✅ Why Bangladesh should power the AI economy
✅ Bangladesh makes AI gains in healthcare, faces welfare challenges: WB
✅ The AI-driven economic flywheel (Comment)
❤8👎1
১৭ বছর চাকরির পর স্থায়ীকরণের দুশ্চিন্তায় ব্রেন স্ট্রোক, নির্বাচন অফিসকর্মীর মৃত্যু
দীর্ঘ ১৭ বছর আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালনের পর চাকরি স্থায়ীকরণ পরীক্ষা আশানুরূপ না হওয়ার হতাশায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সাগর হালদার (৩৭) নামে এক নির্বাচন অফিসকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
😢29
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের
স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। স্কুলের কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ওই স্কুলের উন্নয়নে কোনো বরাদ্দ দেওয়া হবে না।’...
😁36👍24❤15👎15🤡11🤮5🥰4💩2
Monthly Written Job Solution - July 2026.pdf
16.2 MB
মাসিক MCQ ও লিখিত জব সল্যুশন - জুলাই ২০২৬
❤62
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
এর ফলে আগের মতো কমিটির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এনটিআরসিএ নামের মধ্যে কোথাও তারা যে শিক্ষক নিয়োগ সুপারিশ করতে পারবে—বিষয়টি উল্লেখ নেই। সংস্থাটি কেবল নিবন্ধন পরীক্ষা নেবে এবং পরবর্তীতে নিবন্ধন সনদ প্রত্যয়ন করবে। ফলে বিষয়টি নিয়ে আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয়ের সভায় শিক্ষকদের নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে পাঠানোর একমাত্র কারণ হিসেবে এনটিআরসিএর সুপারিশের বিষয়টি সামনে এসেছে। ...
🤬82🤣28❤12👏4😁3👍1😭1