Suffering from Medical
22.2K subscribers
186 photos
18 videos
171 files
309 links
Download Telegram
এপ্রিল ১২,২০২৬ থেকে পুরোদমে
MED PRESSURE: SEASON 2
Insha Allah 🙂🤲

Edit: March ,২০২৬
GST এর আগে একটা নিব শুধু।
ফেব্রুয়ারি বন্ধ । একটু রিল্যাক্স এ পড়ো।
67😭5🔥4
বর্তমানে BAU বা SAU তে পড়ছো আমার কোনো স্টুডেন্ট আছো ?
AGRI এর সাব্জেক্ট গুলোর ফিউচার নিয়ে একটা আলাপচারিতা বা ডিসকাশন আয়োজন করতাম। চাচ্ছি যে ক্যাম্পাস এই করতে । কেউ এখনো গ্রুপে থাকলে কমেন্ট বা ইনবক্স এ জানিও 🙂
@turabporche
24🥰1
Biology Rapid Review
কিভাবে সাজাবো?

শুধু টপিক ভিত্তিক ভাবে টপিক গুছিয়ে পড়ায় দিব? ক্লাস ছোট হবে।

নাকি প্রতিটা টপিক টাচ করে যাবো?
ক্লাস একটু বড় হবে।

ফিজিক্স এর নতুন ক্লাস সব টপিক টাচ করেছি। তাই সময় লেগেছে ৩০-৪০ মিনিট।
জীববিজ্ঞান ১-১.৩০ ঘণ্টার বেশি হবে ।
81
ফার্স্ট টাইমার , সেকেন্ড টাইমার
অফলাইন কোচিং নিয়ে ডিসকাশন করবো একটা লাইভ এ। এক্ষেত্রে আমার এবছরের চান্স প্রাপ্ত স্টুডেন্টস বা সেকেন্ড টাইমার দের অনেস্ট রিভিউ চাই।

৫/৬ জন নিয়ে লাইভ করতে চাচ্ছি।
এক্ষেত্রে অগ্রাধিকার পাবে যারা,
১. প্রায় সবগুলো কোচিং এই Admit ছিল।
২. কোনো একটা কোচিং এর সবগুলো ক্লাস করেছো
৩. কোনো একটা কোচিং এর অনেক বড় ফ্যান বা হেটার।
৪. কোনো রূপ বায়াজড বা টাকা খেয়ে রিভিউ দেয়া যাবে না 🙂🤲

শুধু অফলাইন নিয়েই করব আপাতত ।
অনলাইন নিয়ে করার ইচ্ছা নাই, কারণ অনলাইন প্ল্যাটফর্ম গুলো toxic অনেক। আমি শুধু আমার প্ল্যাটফর্ম RTDS এর গঠনমূলক সমালোচনা শুনতে চাই , যেন সামনে আরো ভালো করতে পারি 🙂। আমি আত্মসমালোচনা তে বিশ্বাসী। একা একা অনলাইন এর কালচার চেঞ্জ করতে পারব না। তাতে কি? শুরু করেই দেখছি কি হয়।

আমাকে @turabporche তে তোমার ডিটেইলস দিও। কোথায় পড়েছো । এখন কোথায় পড়ছো । নির্বাচন এর বন্ধে লাইভ হবে ইনশা আল্লাহ
56🥰5🫡4
আমার জন্য তোমরা দোয়া রেখো।
তোমাদের জন্য ও অনেক দোয়া 💚
আল্লাহ সকলের জীবন সহজ করে দিন।
287😢8🔥5👍4
Pre Medical নিয়ে যা ভাবো, জানো বা শুনসো। সেটা বলো।
প্রতিটা ব্যাচ ই তোমাদের অভিজ্ঞতা বা শোনা কথা জানাতে পারো। কোনো বাধা নেই। ভালো , মন্দ সবকিছু নিয়ে গঠনমূলক সমালোচনা হোক
48👏2
কি খবর ?
আজকে কিন্তু GST Pressure আর রুটিন লঞ্চ করে দিয়েছি। ইউটিউব এ ভিডিও ও দিয়েছি। আরো বিস্তারিত দিচ্ছি।

যারা ভোটার হয়েছো, সাবধানে ভোট দাও। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকুক। দোয়া থাকলো 💚
111🥰4
GST Pressure Free Exam Batch
এইখানে নির্দিষ্ট কিছু টপিক এর ওপর আমরা কিছু ফ্রি এক্সাম নিব প্রতি দুই সপ্তাহ ও মাস অনুযায়ী। আজকে সব এক্সপ্লেইন করে একটা ভিডিও দিব। আপাদত রুটিন টা দেখে নাও । সবাই enroll করে রাখো। কোর্স টি সম্পূর্ণ ফ্রি। কোর্স লিংক: https://www.dmcstationbd.com/course/gstpres
37🥰1
নতুন শিক্ষামন্ত্রী আসলে এই হবে সেই হবে। এইসব ভাইবা লাভ নাই।
পড়ালেখা না করলে এমনেই রেজাল্ট খারাপ হবে। ভালো ভাবে পড়ো , তাইলে কে আসলো আর আসলো না কিংবা প্রশ্ন কঠিন না সহজ হবে কিনা এইসব নিয়ে ভাবা লাগবে না।

তবে এটা সত্যি এবার ফুল সিলেবাস। HSC তে এমনেই ধস নামবে রেজাল্ট এ। পড়ো ভাই।
184👍13🔥2💯1
আজকে ১০:৩০ টা থেকে শুরু হচ্ছে GST Pressure Free Exam Batch- এর প্রথম পরীক্ষা সবাই ফ্রি তে জলদি কোর্স এ জয়েন হয়ে
নাও।
কোর্স লিংক : https://www.dmcstationbd.com/course/gstpres
Telegram channel link: https://t.me/gstpressure
23
GST স্পেশাল Bi-Weekly Exam শুরু হয়ে গেছে সবাই কোর্স এ জয়েন হয়ে নিজেদের ড্যাশবোর্ড থেকে এক্সাম দিতে পারবে। কোর্স একদম ফ্রি । কোর্স লিংক :https://www.dmcstationbd.com/course/gstpres
22
একটা প্রশ্ন তোমাদের কাছে।
তোমাদের কাছে কোন ধরনের পড়ানোর স্টাইল ভালো লাগে? যেমন আমার কথা বলি,

ধরো এখন হাতে অনেক সময় আছে, তখন যদি কোনো শিক্ষক একদম হাতে লিখে , ছবি একে একে বা Visualize করে পড়ায় আমার খুব পছন্দ। স্লো পড়ালে তখন ভালো লাগে। অনেকদিন মাথায় থাকে।

কিন্তু ধরো আমার এখন হাতে অনেক কম সময়। অধ্যায় বাকি । তখন আবার দ্রুত , কম সময়ের মধ্যে ক্লাস দেখি। যেখানে আগে থেকেই সব স্লাইডে লিখে রাখে। টু দ্য পয়েন্ট বলে ক্লাস শেষ করায় দেয়। যদিও এই ক্লাস গুলোতে কনসেপ্ট কম ক্লিয়ার হয়। কিন্তু মার্ক্স ভালোই চলে আসে।

অবস্থা বুঝে ক্লাস এর পছন্দ ও চেঞ্জ হয়। তোমাদের কাছে কোন ধরনের পড়ানোর স্টাইল ভালো লাগে। কিংবা কোনো স্পেসিফিক শিক্ষক এর কোনো স্পেসিফিক দিক ভালো লাগে , সেটাও জানাতে পারো।
আমি প্রতিনিয়ত শিখতে চাই সবার থেকেই।
61🤝3👍1
National Exam আসছে RTDS এর পক্ষ থেকে। সারা দেশে একযোগে হবে এই এক্সাম গুলো তিনটি Zone এ বিভিন্ন জেলায় । ২৭ তারিখ থেকে শুরু হবে এক্সাম তোমাদের নিকটস্থ সেন্টার এ গিয়ে এক্সাম দিতে পারবে।
২৭/০২/২০২৬ : সেন্ট্রাল জোন
২৮/০২/২০২৬ : নর্থ জোন
০৬/০৩/২০২৬ : সাউথ জোন
HSC 25,26,27 সব তিনটি ব্যাচের সবাই এক্সাম দিতে পারবে এমন সিলেবাস রাখা হয়েছে। একটা কম্পিটিটিভ এক্সাম এর ফিল পাবে তোমরা যেটা তোমার এডমিশনের এর ক্ষেত্রে হেল্পফুল হবে।
যারা যারা এখনো রেজিস্ট্রেশন করো নি জলদি করে ফেলো রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/bgkLsp513bsngDCy6
24😁1🥴1
এক পোস্ট এ ৪ ব্যাচ এর জন্য কিছু পরামর্শ।

HSC 25:

📌GST পরীক্ষার্থী: এখন রোজার সময় হয়তো একটু পড়া স্লো হয়ে গেছে। হতাশ হওয়ার কিছু নাই। তবে টার্গেট নাও যে, ঈদ এর আগে যেকোনো ভাবে সিলেবাস যেন শেষ হয় ,প্রশ্ন ব্যাংক যেন সলভ হয়। তাইলে ২০ দিনের একটা গ্যাপ পাবে ফাইনাল মডেল টেস্ট দেয়ার। এতে করে এক্সাম ভালো হবে। অনেক ভালো পড়ার সাথে , যারা এক্সাম স্ট্র্যাটেজি ভালো রাখবে, Rank আগাবে ভালোভাবে।

📌সেকেন্ড টাইম মেডিকেল পরীক্ষার্থী: প্রথম বারের ভুল গুলো ধরে পড়া শুরু করো। অনেক টাইম আছে ভাবার কারণ নাই। আজকে থেকেই সিরিয়াস হও। প্রথম দিকে স্লো থাইকো না। সামনের মাস থেকে medpressure এক্সাম শুরু করব। চাপ নাও এখন , যেন শেষ ২ মাস পড়ার চাপ কম যায়। আগামীকাল একটা ভিডিও দিব ফার্স্ট টাইম এর ভুল নিয়ে।

📌HSC 26: সিলেবাস শেষ করো আগে। রোজার সময় একটু স্লো যাবে , তবে সমস্যা নেই। ঈদ শেষে আরো পুরোদমে পড়া স্টার্ট করো। চেষ্টা করো এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের ১৫ তারিখের মধ্যে নূন্যতম সাইন্স এর সব অধ্যায় যেন একবার হলেও পড়া হয়। অধ্যায় স্কিপ দেয়ার জন্য মানা করছি। খারাপ পারলেও একটা অধ্যায় এর সূত্রের জ্ঞান থাকা লাগবে। হতাশ না হয়ে , ডেইলি অল্প করে পড়ো। কিন্তু পরের দিনের জন্য পড়া ফেলায় রেখো না। মডেল টেস্ট এর লুপ এ পরে পড়া নষ্ট কইরো না। এটা নিয়ে ডাউট থাকলে কমেন্ট এ জানাতে পারো আমাকে।

📌HSC 27: যত আগে থেকে পড়বা , তত ভালো। শেষে গিয়েও ভালো করা যায়, তবে রিস্ক থেকে যায়। যত কিছুই পড়ো না কেন, মেইন বই এর কিছু বাদ দিও না। মেইন বই ভালো ভাবে সব পড়লে , hsc to admission সবজায়গায় ভালো করবে।পড়া চালু রাখো। কষ্টের ফল পাবে তখন।


বেশি করে দোয়া করো সবাই এই মাসে।
আল্লাহ আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন 💚
76🥰2💯2🔥1