Job Solutions
57.9K subscribers
7.96K photos
16 videos
1.1K files
215 links
সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য।
Download Telegram
শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ
শিক্ষার্থীদের দিনে ৫ পৃষ্ঠা বাংলা-ইংরেজি জোরে জোরে পড়ানোর নির্দেশ

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই সময়ের মধ্যে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগও ভালোভাবে রপ্ত করাতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের শতভাগ নির্ভুলভাবে পড়া ও গণিতে দক্ষতা অর্জনে ব্যর্থ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের ৫ পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর জোর দিতেও বলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
72👍10💩8🌚2
বেতন ‘ডাবল’, ভবিষ্যৎ ‘জিরো’ : মেট্রোরেল ছেড়েছেন ১৭০ দক্ষ কর্মী!

আকর্ষণীয় বেতন কাঠামো আর চ্যালেঞ্জিং পেশা হিসেবে কেউ জীবনে প্রথম বা দ্বিতীয় চাকরি হিসেবে যোগদান করেছিলেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)। এখানে বেতন কাঠামো সাধারণত জাতীয় বেতন স্কেলের চেয়ে অনেক বেশি। বর্তমানে গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেলের ২ থেকে ২.৩ গুণ পর্যন্ত বেতন পেয়ে থাকেন এই প্রতিষ্ঠানের কর্মীরা। কিন্তু তারপরও শুরু থেকে এখন পর্যন্ত ইস্তফা দিয়েছেন ১৭০ জন কর্মী।

চাকরি ছেড়ে যাওয়া বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট জানতে পেরেছে, এখানে আকর্ষণীয় বেতনে চাকরিতে ঢুকলেও অনেকের বেতন গ্রেড ছিল কম। এছাড়া, ২০১৩ সালে কোম্পানি গঠিত হলেও এখন পর্যন্ত তৈরি হয়নি সার্ভিস রুল। ফলে এখানে চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত মনে করে তারা চাকরি ছেড়ে চলে গেছেন। আর বর্তমান কর্মীরা বলছেন, তারা বাধ্য হয়েই এখানে আছেন। ভালো কোনো সুযোগ পেলে তারাও চাকরি ছেড়ে দেবেন।...
31👍5🔥5
১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ

শিশু এবং কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এর অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপে নেয়া হবে বলে জানান নোটিশ প্রদানকারী। ...
170💩9👍2🖕1
প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৬ থেকে সাম্প্রতিক তথ্য
65👍7
Upcoming job circular...
18👍3
আজকের এই দিনে
8
ইন্টার্ভিউয়ে সাফল্য পেতে STAR মেথড প্রয়োগ করুন
কিছু স্কলারশিপের খোঁজ
চাকরি নয় স্কিল বদলান
👍107
20❤‍🔥2
Newspaper Cutting - 8 May 2026.pdf
20.3 MB
🔰 চাকরির প্রস্তুতি: প্রিলি, লিখিত, মৌখিক 🔰
আজকের দৈনিক পত্রিকা থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি আর্টিকেল সংকলন - ৮ মে ২০২৬
40🔥5❤‍🔥1
গ্লোবাল জিরো (Global Zero) হলো বিশ্ব থেকে সমস্ত পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত একটি আন্তর্জাতিক আন্দোলন। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই নির্দলীয় উদ্যোগে ৩০০ জনেরও বেশি বিশ্বনেতা, সামরিক বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারক যুক্ত রয়েছেন, যাদের লক্ষ্য একটি নিরাপদ ও নিরস্ত্র পৃথিবী গড়ে তোলা।

গ্লোবাল জিরোর মূলনীতি ও লক্ষ্য
* নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট: ধাপে ধাপে সব দেশের পারমাণবিক অস্ত্রাগার প্রত্যাহার এবং ধ্বংস করা।
* প্রসারণ রোধ: পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক সন্ত্রাসবাদের ঝুঁকি কমানো।
* নিরাপদ পরিবেশ: এমন একটি বিশ্ব তৈরি করা যেখানে সুরক্ষার জন্য আর ধ্বংসাত্মক অস্ত্রের প্রয়োজন হবে না
68👏10👍1
16
প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডার
34
বিসিএস ভাইভা
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
22