Metro Rail Passengers Community -DHAKA (Official)
12.5K subscribers
127 photos
5 files
69 links
Welcome to MetroRail Passengers Community - DHAKA.

আমাদেরকে লিখুন-
ই-মেইলেঃ mrpcbd24@gmail.com

ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/metrorailcommunity এবং Metro Memes.

ফেসবুক পেজঃ www.facebook.com/metrorailcommunity

ওয়েবসাইটঃ www.dhakametrorail.com
Download Telegram
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক বিভিন্ন মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মেট্রোরেল সম্পর্কিত নানা ধরনের বিভ্রান্তিকর ও নেতিবাচক বার্তা ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

এই প্রেক্ষাপটে, সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ—গুজব বা ভিত্তিহীন তথ্যের বিষয়ে সচেতন থাকুন এবং যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা থেকে বিরত থাকুন।

বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তথ্য পেতে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটিতে আপনাদের সক্রিয় সংযুক্তি আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।

-ধন্যবাদান্তে,
মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি- ঢাকা।
32👍12🥰2
#FactCheck: মেট্রোরেলে কার্ড ব্যবহার সংক্রান্ত বিভ্রান্তি


সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম/সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে যে, এখন নাকি Debit ও Credit Card ব্যবহার করে ঢাকা মেট্রোরেলে যাতায়াত করা যাচ্ছে। বাস্তবে এটি একটি মিসলিডিং তথ্য, যা অনেক যাত্রীকে বিভ্রান্ত করছে।


বাস্তবতা হলো, মেট্রোরেল কর্তৃপক্ষ ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম (UTS) চালুর পরিকল্পনা গ্রহণ করেছে এবং সে অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়নি। ফলে, কবে এটি চালু হবে, কোন কোম্পানি দায়িত্ব পাবে, এবং তারা কী ধরনের সুবিধা দিতে পারবে — এসব বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না; শুধুমাত্র আনুমানিক ধারণা দেয়া হয়েছে।


উল্লেখ্য যে, এর আগে কর্তৃপক্ষ QR Code ভিত্তিক সিঙ্গেল জার্নি টিকিট চালুর ঘোষণাও দিয়েছিল, কিন্তু ঘোষিত সম্ভাব্য সময়সীমা অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি।


মূলত, মেট্রোরেল চালুর পর থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য নতুন কোনো আধুনিকায়ন দৃশ্যমান হয়নি। কেবল আশার বাণী ছড়ানো হচ্ছে।
👍18
র‌্যাপিড পাসে ডিজিটাল রূপান্তর: আসছে নতুন ওয়েবসাইট!

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) শিগগিরই র‌্যাপিড পাস সেবার জন্য একটি উন্নত, ব্যবহারবান্ধব ওয়েবসাইট চালু করতে যাচ্ছে। নতুন এই সাইট থেকে ঘরে বসেই র‌্যাপিড পাস কার্ড নিবন্ধন, তথ্য সংশোধন, ও হারানো কার্ডের পুনঃইস্যুর আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করলে একদিন পরেই নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে নতুন কার্ড সংগ্রহ সম্ভব হবে।

এছাড়া, এনএফসি ফোন ছাড়াই ব্যালেন্স ও যাতায়াত হিস্টোরি দেখা যাবে। হাতিরঝিলের চক্রাকার বাস ও ওয়াটার বাসেও র‌্যাপিড পাস ব্যবহার চালুর প্রস্তুতি চলছে।

গণপরিবহনে ডিজিটাল সেবার এই অগ্রগতি আগামী মাসের (জুলাই ২০২৫) দ্বিতীয় সপ্তাহে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
🔥3612👍9🤣4💩3
যদি আপনার Rapid Pass কার্ডটি এখনো রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে রাত ৯টার পর Rapid Pass ওয়েবসাইটের ইংরেজি ভার্সনে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

MRT Pass-এর ক্ষেত্রে আলাদা করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই—স্টেশন থেকেই এটি সম্পন্ন করে দেওয়া হয়েছে।

আপনার আশেপাশে MRT Pass বা Rapid Pass কার্ড কুড়িয়ে পেলে, অনুগ্রহ করে আমাদের ফেসবুক কমিউনিটিতে একটি পোস্ট দিন। আমরা প্রকৃত মালিককে খুঁজে পেতে সর্বাত্মক সহায়তা করবো।

ক্ষুদ্র ক্ষুদ্র সচেতনতায়ই গড়ে উঠুক এক মানবিক বাংলাদেশ।
👍2018💩1
Ticket Vending Machine (TVM)-এর সাময়িক ত্রুটির কারণে মাঝে মাঝে Single Journey Ticket ক্রয়ের সময় যাত্রীর টাকা আটকে যেতে পারে।

এমতাবস্থায় দুটি সম্ভাব্য পরিস্থিতি দেখা দিতে পারে:

১) টিকিট ও টাকার লেনদেনের হিস্ট্রি দেখা যায়ঃ এক্ষেত্রে যাত্রীকে TVM স্ক্রিনে প্রদর্শিত হিস্ট্রির একটি ছবি তুলে অথবা মৌখিকভাবে যে কোনো কাউন্টারে জানাতে হবে। কর্তব্যরত ব্যক্তি যাচাই করে তাৎক্ষণিকভাবে আটকে যাওয়া টাকা ফেরত প্রদান করবেন।

২) টিকিট ও টাকার হিস্ট্রি দেখা যায় নাঃ
এই পরিস্থিতিতে যাত্রীকে সংশ্লিষ্ট কাউন্টারে অভিযোগ রেজিস্টারে একটি অভিযোগ লিপিবদ্ধ করতে হবে। অভিযোগে অবশ্যই আটকে যাওয়া টাকার পরিমাণ, নিজের নাম ও ফোন নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে। পরবর্তী দিন যাচাই-বাছাই শেষে আটকে যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। ধন্যবাদ
🤣12👍9🥴54😁1😢1
বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের নিম্নোক্ত শাখা সমূহে Rapid Pass কার্ড বিক্রয়, রিচার্জ এবং রি-ইস্যু সার্ভিসের জন্য পর্যাপ্ত কার্ড রয়েছেঃ

1. Mirpur Circle-10
2. Dhanmondi
3. Banani 11
4. Motijheel Foreign Exchange
5. DBBL Panthopath
6. Corporate Branch
7. Indira Road
8. Shewrapara
9. Shialbari SB
10. Kawran Bazar
11. Uttara
12. Shyamoli 

পর্যায়ক্রমে ঢাকা সিটিতে অবস্থিত সকল শাখা ও উপশাখায় কার্ড পৌছানো হবে। অর্থাৎ, কার্ড সংকট নাই।
21👍3🤡1
মেট্রোরেল স্টাফদের আচরণ নিয়ে যাত্রীদের উদ্বেগ-

মেট্রোরেল যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করেছে। তবে সম্প্রতি অনেক যাত্রী অভিযোগ করছেন, কিছু স্টাফের আচরণ অশোভন, অপ্রফেশনাল ও অসহিষ্ণু। স্টাফদের সাথে প্যাসেঞ্জারদের Give and Take Policy, অর্থাৎ Pay করবে বিনিময়ে সেবা নিবে; সেখানেও অনেক প্যাসেঞ্জারদের সাথে কর্তব্যরত স্টাফদের দ্বন্দ্বের সৃষ্টি হয় তাদের অপেশাদার আচরণে। এমন অভিজ্ঞতা যাত্রীদের খুবই হতাশ করছে।

🔴 আমাদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অনুরোধ:
★স্টাফদের পেশাদার আচরণ শেখাতে প্রশিক্ষণ দিন। মনিটরিং টীম গঠন করুন।
★অভিযোগ গ্রহণ ও সমাধানে কার্যকর ব্যবস্থা নিন।

🟢 যাত্রীদের প্রতি অনুরোধ:
★ কর্তব্যরত স্টাফদের সাথে সহনশীল ও মার্জিত আচরণ করুন, বাকবিতন্ডায় জড়ানোর চেষ্টা করবেন না।
★অতিমাত্রায় কোনো অসদাচরণ দেখলে প্রমাণ রাখুন, কমিউনিটিতে পোস্ট করুন এবং যথাযথভাবে অভিযোগ করুন এই ওয়েবসাইটে : www.grs.gov.bd/
★পারস্পরিক সম্মান বজায় রাখুন।

আমরা সবাই মিলে চাই একটি নিরাপদ, সম্মানজনক ও যাত্রীবান্ধব মেট্রোরেল পরিবেশ গড়ে উঠুক—যেখানে দায়িত্ববোধ আর সৌজন্যবোধের প্রতিফলন ঘটবে।
👍2411👎1
মেট্রোরেল চলাচলের সময়সূচি!

(শুক্রবার ব্যতীত প্রতিদিন)
উত্তরা থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ০৯ঃ০০ মিনিটে।
মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭ঃ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯ঃ৪০ মিনিটে।

(শুক্রবারের সময়সূচি)
উত্তরা থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ২০ মিনিটে।
যথারীতি উত্তরা থেকে শেষ ট্রেন রাত ০৯ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ০৯ঃ৪০ মিনিটে।

★সিঙ্গেল জার্নি টিকেট কাউন্টার বন্ধ হয় রাত ৯টায়।

(অর্থাৎ, ট্রেন চলাচল বন্ধ থাকে শুধুমাত্র শুক্রবার সকালে। এছাড়া সরকারী অন্যান্য ছুটির দিনেও যাত্রীসেবা দেয়।)
👍1611🤣1
বর্তমানে MRT Pass বিক্রয়, রিফান্ড ও রিপ্লেসমেন্ট সেবা বন্ধ থাকায় যারা আগেই কার্ড সংগ্রহ করেছেন এবং তা হারিয়ে ফেলেছেন, তারা নতুন কার্ড (রিপ্লেস) নিতে পারছেন না।

ফলে হারানো কার্ড কেউ পেলে অনায়াসে ব্যবহার করতে পারছে, যা বড় অঙ্কের রিচার্জধারী যাত্রীদের জন্য ক্ষতির কারণ। অনেকে জানেন না— *Re-issue আবেদন করলেই হারানো কার্ডটি বন্ধ (ডিঅ্যাকটিভ) হয়ে যায়* এবং পরবর্তীতে রিপ্লেসমেন্ট সেবা চালু হলে নতুন কার্ড সংগ্রহ করা যাবে।

*পরামর্শ:* MRT Pass হারালে দ্রুতই স্টেশনে এসে Re-issue আবেদন করুন, যাতে পরে সেবা চালু হলে নতুন কার্ড সংগ্রহ করতে পারেন এবং পুরনো কার্ড বন্ধ হয়ে যায়।

[উল্লেখ্য যে, Rapid Pass রিপ্লেসমেন্ট সেবা নির্বিঘ্নে পাওয়া যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। এছাড়া নতুন কার্ড পাওয়া যাচ্ছে সর্বত্রই।]
14👍9🤣1
Rapid Pass নতুন ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু হয়েছে! এটি এখনো অফিসিয়ালি পুরোপুরি পাবলিশ করা হয়নি।

বর্তমানে ওয়েবসাইটটি ট্রায়াল ভিত্তিতে চালু, ফলে কিছু সেবা পেতে সময় লাগতে পারে বা সমস্যা হতে পারে।

📌 আগে যারা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, তারা সেই নম্বর দিয়েই সাইনআপ করুন।

🔄 কার্ড সংশোধনের আবেদন সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে, তবে মেট্রোরেলে যাতায়াতে কোনো সমস্যা হবে না।

💳 Rapid Pass একটি অফলাইন কার্ড, তাই ব্যালেন্স ও যাত্রার তথ্য তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে দেখা যায় না। তথ্য আপডেট হতে সময় লাগে।

🌐 ওয়েবসাইট: https://rapidpass.com.bd/rapid

📣 আপনার সুচিন্তিত মতামত বা উল্লেখযোগ্য সমস্যা থাকলে তা আমাদের পাবলিক গ্রুপে জানালে কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
18🔥6👍3🤣1
[ঢাকা মেট্রোরেলের কয়েক লক্ষ প্যাসেঞ্জারদের মধ্যে এখানে অ্যাড থাকা এই কয়েক হাজার ব্যক্তিরা সৌভাগ্যবান, যারা গুরুত্বপূর্ণ সকল আপডেট সবার আগে পাচ্ছেন যা শতভাগ অথেনটিক।

এবং এই সবকিছুই হচ্ছে অলাভজনক ভাবে, শুধুমাত্র “ধন্যবাদ” এর বিনিময়ে। অনুগ্রহপূর্বক আপনার পরিচিতদেরও এখানে সংযুক্ত করুন এবং আমাদের প্রত্যেকটি টেক্সটে রিয়াক্ট প্রদান করে ভলান্টিয়ারদের উৎসাহিত করুন।]


বর্তমানে শুক্রবার সকালে মেট্রোরেল যাত্রীসেবা দেয়না, উত্তরা থেকে প্রথম ট্রেন বিকাল ৩টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকাল ৩:২০ মিনিটে।

যথারীতি উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯:৪০মিনিটে।

কিন্তু শুক্রবার সকালেও যাত্রীসেবা খুবই জরুরী। কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ জানাচ্ছি, যথাসম্ভব দ্রুতই পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকালেও চালু করা হোক।
126👍26❤‍🔥6🥰5🔥4💩3
#নোটিশ

আগামীকাল ১৪ই জুলাই (সোমবার) সন্ধ্যায় জাতীয় শহীদ মিনারে সমাবেশের কারণে বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অন্যান্য সকল স্টেশন চালু থাকবে।

এবং পরবর্তী দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনও যথারীতি চালু থাকবে।
👍3415🤣6👎3😱2
Rapid Pass এর ওয়েবসাইট নতুন ডিজাইনে চালু রয়েছে। এখন থেকে যেকোনো সময়েই আপনার কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন (যা ইতিপূর্বে রেজিস্ট্রেশন হয়নি)।


বিশেষ নোটঃ
১. আপনার কার্ডটি পূর্বে নিবন্ধন করে থাকলে, পূর্বে দেওয়া একই মোবাইল নাম্বার দিয়ে ওয়েবসাইটে Sign Up করুন। এতে আপনার নামে রেজিস্টার্ড কার্ড সমূহ ড্যাশবোর্ডে চলে আসবে।

২. পূর্বে রেজিষ্ট্রেশনের সময় তথ্যে কোনো ভুল হয়ে থাকলে নতুন ওয়েবসাইট থেকে কেবলমাত্র ১ বার সংশোধনের সুযোগ পাবেন।

লিংকঃ https://rapidpass.com.bd/bn/
20🤣1
আগামী ২০ই জুলাই ২০২৫ (রবিবার) থেকে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে Rapid Pass কার্ড ব্যবহারের মাধ্যমে যাত্রা করা যাবে।

অর্থাৎ, মেট্রোরেল ব্যতীত অন্য বাহনেও Rapid Pass ব্যবহারের প্রচলন শুরু হয়েছে।
59👍6🤔3🥰2🤣2
বিশেষ অনুরোধ (মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতি):

আগামীকাল শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মেট্রোরেল ১০ মিনিট হেডওয়েতে চালু থাকার কথা। তবে, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের সমাবেশের কারণে অতিরিক্ত ভিড়ের আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে, হেডওয়ে কমিয়ে অফিস-ডে’র মতো করা হলেও যাত্রীচাপ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। উল্লেখ্য, অতীতে অতিরিক্ত ভিড়ের কারণে PG গেট খুলে দেওয়ার নজিরও রয়েছে।

তাই, সাধারণ যাত্রীদের সুবিধা এবং সরকারের রাজস্ব বিবেচনায় হেডওয়ে কমিয়ে আনার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
👍284😁4🤣1
🔴 গুজবে কান দিবেন না!

একটি কুচক্রী মহল গুজব ছড়িয়েছে যে, আগামীকাল জামায়াত ইসলামের সমাবেশ উপলক্ষে মেট্রোরেল রিজার্ভ (ফ্রি) করে দেওয়া হয়েছে — এটি সম্পূর্ণ ভুল তথ্য।

প্রকৃত তথ্য হলো: বাংলাদেশ রেলওয়ের কিছু ট্রেন রিজার্ভ করা হয়েছে।

মেট্রোরেল রিজার্ভ করার কোনো ব্যবস্থা নাই।

অনুরোধ রইল— গুজব এড়িয়ে চলুন এবং মেট্রোরেল সংশ্লিষ্ট বিশ্বস্ত ও অথেনটিক তথ্যের জন্য মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির সাথেই থাকুন।
👍30🤣25🔥4🥰32
যথারীতি মেট্রোরেল চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ স্টেশনে MRT Police এর দ্বিগুণ ফোর্স মোতায়েন আছে।
27🔥6👍5🤣1
মেট্রোরেল শুধু যাত্রা নয়, মানবিকতারও নাম।

স্টেশন বা ট্রেনে হঠাৎ অসুস্থ যাত্রীদের পাশে সহযাত্রীরা যেভাবে দাঁড়ান এবং দায়িত্বপ্রাপ্ত MRT Police বা মেট্রো কর্তৃপক্ষের হাতে নিরাপদে তুলে দেন—তা সত্যিই প্রশংসনীয়। এই সম্মিলিত সহযোগিতা এবং সচেতনতা যাত্রী সমাজের মানবিক মূল্যবোধের পরিচায়ক।

প্রতিটি স্টেশনে রয়েছে প্রাথমিক চিকিৎসা কক্ষ ও হুইলচেয়ারের ব্যবস্থা। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সহায়তা নিন।

MRT Police ও মেট্রো কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত—আপনার সচেতনতা ও সহানুভূতিও কাম্য।

"আপনার ছোট্ট সহায়তা কারো জন্য হয়ে উঠতে পারে বৃহৎ আশ্রয়।"
53👍3🤣1
সুখবর! জরিমানা কমছে! 🎉

এক্সিট গেইটে অসাবধানতাবশত Rapid Pass / MRT Pass পাঞ্চ না করে বেরিয়ে গেলে পরবর্তী দিন ব্যবহারে ২০০ টাকা জরিমানা গুনতে হতো। তবে শিগগিরই এই জরিমানা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চূড়ান্ত সিদ্ধান্ত এলেই জানিয়ে দেওয়া হবে।

🔔 আপডেটের জন্য কানেক্টেড থাকুন!
61👍14🔥5🤣1
মেট্রোরেল ডিপো সংলগ্ন মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান/এজাতীয় দুর্ঘটনা ঘটেছে। 

তবে মেট্রোরেল লাইন বা ডিপোতে কোনো ক্ষতিসাধন হয়নি, যথারীতি মেট্রোরেল চলছে।
👍17😢43😱1🤣1
উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় গুরুতর হতাহতের আশঙ্কা রয়েছে।

আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় রয়েছেন এবং তাদের দ্রুত শাহবাগ বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার প্রয়োজন। এই রুটে মেট্রোরেল ছাড়া দ্রুত কোনো বাহন কার্যকর নয়।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য দ্রুত ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।

রক্তদাতাদের অনুরোধ করা হচ্ছে প্রস্তুত থাকতে — জাতির সংকটে ঢাকাবাসী অতীতের মতোই মানবিকতা দেখাবে বলে আমরা আশাবাদী।
😢4628🤣3😭2👏1