট, ❝বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন❞ এর ব্যানারে সপ্তাহব্যাপী ❝রেজিস্ট্যান্স উইক❞ এর অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে খুনি হাসিনার বিচার সহ চার দফা দাবি। ঢাকার সকল ছাত্র ও জনতাকে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও, সারাদেশে যেসব স্থানে আমাদের ভাইরা শহীদ হয়েছেন, সেসব স্থানে পদযাত্রা,মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।

সময়: বিকাল ৪ঃ৩০টা

ঢাকায় জমায়েতের স্থানঃ শাহবাগ

খুনি হাসিনার বিচার সহ চার দফা দাবি সমূহঃ

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

আবু বাকের মজুমদার
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
1.15K👍155🔥72💯17😁13
একটু নোক্তা দেই শুনেন,
ফ্যাসিস্টরা খুবই শক্তিশালী হয়। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে মানেই যে তার দোসররা সব চুপ করে বসে থাকবে এমন চিন্তা নিতান্তই বোকামি হবে।

এখন ফ্যাসিস্ট বাহিনীর কাজ হলো, ছাত্র জনতার আন্দোলনে অনুপ্রবেশ করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করবে। এরপর সেগুলো জোরালো প্রচার-প্রচারনা চালাবে। আর ফ্যাসিস্টের দোসর নতুন উদীয়মান মানবাধিকার কর্মীরা মানবতা গেলো রে বলে চিল্লায়া হায় হুতাশ করতে থাকবে। অথচ এই দালালরা গত পনেরো বছরে একবারও ফ্যাসিস্টের গুম,খুন, হামলা, মামলা ও গণহত্যা নিয়ে মুখ খুলে নাই।

তাদের কাজ বিপ্লবের গ্লোরি নস্যাৎ করে দেওয়া। বিপ্লবের গ্লোরি নস্যাৎ করে লোকদের বুঝানো ফ্যাসিস্ট হাসিনাই বেটার ছিলো। এভাবেই ফ্যাসিস্ট ফিরে আসতে পারে...

অতএব সজাগ দৃষ্টি রাখুন, রাজনৈতিক সচেতন হোন, বিপদের কালোছায়া এখনও মাথার উপর রয়ে গেছে....

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/SnjPCu2TsQqoMG4U/?mibextid=qi2Omg
💯602169👍132😁24🔥10
দিল্লির সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমাদের যেমন কনসার্ন, একইভাবে দিল্লিরও ঢাকার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা আরও বেশি কনসার্ন কারণ তার সেভেন সিস্টার্স। দিল্লিকে আগ্রা'সী মনোভাব পরিহার করতে হবে।

আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সৌহার্দপূর্ণ সম্পর্ক চাই আমরা।

লিংক : https://www.facebook.com/share/v/vjiudpuDMyN8MuAz/?mibextid=qi2Omg
612👍119🔥29💯23🤔22
আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে বিচারবহির্ভূত হত্যাকান্ড, গুম, খুন, নির্যাতন ও চব্বিশের নিরস্ত্র ছাত্র জনতার অভ্যুত্থানে গনহত্যার বিচার ও ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ নিশ্চিতে “ RAP CONCERT OF RESISTANCE ” আয়োজন করা হয়েছে।

কালচারাল ফ্যাসিজমের করব রচনার সূচনা হবে র্যাপ কনসার্ট অব রেজিস্ট্যান্স।

আগামী ২২শে আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হবে কনসার্ট অব রেজিস্ট্যান্সে চলে আসুন। র্যাপার হান্নান সহ আরও অনেক বিপ্লবী শিল্পী পারফরম্যান্স করবেন।

শেয়ারেবল লিংক : https://www.facebook.com/share/p/dFbfBM6rNC1bABon/?mibextid=qi2Omg
378👎80👍49🔥14😁5
ঢাকা দিল্লির মাঝে সকল অসম চুক্তি বাতিলের এখনই উপযুক্ত সময়।

প্রতিবেশী দুই দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় ন্যায্যতা ও উভয়ের জাতীয় স্বার্থ রক্ষার মধ্যে দিয়ে কিন্তু এতোদিন দিল্লির সাথে আমাদের জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুন্ন করে চুক্তি করা হয়েছে।

বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট মহল আমাদেরকে বুঝাতে চাইবে ভারত আধিপত্য আচরণ করলেও আমাদের দিল্লির অনুগত থাকতে হবে। এবং আওয়ামী ফ্যাসিস্টদের দিল্লির দাসত্ব নীতিই বেটার ছিলো বুঝাতে অপচেষ্টা করবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে।

দিল্লি পানির ন্যায্য হিস্যা না দিলে এবং হুটহাট বাঁধ খুলে বন্যা পরিস্থিতি তৈরি করলে আমাদেরও তাদেরকে থামানোর জন্য নতুন পন্থা অবলম্বন করতে হবে।

মনে রাখবেন, আমরা কারো গোলামির জন্য পাক হানাদার বাহিনী হটিয়ে স্বাধীন দেশ হই নাই।আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবো ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুন্ন হতে দিবো না।

হাসিব আল ইসলাম

https://www.facebook.com/share/p/Td1EHbYxUkMRAkK9/?mibextid=qi2Omg
996👍120🔥53❤‍🔥30🆒8