Job Solutions
57.9K subscribers
7.96K photos
16 videos
1.1K files
215 links
সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য।
Download Telegram
Daily Highlights - 18 January 2025.pdf
363.5 KB
ডেইলি হাইলাইটস - MCQ সহ
দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ তথ্য – ১৮ জানুয়ারি ২০২৫
👍191
আজকের এই দিনে - ১৯ জানুয়ারি
👍81😁1
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে কমিশন

দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন।
😡4429👍12👏4🤔3🤬3🤣1
দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে হাসিনা সরকার
🤬60👍8👏3😡3😁1
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

মামলার নথি অনুযায়ী, সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসার জন্য বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর বিপরীতে সাকিবের মালিকানাধীন কোম্পানি দুটি চেক ইস্যু করে। পরে, চেক দুটি অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিজঅনার হয়। দুটি চেকের মোট টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৪ লাখ টাকা।
👍47🤣18🔥8😢4
নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি, উল্টো ইসরায়েলি হামলা, নিহত ১০

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর!

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই নানা হুমকি ধামকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৮ জানুয়ারি) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি দাবি করেন, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী কেবল অস্থায়ী যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে পরিকল্পনা মতো না এগুলে আবার যুদ্ধ শুরু হবে গাজায়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টেরই সমর্থন রয়েছে বলেও জানান। হামাসকে নিঃসঙ্গ করে দেয়ার দাবিও করেন নেতানিয়াহু।

ভাষণের সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তিকে তেলআবিবের বিজয় হিসেবে উপস্থাপন করেন তিনি। দাবি করেন, প্রথম ধাপে খসড়া প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুনের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হচ্ছে হামাসকে। মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার দাবিও করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
🤬37😁6👍4🎃1
আপডেট তথ্য
শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে অলআউট হয়েছে মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৯ নারী দল।

প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল মালয়েশিয়া। নিজেদের অভিষেক ম্যাচেই বড় বিপর্যয় দেখল স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে দেশটি। শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র ২৩ রানে অলআউট হয়েছে।
যা জিম্বাবুয়ের (২৫) রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মেয়েদের যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডও এটি।

ছেলেদের ক্রিকেটে সর্বনিম্ন ২২ রানে অলআউট হওয়ার নজির রয়েছে। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার রেকডটি করেছিল স্কটল্যান্ড।
যা (ছেলে-মেয়ে উভয়ই) টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বনিম্ন রানের রেকর্ড। আজকের রেকর্ডটি দ্বিতীয় সর্বনিম্ন।
👏5👍4😐3😱1🤝1
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: ভাইভা
14👍2🔥1
গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং
নতুন বছরে চীনের প্রকল্প নিয়ে ভারত কেন উদ্বিগ্ন
Ceasefire in Gaza: Regional Shifts, U.S. Politics and the Path Ahead
The Role of US Dollars and Global Monetary System
👍175
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী।

জাতীয় কবির ছেলে আবৃত্তিকার সব্যসাচী কাজী ও উমা কাজীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।
😭26😢17👍5🤝2💔1
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ আছে তাদের প্রত্যেকের বিচার হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।
🤬75👍11😁76😢6
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্ত সকণ দপ্তর-প্রতিষ্ঠানের ১১ তম থেকে ২০ তম গ্রেডের কর্মচারীগণের কর্মরত ও শূণ্য পদের তথ্য প্রেরণ সংক্রান্ত
👍7