Science Bee TG
✔
6.74K subscribers
2.31K photos
9 videos
436 links
Welcome to Science Bee Verified Telegram Channel.
Download Telegram
Science Bee TG
সেরা লেখকদের জন্য যা থাকছে: ১/ সেরা ১০ জনঃ নির্বাচিত সেরা ১০টি আর্টিকেল নিয়ে প্রকাশিত হবে আমাদের বিশেষ ই-বুক "কুসংস্কারের ব্যবচ্ছেদ"। যেখানে আপনাদের লেখা সেরা ১০টি লেখা থাকবে। বিজয়ী সকল লেখককে ই-বুকের একটি করে কপি বিনামূল্যে প্রদান করা হবে। ২/ সেরা ৫ জনঃ…
অবশেষে আমরা পেয়ে গেছি 'বিজ্ঞান মিম কনটেস্ট'-এর সেরা ৩ মিম নির্মাতাকে। শতাধিক প্রতিযোগির মধ্যে থেকে দর্শক এবং বিচারকদের ভোট অনুযায়ী বাছাই করা হয় তাদেরকে৷ প্রতিযোগিতায় সেরা মিম বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন Priom Nath, ১ম রানার-আপ হয়েছেন Iftikhar Ahmmed Nahian এবং ২য় রানার আপ হয়েছেন Jahidul Islam. বিজয়ী সবাইকে অভিনন্দন! ❤️

অন্য প্রতিযোগিদের মিম দেখতে চাইলে ফেসবুকে গিয়ে #sbmeme25 এ ক্লিক/সার্চ করে দেখতে পারেন!
❤9🙊1
বিড়াল কেন মানুষকে লক্ষ্য করে মিয়াও করে, তা নিয়ে বহুদিনের কৌতূহল। এবার বিজ্ঞান নতুন ভাবে এই রহস্যের নতুন উত্তর উন্মোচন করল। নতুন গবেষণায় দেখা গেছে, বিড়ালের এই বিশেষ আচরণ আসলে তাদের কৌশলী অভিযোজনের ফলাফল।

আপনারা অনেকেই জেনে থাকবেন,প্রকৃতিতে বুনো বিড়ালরা সাধারণত মিয়াও আওয়াজ করে না।শুধু তাই নয়,এর বাইরেও বিড়ালরা নিজেদের মধ্যে মিউ মিউ আওয়াজ করার বিষয়টিও বেশ দুর্লভ,সচরাচর দেখা যায় না! তবে গৃহপালিত বিড়ালরা মানুষকে আকর্ষণ করার জন্য বিশেষভাবে মিয়াও করা শিখেছে। গবেষকরা মনে করছেন, গৃহস্থ বিড়ালেরা তাদের কণ্ঠস্বর এমনভাবে বিকশিত করেছে, যা মানুষের কাছে শিশুর কান্নার মতো শোনায়। এর ফলে মানুষ বিড়ালের ডাকে সহজেই সাড়া দেয় এবং তাদের দিকে মনোযোগ দেয়।

প্রকৃতপক্ষে, বিড়ালেরা এমন ডাকের মাধ্যমে এমন একটি সম্পর্ক তৈরি করে, যা মানুষকে খাবার দেওয়া বা আদর করার মতো সেবা করতে উদ্বুদ্ধ করে। গবেষণা বলছে, এটি বিড়ালের হাজার বছরের অভিযোজন প্রক্রিয়ার অংশ।

তাই পরেরবার যখন আপনার বিড়াল মিয়াও করবে, বুঝে নিন এটি শুধু একটি শব্দ নয়—বরং একটি চমৎকার বিবর্তনীয় কৌশল!

Muhammad Muhtasim
Team Science Bee
❤18🙉3🤡1😎1
Bee LIVE Adda এর প্রথম পর্বে আসছেন আমাদের সকলের প্রিয় StoryHead এর পরিচিত মুখ Imtiaz Haque!

কথা হবে বিজ্ঞানের বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ে। সে সাথে সুযোগ থাকবে আপনাদের প্রশ্ন করার। আরো জানতে পারবেন, StoryHead এর কাছে র‍্যায়েল সাব্জেক্ট কোনটি!

লাইভ প্রচারিত হবে বিজ্ঞান সংবাদ - Science News পেইজে ১০ অক্টোবর রাত ৯ টায়। বিজ্ঞানে ভরপুর এই আড্ডা মিস করতে না চাইলে কমেন্টে ইন্টারেস্টেড লিখুন! 😃
❤17🔥3🙏1🕊1🍌1
বলুন তো মোট কয়বার দড়িটি কাটলে ২৩টি টুকরো পাবেন? 🤔
❤1😇1
পঞ্চমবারের মতো "Science Bee - বিজ্ঞান গ্রুপ" এবং "Science Bee - বিজ্ঞান ও গবেষণা" গ্রুপের মডারেটর রিক্রুটমেন্ট শুরু হয়েছে।

বিশেষ করে, দীর্ঘ সময় পর আমাদের অন্যতম গ্রুপ "Science Bee-বিজ্ঞান গ্রুপ"-এ নতুন মডারেটর যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি যদি বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করতে এবং একটি সুশৃঙ্খল কমিউনিটি গঠনে ভূমিকা রাখতে চান, তবে আমরা আপনাকেই খুঁজছি। আপনি প্রায় ১২ লাখেরও বেশি শিক্ষার্থীদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে প্রস্তুত আছেন?

কাদের খুঁজছি আমরা?
* যাদের বিজ্ঞানের প্রতি রয়েছে গভীর অনুরাগ এবং স্বেচ্ছাসেবার মানসিকতা।
* যারা নিয়মিত বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট তৈরির মাধ্যমে গ্রুপকে সমৃদ্ধ করতে চান।
* যারা গ্রুপের সদস্যদের বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে ও আলোচনায় অংশ নিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে আগ্রহী।

গ্রুপের নিয়ম শুধুমাত্র মেম্বারদের জন্য নয়, মডারেটরদেরও সেইসব নিয়ম মেনে চলতে হবে। ফেইক আইডি গ্রহণযোগ্য নয়। আপনাকে ডিজাইন পারতে হবে এমন কোন শর্ত নেই।

মডারেটর হতে ইচ্ছুক হলে গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিন।
💯8❤3🙏1😇1
যুক্তরাষ্ট্রে সম্প্রতি জন্ম নেওয়া এক নবজাতকের ওজন ছিল প্রায় ১২.৮ পাউন্ড, যা অনেকের কাছে অবাক করা হলেও ইতিহাসে আগেও এর চেয়ে বড় শিশুর জন্ম হয়েছে। চিকিৎসকরা বলছেন, জিনগত বৈশিষ্ট্য, মায়ের ডায়াবেটিস বা গর্ভাবস্থায় অতিরিক্ত পুষ্টি গ্রহণ - এসব কারণেই এমন বড় এবং অধিক ওজনের শিশু জন্ম নিতে পারে।
👀6🤯3👻1
ব্রিটেনের মূর্ফিল্ডস আই হাসপাতাল ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে একটি মাইক্রোচিপ-ভিত্তিক রেটিনাল ইমপ্লান্ট, যার নাম PRIMA। এই ২ মিমি আয়তনের চিপটি চোখের রেটিনায় প্রতিস্থাপন করা হয় এবং স্মার্ট গ্লাসের মাধ্যমে প্রাপ্ত চিত্র তথ্য সরাসরি মস্তিষ্কে পাঠায়।
গবেষণায় অংশগ্রহণকারী ৩৮ জন রোগীর মধ্যে ৮৪% রোগী আবারও অক্ষর, সংখ্যা ও শব্দ পড়তে সক্ষম হন। তারা দৈনন্দিন কাজকর্মে যেমন পড়াশোনা, মুখ চিনতে পারা এবং অন্যান্য কাজ করতে সক্ষম হন। এই প্রযুক্তি অন্ধত্বের চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ইমপ্লান্টটি চোখের কেন্দ্রীয় দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সক্ষম, যা শুকনো এজ-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (AMD) রোগীদের জন্য একটি আশার আলো। এই প্রযুক্তি অন্ধত্বের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং রোগীদের জীবনে স্বাধীনতা ও মানসিক উন্নতি নিয়ে আসবে।

Team Science Bee
Jannatul Soad
⚡10😱6💯4🔥2🕊1
🤣6🤯5🌚3😁2❤1🎅1
মাইটোকন্ড্রিয়া জানেন নাকি?
😁13⚡6👌2🤓2❤1🐳1
বলুন তো বলটির দাম কত? 🤔
👀4😡1
গবেষকরা পুরনো এবং নতুন অনেক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখতে পান বাম হাত থেকে ডান হাত ব্যবহারকারীদের মধ্যে তুলনামূলক সৃজনশীলতার হার বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় ডান হাত ব্যবহারকারীদের মস্তিষ্কের কার্যক্ষমতাও বেশি। তবে এক্ষেত্রে গবেষকরা উভয় হাত ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করেছেন কারণ অনেক পরীক্ষায় শুধু একহাত অথবা হাত নেই এমন মানুষদের তথ্য নেই।

তাহলে মানুষের মধ্যে বাঁ হাতিদের নিয়ে অন্যরকম ধারণা কেন আসলো! এর অন্যতম কারণ হচ্ছে তাদেরকে আলাদা মনে করা। এছাড়াও অনেক বিখ্যাত শিল্পীরা বাঁ হাতি হ‌ওয়ায় এ ধারণা আরও প্রকট হয়। গবেষকরা তাদের পরীক্ষার তথ্য বিশ্লেষণে সংগীত এবং চিত্রশিল্প এ দুটি ক্ষেত্রে বাম হাত ব্যবহারকারীদের সংখ্যা বেশি লক্ষ্য করেন। তাই স্বভাবতই মানুষের মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়েছে বামহাত ব্যবহারকারীরা অন্যদের থেকে একটু আলাদা। তবে গবেষকরা নিশ্চিত করেছেন যে বাম হাত ব্যবহার করলেই তারা সাধারণ মানুষদের থেকে ব্যতিক্রম নয়।
🌚6👏4🤨3❤1
〰️ প্রথমে নিচের লিংক ব্যবহার করে আপনার ডেস্কটপ/ল্যাপটপে Perplexity Pro এর নিজস্ব Comet ব্রাউজারটি ডাউনলোড করুন এবং যে ইমেইল দিয়ে invitation পেয়েছেন, সেটা দিয়ে দিয়ে Sign Up করুন। (বলে রাখা ভালো কমেট ব্রাউজার এক কথায় অসাধারণ, অনেক স্মুথ, এবং Ad Free 100%)

〰️ এরপর Perplexity তে কিছু এটা সার্চ করুন, যেমনভাবে চ্যাটজিপিটিতে সার্চ করেন। কিছুক্ষণের মধ্যে ১ মাসের জন্য PRO Activate হয়ে যাবে (কোন ক্রেডিট/ ডুয়াল কারেন্সি কার্ড লাগবে না)।

〰️ এরপর View Plans এ যেয়ে Education কে ক্লিক করে "Verify as student" দিয়ে স্টুডেন্ট মেইল দিয়ে রেজিষ্ট্রেশন করলেই ১ বছরের জন্য ফ্রিতে Perplexity Pro ব্যবহার করতে পারবেন।

Download Link: https://pplx.ai/sciencebee10
👏8❤3⚡1👨‍💻1
মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে মৃ//ত্যু: পরিবার পাবে ৫ লাখ টাকা ও ডিএমটিসিএলে চাকরি।🙂
😢3👏2🤣2🙏1
Higher studies এর নাম উঠলেই, কম বেশি শিক্ষার্থীর চিন্তা থাকে, “আমেরিকায় পড়বো!” Fulbright, Chevening, বা অন্য কোনো স্কলারশিপের পেছনে রাতদিন ছুটছে সবাই।

আমেরিকার এতো এতো স্কলারশিপের ভিড়ে অনেকেই জানে না, ইউরোপেও আছে এমন একটি স্কলারশিপ, যেখানে আপনি একসাথে তিন-চারটি দেশ ঘুরে পড়তে পারবেন, সাথে অর্জন করতে পারবেন দুই বা ততোধিক মাস্টার্স ডিগ্রি, আর এর সব খরচ দেবে ইউরোপীয় ইউনিয়ন নিজে! 🇪🇺 চমৎকার এই স্কলারশিপের নাম হচ্ছে Erasmus+ (Erasmus Mundus Joint Master’s Scholarship)।

তবে স্কলারশিপে পড়তে যাওয়ার সাথে তিন-চারটি দেশ ঘুরতে যাওয়ার সম্পর্ক অথবা দুই বা ততোধিক মাস্টার্স ডিগ্রির কথা শুনে একটু হকচকিয়ে যাওয়াটাও স্বাভাবিক। তাহলে এই বিষয়টা একটু পরিষ্কার করি।

ধরুন, আপনি ভর্তি হলেন “MSc in Molecular Bioengineering” নামক কোনো Erasmus প্রোগ্রামে। এই প্রোগ্রামটি সম্পূর্ণ হতে পারে তিনটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে, যেমন: University of Paris (France), University of Milan (Italy), TU Dresden (Germany)।

আরো বিস্তারিত কমেন্টে
রেজিষ্ট্রেশন করুন:

https://forms.gle/eoXoAKmMPwMyyAfw6
❤9😱2👍1
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ এগ্রি ফুড পাইওনিয়ার ২০২৫ পুরস্কার পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। ১৯৯৫ সালে তিনি লাল তীর সিড লিমিটেড প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের প্রথম গবেষণাভিত্তিক বীজ প্রতিষ্ঠান এটি, যা আইএসও সনদপ্রাপ্ত।

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন এর পুরস্কার সেইসব ব্যক্তিরা পেয়ে থাকেন যারা বিশ্বজুড়ে খাদ্যের গুণগত মান, প্রাপ্যতা ও পরিমাণ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বৈশ্বিক ব্যবস্থায় প্রভাব রাখেন। এ বছর ফাউন্ডেশনের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় ৩৯ জনকে এই পুরস্কার দেয়া হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু।

১৯৯০ দশকে যখন বাংলাদেশ কম ফসল উৎপাদনের কারণে সংকটে ভুগছিলো তখন আব্দুল আউয়াল মিন্টু লাল তীর সীড লিমিটেড প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের সাথে প্রায় ১৪ হাজার চাষি জড়িত। খাদ্য মান উন্নয়ন ও অর্থনীতি দুই ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি তাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
❤4💯3👀1
সম্পর্কটা হোক সহমর্মিতা ও সহঅবস্থানের❤️‍🔥

শুভ জন্মদিন ম্যারি কুরি🖤
❤23🤩4🎉1🕊1
১০ নভেম্বর, বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক অনলাইন কুইজ প্রতিযোগিতা "গ্লোবাল অ্যাটমিক কুইজ ২০২৫!"

মূলত এই বার্ষিক কুইজ প্রতিযোগিতা, অংশগ্রহণকারীদের পরমাণুর বৈশ্বিক ইতিহাস এবং আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে সাহায্য করে।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে ১০ নভেম্বর তাদের সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। সর্বমোট ১৮টি প্রশ্ন থাকবে এবং অংশগ্রহণকারীরা কনটেস্টটিতে অংশ নেওয়ার জন্য সর্বমোট ২৪ ঘণ্টা সময় পাবেন। প্রশ্নগুলো তিনটি বিষয়ে বিভক্ত: “ইতিহাস,” “আজকের প্রযুক্তি,” এবং “ভবিষ্যৎ।”

প্রতিযোগিদের জন্য যা থাকছে:
১. ১০০ জন বিজয়ী পাবেন এক্সক্লুসিভ উপহার,
২. শীর্ষ তিনজন ভ্রমণের সুযোগ পাবেন রাশিয়ায়,
৩. সব অংশগ্রহণকারীর জন্যই থাকছে সার্টিফিকেট

অংশগ্রহণ করতে চাইলে ১০ নভেম্বর কুইজের ওয়েবসাইটে নিবন্ধন করুন:
🔗 https://quiz.atomforyou.com/en/?utm_source=bsa
quiz.atomforyou.com
❤12💯1😴1😭1
বাংলাদেশের তৈরি জনপ্রিয় ট্যাকটিক্যাল ফার্স্ট-পারসন শুটার গেম 'Zero Hour’ এখন Epic Games Store_এ ফ্রি পাওয়া যাচ্ছে। বাংলাদেশি স্টুডিয়ো Attrito & M7 Productions-এর তৈরি এই গেমটি সীমিত সময়ের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে, যা ১৩ নভেম্বর অর্থাৎ আজ থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত ক্লেইম করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে একবার ক্লেইম করলে গেমটি আজীবনের জন্য ব্যবহারকারীর Epic Games Store লাইব্রেরিতে যুক্ত থাকবে।
❤9🍌1
ফৌজদারী কার্যবিধি ৩৮২ ধারা অনুযায়ী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিত হতে পারে, যদি সে গর্ভবতী হয়...
🤣92🌚3😁2😱1
আপনি কি ব্রণের সমস্যায় জর্জরিত?
বয়ঃসন্ধিতে ব্রণ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ব্রণ মানেই মুখ জুড়ে গোটা, ব্যথা এবং শেষে দাগ। অনেক সময় সেরে যাবার পরেও আক্রান্ত স্থানে দাগ থেকে যায়। চেহারার সৌন্দর্য নষ্ট করতে গোটাকতক ব্রণই যথেষ্ট। তবে প্রশ্ন হচ্ছে, ব্রণ কি শুধু মুখেই দেখা যায় না হতে পারে দেহের অন্য কোন অংশেও।
আমাদের মনে হতে পারে ব্রণ শুধু মুখেই হয়।তবে এ ধারণা পুরোপুরি ভুল। মুখমণ্ডল ছাড়া অন্যান্য অঙ্গেও ব্রণ হতে পারে। এমনকি এগুলো মুখের তুলনায় হতে পারে আরো মারাত্মক!
প্রথমে জানা নেয়া যাক, ব্রণ হবার কারণ। আমাদের ত্বকের নিচে থাকে সিবেসিয়াস গ্রন্থি। এই গ্রন্থি 'সেবাস' নামক এক ধরণের তরল নিঃসরণ করতে থাকে। তৈলাক্ত এই তরল কাজ করে প্রাকৃতিক ময়েশ্চারাইজারের মতো। নরম রাখে ত্বককে। ঘাম, ময়লা বা অন্য যে কোন কিছু এই গ্রন্থির মুখে আটকে গেলে সেবাস নিঃসরণের ব্যাঘাত ঘটে এবং সেখানে প্রদাহ সৃষ্টি হয়।
💯7👍3❤1