Science Bee TG
✔
6.74K subscribers
2.31K photos
9 videos
436 links
Welcome to Science Bee Verified Telegram Channel.
Download Telegram
ঘটনাটা যুক্তরাজ্যের। ৩০ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালানোর সময় হাঁচি আটকানোর জন্য একইসাথে নাক চেপে ধরেন ও মুখ বন্ধ করেন। এরপরই তার গলা ব্যথা শুরু হয়। ঐ সময় তিনি hay fever এর উপসর্গে ভুগছিলেন।

ঐ ব্যক্তির কথাবার্তায় কিংবা শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হচ্ছিল না। তবে, চিকিৎসকরা তার গলার পরীক্ষা করার সময় হালকা “ক্র্যাক্লিং” শব্দ শুনতে পান। গলায় এক্স-রে করে দেখা যায়, ঘাড়ের ত্বকের নিচে বাতাস আটকে আছে। নিশ্চিত হওয়ার জন্য সিটি স্ক্যান করে তারা দেখতে পান ঘাড়ের তৃতীয় ও চতুর্থ কশেরুকার মাঝখানের শ্বাসনালি বা ট্রাকিয়াতে রীতিমত ছিদ্র হয়ে গেছে! আয়তন ২x২ মিলিমিটার।

পরে চিকিৎসকরা তাকে দুই দিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করেন এবং সার্জারি ছাড়াই কিছু পেইন কিলার ও hay fever এর ওষুধ দেন, দুই সপ্তাহের জন্য কোনো কষ্টকর বা পরিশ্রমী কাজ করতে নিষেধ করেন। পাঁচ সপ্তাহ পর ফলো-আপ সিটিস্ক্যানে দেখা যায় শ্বাসনালির ছিদ্রটি সম্পূর্ণ সেরে গেছে।চিকিৎসকরা হাঁচি আটকে রাখা থেকে এই ধরনের সমস্যা ঐ লোকের ক্ষেত্রেই প্রথম প্রত্যক্ষ করেন। হাঁচি পেলে তা চেপে রাখবেন না। একটি হ্যাঁচ্ছু - ই পারে এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে! 🤧
👍11❤2
বাংলাদেশে প্রথমবারের মত কচুরিপানা এবং রিসাইকেল জিন্স দিয়ে পরিবেশবান্ধব ও টেকসই জুতা তৈরি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের ৪ শিক্ষার্থী।

বর্তমানে বাংলাদেশের জলাশয়ে যে কচুরিপানা দেখা যায় ১৫০ বছর আগেও এর কোনো অস্তিত্ব ছিল না এখানে। মূলত ১৮৮৪ সালের দিকে ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে এদেশে নিয়ে আসা হয় এটি। দেশের জন্য যেন এক অভিশাপ ছিল এই উদ্ভিদ। কারণ খুব সহজেই বংশ বিস্তার করতে পারে এটি। যার কারণে জলাশয়ে অক্সিজেনের ঘাটতির কারণে মারা যায় অনেক মাছ এবং উদ্ভিদ।

কচুরিপানার এই সমস্যার পাশাপাশি বিশ্বব্যাপী ডেনিম (জিন্সের প্যান্ট বা জ্যাকেট তৈরি হয় যে কাপড় দিয়ে) থেকে তৈরি বর্জ্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর ২.১৬ মিলিয়ন মেট্রিক টন ডেনিম বর্জ্য তৈরি হয় যার বেশিরভাগেরই শেষ স্থান হয় ল্যান্ডফিলে৷

এত সব সমস্যা সমাধানে বুটেক্সের ৪ শিক্ষার্থী মিলে প্রথমবারের মত কচুরিপানা এবং অব্যবহৃত বা ফেলা দেওয়া ডেনিম কাপড় দিয়ে তৈরি করেছে পরিবেশ বান্ধব জুতা। যার নাম তারা দিয়েছে ইকো-স্টেপ। এই জুতার ইনসোল এবং ডেকোরেশনের কাজে ব্রেইড হিসেবে ব্যবহৃত হয়েছে কচুরিপানা।
এ নিয়ে বিস্তারিত আমাদেত ফেসবুক পেজে
❤28🥰1💯1
মিথ ১. আরে ফ্যাট মানেই তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

= সব ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর নয়। মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য ভালো। এরা শরীরের কোলেস্টেরল প্রোফাইল উন্নত করে। ফ্যাট সলিউবল ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই শরীরে শোষনের জন্য ফ্যাট দরকার। না হলে শরীর এই ভিটামিন গুলো পাবে না
❤11
আপনিও কি ফোনে কথা বলার সময় হাঁটেন কিংবা বিভিন্ন অঙ্গভঙ্গি করেন?
😱10
মুখের এক ফোঁটা লালা বলবে আপনি কতটা টেনশনে আছেন!মানসিক চাপ এখনকার জীবনের এক নীরব সঙ্গী। কিন্তু আমরা অনেকেই জানি না, শরীরের ভেতরে ঠিক কতটা চাপ জমে আছে। এই সমস্যার সহজ সমাধান আনতে গবেষকরা তৈরি করেছেন একটি অভিনব ডেন্টাল ফ্লস, যা দাঁতের ফাঁক পরিষ্কার করার পাশাপাশি মুখের লালা থেকে স্ট্রেসের মাত্রাও পরিমাপ করতে পারে

এই ‘স্মার্ট ফ্লস’-এর ভেতরে রয়েছে কর্টিসল শনাক্তকারী একটি সেন্সর। কর্টিসল হলো একধরনের হরমোন, যা মানসিক চাপ বেড়ে গেলে লালায় নির্দিষ্ট পরিমাণে নিঃসৃত হয়। ফ্লসটি যখন ব্যবহার করা হয়, তখন এটি লালার নমুনা সংগ্রহ করে দ্রুত বিশ্লেষণ করে ফলাফল দেয়। এতে আলাদা করে রক্ত পরীক্ষার দরকার নেই, সময়ও বাঁচে

এই প্রযুক্তির ভেতরে ব্যবহার করা হয়েছে eMIP নামের এক বিশেষ পলিমার পদ্ধতি, যা কম খরচে নির্ভুলভাবে কর্টিসল শনাক্ত করতে সক্ষম। গবেষকদের দাবি, ভবিষ্যতে একইভাবে গ্লুকোজ বা ক্যান্সারের প্রাথমিক সংকেতও শনাক্ত করা সম্ভব হবে

এখনও এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, বাজারে আসলে এটি হতে পারে স্বাস্থ্য সচেতনতার এক নতুন অধ্যায়। দাঁতের যত্ন নিতে নিতে যদি মানসিক চাপের খবরও পাওয়া যায়, তবে তা নিঃসন্দেহে আধুনিক জীবনের জন্য এক চমৎকার সংযোজন
❤4👍1
ঘটনাটা যুক্তরাজ্যের। ৩০ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালানোর সময় হাঁচি আটকানোর জন্য একইসাথে নাক চেপে ধরেন ও মুখ বন্ধ করেন। এরপরই তার গলা ব্যথা শুরু হয়। ঐ সময় তিনি hay fever এর উপসর্গে ভুগছিলেন।

ঐ ব্যক্তির কথাবার্তায় কিংবা শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হচ্ছিল না। তবে, চিকিৎসকরা তার গলার পরীক্ষা করার সময় হালকা “ক্র্যাক্লিং” শব্দ শুনতে পান। গলায় এক্স-রে করে দেখা যায়, ঘাড়ের ত্বকের নিচে বাতাস আটকে আছে। নিশ্চিত হওয়ার জন্য সিটি স্ক্যান করে তারা দেখতে পান ঘাড়ের তৃতীয় ও চতুর্থ কশেরুকার মাঝখানের শ্বাসনালি বা ট্রাকিয়াতে রীতিমত ছিদ্র হয়ে গেছে! আয়তন ২x২ মিলিমিটার।

পরে চিকিৎসকরা তাকে দুই দিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করেন এবং সার্জারি ছাড়াই কিছু পেইন কিলার ও hay fever এর ওষুধ দেন, দুই সপ্তাহের জন্য কোনো কষ্টকর বা পরিশ্রমী কাজ করতে নিষেধ করেন। পাঁচ সপ্তাহ পর ফলো-আপ সিটিস্ক্যানে দেখা যায় শ্বাসনালির ছিদ্রটি সম্পূর্ণ সেরে গেছে।চিকিৎসকরা হাঁচি আটকে রাখা থেকে এই ধরনের সমস্যা ঐ লোকের ক্ষেত্রেই প্রথম প্রত্যক্ষ করেন। হাঁচি পেলে তা চেপে রাখবেন না। একটি হ্যাঁচ্ছু - ই পারে এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে!
😴7
বলুন তো ডাক্তার আসলে কে? 😏
❤6
সায়েন্স বী নিয়ে এলো আপনাদের জন্য আরেকটি মজাদার প্রতিযোগিতা "সেরা প্রশ্নের, সেরা উত্তর"! এই ইভেন্টটি চলবে সপ্তাহ ব্যাপী, অর্থাৎ ২২-২৮ জুন। সেরা প্রশ্নকর্তা ও সেরা উত্তর দাতা উভয় পাবেন সায়েন্স বী'র তরফ থেকে উপহার ও ই-সার্টিফিকেট!

অংশগ্রহণ করার নিয়ম:

- ইভেন্টটি কেবল Science Bee - বিজ্ঞান ও গবেষণা গ্রুপে অনুষ্ঠিত হবে। আপনার প্রশ্ন অথবা উত্তর ওই গ্রুপেই করতে হবে।

- প্রশ্ন অবশ্যই বৈজ্ঞানিক হতে হবে। ইউনিক ও হাস্যরসাত্মক প্রশ্ন বেশি প্রাধান্য পাবে।

- প্রশ্নের শেষে অবশ্যই #sb_QNA_2025 হ্যাশট্যাগটি থাকতে হবে।

- উপরে উল্লেখিত হ্যাশট্যাগ যুক্ত প্রশ্নের কমেন্টে উত্তর লিখলেই কেবল সেই উত্তরটি গণনা করা হবে।

- উত্তর হতে হবে ব্যাখ্যা মূলক, বৈজ্ঞানিক ও সহজ ভাষায়।

- বিভিন্ন AI এর সাহায্যে লেখা ও কপি করা উত্তর গ্রহণযোগ্য নয়।

- যিনি অন্যের উত্তর কপি করবেন কিংবা সম্পূর্ণ AI এর সাহায্যে উত্তর করবেন তিনি সরাসরি বাদ পড়বেন।

তো দেরি কেনো? এখনই শুরু করে দিন। আমরাও দেখি কে কতটা সৃজনশীল! 🫡

সময় সীমা : ২৮ তারিখ, রাত ১১.৫৯ পর্যন্ত।
❤5
১৯৬২ সালের গ্রীষ্মে, ফরাসি ভূতাত্ত্বিক মিশেল সিফ্রে ফ্রেঞ্চ আল্পসের নিচে ১৩০ মিটার গভীর স্কারাসঁ গুহায় নামেন। উদ্দেশ্য ছিল একটি নতুন আবিষ্কৃত বিশাল বরফ খন্ড পর্যবেক্ষণ। তবে মাত্র দুই সপ্তাহের অভিযান তাঁর কাছে যথেষ্ট মনে হয়নি, তাই সিদ্ধান্ত নেন দীর্ঘদিন গুহায় থাকার। তাঁর লক্ষ্য ছিল সূর্যের আলো, ঘড়ি বা ক্যালেন্ডার ছাড়া সম্পূর্ণ একাকীত্বে জীবনযাপন করে মানবদেহের প্রাকৃতিক ছন্দ বুঝে ওঠা।

প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা ও ৯৮% আর্দ্রতার মাঝে প্রতিদিন ভেজা কাপড়, শীত ও মানসিক চাপের সাথে লড়াই করে সিফ্রে গুহাতেই তৈরি করেন তাঁর ‘নতুন পৃথিবী’। এক সপ্তাহ পর তিনি লক্ষ্য করলেন, বাইরের সময়-সংকেত ছাড়া তাঁর শরীরের ঘুম-জাগরণের ছন্দ বদলে যাচ্ছে। শুরুতে তাঁর নিজ হিসাব মতে দিন এর পরিমান ছিল ২৪.৫ ঘণ্টার মতো,যাকে দেহঘড়িও বলা যায়, পরে তা বাড়তে বাড়তে ৩৬ ঘণ্টাও ছাড়িয়ে যায়।

সিফ্রে বলেন, “আমি ২৪ ঘণ্টা আর ৩৬ ঘণ্টার দিনের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারতাম না।” তাঁর অভিজ্ঞতা দেখায়,মানবদেহে এমন একটি অভ্যন্তরীণ ঘড়ি আছে যা বাইরের সময়চিহ্ন ছাড়াই কাজ করতে সক্ষম।
❤13
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। সকল পরীক্ষার্থীর জন্য সায়েন্স বী'র পক্ষ হতে শুভকামনা! ❤️
💯15😱2❤1😢1
সম্প্রতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের গভীর বনাঞ্চলে দেখা পাওয়া গেছে চিতাবাঘের। ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স নামক একটি বন্য প্রাণি বিষয়ক সংস্থা ক্যামেরা ট্রাপিং পদ্ধতি ব্যাবহার করে তাদের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে। ক্যামেরাটি আরো ১ মাস আগে ওই স্থানে লাগানো হয় এবং এই জুন মাসে চিতাবাঘের ছবিটি ধরা পড়ে। গবেষকরা অনেক আগ থেকেই বলে আসছিলেন যে পার্বত্য চট্টগ্রামে চিতাবাঘের উপস্থিতি আছে৷ এবার ছবি তোলার মাধ্যেম সেটি আবার প্রমাণিত হল৷

এর আগে ২০১৫ সালেও ক্যামেরা ট্রাপিং এর মাধ্যমে একটি চিতাবাঘ দেখা গিয়েছিল৷ সংরক্ষণের স্বার্থে কোন বন হতে চিতাবাঘটির ছবি তোলা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি৷
❤22❤‍🔥5👍1😱1
গভীর রাতে জিনিসটা একটু দেখবেন?

চলুন দেখে নেই এখানে ক্লিক করে
😁8🌚8🤣2❤1
সম্প্রতি Science Bee - বিজ্ঞান ও গবেষনা গ্রুপে আয়োজিত হয় "সেরা প্রশ্নের সেরা উত্তর" নামক প্রতিযোগিতা। আপনাদের সবার কৌতুহলউদ্দীপক প্রশ্ন এবং উত্তরে সপ্তাহজুড়ে ভরপুর ছিল গ্রুপ৷ আমাদের উদ্দেশ্যেই ছিল এমন কিছু প্রশ্ন খুজে বের করা যেগুলা আপনাকে ভাবতে বাধ্য করবে। আবার সে সকল প্রশ্নের উত্তর কে কতটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারে সেটাও ছিল দেখার বিষয়৷

অবশেষে আপনাদের মধ্যে থেকে আমরা সেরা প্রশ্ন এবং সেরা উত্তরটি খুজে পেয়েছি। এছাড়া স্পেশাল মেনশন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে একটি বিশেষ প্রশ্ন। খুবই ছোট প্রশ্ন কিন্তু যার কমেন্ট সেকশন পড়লে জীবন নিয়ে আপনি দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন।

যারা হলেন বিজয়ী:

সেরা প্রশ্ন সেগমেন্ট থেকে বিজয়ী হয়েছেন Mymuna Maliha.

অপরদিকে সেরা উত্তর সেগমেন্ট থেকে বিজয়ী হয়েছেন Roni Uzzaman.

আপনাদের দুজনকেই অভিনন্দন। পুরস্কারের জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে শীঘ্রই।

স্পেশাল মেনশন:

এছাড়া স্পেশাল মেনশন হিসেবে জায়গা করে নিয়েছে Ifar A এর করা প্রশ্নটি। প্রায় ১২ হাজার উত্তর এবং ২৬০০০ হাজারের বেশিবার শেয়ার হয়েছে প্রশ্নটি।

সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
❤10
শুভ জন্মদিন @mobinsikder97 ভাই!🎉🎂

৩৬৫ টা দিন ঘুরে আবারও চলে এলো ১৩ জুলাই! ২০২২ এর জন্মদিনে আমরা আপনাকে সখী খুঁজে দেওয়ার প্ল্যান করেছিলাম জন্মদিনের উপহার হিসেবে, পরে আংকেল আন্টি কিভাবে দৌঁড়ানি দিবেন তা ভেবে ইস্তফা দিয়েছিলাম। ২০২৩ এর জন্মদিনে সায়েন্স বী কে সাথে নিয়ে আপনি ডায়না এওয়ার্ড পেয়ে গেলেন, বাকি ছিলো আপনার বিয়ে, ২০২৪ এর জন্মদিনে তাও সারপ্রাইজ হিসেবে উলটো আপনিই দিয়ে দিলেন সবাইকে, এখন তো আর জন্মদিনের উইশে আপনার বিয়ে বাকি বলে ওইটার উইশও করতে পারি না!😷

কিন্তু তা করতে না পারলেও, এই নিয়ে আপনাকে সাথে করে সায়েন্স বী তে আমরা পার করছি ৭ম বছর। এই পুরো সময়ে দেশে-বিদেশে অসংখ্য অর্জন, সম্মাননায় আপনার কাছ থেকে শিখেছি অনেক কিছু, বুঝতে শিখেছি কীভাবে কঠিন বিষয়কে সহজ করে বুঝানোর মাধ্যমে বা প্রতিদিন একটু একটু করে নিজ জায়গা থেকে অন্যকে সাহায্য করার চেষ্টার মাধ্যমে বড় পরিবর্তন আনা যায়।
আগামীতেও আমরা চাই আপনার কাছ থেকে আরো শিখতে এবং আরো ইনোভেটিভ ভাবে সায়েন্স বী কে নিয়ে সামনে এগিয়ে যেতে। আপনার আগামীর পথচলা আরো অনেক সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এবং আপনি সবসময় ভালো ও সুস্থ থাকুন
আপনার জন্মদিনে এই শুভকামনা-ই রইলো!🌟

টিম সায়েন্স বী💥
❤21🕊3🎉1
Adamjee School Environment Club - ASEC এর আয়োজিত "1st National Green Sprouts" ইভেন্টে এডুকেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছি আমরা। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করতে তাদের এই ভিন্ন ধর্মী আয়োজনে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত!

ইভেন্ট বিস্তারিতঃ https://facebook.com/events/s/1st-national-green-sprouts/653085764216173/
❤12🥰1🤩1
চলতি বছরের জুলাই মাসের প্রথম রাতে নাসার নিজস্ব প্রজেক্ট চিলিতে স্থাপিত ATLAS টেলিস্কোপে কিছু একটা ধরা পরে! অবাক করার ব্যাপার হলো এই বস্তু সৌরজগতের বাইরে থেকে আসা অর্থাৎ ইন্টারস্টেলার ট্রাভেল করে আসা কোনো বস্তু! এর নাম দেয়া হয় 3I/ATLAS। বিজ্ঞানীরা বলছেন এটি ধুমকেতু।

একটি গ্যালাক্সিতে (যেমনঃ মিল্কিওয়ে) কোটি কোটি তারার মধ্যবর্তী অঞ্চলে অনেক বস্তু চলাচল করে অনেকটা মুক্তভাবে। তেমনি 3I/ATLAS এই সৌরজগতের বাইতে থেকে আসা। উল্লেখ্য, মানবসভ্যতা এখন পর্যন্ত সৌরজগতে প্রবেশ করা বস্তু পেয়ছে ৩ বার। আগের ২টি ছিল 1I/‘Oumuamua এবং 2I/Borisov। তবে মানব সৃষ্ট Voyager 1 ও Voyager 2 ইন্টারস্টেলার স্পেসে ভ্রমণ করেছে।

3I/ATLAS ধুমকেতুর বয়স প্রায় ৭ বিলিয়ন বছর। মহাবিশ্বে বিচরণ করা এতো পুরোনো বস্তু এমন কিছু ম্যাটেরিয়াল বা রাসায়নিক উপাদান বহন করতে পারে যা কোনো সৌরজগত বা নক্ষত্রে গঠনের সময় উপস্থিত থাকে৷ এই ধুমকেতু থেকে আসা আলোক বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীর গবেষণার কাজ চালাবেন।
❤6👍4🤯1
২০ বছর ধরে কোমায় থাকার পর সৌদি আরবের "স্লিপিং প্রিন্স" খ্যাত আল-ওয়ালিদ বিন খালেদ মারা গেছেন।

সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মিলিটারি ক্যাডেট হিসেবে লন্ডনে পড়াশোনা করার সময় ২০০৫ সালে এক ভয়াবহ রোড এক্সিডেন্ট এর শিকার হন। এতে তার ব্রেন ডেমেজ এবং ইন্টার্নাল ব্লিডিং এর মত সমস্যা দেখায় যায়। এবং তখন থেকেই তিনি কোমায় আছেন।

১৫ বছর বয়সে কোমায় যাওয়ার পর আমেরিকা এবং স্পেনের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধায়নে ছিলেন তিনি৷ কিন্তু এরপরও কোনোভাবে কোমা থেকে ফেরা হয়নি তার৷ মাঝে বিভিন্ন সময় তার শরীরের মুভমেন্ট দেখা গেলে তিনি কোমা থেকে জাগ্রত হতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু সব জল্পনা কল্পনা শেষে ২০ বছর ধরে কোমায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
😢23
পরিবারের বড় মেয়েদের চেনার সহজ উপায় হলো তারা খুব দায়িত্ববান, যত্নশীল ও সচেতন হবে। এই বৈশিষ্ট্যগুলো প্রাকৃতিক ভাবেই বড়দের মধ্যে ফুটে ওঠে নাকি পরিস্থিতির কারণে তারা এরকম হয় তা জানার জন্য বিজ্ঞানীরা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার নতুন একটি গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করছেন পরিবারের ভাই বোনের সংখ্যার ওপর‌ই অনেকটা বড়দের স্বভাব কেমন হবে তা নির্ভর করে।

সম্প্রতি কিছু গবেষণায় গবেষকরা নিশ্চিত হয়েছেন যে আগে জন্ম হ‌ওয়ার সাথে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কোনো সম্পর্ক নেই। তারা অনেক মানুষের ওপর পরীক্ষা চালিয়ে বুঝেছেন আগে জন্ম হলেই কেউ দায়িত্ববান ও যত্নশীল হয়ে গড়ে ওঠে না। গবেষকরা এর কারণ হিসেবে অভিজ্ঞতার কথা বলেছেন। পরিবারের বড় সন্তানরা আগে জন্মগ্ৰ‌হণ করায় তারা ছোটদের থেকে বেশি অভিজ্ঞতাসম্পন্ন হ‌ওয়ায় দায়িত্ববান হয়। তাই স্বভাবতই তারা ছোটদের থেকে চারিত্রিক গুণাবলীতে উন্নত হয়।
❤17
প্রথমবারের মতো আমেরিকার মাটিতে Science Bee নিয়ে কথা বললাম। পুরো রিসার্চ পোস্টারের মতো একটা পোস্টার বানানোর চেষ্টা করেছি। Introduction এ একদম তথ্যসূত্র সহ বাংলাদেশের বিজ্ঞানশিক্ষার বেহাল দশার চিত্র তুলে ধরেছিলাম, Interesting.

ধন্যবাদ সাইন্স বি টিম মেম্বার Diderul Islam, Jihadul Amin & Annoy কে। স্বল্প সময়ে অসাধারণ সাহায্য করার জন্য, টিমের হাত থাকলে হাজার মাইল দুরেও কার্যসাধন হয়ে যায়।

ঐখানে আরও কয়েকজন তাদের নিজেদের উদ্যোগ, আইডিয়ার উপর পোস্টার প্রেজেন্ট করেছিল। গবেষণায় সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে দারুণ বিজনেস আইডিয়া পেয়েছি, চুরি করবো কিনা ভাবতেছি।😛

-এস এম মবিন সিকদার
প্রতিষ্ঠাতা এবং সিইও, সাইন্স বি
🤩23🙏6