ফ্যামিলি_কার্ড_বাস্তবায়ন_নীতিমালা_২০২৬.pdf
1.1 MB
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬ (খসড়া)
❤17👍5🥴2🔥1
✅ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগে
✅ জার্মানিতে ক্যারিয়ার
✅ যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন রাতুল
❤27👍4
প্রদর্শক সংকটে ধুঁকছে কলেজগুলো, ব্যাহত শিক্ষার্থীদের ব্যবহারিক
দেশের ৯টি বিভাগের কলেজেই প্রদর্শক সংকট রয়েছে, তবে খুলনা, সিলেট এবং রাজশাহী অঞ্চলের কলেজগুলোতে প্রদর্শকের সংকট তীব্র। কলেজগুলোতে গড়ে চার থেকে পাঁচজন করে প্রদর্শক থাকার কথা থাকলেও রয়েছে এক অথবা দুইজন। ফলে আসন্ন এইচএসসি পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরা পরিপূর্ণ ব্যবহারিক না শিখেই বসবেন পরীক্ষায়। খাতায় লিখে ভালো নম্বর পেলেও ব্যবহারিকে কম নম্বর পাওয়ার শঙ্কায় রয়েছন শিক্ষার্থীরা। এর ফলে তাদের সামগ্রিক ফলাফলে প্রভাব পড়তে পারে।...
❤18
বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া
বাংলাদেশের বৈশ্বিক অবস্থান এখন ১১৭তম।
দক্ষিণ এশিয়ায় এবারও সবচেয়ে শান্তিপূর্ণ দেশের অবস্থান ধরে রেখেছে ভুটান। বৈশ্বিক তালিকায় ১৬তম স্থানে থাকা দেশটি এ অঞ্চলের একমাত্র রাষ্ট্র, যাদের শান্তির মাত্রাকে 'উচ্চ' ক্যাটাগরিতে রাখা হয়েছে।
বৈশ্বিকভাবে টানা ১৯ বছরের মতো সবচেয়ে শান্তিপূর্ণ দেশের শীর্ষস্থানটি ধরে রেখেছে আইসল্যান্ড। তাদের ঠিক পরেই আছে যথাক্রমে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড।
অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের স্থান জুটেছে রাশিয়ার। সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের তালিকায় রাশিয়ার ঠিক পরেই রয়েছে সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অভ কঙ্গো, ইউক্রেন ও ইসরায়েল।
❤50😁35🤮7🤪7👍4🤓2
ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
😱18❤11👍6