Metro Rail Passengers Community -DHAKA (Official)
12.5K subscribers
127 photos
5 files
69 links
Welcome to MetroRail Passengers Community - DHAKA.

আমাদেরকে লিখুন-
ই-মেইলেঃ mrpcbd24@gmail.com

ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/metrorailcommunity এবং Metro Memes.

ফেসবুক পেজঃ www.facebook.com/metrorailcommunity

ওয়েবসাইটঃ www.dhakametrorail.com
Download Telegram
এখন থেকে সিঙ্গেল জার্নি টিকেট পাওয়া যাবে রাত ৯টা পর্যন্ত (পূর্বে যা ছিল ৮টা ৫০ মিনিট পর্যন্ত)। যদিও টিকিট বিক্রির এই ১০ মিনিট বৃদ্ধি একটি ইতিবাচক পরিবর্তন, তবে উত্তরা থেকে মতিঝিলগামী যাত্রীরা এতে খুব একটা উপকৃত হচ্ছেন না, কারণ উত্তরা থেকে শেষ ট্রেনই ছাড়ে রাত ৯টায়। ফলে, এই সময়ের মধ্যে টিকিট কেটে ট্রেনে উঠতে হলে যাত্রীদের কত কিমি/ঘণ্টা গতিতে দৌড়াতে হবে, তা আসলে জানা নেই!

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরাগামী যাত্রীরা কিছুটা সুবিধা পাবেন, কারণ সেখান থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।

আমরা মনে করি, যাত্রীদের প্রয়োজন বিবেচনায় মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি, শুক্রবার সকালেও মেট্রোরেল চালু রাখা যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আশা করি, কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবেন।
60👍16🔥3😁3👎2🗿1
সফট রিমাইন্ডার!!

শুক্রবার ট্রেন চলাচলের সময়সূচিঃ

উত্তরা থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ২০ মিনিটে। বর্তমানে শুক্রবার সকালে মেট্রোরেল যাত্রীসেবা দেয়না।

যথারীতি উত্তরা থেকে শেষ ট্রেন রাত ০৯ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ০৯ঃ৪০ মিনিটে।

সিঙ্গেল জার্নি টিকেট বিক্রয় শুরু হয় প্রথম ট্রেনের ১৫ মিনিটস আগে এবং সিঙ্গেল জার্নি টিকেট কাউন্টার বন্ধ হয় রাত ৯ টায়।

আগামীকাল ৭ই জুন (শনিবার) ঈদ উপলক্ষ্যে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
👍136
প্রায় প্রতিদিনই প্রথম ট্রেনে যাত্রা করতে আগ্রহী যাত্রীরা কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন—কিছু অলস প্রকৃতির কর্মচারীর অবহেলার কারণে।

যেমনঃ যথাসময়ে মেইন গেইট, সিঙ্গেল জার্নি টিকেট কাউন্টার, এন্ট্রি গেইট ইত্যাদি চালু হচ্ছেনা। যা কোনোভাবেই কাম্য নয়।

আপনারা এধরণের বিড়ম্বনায় পড়লে লিখিতভাবে স্টেশনে জানান, আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করুন।

এতেও কাজ না হলে GRS এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারেন।

এ সম্পর্কিত সহযোগিতা প্রয়োজন হলে প্যাসেঞ্জার্স কমিউনিটির ই-মেইলে যোগাযোগ করুনঃ mrpcbd24@gmail.com

অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার হোন।
👍195
🌙 ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ঈদ 🌙

সকলকে জানাই আন্তরিক "ঈদ মুবারক"! 🌸

এই পবিত্র দিনে আসুন, ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করি, পরিচ্ছন্নতা ও সচেতনতায় হই একতাবদ্ধ।

আপনার কোরবানির বর্জ্য যথাযথভাবে নির্ধারিত স্থানে ফেলুন। পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব।

🚇 পুনঃশ্চ: ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
29🥰5🎉3
আগামীকাল ০৮ই জুন (রবিবার) সকাল ৮টা থেকে মেট্রোরেল যাত্রীসেবা দিবে। প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে।

কোনোভাবেই কাঁচা মাংস নিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবেনা।
37🤣6😱3🔥1😁1
সফট রিমাইন্ডার!!

আগামীকাল থেকে সরকারি ছুটির দিনের শিডিউল অনুযায়ী ট্রেন চলবে, প্রতি ১০ মিনিটস পরপর।

যথারীতি উত্তরা থেকে প্রথম ট্রেন সকাল ০৭:১০ মিনিটে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ০৭:৩০ মিনিটে।

এবং উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯ টায়, মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯:৪০ মিনিটে।
28
সংকট কাটছে র‍্যাপিড পাস-এর!

গত মাসে ডিটিসিএ (DTCA) আড়াই লাখ র‍্যাপিড পাস কার্ড সরবরাহ করেছে এবং আরও আড়াই লাখ কার্ড ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করেছে। এখন প্রায় সব স্টেশনেই র‍্যাপিড পাস পাওয়া যাচ্ছে।

প্রতিটি কার্ডের মূল্য ৪০০ টাকা। এর মধ্যে ২০০ টাকা ব্যবহারযোগ্য ব্যালেন্স এবং ২০০ টাকা জামানত। শুধুমাত্র একটি মোবাইল নম্বর দিয়েই কার্ড সংগ্রহ করা যাবে। তবে, পরবর্তীতে অনলাইনে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেওয়া উত্তম।

যদি কার্ডটি ইন্টার্নাল ও এক্সটার্নাল ত্রুটিমুক্ত অবস্থায় ফেরত দেওয়া হয়, তাহলে জামানত থেকে ২০ টাকা কর্তন করে বাকি টাকা এবং অবশিষ্ট ব্যালেন্স ফেরত পাওয়া যাবে।

র‍্যাপিড পাস ব্যবহার করে নির্বিঘ্নে মেট্রোরেলে যাত্রা করুন এবং ভাড়ায় উপভোগ করুন ১০% ডিসকাউন্ট!
👍2719🔥7
সফট রিমাইন্ডার!!

শুক্রবার ট্রেন চলাচলের সময়সূচিঃ

উত্তরা থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ২০ মিনিটে। বর্তমানে শুক্রবার সকালে মেট্রোরেল যাত্রীসেবা দেয়না।

যথারীতি উত্তরা থেকে শেষ ট্রেন রাত ০৯ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ০৯ঃ৪০ মিনিটে।

সিঙ্গেল জার্নি টিকেট বিক্রয় শুরু হয় প্রথম ট্রেনের ১৫ মিনিটস আগে এবং সিঙ্গেল জার্নি টিকেট কাউন্টার বন্ধ হয় রাত ৯ টায়।

যথাসময়ে গেইট, টিকেট কাউন্টার চালু না হলে বা এজাতীয় কোনো বিড়ম্বনা/অনিয়মের শিকার হলে বিস্তারিত লিখুন MetroRail Passengers Community - DHAKA পাবলিক গ্রুপে।

“অধিকার সচেতন নাগরিক-ই স্বাধীনতার প্রকৃত ধারক।”
👍1910👌4
স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে নতুন ডিজাইনের নোট গ্রহণযোগ্য নয়।
মেশিনের সফটওয়্যার আপডেট না হওয়ায় নতুন টাকার নোট শনাক্ত করতে পারছে না।
এই বিষয়ে কর্তৃপক্ষ অবগত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

অনুরোধঃ
অযথা নতুন ডিজাইনের নোট দিয়ে টিকিট কেনার চেষ্টা না করে সময় ও ভোগান্তি এড়ান।
😢22👍125🤨2
Single Journey Ticket কাউন্টারে দায়িত্বরত কাউকে পাওয়া না গেলে এবং Ticket Vending Machine নিস্ক্রিয় থাকলে Exit গেইটের পাশে “বাড়তি ভাড়া আদায়” কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করুন।

রাত ৯টা পর্যন্ত Single Journey Ticket সংগ্রহ করা যাবে।
👍19🔥3👏2
মেট্রোরেলের সবগুলো স্টেশনের মোবাইল নাম্বার দেয়া আছে এখানে, আপনার প্রয়োজন হতে পারেঃ

https://dhakametrorail.com/content/1464/
31
যেহেতু রাষ্ট্রের একটি বৃহৎ জনগোষ্ঠী এখনো নাগরিক শিষ্টাচার ও গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে পর্যাপ্তভাবে অবগত নয়, সেহেতু মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে সর্বসাধারণকে সংযুক্ত আর্টিকেলে বর্ণিত সামাজিক শিষ্টাচার ও শৃঙ্খলা মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ
https://dhakametrorail.com/content/1173/

সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন। সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে একটি শৃঙ্খলাপূর্ণ ও সভ্য যাত্রী পরিবেশ।
21👍7🔥1🥰1🖕1
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক বিভিন্ন মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মেট্রোরেল সম্পর্কিত নানা ধরনের বিভ্রান্তিকর ও নেতিবাচক বার্তা ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

এই প্রেক্ষাপটে, সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ—গুজব বা ভিত্তিহীন তথ্যের বিষয়ে সচেতন থাকুন এবং যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা থেকে বিরত থাকুন।

বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তথ্য পেতে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটিতে আপনাদের সক্রিয় সংযুক্তি আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।

-ধন্যবাদান্তে,
মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি- ঢাকা।
32👍12🥰2
#FactCheck: মেট্রোরেলে কার্ড ব্যবহার সংক্রান্ত বিভ্রান্তি


সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম/সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে যে, এখন নাকি Debit ও Credit Card ব্যবহার করে ঢাকা মেট্রোরেলে যাতায়াত করা যাচ্ছে। বাস্তবে এটি একটি মিসলিডিং তথ্য, যা অনেক যাত্রীকে বিভ্রান্ত করছে।


বাস্তবতা হলো, মেট্রোরেল কর্তৃপক্ষ ইউনিভার্সাল টিকেটিং সিস্টেম (UTS) চালুর পরিকল্পনা গ্রহণ করেছে এবং সে অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়নি। ফলে, কবে এটি চালু হবে, কোন কোম্পানি দায়িত্ব পাবে, এবং তারা কী ধরনের সুবিধা দিতে পারবে — এসব বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না; শুধুমাত্র আনুমানিক ধারণা দেয়া হয়েছে।


উল্লেখ্য যে, এর আগে কর্তৃপক্ষ QR Code ভিত্তিক সিঙ্গেল জার্নি টিকিট চালুর ঘোষণাও দিয়েছিল, কিন্তু ঘোষিত সম্ভাব্য সময়সীমা অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি।


মূলত, মেট্রোরেল চালুর পর থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য নতুন কোনো আধুনিকায়ন দৃশ্যমান হয়নি। কেবল আশার বাণী ছড়ানো হচ্ছে।
👍18
র‌্যাপিড পাসে ডিজিটাল রূপান্তর: আসছে নতুন ওয়েবসাইট!

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) শিগগিরই র‌্যাপিড পাস সেবার জন্য একটি উন্নত, ব্যবহারবান্ধব ওয়েবসাইট চালু করতে যাচ্ছে। নতুন এই সাইট থেকে ঘরে বসেই র‌্যাপিড পাস কার্ড নিবন্ধন, তথ্য সংশোধন, ও হারানো কার্ডের পুনঃইস্যুর আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করলে একদিন পরেই নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে নতুন কার্ড সংগ্রহ সম্ভব হবে।

এছাড়া, এনএফসি ফোন ছাড়াই ব্যালেন্স ও যাতায়াত হিস্টোরি দেখা যাবে। হাতিরঝিলের চক্রাকার বাস ও ওয়াটার বাসেও র‌্যাপিড পাস ব্যবহার চালুর প্রস্তুতি চলছে।

গণপরিবহনে ডিজিটাল সেবার এই অগ্রগতি আগামী মাসের (জুলাই ২০২৫) দ্বিতীয় সপ্তাহে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
🔥3612👍9🤣4💩3
যদি আপনার Rapid Pass কার্ডটি এখনো রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে রাত ৯টার পর Rapid Pass ওয়েবসাইটের ইংরেজি ভার্সনে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

MRT Pass-এর ক্ষেত্রে আলাদা করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই—স্টেশন থেকেই এটি সম্পন্ন করে দেওয়া হয়েছে।

আপনার আশেপাশে MRT Pass বা Rapid Pass কার্ড কুড়িয়ে পেলে, অনুগ্রহ করে আমাদের ফেসবুক কমিউনিটিতে একটি পোস্ট দিন। আমরা প্রকৃত মালিককে খুঁজে পেতে সর্বাত্মক সহায়তা করবো।

ক্ষুদ্র ক্ষুদ্র সচেতনতায়ই গড়ে উঠুক এক মানবিক বাংলাদেশ।
👍2018💩1
Ticket Vending Machine (TVM)-এর সাময়িক ত্রুটির কারণে মাঝে মাঝে Single Journey Ticket ক্রয়ের সময় যাত্রীর টাকা আটকে যেতে পারে।

এমতাবস্থায় দুটি সম্ভাব্য পরিস্থিতি দেখা দিতে পারে:

১) টিকিট ও টাকার লেনদেনের হিস্ট্রি দেখা যায়ঃ এক্ষেত্রে যাত্রীকে TVM স্ক্রিনে প্রদর্শিত হিস্ট্রির একটি ছবি তুলে অথবা মৌখিকভাবে যে কোনো কাউন্টারে জানাতে হবে। কর্তব্যরত ব্যক্তি যাচাই করে তাৎক্ষণিকভাবে আটকে যাওয়া টাকা ফেরত প্রদান করবেন।

২) টিকিট ও টাকার হিস্ট্রি দেখা যায় নাঃ
এই পরিস্থিতিতে যাত্রীকে সংশ্লিষ্ট কাউন্টারে অভিযোগ রেজিস্টারে একটি অভিযোগ লিপিবদ্ধ করতে হবে। অভিযোগে অবশ্যই আটকে যাওয়া টাকার পরিমাণ, নিজের নাম ও ফোন নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে। পরবর্তী দিন যাচাই-বাছাই শেষে আটকে যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। ধন্যবাদ
🤣12👍9🥴54😁1😢1
বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের নিম্নোক্ত শাখা সমূহে Rapid Pass কার্ড বিক্রয়, রিচার্জ এবং রি-ইস্যু সার্ভিসের জন্য পর্যাপ্ত কার্ড রয়েছেঃ

1. Mirpur Circle-10
2. Dhanmondi
3. Banani 11
4. Motijheel Foreign Exchange
5. DBBL Panthopath
6. Corporate Branch
7. Indira Road
8. Shewrapara
9. Shialbari SB
10. Kawran Bazar
11. Uttara
12. Shyamoli 

পর্যায়ক্রমে ঢাকা সিটিতে অবস্থিত সকল শাখা ও উপশাখায় কার্ড পৌছানো হবে। অর্থাৎ, কার্ড সংকট নাই।
21👍3🤡1
মেট্রোরেল স্টাফদের আচরণ নিয়ে যাত্রীদের উদ্বেগ-

মেট্রোরেল যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করেছে। তবে সম্প্রতি অনেক যাত্রী অভিযোগ করছেন, কিছু স্টাফের আচরণ অশোভন, অপ্রফেশনাল ও অসহিষ্ণু। স্টাফদের সাথে প্যাসেঞ্জারদের Give and Take Policy, অর্থাৎ Pay করবে বিনিময়ে সেবা নিবে; সেখানেও অনেক প্যাসেঞ্জারদের সাথে কর্তব্যরত স্টাফদের দ্বন্দ্বের সৃষ্টি হয় তাদের অপেশাদার আচরণে। এমন অভিজ্ঞতা যাত্রীদের খুবই হতাশ করছে।

🔴 আমাদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অনুরোধ:
★স্টাফদের পেশাদার আচরণ শেখাতে প্রশিক্ষণ দিন। মনিটরিং টীম গঠন করুন।
★অভিযোগ গ্রহণ ও সমাধানে কার্যকর ব্যবস্থা নিন।

🟢 যাত্রীদের প্রতি অনুরোধ:
★ কর্তব্যরত স্টাফদের সাথে সহনশীল ও মার্জিত আচরণ করুন, বাকবিতন্ডায় জড়ানোর চেষ্টা করবেন না।
★অতিমাত্রায় কোনো অসদাচরণ দেখলে প্রমাণ রাখুন, কমিউনিটিতে পোস্ট করুন এবং যথাযথভাবে অভিযোগ করুন এই ওয়েবসাইটে : www.grs.gov.bd/
★পারস্পরিক সম্মান বজায় রাখুন।

আমরা সবাই মিলে চাই একটি নিরাপদ, সম্মানজনক ও যাত্রীবান্ধব মেট্রোরেল পরিবেশ গড়ে উঠুক—যেখানে দায়িত্ববোধ আর সৌজন্যবোধের প্রতিফলন ঘটবে।
👍2411👎1
মেট্রোরেল চলাচলের সময়সূচি!

(শুক্রবার ব্যতীত প্রতিদিন)
উত্তরা থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ০৯ঃ০০ মিনিটে।
মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭ঃ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯ঃ৪০ মিনিটে।

(শুক্রবারের সময়সূচি)
উত্তরা থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকাল ০৩ঃ২০ মিনিটে।
যথারীতি উত্তরা থেকে শেষ ট্রেন রাত ০৯ঃ০০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ০৯ঃ৪০ মিনিটে।

★সিঙ্গেল জার্নি টিকেট কাউন্টার বন্ধ হয় রাত ৯টায়।

(অর্থাৎ, ট্রেন চলাচল বন্ধ থাকে শুধুমাত্র শুক্রবার সকালে। এছাড়া সরকারী অন্যান্য ছুটির দিনেও যাত্রীসেবা দেয়।)
👍1611🤣1