Suffering from Medical
21.8K subscribers
186 photos
18 videos
173 files
312 links
Download Telegram
যারা সেকেন্ড টাইমার ছিলে,
এক্সাম ভালো হয়নি। মনে হচ্ছে যে চান্স হবে না। তাদের জন্য বলি, অনেকে বলছো সব কিছু শেষ।

আমি এটার উত্তর এ বেশি কিছুই বলব না। তুমি এখন এডমিশনের সময় যে পরিশ্রম করছো , একটু ধৈর্য ধরে যদি এর ৭০% পরিশ্রম ও চালিয়ে যেতে পারো সামনের দিনগুলোতে, আমি এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে, আগামী ২ বছর পর তোমার লাইফ এ কোনো রিগ্রেট থাকবে না মেডিকেল এক্সাম নিয়ে।

২ বছর পর আজকের দিনের মন খারাপ দেখে নিজের উপর হাসিই পাবে।

আমার সাথে অনেক বন্ধুর চান্স পায়নি। কিন্তু ওরা এই ২ বছরে পরিশ্রম করেছে বেশ। এখন সত্যি বলতে প্রত্যেক ফিল্ড এ বেশ ভালো করছে। ওদের লাইফে এখন কোনো রিগ্রেট নাই।

তোমরা এখনো অনেক ছোট, মনে হচ্ছে ডাক্তার হওয়াই জীবনের সব। না রে ভাই । ২ বছর পর দেখবে আরও হাজারটা সুযোগ আছে লাইফ এ। জীবন থেমে থাকে না। আরো বেটার অপশন আছে। কিন্তু হ্যাঁ, অনেকদিনের স্বপ্ন ভেঙে গেলে খারাপ লাগে।

কিন্তু জীবনের সব শেষ হয় না। জ্বলন্ত কয়লা থেকে আবারো তুমি উঠে দাঁড়াবে।

জীবনে কখনোই চেষ্টা থামাতে নেই। যত বেশি করে, যত দিন ধরে চেষ্টা করবা, Reward তত বড়।

এই সময় ও চলে যাবে, নতুন সময় আসবে, যেই সময় টা তোমাদের হবে।

শুধু চেষ্টা আর আশা হারিও না।
268😭47😢4
আমার সকালে একটা এক্সাম আছে। এক্সাম দিয়ে এসেই আবার কাজ শুরু করছি।

এবার এট লিস্ট কথা দাও, যা যা বলবো, একটু ঠাণ্ডা মাথায় সেগুলো করবা। মেডিকেল এর পর সবাই বিপর্যস্ত থাকে। যারা একটু ঠাণ্ডা মাথায় কাজের জিনিস পড়ে যেতে পারে , তারাই চান্স পেয়ে যায়।

মেডিকেলের এনালাইসিস গুলো দেখসো না? এবারও সেম এনালাইসিস ভার্সিটি এর জন্য দিব। ভার্সিটি এনালাইসিস আরো সোজা রে ভাই। পারবা। শুধু কথা দাও যে, যেই কাজ গুলো করতে বলব, ১ মাস পরিশ্রম করবা বেশি করে।
238😢6👍3
Dr. Mariful ভাই এর সাথে কথা বললাম । উনি AFMC থেকে পাশ করেছেন।
আজ সন্ধ্যা ৭ টায় একটা সেশন এর আয়োজন করছি , afmc এক্সাম এর জন্য।
218🔥5
https://www.facebook.com/share/v/185k8pFQGA/

যারা AFMC নিয়ে গাইডলাইন খুঁজছিলে।
মারিফুল ভাইয়ার কাছ থেকে শুনে নাও।
ভাইয়া AFMC থেকে পড়েছেন 💚

আজকে সন্ধ্যার ৭ টা এর লাইভ গাইডলাইন টা এর সময় একটু পরিবর্তন করতে হচ্ছে, হাসপাতালে ডিউটি থাকার কারণে।

আমি নতুন সময় জানিয়ে দিচ্ছি একটু পরেই।

ততক্ষণে এই ভিডিও তেই বেশিরভাগ ডাউট ক্লিয়ার হয়ে যাবে
37
সত্যি কথা বলি।
প্রশ্ন আমার পছন্দ হয় নাই। অনেকে এই কথা শুনে আবার উল্টা মনে করবা।

প্রতিটা প্রশ্নেই সুপারফিশিয়াল প্রশ্ন থাকে। কিন্তু এই ব্যাচ এর প্রশ্নে অতিরিক্ত মাত্রায় সুপার্ফিশিয়াল প্রশ্ন দিসে। আর মানবিক গুণাবলীর ৫ নম্বর তো হুদাই লাগলো। মানে এই জিনিস টা ঢুকায়ে কেউ না পড়লেও ৫ নম্বর আনসার করার অবস্থায় থাকবে।কনফিউসন এর প্রশ্ন অন্যান্য বছর এর তুলনায় কম দিসে। আমরা বাহিরে থেকে প্রশ্ন দেখেছি, এক্সাম হল এ দেখলে প্রশ্ন হার্ড লাগবে স্বাভাবিক। কিন্তু গত বছর গুলোর চাইতে এই বছরের প্রশ্ন ভালো হয় নাই। পার্সোনাল অপিনিয়ন।

সমস্যা কাট মার্ক এর চাইতেও আসল সমস্যা হলো, মার্কস এর ডেন্সিটি বেড়ে যাবে। ০.২৫-০.৫ মার্কস এর জন্য ৪০০-৫০০ সিট পিছায় যায় শেষের দিকে।
আর শুরুর দিকে ২-৩ মার্কস এর ভিতর একটা মেডিকেলের সিট শেষ হয়ে যাবে।

তুলনামূলক কঠিন , সহজ মিক্সড প্রশ্নে, কাট মার্ক ও কমে, আবার মার্কস এর ডেন্সিটি কমে যায়। আমাদের সময় ঢাকার মেডিকেল ৪ টায় মার্কস এর ব্যবধান প্রায় ১৫ এর মতন ছিল। যেটা একটা সুবিধা।

আমি নিজেও আমার প্রশ্নে ৩ টার মতন সহজ ভুল করসি। এমন প্রশ্নে যদি সহজ ভুল গুলো করতাম আমার rank পিছায় যেতো অনেক।

২. অনেক ভালো প্রিপারেশন নেয়া মানুষের প্রতি এমন প্রশ্ন ইনজাস্টিস। ২/৩ দিন যারা পড়সে, তারাও প্রচুর প্রশ্ন পেরে যাবে।

এই এক্সাম টায় আসলে যারা জানা জিনিস দাগিয়ে আসতে পেরেছে ঠিকঠাক , তারাই সুবিধা টা পাবে।
বেশি পড়ালেখা করে এই এক্সাম এ লাভ হয় নাই তেমন।

তাই এখন একটা কথাই বলব, পড়ার সাথে এফিসিয়েন্সি বাড়াতে হবে। যেটা আগে থেকেও বলে আসছি।

সামনের এক্সাম গুলোর জন্যও ব্যাপারটা সত্য। মাথায় রেখো।
293💯28😢26👍6🔥6
মন খারাপ না করে
কিছু গাইডলাইন শুনে রাখো agri+ju-D নিয়ে।
এখন পড়া হবে না। আড্ডা দেই গাইডলাইন এর সাথে সাথে।

রাত ১০ টায় Afmc নিয়ে আসছি।
যতটুকু পারা যায়

https://www.facebook.com/share/p/178Z5oNzTe/
83👍4😭4😁2
যাদের AFMC নিয়ে যেকোনো ধরনের ডাউট আছে, লাইভ টা একটু দেখে ফেলো।
অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে।
AFMC Special GK আগের পোস্ট এর কমেন্টে দিয়েছি।

আপাতত যাদের টার্গেট AFMC পড়া শুরু করতে হবে।
কালকে মন খারাপ এ পড়া হবে না। কালকে কোনো জোর নাই পড়ালেখায়।
60💔9
আমি নিজেই সকাল থেকে শুয়ে আছি।
কাজ করার শক্তি পাচ্ছি না।
তোমাদের রেজাল্ট এর টেনশন আমাকেও ধরে বসেছে । কি হবে, কি হবে না ।
প্রতি বছর রেজাল্ট এর দিন অনেক টেনশন এ থাকি
😢197😭10843🤪19🆒8
কিছুক্ষন পর রেজাল্ট দিবে।
রেজাল্ট যেমনই হোক জানিও ভাইয়াকে।

কিছুক্ষন পরেই অনলাইন, অফলাইন এ টক্সিসিটি শুরু হবে। একটু নিজেকে সামলে নিও । এই দিনই দিন না। সামনে আরো দিন আছে । যত বার মন খারাপ হবে ততবার সৃষ্টিকর্তার কাছে বেশি করে দোয়া করবে। এর চাইতেও সেরা সংবাদ এর ব্যবস্থা যেন করে দেন। সবই সময়ের খেলা। সময় সব বলে দেয় । মেডিকেলে চান্স না হলে ব্যর্থ হবা না তুমি, নিজে হতাশ হয়ে আশা হারায় ফেললে ওইদিন তুমি ব্যার্থ ।

আর যারা চান্স পাবে, অভিনন্দন । সামনের দিনেও পরিশ্রম করতে হবে । চেষ্টা থামানো যাবে না। কখনো অহঙ্কারি হওয়া যাবে না। বাদ বাকি ভালো কথা অন্যরা বলবেই, তাই আমি আর বললাম না।

সবার সাথেই আছি আমি ইনশা আল্লাহ ।
397😭155💔20😁1
রেজাল্ট দিয়েছে?
😭61😢5716😁1
আজকে অনেকেই খুশি আলহামদুলিল্লাহ, তোমাদের খুশি তে আমিও খুশি। তবে তোমাদের মধ্যে আরো অনেক বন্ধু আছে যারা নিজেদের আশানুরূপ জায়গা টা পায় নি, আজকে তাদের অবস্থা বুঝতেছি তোমাদের অনেক কিছু বলার আছে আজকে তোমাদের কথা শুনবো ।

তোমরা এই ফর্মটি পূরণ করো : https://forms.gle/dBSym5Vn5kGhSdv98
এই ফর্ম পূরণ করার পর তোমরা নিচের লিংক তোমাদের সিরিয়াল দেখতে পারবে সিরিয়াল অনুযায়ী আমি প্রত্যেকের সাথে কথা বলব
সিরিয়াল দেখার লিংক : https://docs.google.com/spreadsheets/d/1anlSox6pDbksSPv3nXjacZBcVye0EE6cf2w_t2-TacM/edit?usp=sharing

গুগল মিট এ কথা বলব। সবাইকে লিঙ্ক দিব ৮.৩৫ থেকে ।
49😢9🔥6❤‍🔥4
গুগল মিট এ জয়েন হওয়ার আগে কিছু কথা।
চেষ্টা করবে ইয়ারফোন এ কথা বলার, ইকো হবে না তাহলে ।
যদি ইয়ারফোন না থাকে, তাহলে লাউড স্পিকার না দিয়ে ফোন এর মতন কথা বলার চেষ্টা করিও।
যদি সেটিংস না বুঝে থাকো, তাহলে আমি যখন কথা বলব , মাইক্রোফোন অফ রেখো। তাহলে ইকো হবে না।

আমি সিরিয়াল মোতাবেক সবার সাথেই কথা বলব । গত বছর ১৪ ঘন্টা কথা বলেছি লাইভ এ। এবার ও আছি । এবার আমার ঠান্ডা জর বেধেছে। গলা ব্যাথা। তবুও আছি যতটুকু পারা যায়।

এছাড়া এই কথা ইউটিউব ও ফেসবুক এও লাইভ হবে। তাই তোমার সিরিয়াল কাছাকাছি না থাকলে জয়েন করিও না। লাইভ এ দেখে যদি বুঝো কাছে আছে, জয়েন হয়ে যেও।

দিচ্ছি লিঙ্ক , সবাই একটু পড়ে নিক।
69🥰1
আজকের মতন সেশন এখানেই শেষ করছি।
যা যা বলেছি, সেগুলো শুনে পড়ালেখায় নেমে যাও ।
আজকে থেকে যেগুলো তোমাকে কষ্ট দেয়, সেগুলো থেকে যত সম্ভব দূরে থাকো। তাইলে ফোকাসড থাকতে পারবা। কষ্ট পেয়েছি যেহেতু, এর শেষ টা দেখতে হবে ইনশা আল্লাহ। নিজের ইচ্ছা না পূরণ হওয়া পর্যন্ত থামা যাবে না। সেরা একটা পড়ালেখা দাও।

আমি সহজ এনালাইসিস রেডি করছি।
এখন একটু ঘুমাই। জ্বর বেড়ে গেসে, সাথে গলা ব্যথাও।
293😢41🥰7🔥5🎃1
সামনের কোন এক্সাম গুলো দিচ্ছো?
Anonymous Poll
32%
AFMC
39%
DU
15%
KU
54%
JU- D
19%
JU-A
43%
CU -A
53%
Agri
49%
RU-C
45%
GST
108💯5👏2🔥1
আলহামদুলিল্লাহ
কিছুটা সুস্থ। হঠাৎ করে জরে ছিলাম ।
আজ রাত জাগছি আবার। আগামীকাল জাবি D এর জীববিজ্ঞান সাজেশন।
পরশু এর জন্য সেরা একটা রিভিশন নোট বানাচ্ছি
সুস্থ থাকলে সামনের একটা ভার্সিটি ও মিস যাবে না। তোমাদের মারুফ ভাই আর আমি টানা ৩ দিনে কাজ করে সব এনালাইসিস শেষ করব।
DU এর জন্য কিছু কি করতে পারি? অসুস্থতায়, সময় চলে গেল ।

All I need is সুস্থতার দোয়া
474😭42🥰13😢9
জীবনে এত পেরা খাই নাই, যতটা JU-D ইউনিট এর জীববিজ্ঞান প্রশ্ন এনালাইসিস করতে গিয়ে খাচ্ছি । এত গুলো শিফট আর এত গুলো বছর এর প্রশ্ন এর সহজ এনালাইসিস।

প্রাণীবিজ্ঞান দেয়া হয়েছে আগেই । উদ্ভিদবিজ্ঞান টাও প্রায় শেষ এর পথে। মাঝখানে ২ দিন প্রানীবিজ্ঞান এর ৬০০ প্রশ্ন সল্ভ করাতে গিয়ে লেট হয়ে গেলো। রিভিশন নোট টাও হয়ে যাচ্ছে প্রায়। এটা আগের দিন দেখলেই হবে।

এরপর CU , Agri দিব। সেটা সময় কম লাগবে ইনশা আল্লাহ। আগে থেকে কিছু কাজ করে রেখেছি।
280🤪19🔥13😁7👏6
JU-D Botany Sohoj Analysis - Turab - Varsity Station .pdf
6.6 MB
এনালাইসিস বা পড়া খুব বেশি বড়ো না।
বই এর সিকুয়েন্স অনুসারে ঠিক কোথায় পড়তে হবে, তা লিখে দিয়েছি। তাই পয়েন্ট সংখ্যা বেশি।
এর মাঝে যেগুলো স্টার দেয়া , সেগুলো পড়া বাধ্যতামূলক। মানে বেশি প্রশ্ন আসে।

আগামীকাল সকালে একটা ক্লাসে দেখিয়ে দিব, কিভাবে পড়তে হবে। তখন বুঝতে সুবিধা হবে। এমনিতে দেখে ভয় পাওয়ার কিছু নাই।

বলে রাখি, বোটানি থেকে প্রশ্ন সহজ আসে জাবি-ডি তে। প্রাণীবিজ্ঞান এ বেশি কাহিনী করে।

তাও এই স্টাইল এ পড়ে যাও। আমি খুব আশাবাদী এনালাইসিস টা নিয়ে।
247🥰14🕊7🔥4🤪3