মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স
ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট
লোহিত সাগর, বাব-এল মানদেব প্রণালি এবং এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উদ্যোগে ১৪টি দেশের সমন্বয়ে একটি সামরিক সামুদ্রিক জোট গঠিত হয়েছে। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোটের লক্ষ্য হলো বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ রক্ষা করা।
সৌদি আরব ছাড়াও এই জোটে স্বাক্ষর করেছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কমোরোস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে স্বাক্ষর করেনি। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হলেও এর সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি। জোটটির পক্ষ থেকে জানানো হয় যে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কারও বিরুদ্ধে লক্ষ্যবস্তু হিসেবে গঠিত হয়নি।...
🤬35❤19😁4
প্রক্সি পরীক্ষায় চাকরি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ জন গ্রেপ্তার
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরন্নবী (৫৫), মো. সোহেল (৪০) ও জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)। নুরন্নবী ও সোহেল চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২-এর বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত। আর জুলফিকার আলী বর্তমানে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
...
🤡28❤11🔥2
৫৮৭ কর্মী নেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সুইচ বোর্ড অ্যাটেন্ড্যান্টের দায়িত্ব
মিটার রিডিং ও লগ বই : প্রতি ঘণ্টায় ৩৩ কেভি ও ১১ কেভি ইনকামিং ও আউটগোয়িং ফিডারের লোড ও রিডিং গ্রহণ করে লগ বুকে লিপিবদ্ধ করা।
সুইচিং ও শাটডাউন : ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে নির্দিষ্ট লাইনের শাটডাউন প্রদান করা এবং কাজ শেষে লিখিত ছাড়পত্রের মাধ্যমে লাইন আবার চালু করা।
জরুরি ব্যবস্থাপনা : বজ্রপাত, ঝড় বা বড় কোনো দুর্ঘটনার সময় ফিডার বা লাইন নিরাপদ রাখতে তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফের চালু করা।
রক্ষণাবেক্ষণ : সাবস্টেশনের ট্রান্সফর্মার, ফিউজ পরীক্ষা করা এবং প্রয়োজনে ছোটখাটো ত্রুটি সমাধান করা।
❤16👍4