Metro Rail Passengers Community -DHAKA (Official)
12.5K subscribers
127 photos
5 files
69 links
Welcome to MetroRail Passengers Community - DHAKA.

আমাদেরকে লিখুন-
ই-মেইলেঃ mrpcbd24@gmail.com

ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/metrorailcommunity এবং Metro Memes.

ফেসবুক পেজঃ www.facebook.com/metrorailcommunity

ওয়েবসাইটঃ www.dhakametrorail.com
Download Telegram
মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটিতে নেটিজেনদের গঠনমূলক মতামত পর্যালোচনা করে “একই স্টেশনে Entry হয়ে ৫ মিনিটের মধ্যেই Exit করলেও ১০০৳ চার্জ প্রযোজ্য হবে” বিষয়টি যাত্রীবান্ধব দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করছে। এ বিষয়ে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত এলে জানানো হবে।

নিয়মিত মতামত দিন MetroRail Passengers Community - DHAKA ফেসবুক গ্রুপ ও পেজে। আপনার গঠনমূলক প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেট্রোরেল সংক্রান্ত আপনার লেখা, ছবি বা ভিডিয়ো পাঠাতে পারেন ই-মেইলেও: mrpcbd24@gmail.com

যেহেতু এই কমিউনিটি নন-প্রফিট; সেহেতু ভলান্টিয়ারদের উৎসাহে প্রতিটি পোস্ট/ম্যাসেজে রিয়াক্ট দিতে বিনীত অনুরোধ করছি।

আমরা সবাই মেট্রোরেলের সচেতন যাত্রী— সম্মিলিত ভাবে আমরাই এই কমিউনিটি।
47🤡5👎4😢2
অভিনব বিভিন্ন পদ্ধতিতে মেট্রোরেলের ভাড়া ফাঁকির সাথে জড়িত বহু সংখ্যক MRT Pass ও Rapid Pass কার্ডধারীর ভ্রমণ তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ।

এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কার্ডসমূহ বাতিল ও স্থায়ীভাবে বন্ধ করার প্রশাসনিক প্রক্রিয়া চলমান।

একই সাথে, Single Journey Ticket (SJT) এর ক্ষেত্রেও Entry স্টেশনেই Exit হতে ১০০৳ জরিমানা বিধান কার্যকর রয়েছে।

ভাড়া ফাঁকি মেট্রোরেল আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত যাত্রীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
👍4317🤡8🔥2🤣1
মেট্রোরেল যাত্রীদের জন্য স্বস্তির খবর!!
একই স্টেশনে ৫ মিনিটের মধ্যে এক্সিট হলে আর জরিমানা লাগবে না!!

প্যাসেঞ্জারদের সুবিধার দৃষ্টিকোণ থেকে নতুন এই সিদ্ধান্ত সম্পর্কে MetroRail Passengers Community-কে দেয়া কর্তৃপক্ষের তথ্যানুযায়ীঃ

১) MRT / Rapid Pass কার্ডধারীদের জন্য:
একই স্টেশনে Entry হয়ে যদি ৫ মিনিটের মধ্যে Exit করতে চান, তবে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। তবে সরাসরি PG Gate দিয়ে এক্সিটের সুযোগ নাই। আপনাকে EFO (বাড়তি ভাড়া আদায় কাউন্টার) থেকে কার্ড আপডেট করিয়ে Swing Gate (মেনুয়াল গেইট) ব্যবহার করতে হবে, যেখানে কর্তব্যরত ব্যক্তি সাহায্য করবেন।

২) Single Journey Ticket (SJT) ব্যবহারকারীদের জন্যঃ
যদি কেউ Entry হয়ে ৫ মিনিটের মধ্যে যাত্রা না করে বের হতে চায়, তবে EFO-তে কার্ড আপডেট করে কর্তব্যরত ব্যক্তির অনুমতি সাপেক্ষে Swing Gate ব্যবহার করে এক্সিট করতে পারবেন। এর ফলে কোনো জরিমানা হবে না। তবে টিকেটের টাকাও ফেরত পাবেন না। Entry হওয়ার আগে টিকেট ফেরত দিয়ে টাকা রিফান্ড নেওয়া সম্ভব, উক্ত ক্যালেন্ডার তারিখ অনুযায়ী।

প্রচলিত নিয়ম মানা সমাজ ও দেশের জন্য দায়িত্বশীলতার পরিচয়।
76🤔7👍6👏5
যান্ত্রিক ত্রুটিতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। :)
স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
😢33👎5👍4😁4🗿41👏1
মেট্রোরেল আপডেট!

ফার্মগেট স্টেশনের নিকটবর্তী মেট্রোরেল লাইনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর উপর পড়েছে।

এ কারণে বর্তমানে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরুর বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

সাথে থাকুন, নিরাপদ থাকুন।
😢89👎207👍7
আপডেট:

ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আপাতত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে।
😭3122😢11😁8👍3
মেট্রোরেল সেবা চালু সংক্রান্ত

মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকাল ৩:০০ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে।

মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭.১৫ মিনিটে চালু হয়েছে।

© DMTCL
20👍13
বর্তমান আপডেটঃ

উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলছে।

শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ আছে।

আশা করা যাচ্ছে আগামীকাল সকাল থেকে যথারীতি পূর্ণ রুটে চলবে।

নিয়মিত আপডেট জানুন এবং জানান MetroRail Passengers Community- DHAKA এর ফেসবুক গ্রুপে। ধন্যবাদ
👍2418😢8🤨7
আপডেটঃ

মেরামত কাজ শেষ না হওয়ায় শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল এখনো চালু হয়নি।

উত্তরা থেকে আগারগাঁও এবং শাহবাগ থেকে মতিঝিল যথারীতি চলছে।

পরবর্তী আপডেটের জন্য MetroRail Passengers Community - DHAKA এর সাথেই থাকুন!!
😢25😭6👍4🔥1
MetroRail Passengers Community থেকে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানিয়েছেন—

আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল যাত্রী সেবা কখন থেকে শুরু হবে, তা এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। উক্ত রুটের যাত্রীদের বিকল্প যাতায়াত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


এদিকে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল যথারীতি স্বাভাবিক রয়েছে।
ধন্যবাদ।
12👍8😢7🤬4🆒2🔥1
আপডেটঃ

অল্প কিছুক্ষণের মধ্যে (আনুমানিক সকাল ১১:০০) মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পূর্ণ রুটে চালু হতে পারে।
28👍18🗿12
মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য সকাল ১১:০০ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
85👍23🔥8
মেট্রোরেলের গতি সাময়িকভাবে কিছুটা কমিয়ে রাখা হয়েছে, ফলে নির্ধারিত হেডওয়ে সম্পূর্ণভাবে বজায় রাখা যাচ্ছে না।

তবে পূর্ণ রুটে (উত্তরা থেকে মতিঝিল) ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ধন্যবাদ
👍4010👎5😢3😁2
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেল সম্পূর্ণভাবে নিরাপত্তাসংক্রান্ত সব বিধি-বিধান ও মানদণ্ড মেনে চলাচল করছে।

সম্মানিত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে—নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে যাত্রা করুন।

মেট্রোরেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন চলছে, এবং প্রকৌশল ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

কুচক্রী মহলের বিভ্রান্তিকর প্রপাগান্ডা ও গুজব থেকে সতর্ক থাকুন। ধন্যবাদ
🤣19🤡159👍5😁5🆒1
যান্ত্রিক সাময়িক ত্রুটির কারণে বর্তমানে শুধুমাত্র আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলছে।
🤬32🙏9🤣7👍6🤔6👎5😁54
Rapid Pass ও MRT Pass ব্যবহারকারীদের অবগতির জন্যঃ

মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি বা এজাতীয় অন্য কোনো বিশেষ কারণে স্টেশন Exit করতে হলে আগে EFO (বাড়তি ভাড়া আদায়) কাউন্টারে কর্তব্যরত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন।

এছাড়া, একই স্টেশনে Exit করার সময় জরিমানা এড়াতেও EFO কাউন্টারে কথা বলুন।

যদি EFO কাউন্টারে সমস্যার সমাধান না হয়, তবে সংশ্লিষ্ট স্টেশনের Station Controller এর সঙ্গে যোগাযোগ করুন।

ধন্যবাদ।
39👍12👎2
উত্তরা থেকে মতিঝিল পূর্ণ রুটে মেট্রোরেল যাত্রীসেবা দিচ্ছে। ধন্যবাদ
65👍48🥰8👎3
সফট রিমাইন্ডার!

শুক্রবার মেট্রোরেল বিকেল থেকে চলাচল করে —
উত্তরা ➤ বিকাল ৩:০০ টা,
মতিঝিল ➤ বিকাল ৩:২০ টা।

শেষ ট্রেন ছাড়ে —
🕘উত্তরা ➤ রাত ৯:০০ টা,
🕤মতিঝিল ➤ রাত ৯:৪০ টা।

সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হয় প্রথম ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে, এবং কাউন্টার বন্ধ হয় রাত ৯:০০ টায়।

শুক্রবার সকালবেলা ট্রেন চলাচল কবে শুরু হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
👍5119🔥8
সাময়িক সময়ের জন্য মেট্রোরেল চলাচল বিঘ্নিত হচ্ছে। শীঘ্রই চলাচল স্বাভাবিক হবে আশাবাদী।
😢22🤣16👍5🤔32
আপডেটঃ

ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
30👍17🤣9🔥6😇3