Sorwar Alam
96.9K subscribers
15.5K photos
7.95K videos
889 links
Journalist Sorwar Alam's official Telegram channel.
YouTube.com/SorwarAlam
fb.com/BanglaSAT
twitter.com/Sorwar_Alam
Download Telegram
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য “চূড়ান্ত আঘাত” নিয়ে বিভিন্ন সামরিক বিকল্প প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, এমনটি জানিয়েছে Axios।

পরিকল্পনার মধ্যে রয়েছে বড় পরিসরের বিমান হামলা এবং প্রয়োজনে স্থল অভিযানও।

আলোচনায় থাকা লক্ষ্যগুলোর মধ্যে আছে খার্গ দ্বীপ দখল করা, যা ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র;

লারাক দ্বীপ দখল করা, যা হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ;

এবং আবু মুসা সহ প্রণালীর প্রবেশমুখের অন্যান্য দ্বীপ।

এছাড়া ইরানি তেলবাহী ট্যাংকার আটক বা জব্দ করা,

পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালানো,

এমনকি চরম পরিস্থিতিতে ইরানের ভেতরে স্থল বাহিনী পাঠিয়ে পারমাণবিক উপকরণ নিয়ে নেওয়ার পরিকল্পনাও আলোচনায় আছে।

@SorwarAlam[mh]
🤬1.01K🍌307🤣21467😡17🤓14👍10😢10👎6🔥5👏4
জলবায়ু ক্ষতিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে, ১৯৯০ সালের পর থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে বিশ্বব্যাপী প্রায় ১০ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি দায়ী।

গবেষকদের মতে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিজনিত “বড় ধরনের ক্ষতি”-র জন্য উল্লেখযোগ্যভাবে দায় বহন করে। বিশেষ করে দরিদ্র দেশগুলো এই ক্ষতির বড় অংশ ভোগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: The Guardian
@SorwarAlam[mh]
👍706🤬25546😡18🤔12🥱6👎5😢2💯1
#BREAKING মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

@SorwarAlam[mh]
🤬940🤮146🤣124🍌34🤔3023👍13😢8👏3🙊3👎1
ইরানের ইসফাহান প্রদেশের কাশান শহরে মার্কিন/ইসরায়েলি বিমান হামলা।

@SorwarAlam[mh]
😢794🤬27129🤔13😡8👎7👍6
লেবাননের চলছে ইজরায়েলি বিমান হামলা।

@SorwarAlam[mh]
😢739🤬29218😡7🥰5👍2👎2🔥2🤔2🤮1
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ছাপানো ডলার নোটে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে।

এই পরিবর্তনের ফলে প্রথমবারের মতো ডলার নোট থেকে অর্থমন্ত্রীর স্বাক্ষর বাদ দেওয়া হচ্ছে।

নতুন নোটগুলোতে শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া, এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্পই প্রথম দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাগুজে মুদ্রায় সরাসরি স্থান পেতে যাচ্ছেন।

@SorwarAlam[mh]
🤣1.35K🤪100🤮49🤡4241👎20🤔8😎7🥴5🤬4👍3
🇺🇸🇮🇷🇮🇱 - ইরান যুদ্ধ | ২৬ মার্চ, ২৭তম দিনের সংক্ষেপ :

🇺🇸🇮🇷🇹🇷 - ব্লুমবার্গের তথ্যমতে, উপসাগরীয় আরব দেশগুলো যেন কোনোভাবেই ইরান বিরোধী এই যুদ্ধে আমেরিকা-ইসরায়েল জোটে যোগ না দেয়, সেজন্য তুরস্ক ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

🇮🇷🇱🇧🇮🇱 - রয়টার্স জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারীদের স্পষ্ট করে দিয়েছে যে—আমেরিকা ও ইসরায়েলের সাথে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করতে হবে।

🇺🇸🇮🇷🇮🇱 - অ্যাক্সিওস-এর এক রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহু ইরানিদের রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার ডাক দিতে চেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাকে থামিয়ে দিয়ে বলেন, "এটা বড্ড ঝুঁকিপূর্ণ। কেন আমরা মানুষকে রাস্তায় নামতে বলব যখন তারা স্রেফ মারা পড়বে?"

🇱🇧🇮🇱 - ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর সাথে যুদ্ধে ২ সেনার মৃত্যু এবং আরও ৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

🛢 - জ্বালানি তেলের বাজারে আগুন; ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩.৫% বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে ঠেকেছে।

🇺🇸🇮🇷🇮🇱⚡️ - তেহরান এবং পশ্চিম ইরানে আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

🇺🇸🇮🇷🇮🇱 - মার্কিন প্রতিরক্ষা দপ্তর 'পেন্টাগন' ইরানে একটি 'চূড়ান্ত আঘাত' হানার সামরিক পরিকল্পনা তৈরি করছে।

এতে বিশাল বোমাবর্ষণের পাশাপাশি স্থল সেনা ব্যবহারের অপশনও রাখা হয়েছে।

এই চরম সামরিক আগ্রাসণ যে কোনো সময় শুরু হতে পারে।

🇾🇪🇮🇷 - রয়টার্স জানিয়েছে, তেহরানের সাথে সংহতি জানিয়ে লোহিত সাগরে জাহাজ চলাচলে আঘাত হানতে হুতিরা সম্পূর্ণ প্রস্তুত।

🇺🇸🇮🇷 - ফক্স নিউজ জানিয়েছে, ফ্লোরিডার ম্যাকডিল এয়ার ফোর্স বেসে একটি আইইডি বোমা উদ্ধার করা হয়েছে।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, এই ষড়যন্ত্রের দায়ে এক ভাই ও বোনকে অভিযুক্ত করা হয়েছে; যার মধ্যে একজন আটক হলেও অন্যজন চীনে পালিয়ে গেছে।

🇺🇸🇮🇷 - প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সময়সীমা আরও ১০ দিন বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছেন।

ট্রাম্পের দাবি, ইরান সময় চেয়েছে; তবে ইরান এবং মধ্যস্থতাকারীরা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, তেহরান কোনো সময় চায়নি।

🇺🇸 - ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াল স্ট্রিট বা মার্কিন শেয়ার বাজারে আজ ছিল সবচেয়ে ভয়াবহ ধসের দিন।

🇮🇷 - ইরানি হার্ডলাইনাররা এখন পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো করছে।

রয়টার্সকে ইরানি সূত্রগুলো জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর আইআরজিসি এখন অনেক বেশি প্রভাবশালী এবং তারা পারমাণবিক নীতির ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিচ্ছে।

🇮🇷🇹🇭 - থাইল্যান্ডের পতাকাবাহী কার্গো জাহাজ 'ময়ূরী নারি', যেটি হরমুজ প্রণালীতে ইরানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি এখন ইরানের কেশম দ্বীপের কাছে আটকা পড়েছে।

🇮🇷 - ট্যাঙ্কার-ট্র্যাকার্স-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ ২০২৬-এর প্রথম ২৩ দিনে তেল রপ্তানি কমেছে:

* ইরাক : -৭৬%
* কুয়েত: -৭২%
* সৌদি আরব: -৫২%

* ইরান: +৪% (বেড়েছে)
* রাশিয়া: +১৪% (বেড়েছে)

🇱🇧🇮🇱 - ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হিজবুল্লাহর টানা রকেট হামলার ভয়ে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরের বাসিন্দারা ঘরে ফিরতে অস্বীকার করছে।

🇺🇸🇮🇷 - ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও সামরিক শক্তি যোগাতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০,০০০ সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে।

(hn) @SorwarAlam
672👍174🤔54🤡14🤪12🤮8🤯7🤬3🕊3🍌2👎1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালী বেনেট বলেন:

বর্তমানে ইসরায়েল রাষ্ট্র,
অথবা নেতানিয়াহু সরকার,
কোথাও জিততে জানে না।

গাজায় নয়।
লেবাননেও নয়।
তারা কোথাও জিতছে না।

@SorwarAlam[mh]
🤣1.34K👍264🤮5139🤡19🤓13🤔10💯8🥴6🔥5🤩4
Sorwar Alam pinned «🇺🇸🇮🇷🇮🇱 - ইরান যুদ্ধ | ২৬ মার্চ, ২৭তম দিনের সংক্ষেপ : 🇺🇸🇮🇷🇹🇷 - ব্লুমবার্গের তথ্যমতে, উপসাগরীয় আরব দেশগুলো যেন কোনোভাবেই ইরান বিরোধী এই যুদ্ধে আমেরিকা-ইসরায়েল জোটে যোগ না দেয়, সেজন্য তুরস্ক ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। 🇮🇷🇱🇧🇮🇱 - রয়টার্স জানিয়েছে, ইরান…»
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সামুদ্রিক মাইন যেভাবে কাজ করে।

ইরান হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে বলতে যেগুলোর কথা বলা হয়, এই হল সেগুলো।

@SorwarAlam[mh]
🔥1.31K👍14376😱36👌10🤔8👏7🤡5🥰2🌚1🆒1
ইসরায়েলে বর্তমানে প্রায় ১৫,০০০ সৈন্যের ঘাটতি আছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী,
যা যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যার প্রায় অর্ধেক।

বহু ফ্রন্টে একসঙ্গে আক্রমণ চালানোর কারণে এই ঘাটতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

যদিও রিজার্ভ বাহিনী ডাকা সম্ভব, তবে বারবার মোতায়েনের কারণে তাদের ওপর চাপ বাড়ছে।

সামরিক সূত্রগুলো বলছে, দীর্ঘমেয়াদি সংঘাতের কারণে জনবল ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা সামগ্রিক যুদ্ধ সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: Associated Press
@SorwarAlam[mh]
🔥831🤪248👍6557🤣38🤮14🤔9🌚2
Sorwar Alam
#BREAKING মার্কিন প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। @SorwarAlam[mh]
#UPDATE আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরো ১০,০০০ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন এক মার্কিন কর্মকর্তা।

সূত্র: মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস
@SorwarAlam[mh]
🍌789🤣244😡8926🤮18🤔15👍9👎6🔥2👀1
লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে বড় ধরণের মার খেয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী, গুরুতর আহত অনেক সেনা।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানা গেছে এ তথ্য।

​(hn) @SorwarAlam
1.64K🔥440👏52❤‍🔥23🥴19👍17👌14🫡10🤨6🆒3🤓1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আকাশ।

বাই দ্যা ওয়ে, এটা অস্বাভাবিক কিছু না। এগুলো একদম স্বাভাবিক মেঘ।

@SorwarAlam[mh]
👍812🤔20749😨28😱26🥱14🔥5🤓5👎2🤡2🤗1
Media is too big
VIEW IN TELEGRAM
ইজরায়েলের তেল আবিবের বেইত শেমেশ শহরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের ফুটেজ।

@SorwarAlam[mh]
🔥2.12K335👏56😍25🤩24🤣23👍20🏆20🥰10😱32
“হোটেলে বসে যুদ্ধ করছে মার্কিন সেনারা!”— মধ্যপ্রাচ্যের ১৩টি ঘাঁটি বসবাসের অযোগ্য হওয়ার চাঞ্চল্যকর রিপোর্ট

নিউ ইয়র্ক টাইমস-এর একটি বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্তত ১৩টি সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অনেক ঘাঁটি এখন ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।

ফলে বাধ্য হয়ে হাজার হাজার মার্কিন সেনাকে ঘাঁটি ছেড়ে বিভিন্ন শহরের হোটেল এবং অস্থায়ী অফিসে আশ্রয় নিতে হয়েছে।
🔥1.24K🤣45770🤪21👍16🤔11👌11🥰4🍌4
প্রতিবেদনের মূল পয়েন্টগুলো:
রিমোট কন্ট্রোল যুদ্ধ: বর্তমানে মধ্যপ্রাচ্যের স্থলভিত্তিক মার্কিন বাহিনীর বড় একটি অংশ মূলত 'রিমোটলি' যুদ্ধ পরিচালনা করছে। পাইলট এবং ক্রু বাদে বাকিদের ঘাঁটি থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে (হোটেল বা কমার্শিয়াল স্পেস) রাখা হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঘাঁটি: কুয়েতের আলি আল-সালেম, ক্যাম্প বিউরিং এবং পোর্ট শুয়াইবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে পোর্ট শুয়াইবায় হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত এবং একটি ট্যাকটিক্যাল অপারেশন সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

কৌশলগত ক্ষয়ক্ষতি: কাতার (আল-উদাইদ) এবং সৌদি আরবের (প্রিন্স সুলতান) ঘাঁটির আর্লি-ওয়ার্নিং রাডার, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ইমেজে এসব ঘাঁটিতে বড় বড় গর্ত ও ধ্বংসাবশেষের চিহ্ন স্পষ্ট।

আর্থিক ক্ষতি: যুদ্ধের প্রথম দুই সপ্তাহেই মার্কিন ঘাঁটিগুলোর প্রায় ৮০০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানবঢালের অভিযোগ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, মার্কিন সেনারা হোটেলগুলোতে লুকিয়ে মূলত সাধারণ নাগরিকদের ‘হিউম্যান শিল্ড’ বা মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

পেন্টাগনের সীমাবদ্ধতা: অবসরপ্রাপ্ত মাস্টার সার্জেন্ট ওয়েস জে. ব্রায়ান্ট সতর্ক করেছেন যে, সব সরঞ্জাম তো আর হোটেলের ছাদে বসানো সম্ভব নয়; ফলে ঘাঁটির বাইরে অপারেশন পরিচালনা করায় মার্কিন বাহিনীর সক্ষমতা কিছুটা হলেও কমছে।

আইআরজিসি-র তৎপরতা: ইরানের রেভল্যুশনারি গার্ড (IRGC) ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে যে, তারা যেন মার্কিন সেনাদের বর্তমান লুকিয়ে থাকার জায়গাগুলো (হোটেল/অফিস) খুঁজে বের করে টেলিগ্রামের মাধ্যমে তাদের তথ্য দেয়।

(hn) @SorwarAlam
1.19K🔥303👍88🤣107🤔7🥰6👌5💯2🤪1