Shihab Ahmed Tuhin
1.22K subscribers
56 photos
48 videos
1 file
16 links
Personal Blog
Download Telegram
hariye zaoa mukto new.pdf
7 MB
Pdf. হারিয়ে যাওয়া মুক্তো
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পাওয়ারফুল নাশিদ, কী সুন্দর এর কথাগুলো-
سأقبل يا خالقي من جديد
كما أنت مني الهي تريد
وأرجو إذا أنت تقبلني
جنان الخلود ومنك المزيد........
👍31
ইমাম ইবনুল কায়্যিম (রহিমাহুল্লাহ) বলেন,

والمؤمن لا تتم له لذة بمعصية أبدا ولا يكمل بها فرحه بل لا يباشرها إلا والحزن مخالط لقلبه ولكن سكر الشهوة يحجبه عن الشعور به ومتى خلي قلبه من هذا الحزن واشتدت غبطته وسروره فليتهم إيمانه وليبك على موت قلبه فإنه لو كان حيا لأحزنه ارتكابه للذنب وغاظه وصعب عليه

"পাপে মুমিন কখনোই পূর্ণ স্বাদ পায় না। গুনাহে লিপ্ত হওয়ার পর তার আনন্দে পূর্ণতা আসে না। বরং পাপ করার সময় তার অন্তরে মিশে থাকে বিষণ্নতা। কিন্তু খেয়াল-খুশি বা প্রবৃত্তির উন্মত্ততা তার এই অনুভূতিকে ঢেকে রাখে।

যদি তার অন্তর থেকে এই বিষণ্নতাও চলে যায়, তার মনে তীব্র আনন্দ অনুভূত হয়, তাহলে সে যেন নিজের ঈমানকে অভিযুক্ত করে, তার অন্তর মরে গিয়েছে এ জন্য কাঁদে।

কারণ তার অন্তর যদি জীবিত থাকত, তাহলে পাপে জড়িয়ে পড়ায় বিষণ্নতা তাকে পেয়ে বসত, তার ভেতরে রাগ জেগে উঠত, তার জন্য পাপ করাটা কঠিন হয়ে পড়ত।"

[মাদারিজুস সালিকীন: ১/১৮০]

(অনুবাদঃ আব্দুল্লাহ মজুমদার)
11
কুরআনের সবচেয়ে ভয়ঙ্কর ছোট গল্প-

"তারা আল্লাহকে ভুলে গিয়েছিলো, তাই আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছিলেন।"

(তওবা ৯ঃ৬৭)

এখানে 'ভুলে যাওয়া'— মনে ছেড়ে দেয়া। তারা তাদের কাজ-কর্মে আল্লাহর স্মরণ ছেড়ে দিয়েছে। তাই আল্লাহও তাদেরকে তাদের কাজের ওপর ছেড়ে দিয়েছেন। (তাফসিরে তাবারি)
😢82
"বর্তমান সময় হচ্ছে কোমলতা, ধৈর্য ও প্রজ্ঞার যুগ। বর্তমান সময় কঠোরতার নয়।"

- মাজমু' ফতোয়া বিন বায, ৮/৩৭৬
5
ইবনে তাইমিয়া (রহ) বলেন, হিংসা হলো অন্যের ওপর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা অপছন্দ করা।

শাইখ সালিহ আল উসাইমিন (রহ) বলেন, অন্যের ওপর আল্লাহর নিয়ামত অপছন্দ করা, বিরোধিতা করা- মানে আল্লাহর ফয়সালারই বিরোধিতা করা।

( কিতাবুল ‘ইলম, ১/ ৫৪)
🤔4😢3
আর সহ্য হচ্ছে না? জীবনটা অসহ্য লাগছে?

ইবনুল কায়্যিম (রহ) উপদেশ দিচ্ছেন-

يا أقدام الصبر احملى بقي القليل

“হে সবরকারী! (আর একটু ধৈর্য ধরো,) আর একটু সহ্য করো। আর একটুই তো বাকী আছে।”

(বাদায়িউল ফাওয়াইদ, ৩/২১৫)
9
"এক গুনাহ আরেক গুনাহের দিকে নিয়ে যায়।

> গাফেলতা নিয়ে যায় ছোট গুনাহের দিকে।
>ছোট গুনাহ নিয়ে যায় বড়ো বড়ো গুনাহের দিকে।
> আর বড়ো গুনাহ নিয়ে যায় বিদ'আত, কুফর- এসব ভয়ঙ্কর গুনাহের দিকে।"

তাফসিরে সা'দি, ১/৫৩
😢7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মৃত্যুশয্যায় ইমাম শাফি'ই (রা)—এর বিখ্যাত নাশিদ।
👍1
👍2😱2
“তুমি সুন্দর মন বৃথা খুঁজে বেড়াচ্ছ নোংরা দেহে,
সুলাইমানের দৃষ্টি কি পিঁপড়ার মাঝে দেখা মেলে?

গণতন্ত্র থেকে পালিয়ে যেয়ে কেন সত্যিকারের দাস হয়ে যাচ্ছ না?
জেনে রেখো, দুইশো গাধার বুদ্ধি কখনো একজন মানুষের সমান হয় না।”

- আল্লামা ইকবাল
4
"আমি কোনো ফেরেশতা নই।
আমি শয়তানও নই।

(আমি মানুষ। ভালো-খারাপ দুটোই আছে আমার মাঝে।)

ঠিক যেমন প্রদীপের নীচে সবসময়ই অন্ধকার থাকে।
আবার কুচকুচে রাতের আঁধারে জ্বলজ্বল করতে থাকে চাঁদ।"
5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গুনাহের শাস্তি থেকে বাঁচার কি কোনো উপায়ই নেই?
👍5
کچھ نہ کہنے سے بھی چھن جاتا ہے اعجاز سخن
ظلم سہنے سے بھی ظالم کی مدد ہوتی ہے

"কিছু না বলতে বলতে, কিছুই না লিখতে লিখতে— হারিয়ে যায় সব কাব্য-রস,
জুলুম সইতে সইতে, প্রতিবাদ না করতে করতে— আরো বেড়ে যায় জালেমের সাহস।"

- মুজাফফর ওয়ারশি
4😢2
" احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ ‏"‏ ‏ ‏

“যখন কিছু চাইবে, আল্লাহর কাছেই চাইবে।
যখন সাহায্য প্রয়োজন, আল্লাহর দিকেই ফিরবে।

সমগ্র সৃষ্টিজগত যদি একত্র হয়ে তোমার কোনো এমন কোনো উপকার করতে চায় যা আল্লাহ নির্ধারিত করে রাখেননি, তা হলে তারা তা করতে পারবে না।

আর সমগ্র সৃষ্টিজগত যদি একত্র হয়ে তোমার কোনো এমন কোনো ক্ষতি করতে চায় যা আল্লাহ নির্ধারিত করে রাখেননি, তা হলে তারা সে ক্ষতি করতে পারবে না।

কলম উঠিয়ে নেয়া হয়েছে। পৃষ্ঠা শুকিয়ে গেছে।”

— আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা)-কে রাসূল (সা)

(তিরমিযি, হাদিস নংঃ ২৫১৬)
10
মালিক বিন দিনারের (রহ) স্ত্রী মারা গেলে সবাই তাকে আরেকটা বিয়ে করতে বলা শুরু করলো। কিন্তু উনি বিয়ের প্রতি খুব উদাসীন ছিলেন। বলতেন,

لَوِ اسْتَطَعْتُ طَلَّقْتُ نَفْسِي

"আর বিয়ে! সম্ভব হলে নিজেকে নিজেই তালাক দিয়ে দিতাম।"

(কিতাবুয যুহদ- আহমেদ ইবনে হাম্বল, ১/২৬২)
😢7
الأمراء إنما يُطَاعون إذا أَمَرُوا بمقتضى العلم؛ فطاعتهم تبع لطاعة العلماء، فإن الطاعة إنما تكون في المعروف، [وما أوجبه العلم] ، فكما أن طاعة العلماء تبع لطاعة الرسول، فطاعة الأمراء تبع لطاعة العلماء، ولما كان قيام الإسلام بطائفتي العلماء والأمراء، وكان الناس كلهم لهم تبعًا، كان صلاحُ العالم بصلاح هاتين الطائفتين، وفساده بفسادهما

শাসকদের আনুগত্য তখনই করা হবে, যখন তারা ইলমের দাবি অনুযায়ী আদেশ দিবে।
তাদের আনুগত্য আলেমদের আনুগত্যের অধীন।

আনুগত্য হবে ভালো কাজে, ইলম অনুযায়ী যা করণীয় আবশ্যক হয়ে পড়ে সেক্ষেত্রে।

আলেমদের আনুগত্য যেমন রাসূলের আনুগত্যের অধীন, তেমনিভাবে শাসকদের আনুগত্য আলেমদের আনুগত্যের অধীন।

ইসলাম যেহেতু আলেম এবং শাসক এই দুই সম্প্রদায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে আর অন্য সকল মানুষ এই দুই গোষ্ঠীর অনুসারী হয়, সেহেতু সৃষ্টিকূলের কল্যাণ সাধিত হয় এই দুই গোষ্ঠীর সংশোধনে, আর এরা বিভ্রান্ত হয়ে গেলে সৃষ্টিকূলেও বিশৃঙ্খলা দেখা দেয়।

— ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[ই’লামুল মুওয়াক্কি’ঈন: ২/১৬]

অনুবাদঃ আব্দুল্লাহ মজুমদার
1
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের কবরের এপিটাফ হিসেবে এ কবিতা লেখা হয়েছিল। লিখেছিলেন সম্রাট নিজেই-

لگتا نہیں ہے دل مرا اجڑے دیار میں
کس کی بنی ہے عالم ناپائیدار میں
کہہ دو ان حسرتوں سے کہیں اور جا بسیں
اتنی جگہ کہاں ہے دل دغدار میں
کانٹوں کو مت نکال چمن سے او باغباں
یہ بھی گلوں کے ساتھ پلے ہیں بہار میں
بلبل کو باغباں سے نہ صیاد سے گلہ
قسمت میں قید لکھی تھی فصل بہار میں
کتنا ہے بد نصیب ظفرؔ دفن کے لیے
دو گز زمین بھی نہ ملی کوئے یار میں

“এ চার দেয়ালের মাঝে আমার মনটা যে একেবারেই টেকে না,
এ নশ্বর দুনিয়ায় কে থাকবে আজীবন, কেউই থাকবে না।
এই কষ্টগুলোকে বলে দাও অন্য কোথাও যেতে,
এ হৃদয়ে অনেক ক্ষত, এদের কোথায় জায়গা দেবে?

এ কাঁটাগুলোকে ফেলে দিও না এভাবে ফুল থেকে, ওহে মালী
এ ফুল, এ কাঁটা একসাথেই তো বড়ো হয়েছে এ বসন্তে।
বুলবুলের অভিমান আছে না শিকারির সাথে না তোমার সাথে, ওহে মালী!
তার ভাগ্যে ছিল শিকার হবার, সে শিকার হয়েছে এ বসন্তে।

জাফর কতো বড়ো দুর্ভাগা যে তার দাফন হয়েছে,
মেলেনি দু গজ জায়গা তার নিজ মাতৃভূমিতে।”
‏أعلم أن من هو في البحر على اللوح ليس بأحوج إلى الله و إلى لطفه ممن هو في بيته و بين أهله و ماله، فاعتمد على الله اعتماد الغريق
— ابن قدامة

"জেনে রেখো! যে ঘরের মাঝে নিরাপত্তার সাথে তার পরিবার আর সম্পদের সাথে রয়েছে, তার আল্লাহর সাহায্য ততোটাই প্রয়োজন, যতোটা প্রয়োজন সেই ব্যক্তির— যে উত্তাল সমুদ্রে তক্তার ওপর ভাসমান রয়েছে।

তাই, আল্লাহর ওপর এমনভাবে ভরসা রাখো— যেন তুমি ডুবে যাচ্ছো।"

- ইবনে কুদামাহ (রহিমাহুল্লাহ)
6
বেলাশেষে তুমি ঘোর অন্ধকার এক নদী একাই পাড়ি দেবে।

এমন নদী যেটা তোমার আগে অনেকেই পাড়ি দিয়েছে কিন্তু কেউ আর ফিরে আসে নি।

খুব শীঘ্রই তুমি সাঁতরে ওপাড়ে চলে যাবে।

আর খুব শীঘ্রই সবাই তোমাকে ভুলে যাবে।

- ড. আহমেদ খালিদ তাওফিক (মিশরের বিখ্যাত লেখক)
2😢1
মুসলিম বলে আমায় হত্যা করা হচ্ছে এতে আমার কোনো কষ্ট নেই
আমার এই শরীরটা খণ্ডবিখণ্ড হচ্ছে তো মহান আল্লাহ তা'আলার জন্যেই।

আর যেহেতু আমার এই কুরবানি কেবল এবং কেবল আল্লাহর জন্যেই
আশা করি তিনি বরকতময় করবেন আমার টুকরো টুকরো শরীরটাকেই।

- মক্কায় মুশরিকদের হাতে মৃত্যুর আগে সাহাবি খুবাইব (রা) এর কবিতা
7👍2