Shihab Ahmed Tuhin
1.22K subscribers
56 photos
48 videos
1 file
16 links
Personal Blog
Download Telegram
আস সালামু আলাইকুম, 

এই মে মাসের ১২ তারিখে আমার একটি বই বের হচ্ছে। যারা আমার লেখা পড়তে ভালোবাসেন তারা চাইলে বইটি প্রি-অর্ডার করতে পারেন। প্রি-অর্ডার করলে ১০-১২ দিনের মধ্যে বইটি পেয়ে যাবেন ইন শা আল্লাহ। দামেও কিছুটা কম পাবেন।

প্রকাশনীর ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার—
https://www.sondipon.com/product/dear/

রকমারি থেকে প্রি-অর্ডার— https://www.rokomari.com/book/471348/dear

ওয়াফিলাইফ থেকে প্রি-অর্ডার— https://www.wafilife.com/dear/dp/1282980
28👍3
'Dear' বইয়ের সূচীপত্র
20👍5
বইটি এখন সরাসরি বাংলাবাজার থেকে, রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন।

* বাংলাবাজার থেকে নিতে চাইলে

৩৮/৩, কম্পিউটার কমপ্লেক্স, ২য় তলা, বাংলাবাজার, ঢাকা।

০১৪০৬৩০০১০০

* রকমারি থেকে নিতে চাইলে

Dear
By- শিহাব আহমেদ তুহিন
Price: 278 BDT
Discount: 25% https://www.rokomari.com/book/471348/dear
11👍3
তার কাছের লোকেরা বলেছিলো, "ইউসুফকে মেরে ফেলো।" (সুরা ইউসুফ, ১২ঃ৯)

আবার একেবারে অচেনা এক লোক তার স্ত্রীকে বলেছিলো,"তাকে (ইউসুফকে) সম্মানের সাথে রাখো।" (সুরা ইউসুফ, ১২ঃ২১)

ভালোবাসা হচ্ছে রিজক। আর তুমি জানো না কার হৃদয়ে তোমার জন্যে রিজক রয়েছে।
57👍2
মনে

جس کو تم بھول گئے یاد کرے کون اس کو
جس کو تم یاد ہو وہ اور کسے یاد کرے

"যাকে তুমি ভুলে গেছো, কে আর মনে রাখবে তাকে?
যার মনে তুমি আছো, সে আর মনে রাখবে কাকে?"

— জোশ মালসিয়ানি (পাঞ্জাব, ভারত, ১৮৮৪-১৯৭৬)
54
Media is too big
VIEW IN TELEGRAM
কবিতাটা একাত্তর সালের বিহারি গণহত্যার ওপরে। মেয়েটা উর্দু ভাষায় কথা বলতো। বাড়ি দিনাজপুরে। বাবা পাঞ্জাবি সেনা অফিসার। এটাই কিশোরি মেয়েটার অপরাধ।

যার কারণে মেয়েটাকেসহ যতো অবাঙালি আছে সবাইকে নদীপাড়ে দাঁড় করিয়েছে বাঙ্গালিরা। গুলি করে মারবে বলে। হুট করে মেয়েটার নজর পড়ে তার প্রতিবেশি বাঙ্গালি ছেলেটার ওপর। তার ধারণা ছিলো, ছেলেটা তাকে ভালোবাসতো। সে চিৎকার করে বলে, 'মুঝে বাঁচাও। ম্যায় তুম সে শাদি করুঙ্গি।'

হয়তো ছেলেটা ভালবাসতোও। তবে এতটা না যে মেয়েটাকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খাবে। শেষে মেয়েটাকে গুলি করে মেরে ফেলা হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার জেতা হায়দার আকবর খান রনো একটা বই লিখেছেন 'শতাব্দী পেরিয়ে' নামে। বইটাতে ঘটনাটা পাবেন।

(কবিতাটি আবৃত্তি করেছেন ফাহিম ভাই)
😢31
"যদি থাকে তোমার মনে আমার জন্যে কোনো কামনা, তো বলো!
যদি কাটে তোমার জীবন ভালোবাসা ছাড়া একলা একলা, তো বলো!

যদি থাকে তোমার হৃদয়ে আমার জন্যে একটুখানি জায়গা, তো বলো!
'হ্যাঁ' হলে 'হ্যাঁ' বলো, 'না' হলে 'না' বলো, যা বলার বলো— শুধু সত্যিটা বলো!"

— রুমি
40👍3
পারনিয়া আব্বাসি। ইরানি কবি। মাত্র তেইশ বছর বয়সে তেহরানে ইসরায়েলের হামলায় মারা গিয়েছেন। একটি ম্যাগাজিনে প্রকাশিত তার একটি কবিতা—

بر ساحلم که می‌کوبی
مروارید موزون تنت
روی شن‌ها شلیک می‌شود
پارو می‌زنم آغوشت را
به قلاب می‌زنم لبخندت را
ماهی‌ها به دام می‌افتند
و من دوباره عاشق می‌شوم.



"যখন তুমি আমার তীরে আছড়ে পড়ো—
তোমার শরীরের ছন্দোময় মুক্তোগুলো
আছড়ে পড়ে বালুকণায়।
আমি দৌড়ে যাই তোমায় জড়িয়ে ধরতে,
তোমার হাসিতে আটকে পড়তে।

মাছেরা আটকে যায় জালে
আমি আটকাই ভালোবাসাতে।"
33👍2
আসলেই কি পাগল আমি?

'Dear' বইটি থেকে। রকমারি এবং ওয়াফি থেকে অর্ডার করতে পারবেন।
21👍2
| A BODY IS NOT A BIOGRAPHY ||

1.

Most of the boys
from the sub-continent
are incapable of falling in love
with intellect.

They measure a girl like livestock
at a village market.
Their pupils swollen with pornography,
their minds spliced
with scenes from foreign films
where no means yes
and silence is an invitation.

Those boys and men—
their eyes undress her
before their mouths ask her name.
They undress her with thoughts
so filthy, even hell blushes.

They watch her walk,
and their gazes become a leash.
She feels it—crawling up her spine,
unhooking her dress without a touch.
She learns to fold her arms across her chest
not in shame, but in defense.
But the defense isn't enough in
their eyes full of measurement.
And they measure her, don't they?

Read the full poem here:
https://www.facebook.com/share/p/15YGcF67e3/)
😢132
"আমি তোমার জন্যে অপেক্ষা করেছি।

এক রোজাদার যুবকের মতো—
সারাদিন গ্রীষ্মের প্রখর রোদে
রোযা রেখে যার বুক হয়ে যায়
মরুভূমির মতো তৃষার্ত, ক্ষুধার্ত।

তবু সে সবর করে।
তবু সে অপেক্ষা করে—

ইফতারের জন্যে।"

(আমার বই 'ডিয়ার'— এর একটি কবিতার ভাবানুবাদ।)

ডিয়ার বইটি রকমারি থেকে নিতে চাইলে—

Dear
By- শিহাব আহমেদ তুহিন
Price: 278 BDT
Discount: 25% https://www.rokomari.com/book/471348/dear
29👍1🫡1
তিনটি কবিতার মধ্যে কোনটি আপনার বেশি পছন্দের?
Anonymous Poll
43%
A Body is not a Biography
23%
An Alphabet of Bruises
34%
Too Late to belong
"ইচ্ছে ছিলো আজ সকালে—
তোমার জন্যে কিনবো ভায়োলেট ফুল।
পারি নি।

আমরা সব বন্ধুরা ছিলো ক্ষুধার্ত।
ওদের জন্যে কিনতে হয়েছে রুটি।

আর তোমার জন্যে?
লিখেছি কবিতা— ভালোবাসার।"

— মাহমুদ দারবিশ (ফিলিস্তিনের জাতীয় কবি)
79
Media is too big
VIEW IN TELEGRAM
আমার সদ্য-প্রকাশিত 'ডিয়ার' বইয়ের দ্বিতীয় কবিতাটাই ছিলো ৩৬শে জুলাই নিয়ে। বইটি যেহেতু ইংরেজিতে, কবিতাটিও তাই অরিজিনালি ইংরেজিতে লেখা হয়েছিলো। তারপর নিজেই বাংলায় অনুবাদ করলাম। Abu Sufian ভাই ও তার টিম ভিডিওটি তৈরি করে দিয়েছেন।

কেন যেন মনে হয় জাতি হিসেবে বছর না পেরোতেই আমরা জুলাইকে ভুলতে বসেছি। তাই তো আওয়ামীলীগের পুনর্বাসন নিয়ে এখন এতো কথা হচ্ছে। কবিতাটি শুনলে জুলাইয়ের দুঃসহ সেই দিনগুলোর কথা কি আপনার একটুও মনে পড়ে?

তাহলেই কবিতাটা স্বার্থক।
13
Media is too big
VIEW IN TELEGRAM
ডিয়ার বইটি নিয়ে আলী আব্দুল্লাহ ভাইয়ের প্রাথমিক ধারাভাষ্য।

ডিয়ার বইটি রকমারি থেকে নিতে চাইলে—

Dear
By- শিহাব আহমেদ তুহিন
Price: 278 BDT
Discount: 25% https://www.rokomari.com/book/471348/dear
8
রকমারি, ওয়াফি বা প্রকাশনীর ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন।
14
"আমার ইচ্ছে করে তোমার লেখা কবিতা—
কোনো এক ঝুম বৃষ্টিতে রাত দুপুরে
বারান্দায় পা ছড়িয়ে বসে
তোমার মুখেই আবৃত্তি শুনি।

ইচ্ছে করে তোমার জন্যে রাঁধি—
পাবদা মাছের ঝোল, চুই ঝালের গরুর মাংস,
তোমার পছন্দের ভর্তাগুলো দিয়ে খুদের ভাত,
কিংবা তোমার যা খেতে ইচ্ছে করে তাই।
শুকিয়ে যে একেবারে কাঠ হয়ে গেছো!

ইচ্ছে করে তোমার ঘোলাটে চশমার কাঁচ—
আমার আটপৌরে ওড়নায় মুছে দেই।
তীব্র মাথাব্যাথার সময় কপালে হাত বুলিয়ে দেই।
ঘুমহীন রাতে ছাদে তোমার পাশে আমিও বসে থাকি।

ইচ্ছে করে তোমার সব সমস্যা দূর করে দেই—
সব কষ্টগুলোর ক্ষত সারিয়ে দেই।
সব যন্ত্রণার স্মৃতিগুলো মুছে দেই।
আমার সেই ক্ষমতা নেই জেনেও ইচ্ছে করে।

না! আমার কখনোই তোমার বউ হতে ইচ্ছে করে নি,
আমি তোমার সহধর্মিণী হতে চাই।"
52👍3🤔2