সাম্প্রতিক তথ্য
নেতানিয়াহুর মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি ১৮ জানুয়ারি ২০২৫। এর দুদিন আগে মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিলো। ১৯ জানুয়ারি ২০২৫ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন সেনা ও বেসামরিক মানুষ হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এর পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। গাজায় ৪৬০ দিনের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৭৮৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত মানুষের সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি।
নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভার ২৪ সদস্য যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন।
👍50❤2
বিশ্বের দ্বিতীয় ধনী দেশ নাউরু, এখন গরিব দেশের তালিকায় ৬৬
৪০ বছর আগে মাথাপিছু আয়ে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ, এখন গরীব দেশের তালিকায় ৬৬-তম। একসময় বার্ষিক আয় ছিল ১২৩ মিলিয়ন ডলার; অথচ এখন চলে অন্য দেশের সাহায্য-সহযোগিতায়।
বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র নাউরু। আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশটি হঠাৎই আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়। কিন্তু দুর্নীতি, ভোগবিলাস আর অদূরদর্শিতায় সব হারিয়ে যায়।
ধনী নাউরুর গরীব হবার গল্প...
👍47❤2
✅ অ্যাপ এর নতুন ভার্সন Release হয়েছে। অনুগ্রহকরে আপডেট করে নিন।
🔴 নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ ও নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ "Job Circular"
১) নতুন ডিজাইন, কালার, লেআউট এবং স্মুথ ও দ্রুত বিজ্ঞপ্তি লোডিং
২) অ্যাডভান্সড পিডিএফ ভিউয়ার
✅ এখন থেকে PDF অ্যাপ এর অভ্যন্তরেই দেখতে পাবেন এবং ডাউনলোডও করতে পারবেন।
✅ সম্পূর্ণ PDF এছাড়াও PDF এর যেকোনো পেজ PDF কিংবা ছবি আকারে ডাউনলোড করতে পারবেন।
✅ PDF এর Single পেজ ডাউনলোডের সময় পেজ এর Quality নির্ধারণ করতে পারবেন।
৪) ক্যাটাগরি এবং সাব - ক্যাটাগরি
৫) Advanced Job Age Calculator
৬) আবেদনের শেষ তারিখ ও সময় এবং পরীক্ষার তারিখ ও সময় + Remaining Time
৭) পোস্ট / বিজ্ঞপ্তির সংখ্যা
১০) কমেন্ট / ডিসকাশন সিস্টেম
১১) Infinity Scrolling
১২) শেয়ার এবং কপি অপশন
১৩) ফন্ট / টেক্সট সাইজ
১৪) অ্যাপ ওপেন এর সময়ের লোগো ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন।
১৫) এছাড়াও আরো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আশাকরি আপনাদের ভালো লাগবে।
🔗 প্লে স্টোর থাকে আপডেট করে নিন - https://play.google.com/store/apps/details?id=com.careerguidebd.jobcircular
👍35❤26
বেলগ্রেডে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভে ১০ হাজার মানুষ
সার্বিয়ায় রাজধানী বেলগ্রেডে রেলওয়ের ছাদ ধসে নিহতদের স্মরণে দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল আরটিএস ভবনের সামনে দাঁড়িয়ে ১৫ মিনিটি নীরবতা পালন করে বিক্ষোভকারীরা। এতে প্রায় ১০ হাজার সরকার বিরোধী বিক্ষোভকারীরা অংশ নেয়। শুক্রবার (১৭ জানুয়ারি) নীরবতা পালনের সময় এ ঘটনার জন্য বিক্ষোভকারীরা সাইবেরিয়া কর্তৃপক্ষকে দায়ী করেছেন।
এই বিক্ষোভের নেতৃত্বে ছিল বেলগ্রেড স্টেট ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা। রেল স্টেশনের ছাদ ধসে ডজনের বেশি মানুষ নিহতের ঘটনায় তারা সুষ্ঠু বিচারের দাবি করেন।
বেলেগ্রেড বিশ্ববিদ্যালয়ে সংগঠনবিজ্ঞান অনুষদের সক্রিয় দুই কর্মী ও জমজ ভাই লাজার এবং লুকা স্টোজাকোভিককে সরকার পন্থি সংবাদমাধ্যম ডেইলি ভেচেরনিয়ে নভোস্তি ক্রোয়েশিয়ার সিক্রেট সার্ভিসের কাছ থেকে অর্থের বিনিময়ে এই বিক্ষোভ পরিচালনার জন্য অভিযুক্ত করেছে।
সংবাদমাধ্যমটি তাদের পাসপোর্ট, ছবি এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে। তবে এ ঘটনার পরও লাজার এবং লুকা ভয় না পেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুক্রবার টেলিভিশন চ্যানেলের সামনে আয়োজিত বিক্ষোভে তারা অংশ নিয়েছিল।
👍37❤12🤝2
Daily Highlights - 18 January 2025.pdf
363.5 KB
ডেইলি হাইলাইটস - MCQ সহ
দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত গুরুত্বপূর্ণ তথ্য – ১৮ জানুয়ারি ২০২৫
👍19❤1
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
মামলার নথি অনুযায়ী, সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসার জন্য বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর বিপরীতে সাকিবের মালিকানাধীন কোম্পানি দুটি চেক ইস্যু করে। পরে, চেক দুটি অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিজঅনার হয়। দুটি চেকের মোট টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৪ লাখ টাকা।
👍47🤣18🔥8😢4
নির্ধারিত সময়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি, উল্টো ইসরায়েলি হামলা, নিহত ১০
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর!
যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই নানা হুমকি ধামকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৮ জানুয়ারি) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি দাবি করেন, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী কেবল অস্থায়ী যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে পরিকল্পনা মতো না এগুলে আবার যুদ্ধ শুরু হবে গাজায়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টেরই সমর্থন রয়েছে বলেও জানান। হামাসকে নিঃসঙ্গ করে দেয়ার দাবিও করেন নেতানিয়াহু।
ভাষণের সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তিকে তেলআবিবের বিজয় হিসেবে উপস্থাপন করেন তিনি। দাবি করেন, প্রথম ধাপে খসড়া প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুনের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হচ্ছে হামাসকে। মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার দাবিও করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
🤬37😁6👍4🎃1
আপডেট তথ্য
শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে অলআউট হয়েছে মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৯ নারী দল।
প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল মালয়েশিয়া। নিজেদের অভিষেক ম্যাচেই বড় বিপর্যয় দেখল স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে দেশটি। শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র ২৩ রানে অলআউট হয়েছে।
যা জিম্বাবুয়ের (২৫) রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মেয়েদের যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডও এটি।
ছেলেদের ক্রিকেটে সর্বনিম্ন ২২ রানে অলআউট হওয়ার নজির রয়েছে। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার রেকডটি করেছিল স্কটল্যান্ড।
যা (ছেলে-মেয়ে উভয়ই) টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বনিম্ন রানের রেকর্ড। আজকের রেকর্ডটি দ্বিতীয় সর্বনিম্ন।
👏5👍4😐3😱1🤝1