জেন-জি আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রী এই পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।
নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল এবং প্রথম দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। অবশেষে তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের প্রধান দাবিটি বাস্তবায়নের পথে এগোল।
❤58
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার জনাব হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন
❤39
ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা
পরীক্ষার্থীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারি ও এর তথ্য সংগ্রহ কাজের জন্য জনবল নিয়োগ বা স্বেচ্ছাসেবী হিসেবে মনোনয়ন দেওয়ার সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে শনিবার সকাল থেকে ভাইভা পরীক্ষা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী সিরিয়াল করে পরীক্ষার্থীদের ভাইভা নেওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি। অনেক পরীক্ষার্থী দেরি করে এসেও আগে ভাইভা দিয়ে চলে গেছেন। অনেকের সঙ্গে সহকারী সমাজসেবা কর্মকর্তার সুসম্পর্ক থাকায় তিনি অনেক পরীক্ষার্থীর ভাইভা না নিয়েই পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজসেবা কার্যালয়ের কর্মচারী ও সমাজসেবা কর্মকর্তার সুপারিশে অনেক পরীক্ষার্থী দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।কর্মকর্তার স্বজনপ্রীতির অভিযোগ তুলে অনেক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়েই চলে গেছেন।..
😁40👏7❤5😢5🤬1🤡1
অনলাইনে চাকরির ফাঁদ
দেশে কর্মসংস্থানের সংকটকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে অনলাইন চাকরি প্রতারকচক্র। দেশি-বিদেশি পরিচিত প্রতিষ্ঠানের নাম, লোগো ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে এরা চাকরিপ্রার্থীদের সহজ শিকারে পরিণত করছে।
প্রথমে সহজ কাজ ও মোটা আয়ের প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করা হয়। পরে নিবন্ধন, বিনিয়োগ, পণ্য কেনা কিংবা টাস্ক সম্পন্নের নামে ধাপে ধাপে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। শেষ পর্যন্ত চাকরি বা মুনাফা কোনোটিই না পেয়ে অর্থ হারাচ্ছেন ভুক্তভোগীরা। এ ছাড়া ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন লিংকে ক্লিক করিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করেও অর্থ হাতিয়ে নিচ্ছে এই সংঘবদ্ধ চক্র।...
😢13❤6