মেট্রোরেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী-
“মেট্রোরেলের সন্মানীত যাত্রীসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।”
এমন নোটিশ পাওয়া গেলেও এখন (রাত ০৯:০০) পর্যন্ত সার্ভিস রুল ও অন্যান্য দাবীতে কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রয়েছেন আন্দোলনরত কর্মীরা।

😡23🔥17❤6🤬3
সফট রিমাইন্ডার!
শুক্রবার মেট্রোরেল বিকেল থেকে চলাচল করে —
উত্তরা ➤ বিকাল ৩:০০ টা,
মতিঝিল ➤ বিকাল ৩:২০ টা।
শেষ ট্রেন ছাড়ে —
🕘উত্তরা ➤ রাত ৯:০০ টা,
🕤মতিঝিল ➤ রাত ৯:৪০ টা।
সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হয় প্রথম ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে, এবং কাউন্টার বন্ধ হয় রাত ৯:০০ টায়।
শুক্রবার সকালবেলা ট্রেন চলাচল কবে শুরু হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
(সার্ভিস রুল ও অন্যান্য দাবী আদায়ে মেট্রোরেল কর্মীদের আন্দোলন চলমান। যথাসময়ে আজ যাত্রীসেবা দিবে কিনা তা এখনো অনিশ্চিত।)

😡11❤8👏5👍3🤬2🔥1
মেট্রোরেল কর্মীদের দাবী আদায়ের আন্দোলনে ট্রেন চলাচল বন্ধ আছে।
পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন!
পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন!
😡59🤬27🤡6
সার্ভিস রুলসহ অন্যান্য দাবিতে কর্মবিরতির সিদ্ধান্তে আন্দোলনরত কর্মীরা এখন (সন্ধ্যা ০৭:১০) পর্যন্তও অনড় রয়েছেন।
ধারণা করা হচ্ছে- আজ (১২ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল করবে না।
ফলে উক্ত রুটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
পরবর্তী আপডেটের জন্য প্যাসেঞ্জার্স কমিউনিটির সাথেই থাকুন!

🤬30😢5❤4
আপডেট!
উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোরেলের কর্মীরা।
আগামীকাল (১৩ই ডিসেম্বর) সকাল থেকে মেট্রোরেল যথানিয়মে নিয়মে যাত্রীসেবা প্রদান করবে।
সাময়িক ভোগান্তির জন্য সম্মানিত যাত্রীদের প্রতি আন্তরিক দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।

❤27🤬9🤯3
সর্বশেষ আপডেট!
মেট্রোরেল চালু হচ্ছে এখনই। খুলে দেয়া হচ্ছে স্টেশন।
উত্তরা থেকে শেষ ট্রেন রাত ০৯:০০ টা, মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯:৪০টা।

❤35🤣22👍13🔥6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মেট্রোরেল স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
সম্মানিত যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ- ট্রেনে ওঠার সময় ভর্তি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ

❤16👍16🔥5
যান্ত্রিক ত্রুটিতে ট্রেন চলাচল বিলম্ব, আশাকরি শীঘ্রই চলাচল স্বাভাবিক হবে।
👎20😢14😭2🤣1
সতর্কতা!!
ভীড়ের মধ্যে চলাচলের সময় আপনার মূল্যবান সামগ্রী (মোবাইল, মানিব্যাগ, ব্যাগ ইত্যাদি) নিজ দায়িত্বে নিরাপদে রাখুন।
পকেটমার ও অসাধু চক্র থেকে সতর্ক থাকুন।
কোনো সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করলে নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত কর্মী বা এমআরটি পুলিশকে অবহিত করুন। ধন্যবাদ

🥰12❤7👍7
অত্যন্ত জরুরি কাজে নির্দিষ্ট সময় ধরে পরিকল্পনা করে মেট্রোরেল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ, মেট্রোরেলে মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব ঘটে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনে মেট্রোরেলের বিলম্বে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং ভোগান্তির শিকার হয়েছেন।
সুতরাং, গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে রেখে চলুন এবং অবশ্যই বিকল্প পরিবহনের ব্যবস্থাও পরিকল্পনায় রাখুন।

❤36👍20🤬14😢7🤡2
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজ্ঞপ্তিঃ
১/ সকাল ১১:৫০ থেকে ১২:৩০ পর্যন্ত (৪০ মিনিট) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
২/ পুরাতন বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে আগত যাত্রীরা সকাল ০৮:০০–১০:০০ এর মধ্যে আগারগাঁও স্টেশনে নামবেন।
★ ট্রেন ও স্টেশনে পানাহার নিষিদ্ধ। পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা কাম্য।

❤42👍7🥰5
আগামীকাল ২০ই ডিসেম্বর (শনিবার) “রাষ্ট্রীয় শোক” ঘোষণা করা হলেও মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রীসেবা প্রদান করবে।
এছাড়া, জোহর নামাজের পর ওসমান গনি হাদীর জানাজা/কফিনে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আগত ব্যক্তিবর্গ ফার্মগেট স্টেশন অথবা বিজয় সরণি স্টেশন ব্যবহার করতে পারেন। উভয় স্টেশন থেকেই মানিক মিয়া এভিনিউ (খেজুরতলা/খামারবাড়ি মোড়ের পশ্চিম পাশ) হাঁটা দূরত্বে অবস্থিত।
বিঃদ্রঃ ঈদের দিন ব্যতীত সরকারি যেকোনো ছুটির দিনেও মেট্রোরেল নিয়মিত যাত্রীসেবা প্রদান করে।

❤48👍12😭11😢1
আগামীকাল ২০ই ডিসেম্বর (শনিবার) দুপুর ২:০০ ঘটিকায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিতব্য ওসমান গনি হাদীর জানাজা নামাজ উপলক্ষে ফার্মগেট ও বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে MRT Police কর্তৃক অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এছাড়া, উক্ত এলাকায় কোনো ব্যক্তি ভারী বস্তা বা ব্যাগ বহনে বিশেষভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে, উক্ত এলাকায় জনসাধারণের জন্য ড্রোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলকে সচেতন নাগরিক হিসেবে MRT Police-কে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
— MRT Police

❤35🔥6👍4
আজ মেট্রোরেলে অস্বাভাবিক ভিড়ের কারণে অনেক যাত্রী এক্সিট গেইটে কার্ড টাচ/ট্যাপ করতে পারেননি। ফলে আগামীকাল এন্ট্রির সময় কার্ড অকার্যকর দেখালে EFO (বাড়তি ভাড়া আদায়) কাউন্টারে দায়িত্বরত ব্যক্তির সাথে যোগাযোগ করুন এবং বিষয়টি বিস্তারিতভাবে জানান। আপনার সমস্যার সমাধান জরিমানা ছাড়াই করে দেওয়া হবে।
(তবে, রুলস অনুযায়ী এক্সিট টাচ না হলে পরবর্তী দিন এন্ট্রির সময় ১০০ টাকা জরিমানা প্রযোজ্য। তাই সতর্কতার সাথে এন্ট্রি ও এক্সিট গেইটে কার্ড পাঞ্চ/ট্যাপ নিশ্চিত করুন।)

👍32❤17🤣6🤡4
হারানো সংক্রান্ত বিজ্ঞপ্তি!
আজ দুপুর আনুমানিক ১:০০ ঘটিকার সময় মতিঝিল স্টেশন এলাকায় Rapid Pass কার্ডের একটি বক্স (মোট ২৫০টি কার্ড) হারিয়ে গেছে।
উক্ত কার্ডসমূহ কেউ পেয়ে থাকলে অনুগ্রহ করে Rapid Pass-এর হটলাইন নম্বর ০৯৬৪৪০০০১১১-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এছাড়া, Rapid Pass সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার জন্য উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ

🤡46🤣27😢19🤯8❤7😁4👎1
আগামীকাল ২৫ ডিসেম্বর (বড়দিন/Christmas) সরকারি ছুটির দিন অথবা অন্য কোনো বিশেষ দিবস হলেও মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত যাত্রীসেবা প্রদান করবে।
উল্লেখ্য, সরকারি সকল ছুটির দিনেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করে।
★মেট্রোরেলসহ সকল ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্ধারিত অগ্রাধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

❤72👏6🤓5👍4
সফট রিমাইন্ডার!
আগামীকাল ৩১ই ডিসেম্বর (বুধবার) “রাষ্ট্রীয় শোক” ঘোষণা করা হলেও মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী আরও বিশেষ সংখ্যক ট্রেন যাত্রীসেবা প্রদান করবে।
জোহর নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা/কফিনে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আগত ব্যক্তিবর্গ ফার্মগেট স্টেশন অথবা বিজয় সরণি স্টেশন ব্যবহার করতে পারেন। উভয় স্টেশন থেকেই মানিক মিয়া এভিনিউ (খেজুর বাগান/খামারবাড়ি মোড়ের পশ্চিম পাশ) হাঁটা দূরত্বে অবস্থিত।
★আপনার সামান্য সচেতনতা মেট্রোরেলকে আরও পরিচ্ছন্ন রাখবে-
অনুগ্রহপূর্বক সুনাগরিকের ভূমিকায় সহযোগিতা করুন।

❤35👍6🤣4
মাত্রাতিরিক্ত ভীড়ের কারণে আজ ফার্মগেট ও বিজয় সরণি স্টেশনের Entry–Exit গেইট উন্মুক্ত রাখায় যারা Single Journey Ticket পাঞ্চ করতে পারেননি, তারা অনুগ্রহ করে টিকিটটি স্টেশনে দায়িত্বরত কর্মীর কাছে জমা দিবেন।
এছাড়া যারা Rapid Pass / MRT Pass দিয়ে Entry করেছেন কিন্তু Exit পাঞ্চ করতে পারেননি, তারা নিকটবর্তী EFO (বাড়তি ভাড়া আদায়) কাউন্টারে যোগাযোগ করে ভাড়া পরিশোধ ও কার্ড পুনরায় সচল করে নিবেন- কোনো প্রকার জরিমানা ছাড়াই।
মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ- এর সুরক্ষা ও সঠিক ব্যবহারে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ রইল।

❤37
সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০ হতে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
😢7👍4❤2