✅ ইন্টার্ভিউয়ে সাফল্য পেতে STAR মেথড প্রয়োগ করুন
✅ কিছু স্কলারশিপের খোঁজ
✅ চাকরি নয় স্কিল বদলান
👍10❤7
Newspaper Cutting - 8 May 2026.pdf
20.3 MB
🔰 চাকরির প্রস্তুতি: প্রিলি, লিখিত, মৌখিক 🔰
✅ আজকের দৈনিক পত্রিকা থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি আর্টিকেল সংকলন - ৮ মে ২০২৬
❤40🔥5❤🔥1
গ্লোবাল জিরো (Global Zero) হলো বিশ্ব থেকে সমস্ত পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত একটি আন্তর্জাতিক আন্দোলন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই নির্দলীয় উদ্যোগে ৩০০ জনেরও বেশি বিশ্বনেতা, সামরিক বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারক যুক্ত রয়েছেন, যাদের লক্ষ্য একটি নিরাপদ ও নিরস্ত্র পৃথিবী গড়ে তোলা।
গ্লোবাল জিরোর মূলনীতি ও লক্ষ্য
* নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট: ধাপে ধাপে সব দেশের পারমাণবিক অস্ত্রাগার প্রত্যাহার এবং ধ্বংস করা।
* প্রসারণ রোধ: পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক সন্ত্রাসবাদের ঝুঁকি কমানো।
* নিরাপদ পরিবেশ: এমন একটি বিশ্ব তৈরি করা যেখানে সুরক্ষার জন্য আর ধ্বংসাত্মক অস্ত্রের প্রয়োজন হবে না
❤68👏10👍1
‘পিছিয়ে পড়া’দের সময় দিতে পারেন না ৯০% শিক্ষক
দেশের ৯০ শতাংশ শিক্ষক পাঠ্যসূচি (সিলেবাস) শেষ করার চাপের কারণে তুলনামূলক ‘পিছিয়ে থাকা’ শিক্ষার্থীদের যথেষ্ট সময় দিতে পারেন না। প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষক পুরো শিক্ষাবর্ষে প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ ব্যবহারের মতো পর্যাপ্ত সময় পান না। অনেক ক্ষেত্রে শিক্ষণসামগ্রীও দেরিতে পৌঁছেছে তাঁদের কাছে। ঘন ঘন পাঠ্যক্রম পরিবর্তন শিক্ষার মানোন্নয়নে বাধা তৈরি করছে বলে মনে করেন ৬০ শতাংশ শিক্ষক।
‘ফ্রম এভিডেন্স টু অ্যাকশন: স্ট্রেনদেনিং লার্নিং, ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন ইন ক্লাসরুম ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ...
❤37