বাজেটে বরাদ্দ ৩০ হাজার কোটি টাকার বেশি
ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত
জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রথমদিন থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন। আমরা জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন পাব, এতে কোনো সংশয় নেই।’ আগামী বাজেট নিয়ে বুধ-বৃহস্পতিবার টানা দুদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ধারাবাহিক বৈঠকের প্রথমদিন বুধবার প্রধানমন্ত্রী পে-স্কেল নিয়ে বাস্তবায়নে ইতিবাচক সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টদের জানিয়ে দেন।
❤43👏6
Weekly Job Solution - 15 16 May 2026.pdf
7.9 MB
১৫ ও ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ৯টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
❤37🔥7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Feel It... 😭
To Whom It May Concern 🤔
পড়াশোনায় মন না বসলে, কোন মটিভ না পেলে, অলসতা আসলে কিংবা চাকরি নিয়ে আপনার মধ্যে Seriousness না আসলে, চেষ্টার ত্রুটি থাকলে...
মাত্র ২মিনিটের ভিডিওটি দেখতে পারেন
😢86❤15👍7😁2🔥1🍌1
দুই স্কুলের ১৪১ শিক্ষকই ‘ভুয়া’
রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ১৪১ শিক্ষকের নিয়োগ অবৈধ। তাদের কেউ করেছেন অনার্স পাশ সনদ জালিয়াতি, আবার কেউ দেখিয়েছেন ভুয়া নিয়োগ বোর্ড, আবার অনেকে ভুয়া অভিজ্ঞতা সনদ এবং এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সনদ জালিয়াতিসহ নানা প্রতারণার আশ্রয় নিয়েছেন।
সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট শিক্ষক আছেন ১৩৩ জন। এর মধ্যে জালিয়াতির মাধ্যমে শিক্ষক হয়েছেন ৬৮ জন। এছাড়া অবৈধভাবে ইচ্ছেমতো বেতন-ভাতা নেওয়া, কেনাকাটায় অনিয়ম, হিসাব জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। অন্যদিকে বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ৭৬ জন শিক্ষকের মধ্যে ৭৩ জনের নিয়োগ অবৈধ হিসেবে প্রমাণ পেয়েছে ডিআইএ। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির তদন্ত প্রতিবেদন সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। যার একটি কপি ইত্তেফাকের এই প্রতিনিধির হাতে এসেছে।...
😁51❤13😢11👍4